الإنشقاق
Al-Inshiqaaq
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Open ayah 84:1যখন আসমান বিদীর্ণ হবে
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:2ও তার প্রভুর আদেশ পালন করবে, এবং এটা তাকে করতেই হবে,
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Open ayah 84:3এবং যখন জমিনকে প্রসারিত করা হবে
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Open ayah 84:4আর সে তার ভিতরের সবকিছু বের করে দিয়ে শূন্য হয়ে যাবে
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:5ও তার প্রভুর আদেশ পালন করবে, এবং এটা তাকে করতেই হবে (তখন প্রতিটি মানুষ তার কৃতকর্ম অবহিত হবে)।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Open ayah 84:6হে মানুষ! তোমাকে তোমার প্রভুর কাছে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, তারপর তাঁর সাক্ষাৎ পাবে।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Open ayah 84:7তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে,
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Open ayah 84:8তার খুব সহজ হিসাব হবে,
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Open ayah 84:9এবং সে আনন্দের সাথে তার পরিবার-পরিজনের কাছে ফিরে যাবে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Open ayah 84:10আর যাকে তার আমলনামা পিঠের পেছন থেকে দেওয়া হবে,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Open ayah 84:11সে ধ্বংসকে (মৃত্যুকে) ডাকবে
وَيَصۡلَىٰ سَعِيرًا
Open ayah 84:12এবং জ্বলন্ত আগুনে (জাহান্নামে) প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Open ayah 84:13সে তো (দুনিয়াতে) তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দেই ছিল।
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Open ayah 84:14সে ভেবেছিল, কখনো (আমার কাছে) ফিরে আসবে না।
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Open ayah 84:15অবশ্যই; (তাকে ফিরে আসতেই হত;) নিশ্চয়ই তার প্রভু তার ওপর দৃষ্টি রাখতেন।
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Open ayah 84:16আমি শপথ করি পশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমার,
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Open ayah 84:17(শপথ করি) রাতের ও রাত (তার অন্ধকারে) যা কিছু একত্রিত করে তার
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Open ayah 84:18এবং চনেদ্রর, যখন তা পূর্ণ হয়!
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Open ayah 84:19অবশ্যই তোমরা ধাপে ধাপে (ঊর্ধ্বে) আরোহণ করবে (ক্রমে ক্রমে উন্নতি করবে)।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 84:20তাদের কী হল যে, তারা (সত্যে) বিশ্বাস করে না!
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Open ayah 84:21এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না!সেজদা
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Open ayah 84:22বরং কাফেররা (একে) মিথ্যা আখ্যায়িত করে।
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
Open ayah 84:23তারা যা সংরক্ষণ (অন্তরে ধারণ) করে, আল্লাহ তা ভাল করে জানেন।
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 84:24অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ (!) দাও;
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Open ayah 84:25তবে যারা (সত্যে) বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে এক অন্তহীন পুরস্কার (জান্নাত)।