عبس

Abasa

He frowned · Surah 80 · Ayahs: 42 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. عَبَسَ وَتَوَلَّىٰٓ

    Open ayah 80:1

    সে (রসূল) ভ্রূকুটি করল ও মুখ ফিরিয়ে নিল,

  2. أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ

    Open ayah 80:2

    তার কাছে অন্ধ লোকটি (আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম) এসে পড়ায়।

  3. وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

    Open ayah 80:3

    তুমি কেমন করে জানবে, সে হয়তো পরিশুদ্ধ হত;

  4. أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ

    Open ayah 80:4

    অথবা উপদেশ গ্রহণ করত এবং এই উপদেশ তার উপকারে আসত।

  5. أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

    Open ayah 80:5

    যে লোক কারো পরোয়া করে না

  6. فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    Open ayah 80:6

    তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ;

  7. وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ

    Open ayah 80:7

    অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায় নেই।

  8. وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ

    Open ayah 80:8

    পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে এল,

  9. وَهُوَ يَخۡشَىٰ

    Open ayah 80:9

    আর তার মধ্যে (আল্লাহর) ভয়ও আছে,

  10. فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ 

    Open ayah 80:10

    তার দিকে তুমি মনোযোগ দিচ্ছ না।

  11. كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ

    Open ayah 80:11

    না না, (এমন করা ঠিক নয়,) নিশ্চয়ই এটা একটা উপদেশ।

  12. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    Open ayah 80:12

    অতএব, যার ইচ্ছা সে তা স্মরণ রাখুক।

  13. فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ

    Open ayah 80:13

    (তা লিখিত আছে) এমন গ্রন্থসমূহে যা সম্মানযোগ্য,

  14. مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ

    Open ayah 80:14

    উচ্চ মর্যাদাসম্পন্ন ও পবিত্র;

  15. بِأَيۡدِي سَفَرَةٖ

    Open ayah 80:15

    এমন লেখকদের (ফেরেশতাদের) হাতে (লিখিত)

  16. كِرَامِۭ بَرَرَةٖ

    Open ayah 80:16

    যারা সম্মানিত ও পুণ্যবান।

  17. قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ

    Open ayah 80:17

    (অবিশ্বাসী) মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!

  18. مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ

    Open ayah 80:18

    আল্লাহ তাকে কোন্‌ বস্তু থেকে সৃষ্টি করেছেন?

  19. مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    Open ayah 80:19

    বীর্য থেকে; তিনি তাকে সৃষ্টি করেন ও পরিমিতভাবে গঠন করেন।

  20. ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ 

    Open ayah 80:20

    তারপর তার জন্য পথ সহজ করে দেন।

  21. ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

    Open ayah 80:21

    তারপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরে পাঠান।

  22. ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

    Open ayah 80:22

    এরপর তিনি যখন চাইবেন তাকে (কবর থেকে) উঠাবেন।

  23. كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ

    Open ayah 80:23

    না না, তিনি তাকে যা (করার) আদেশ দিয়েছেন সে তা সম্পন্ন করেনি।

  24. فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

    Open ayah 80:24

    মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে,

  25. أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا

    Open ayah 80:25

    আমি প্রচুর পরিমাণে পানি ঢেলে দেই (দান করি);

  26. ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا

    Open ayah 80:26

    তারপর জমিনকে (শস্য উৎপাদনের জন্য) যথোচিতভাবে বিদীর্ণ করি;

  27. فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا

    Open ayah 80:27

    এবং তাতে জন্মাই শস্য,

  28. وَعِنَبٗا وَقَضۡبٗا

    Open ayah 80:28

    আঙ্গুর, শাক-সবজি,

  29. وَزَيۡتُونٗا وَنَخۡلٗا

    Open ayah 80:29

    যয়তুন (জলপাই), খেজুর,

  30. وَحَدَآئِقَ غُلۡبٗا 

    Open ayah 80:30

    ঘন গাছপালাবিশিষ্ট বাগান,

  31. وَفَٰكِهَةٗ وَأَبّٗا

    Open ayah 80:31

    ফল ও ঘাস;

  32. مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

    Open ayah 80:32

    তোমাদের ও তোমাদের পশুদের ভোগের (বা উপকারের) জন্য।

  33. فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

    Open ayah 80:33

    অতঃপর যখন প্রচণ্ড শব্দ (কেয়ামত) এসে পড়বে,

  34. يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ

    Open ayah 80:34

    সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,

  35. وَأُمِّهِۦ وَأَبِيهِ

    Open ayah 80:35

    তার মা ও বাবা থেকে,

  36. وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

    Open ayah 80:36

    এবং তার স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে।

  37. لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ

    Open ayah 80:37

    সেদিন প্রত্যেকটি মানুষেরই এমন এক অবস্থা হবে যা তাকে (অন্যদের থেকে) অমনোযোগী করে রাখবে। (অর্থাৎ সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।)

  38. وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ

    Open ayah 80:38

    কোন কোন মুখ (পুণ্যবানদের মুখমণ্ডল) থাকবে সেদিন উজ্জ্বল,

  39. ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ

    Open ayah 80:39

    সহাস্য ও প্রফুল্ল।

  40. وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ 

    Open ayah 80:40

    এবং কোন কোন মুখ (পাপীদের মুখমণ্ডল) থাকবে সেদিন ধূলিমাখা (মলিন),

  41. تَرۡهَقُهَا قَتَرَةٌ

    Open ayah 80:41

    সেগুলোকে আচ্ছন্ন করবে অন্ধকার।

  42. أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

    Open ayah 80:42

    তারাই কাফের, পাপাচারী।