الغاشية
Al-Ghaashiya
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Open ayah 88:1তোমার কাছে কি আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত এসেছে? (অর্থাৎ তুমি কি মহাপ্রলয় সম্পর্কে জেনেছো?)
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Open ayah 88:2সেদিন কতিপয় (মানুষের: কাফেরদের) চেহারা হবে অবমানিত,
عَامِلَةٞ نَّاصِبَةٞ
Open ayah 88:3শ্রান্ত, ক্লান্ত।
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Open ayah 88:4তারা (এমন চেহারার অধিকারীরা) জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Open ayah 88:5(সেখানে) তাদেরকে ফুটন্ত (পানির) ঝরনা থেকে পানি পান করতে দেওয়া হবে।
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Open ayah 88:6তাদের খাদ্য হবে একমাত্র কাঁটাওয়ালা তৃণ-ঝাড়;
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Open ayah 88:7যা (তাদেরকে) পুষ্ট করবে না এবং ক্ষুধা নিবারণেও কাজে আসবে না।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Open ayah 88:8(অন্যদিকে) সেদিন কতিপয় (মানুষের: মুমিনদের) চেহারা হবে আনন্দোজ্জ্বল।
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Open ayah 88:9(এমন চেহারার অধিকারীরা) নিজেদের কর্মের জন্য সন্তুষ্ট থাকবে।
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 88:10(তারা থাকবে) সুউচ্চ জান্নাতে।
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Open ayah 88:11সেখানে তারা কোন বাজে কথা শোনবে না।
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Open ayah 88:12সেখানে থাকবে বহমান ঝরনা।
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Open ayah 88:13সেখানে (আরো) থাকবে উন্নত শয্যা,
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Open ayah 88:14প্রস্তুত পানপাত্র,
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Open ayah 88:15সারি সারি গদি
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Open ayah 88:16ও বিছানো গালিচা।
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Open ayah 88:17তারা কি তাহলে উটগুলোর দিকে তাকিয়ে দেখে না যে, কীভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Open ayah 88:18(তাকিয়ে দেখে না) আকাশের দিকে যে, কীভাবে তা উঁচু করা হয়েছে?
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Open ayah 88:19পাহাড়গুলোর দিকে যে, কীভাবে সেগুলো স্থাপন করা হয়েছে?
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Open ayah 88:20এবং পৃথিবীর দিকে যে, কীভাবে তাকে বিস্তৃত করা হয়েছে?
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Open ayah 88:21অতএব, উপদেশ দাও; বস্তুত তুমি একজন উপদেশদাতা;
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Open ayah 88:22তুমি তাদের ওপর কর্তৃত্বকারী নও;
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Open ayah 88:23তবে যে মুখ ফিরিয়ে নেয় ও কুফরি করে তার কথা ভিন্ন;
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Open ayah 88:24আল্লাহ তাকে সবচেয়ে বড় শাস্তি দেবেন।
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Open ayah 88:25আমার কাছেই তাদের প্রত্যাবর্তন;
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Open ayah 88:26তারপর আমারই ওপর তাদের হিসাবের দায়িত্ব।