البروج
Al-Burooj
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ
Open ayah 85:1শপথ গ্রহ-নক্ষত্র (অথবা রাশিচক্র) সম্বলিত আকাশের,
وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ
Open ayah 85:2প্রতিশ্রুত দিনের (অর্থাৎ কেয়ামতের)
وَشَاهِدٖ وَمَشۡهُودٖ
Open ayah 85:3এবং যিনি সবকিছু দেখেন তাঁর (অর্থাৎ আল্লাহর) ও যার সবকিছু দেখা হয় তার (অর্থাৎ মানুষের) (অথবা শুক্রবারের ও আরাফাতের দিনের)!
قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ
Open ayah 85:4অভিশপ্ত হয়েছিল গর্তওয়ালারা,
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ
Open ayah 85:5ইন্ধনপ্রজ্বলিত আগুনের গর্তওয়ালারা;
إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ
Open ayah 85:6যখন তারা তার কিনারায় বসা ছিল;
وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ
Open ayah 85:7আর মুমিনদের সাথে তারা যা করছিল তা প্রত্যক্ষ করছিল।
وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
Open ayah 85:8তারা তাদেরকে (মুমিনদেরকে) শুধু এ কারণে শাস্তি দিয়েছিল যে, তারা পরাক্রম-শালী ও সকল প্রশংসার অধিকারী আল্লাহকে বিশ্বাস করত,
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 85:9যিনি আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি। তবে আল্লাহ সবকিছুর সাক্ষী (সবকিছুই জানেন)।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
Open ayah 85:10যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে পরীক্ষায় (বিপদে) ফেলেছিল এবং পরে তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ
Open ayah 85:11যারা ঈমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী; এটাই তো বড় সাফল্য।
إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ
Open ayah 85:12তোমার প্রভুর ধরা বড় শক্ত (কঠোর)।
إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ
Open ayah 85:13নিশ্চয়ই তিনি সূচনা ও পুনরাবৃত্তি করেন। (অর্থাৎ প্রথমবার সৃষ্টি করেন ও মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। অথবা অপরাধের জন্য প্রথমবার দুনিয়ায় শাস্তি দেন এবং পরকালে আবার শাস্তি দেন।)
وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ
Open ayah 85:14তিনি অসীম ক্ষমাশীল, পরম স্নেহপরায়ণ;
ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ
Open ayah 85:15আরশের মালিক, মহামহিম;
فَعَّالٞ لِّمَا يُرِيدُ
Open ayah 85:16যা চান তাই করতে সক্ষম।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ
Open ayah 85:17তোমার কাছে কি সেনাদলগুলোর বৃত্তান্ত পৌঁছেছে?
فِرۡعَوۡنَ وَثَمُودَ
Open ayah 85:18ফেরাউন ও ছামূদের?
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ
Open ayah 85:19বরং যারা কাফের, তারা অবিশ্বাসে অনড় রয়েছে।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ
Open ayah 85:20তবে আল্লাহ (তাদেরকে) তাদের পেছন থেকে (অলক্ষ্যে) পরিবেষ্টন করে রেখেছেন।
بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ
Open ayah 85:21বরং এ তো এক গৌরবময় কোরআন,
فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ
Open ayah 85:22যা (লিপিবদ্ধ) আছে লাওহে মাহ্ফূযে (এক সংরক্ষিত ফলকে)।