التكوير

At-Takwir

The Overthrowing · Surah 81 · Ayahs: 29 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ

    Open ayah 81:1

    যখন সূর্যকে আলোকবিহীন করা হবে,

  2. وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

    Open ayah 81:2

    যখন তারকাগুলো নিচে পড়ে যাবে,

  3. وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

    Open ayah 81:3

    যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,

  4. وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ

    Open ayah 81:4

    যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীগুলোকে উপেক্ষা করা হবে,

  5. وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ

    Open ayah 81:5

    যখন বন্য পশুদেরকে একত্রিত করা হবে,

  6. وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ

    Open ayah 81:6

    যখন সমুদ্রগুলোকে উত্তাল করা হবে,

  7. وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ

    Open ayah 81:7

    যখন আত্মাসমূহকে (যার যার দেহের সাথে) আবার সংযোজিত করা হবে,

  8. وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ

    Open ayah 81:8

    যখন জীবন্ত দাফনকৃত কন্যাসন্তানকে জিজ্ঞাসা করা হবে:

  9. بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ

    Open ayah 81:9

    কোন্‌ অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,

  10. وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ 

    Open ayah 81:10

    যখন আমলনামা খোলা হবে,

  11. وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ

    Open ayah 81:11

    যখন আসমানকে স্থানচ্যুত (অথবা আবরণমুক্ত) করা হবে,

  12. وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ

    Open ayah 81:12

    যখন জাহান্নামকে (জাহান্নামের আগুনকে) প্রজ্বলিত করা হবে

  13. وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

    Open ayah 81:13

    এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,

  14. عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ

    Open ayah 81:14

    তখন (সেই কেয়ামতে) প্রত্যেকে যা উপস্থিত করেছে (যে কর্ম করেছে) তা জানতে পারবে।

  15. فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ

    Open ayah 81:15

    আমি শপথ করছি নক্ষত্রগুলোর, যা পেছনে সরে যায়;

  16. ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ

    Open ayah 81:16

    তারকাদের, যা চলমান ও অদৃশ্য হয়;

  17. وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ

    Open ayah 81:17

    রাতের, যখন তা চলে যায়

  18. وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ

    Open ayah 81:18

    এবং প্রভাতের, যখন তা উদিত হয়!

  19. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ

    Open ayah 81:19

    নিশ্চয়ই এটা (এই কোরআন) এক সম্মানিত দূতের (জিবরাঈলের আনীত) বাণী,

  20. ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ 

    Open ayah 81:20

    যে ক্ষমতার অধিকারী ও আরশের মালিকের (আল্লাহর) কাছে মর্যাদাবান,

  21. مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ

    Open ayah 81:21

    সেখানকার (আসমানের) সকলের মান্যবর ও বিশ্বাসভাজন।

  22. وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ

    Open ayah 81:22

    আর তোমাদের সাথী (নবী) পাগল নয়।

  23. وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ

    Open ayah 81:23

    সে তো তাকে (জিবরাঈলকে) স্পষ্ট দিগন্তে দেখেছে।

  24. وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ

    Open ayah 81:24

    সে অদৃশ্য বিষয় প্রকাশে কৃপণ নয়। (অর্থাৎ ওহীর বিষয় সে অকৃপণভাবে প্রকাশ করে থাকে।)

  25. وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ

    Open ayah 81:25

    এটা কোন বিতাড়িত (অভিশপ্ত) শয়তানের কথা নয়।

  26. فَأَيۡنَ تَذۡهَبُونَ

    Open ayah 81:26

    অতএব, তোমরা যাও কোথায়?

  27. إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 81:27

    এটা বিশ্ববাসীর জন্য এক উপদেশ বৈ নয়;

  28. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ

    Open ayah 81:28

    তার জন্য, যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়।

  29. وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 81:29

    আর বিশ্বজগতের প্রভু আল্লাহ না চাইলে তোমরা (কিছু) চাইতে পার না।