الفجر
Al-Fajr
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1শপথ প্রভাতের,
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2দশ রাতের,
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3জোড় ও বিজোড়ের
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4এবং রাতের, যখন তা চলে যায়!
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5নিশ্চয়ই এর মধ্যে (অর্থাৎ যেসব বস্তু দ্বারা আমি শপথ করলাম তার মধ্যে) বুদ্ধিমানের জন্য শপথ (করার বস্তু) রয়েছে। (অর্থাৎ এসব বস্তু দ্বারা শপথ করার মধ্যে তাৎপর্য নিহিত আছে এবং বুদ্ধিমানেরা এগুলো দ্বারা শপথ করতে পারে।)
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6তুমি কি দেখনি, তোমার প্রভু কেমন আচরণ করেছিলেন আদ সমপ্রদায়ের সাথে,
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7ইরাম জনপদের, খুঁটির মত (উঁচু দেহবিশিষ্ট),
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8জমিনে যাদের মত কাউকে সৃষ্টি করা হয়নি?
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9(কেমন আচরণ করেছিলেন) ছামূদ সমপ্রদায়ের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে ঘরবাড়ি বানিয়েছিল?
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10(কেমন আচরণ করেছিলেন) গোঁজ-খুঁটির (সেনা-শিবিরের) মালিক ফেরাউনের সাথে,
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11যারা (ফেরাউন ও তার লোকেরা) জমিনে সীমালংঘন করেছিল
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12এবং সেখানে অনেক অশান্তি সৃষ্টি করেছিল?
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13যার ফলে আল্লাহ তাদের ওপর শাস্তির চাবুক ঢেলে দিয়েছিলেন (কঠিন আজাব নাযিল করেছিলেন)।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14তোমার প্রভু অবশ্যই পর্যবেক্ষণকেনেদ্র রয়েছেন (অর্থাৎ সবকিছুর ওপর নজর রাখছেন)।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15মানুষের অবস্থা হল: যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন এবং সম্মান ও নেয়ামত দান করেন তখন সে বলে, “আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।”
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16আবার যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিযিক সংকুচিত করেন তখন সে বলে, “আমার প্রভু আমাকে লাঞ্ছিত করেছেন।”
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17কখনো নয়, বরং তোমরাই এতিমের মর্যাদা দাও না
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18এবং মিসকীনকে খাওয়াতে একে অন্যকে উৎসাহিত করো না।
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19আর তোমরা মীরাছ (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি) পুরোপুরি খেয়ে ফেল
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20এবং সম্পদকে অধিক ভালবাস।
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21না না (এটা ঠিক নয়), (কেয়ামতের কথা স্মরণ করো) যখন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করা হবে
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22এবং তোমার প্রভু ও কাতারে কাতারে ফেরেশতারা চলে আসবে।
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23সেদিন জাহান্নামকেও নিয়ে আসা হবে। সেদিনই মানুষ স্মরণ (উপলব্ধি) করবে; তবে এই স্মরণ তার উপকারে আসবে কীভাবে?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24সে বলবে, “হায়, আমি যদি আমার (এই) জীবনের জন্য কিছু (সৎকর্ম) আগে পাঠাতাম!”
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25বস্তুত সেদিন (অপরাধীদেরকে) তিনি যে শাস্তি দেবেন তেমন (কঠিন) শাস্তি কেউ দিতে পারে না;
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26এবং তিনি যেভাবে বাঁধবেন তেমন (শক্ত) বাঁধন কেউ বাঁধতে পারে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27(আর পুণ্যবান ব্যক্তিকে বলা হবে,) “হে প্রশান্ত মন (মনের অধিকারী)!
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28তুমি সন্তুষ্ট ও সন্তোষভাজন অবস্থায় তোমার প্রভুর কাছে ফিরে এসো,
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29অতঃপর আমার (প্রিয়) বান্দাদের দলভুক্ত হও
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30এবং আমার জান্নাতে প্রবেশ কর।