المطففين

Al-Mutaffifin

Defrauding · Surah 83 · Ayahs: 36 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ

    Open ayah 83:1

    দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে ও ওজনে কম দেয়;

  2. ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

    Open ayah 83:2

    যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি নেয়;

  3. وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

    Open ayah 83:3

    আর যখন তাদেরকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়।

  4. أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

    Open ayah 83:4

    তারা কি চিন্তা করে না যে, তাদেরকে আবার (কবর থেকে) উঠানো হবে

  5. لِيَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 83:5

    এক মহাদিবসে,

  6. يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 83:6

    যেদিন মানুষ বিশ্বজগতের প্রভুর সামনে দাঁড়াবে?

  7. كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ

    Open ayah 83:7

    না না (তারা মোটেও ঠিক কাজ করছে না), পাপীদের আমলনামা অবশ্যই সিজ্জীনে (সংরক্ষিত) আছে।

  8. وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ

    Open ayah 83:8

    তুমি কি জান, সিজ্জীন কি?

  9. كِتَٰبٞ مَّرۡقُومٞ

    Open ayah 83:9

    (সিজ্জীন হল) সুলিখিত এক পুস্তক।

  10. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 

    Open ayah 83:10

    সেদিন অবিশ্বাসকারীদের জন্য অমঙ্গল রয়েছে;

  11. ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 83:11

    যারা বিচারের দিনকে অবিশ্বাস করে।

  12. وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ

    Open ayah 83:12

    তবে প্রত্যেক সীমালংঘনকারী, পাপীই কেবল তা অবিশ্বাস করে।

  13. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 83:13

    যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, “এ তো পূর্ববর্তীদের কেসসা-কাহিনি।”

  14. كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 83:14

    কিছুতেই (তাদের কথা ঠিক) নয়, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে।

  15. كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ

    Open ayah 83:15

    কিছুতেই (তাদের কথা ঠিক) নয়; সেদিন তারা তাদের প্রভু থেকে অবশ্যই আড়ালে থাকবে। (অর্থাৎ তারা কিছুতেই আল্লাহকে দেখতে পাবে না।)

  16. ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ

    Open ayah 83:16

    অতঃপর অবশ্যই তারা জাহান্নামে প্রবেশ করবে।

  17. ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    Open ayah 83:17

    তারপর (তাদেরকে) বলা হবে, “এটা তো তাই, যা তোমরা অবিশ্বাস করতে।”

  18. كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ

    Open ayah 83:18

    না না (তারা মোটেও ঠিক কাজ করছে না), পুণ্যবানদের আমলনামা অবশ্যই ইল্লিয়্যীনে (সংরক্ষিত) আছে।

  19. وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ

    Open ayah 83:19

    তুমি কি জান, ইল্লিয়্যীন কি?

  20. كِتَٰبٞ مَّرۡقُومٞ 

    Open ayah 83:20

    (ইল্লিয়্যীন হল) সুলিখিত এক পুস্তক।

  21. يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

    Open ayah 83:21

    আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা (ফেরেশতারা) তা দেখে থাকে।

  22. إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ

    Open ayah 83:22

    নিশ্চয়ই পুণ্যবানরা স্বাচ্ছন্দ্যে (জান্নাতে) থাকবে।

  23. عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    Open ayah 83:23

    তারা পালঙ্কে বসে (সবকিছু) দেখবে।

  24. تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ

    Open ayah 83:24

    তাদের চেহারায় তুমি স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে।

  25. يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ

    Open ayah 83:25

    তাদেরকে সীলমোহরকৃত সুমধুর পানীয় পান করতে দেওয়া হবে;

  26. خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ

    Open ayah 83:26

    যার সীলমোহর (অথবা সমাপ্তি) হবে কস্তুরীর ঘ্রাণ; অতএব, এর জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

  27. وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ

    Open ayah 83:27

    আর তার মিশ্রণ হবে তাসনীমের পানি।

  28. عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

    Open ayah 83:28

    এটা (জান্নাতের) একটি ঝরনা, যেখান থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে।

  29. إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

    Open ayah 83:29

    অপরাধীরা মুমিনদেরকে উপহাস করত।

  30. وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ 

    Open ayah 83:30

    তারা যখন তাদের পাশ দিয়ে যেত তখন (তাদের প্রতি কটাক্ষস্বরূপ) পরস্পর চোখ টিপত।

  31. وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ

    Open ayah 83:31

    আর যখন নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরত তখন মজা করতে করতে ফিরত।

  32. وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

    Open ayah 83:32

    তারা যখন মুমিনদেরকে দেখত, তখন বলত, “এই লোকগুলো আসলেই বিভ্রান্ত।”

  33. وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ

    Open ayah 83:33

    অথচ তাদেরকে তাদের তত্ত্বাবধায়ক হিসাবে পাঠানো হয়নি।

  34. فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

    Open ayah 83:34

    তবে আজ মুমিনরাই কাফেরদেরকে উপহাস করছে।

  35. عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    Open ayah 83:35

    তারা পালঙ্কে বসে (সবকিছু) দেখছে।

  36. هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

    Open ayah 83:36

    কাফেররা (দুনিয়ায়) যা করত, তার প্রতিফল (এখন) পেয়েছে কি?