الإنفطار

Al-Infitaar

The Cleaving · Surah 82 · Ayahs: 19 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ

    Open ayah 82:1

    যখন আসমান ফেটে যাবে,

  2. وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

    Open ayah 82:2

    যখন তারকারা ছড়িয়ে পড়বে,

  3. وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

    Open ayah 82:3

    যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে

  4. وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

    Open ayah 82:4

    এবং যখন (মৃতদেরকে উঠানোর জন্য) কবরসমূহ ওলট-পালট করা হবে

  5. عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

    Open ayah 82:5

    তখন প্রত্যেকে জানবে, যা সে আগে পাঠিয়েছে আর (যা সে) পেছনে রেখে এসেছে (অর্থাৎ নিজের সব কাজ জানতে পারবে)।

  6. يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

    Open ayah 82:6

    হে মানুষ! কিসে তোমাকে বিভ্রান্ত করল তোমার মহানুভব প্রভু সম্পর্কে,

  7. ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    Open ayah 82:7

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন এবং সুষম করেছেন?

  8. فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

    Open ayah 82:8

    তিনি তোমাকে যে আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন।

  9. كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    Open ayah 82:9

    না না, তোমরা বরং বিচারকে অবিশ্বাস করছ;

  10. وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ 

    Open ayah 82:10

    তবে তোমাদের ওপর অবশ্যই তত্ত্বাবধায়করা আছে (অর্থাৎ তোমাদের কাজকর্মের ওপর নজর রাখার জন্য ফেরেশতারা নিয়োজিত আছে);

  11. كِرَامٗا كَٰتِبِينَ

    Open ayah 82:11

    সম্মানিত লেখকেরা;

  12. يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

    Open ayah 82:12

    যারা তোমরা যা করো, তা জানে (এবং তা লিখে রাখে)।

  13. إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ

    Open ayah 82:13

    পুণ্যবানেরা থাকবে সুখে (জান্নাতে);

  14. وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ

    Open ayah 82:14

    আর পাপীরা থাকবে জ্বলন্ত আগুনে (জাহান্নামে)।

  15. يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

    Open ayah 82:15

    তারা বিচারের দিন তাতে প্রবেশ করবে।

  16. وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ

    Open ayah 82:16

    তারা সেখানে অনুপস্থিত থাকতে (সেখান থেকে পালিয়ে যেতে) পারবে না।

  17. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 82:17

    তুমি কি জান, বিচারের দিন কি?

  18. ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 82:18

    আবারো (বলি), তুমি কি জান, বিচারের দিন কি?

  19. يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ

    Open ayah 82:19

    (এ তো সেই দিন) যেদিন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। (বরং) সেদিনের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।