الطارق
At-Taariq
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Open ayah 86:1শপথ আকাশের ও রাতে আগমনকারীর!
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Open ayah 86:2তুমি কি জান, রাতে আগমনকারী কি?
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
Open ayah 86:3এক উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
Open ayah 86:4প্রত্যেক মানুষের জন্যই একজন তত্ত্বাবধায়ক আছে।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Open ayah 86:5অতএব, মানুষ যেন (ভেবে) দেখে, তাকে কোন্ বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে!
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
Open ayah 86:6তাকে তো সৃষ্টি করা হয়েছে বেগে নির্গত এক পানি (বীর্য) থেকে।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
Open ayah 86:7যা বেরিয়ে আসে মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
Open ayah 86:8নিশ্চয়ই তিনি তাকে (প্রাণহীন পদার্থ থেকে জীবনে) ফিরিয়ে আনতে সক্ষম।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
Open ayah 86:9যেদিন গোপন কাজগুলো পরখ করা হবে,
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
Open ayah 86:10সেদিন তার কোন ক্ষমতা কিংবা সাহায্যকারী থাকবে না।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
Open ayah 86:11শপথ বৃষ্টিধারী (বৃষ্টিবাহী মেঘধারী) আসমানের
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
Open ayah 86:12এবং ফাটলওয়ালা জমিনের!
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
Open ayah 86:13নিশ্চয়ই এটা পার্থক্যকারী এক বাণী। (এ কোরআন ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরুপণকারী আল্লাহর কালাম।)
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
Open ayah 86:14এটা তামাশা নয়।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا
Open ayah 86:15আসলে তারা একটা চক্রান্ত করছে;
وَأَكِيدُ كَيۡدٗا
Open ayah 86:16আর (তাদের চক্রান্তের জবাবে) আমিও একটা কৌশল করছি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
Open ayah 86:17অতএব, কাফেরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।