الأعلى
Al-A'laa
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
Open ayah 87:1তোমার সুমহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো;
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
Open ayah 87:2যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন ও সুষম করেছেন;
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
Open ayah 87:3যিনি (সবকিছু) সুপরিমিত করেছেন ও (সবাইকে) পথ দেখিয়েছেন
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
Open ayah 87:4এবং যিনি (চারণভূমির) ঘাস উৎপন্ন করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
Open ayah 87:5অতঃপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
Open ayah 87:6আমি তোমাকে (কোরআন) পাঠ করাব, ফলে তুমি (তা) ভুলবে না;
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
Open ayah 87:7আল্লাহ যা (ভুলাতে) চান তা ব্যতীত। নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপন বিষয় জানেন।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
Open ayah 87:8আমি তোমার জন্য সহজ পথ সহজ করে দেব।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
Open ayah 87:9অতএব, তুমি উপদেশ দাও, যদি (দেখ যে,) উপদেশ (তাদের) উপকারে আসে।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
Open ayah 87:10যে (আল্লাহকে) ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى
Open ayah 87:11আর অতি দুর্ভাগ্যবান ব্যক্তি তা এড়িয়ে যাবে;
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 87:12যে ভয়ংকর আগুনে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ
Open ayah 87:13অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
Open ayah 87:14সফল তো হবে সে, যে নিজেকে (পাপ থেকে) পবিত্র রাখে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
Open ayah 87:15স্বীয় প্রভুর নাম স্মরণ করে এবং (নিয়মিত) নামায পড়ে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 87:16তবে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাক;
وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ
Open ayah 87:17অথচ পরকালের জীবনই শ্রেয়তর ও অধিকতর স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ
Open ayah 87:18অবশ্যই পূর্ববর্তী গ্রন্থসমূহে এর উল্লেখ আছে,
صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ
Open ayah 87:19ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।