البلد
Al-Balad
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:1আমি এই নগরীর (মক্কার) শপথ করছি,
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:2আর তুমি এই নগরীতে (অপরাধ অথবা বাধা থেকে) মুক্ত,
وَوَالِدٖ وَمَا وَلَدَ
Open ayah 90:3এবং শপথ এক জন্মদাতার ও সে যা জন্ম দিয়েছে তার (অর্থাৎ তার সন্তানদের)!
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
Open ayah 90:4আমি তো মানুষকে সৃষ্টি করেছি (তার) কষ্টের মধ্যে। (অর্থাৎ মানুষকে জীবনে কোন না কোন কষ্টের মধ্যে থাকতেই হয়।)
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
Open ayah 90:5সে কি মনে করে যে, তার ওপর কেউ ক্ষমতাবান হবে না?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
Open ayah 90:6সে বলে, “আমি বিপুল সম্পদ ধ্বংস (ব্যয়) করেছি।”
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
Open ayah 90:7সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
Open ayah 90:8আমি কি তাকে দুটি চোখ দেইনি?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
Open ayah 90:9এবং একটি জিহবা ও দুটি ঠোঁট (দেইনি)?
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
Open ayah 90:10আমি তাকে (ভাল ও মন্দ) দুটি পথ দেখিয়েছি।
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
Open ayah 90:11কিন্তু সে ঢালু গিরিপথে চলতে প্রবৃত্ত হয়নি (যা তাকে সহজে সাফল্যে পৌঁছে দিত)।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
Open ayah 90:12তুমি কি জান, সেই ঢালু গিরিপথ কি?
فَكُّ رَقَبَةٍ
Open ayah 90:13একটি ঘাড় (একজন দাস) মুক্ত করে দেওয়া;
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
Open ayah 90:14অথবা দুর্ভিক্ষের দিনে খাওয়ানো
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
Open ayah 90:15নিকট সম্পর্কের ইয়াতীমকে,
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
Open ayah 90:16কিংবা অভাবগ্রস্ত মিসকীনকে।
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
Open ayah 90:17সর্বোপরি তাদের অন্তর্ভুক্ত হওয়া, যাদের ঈমান আছে এবং যারা একে অপরকে ধৈর্য ও দয়ার উপদেশ দেয়।
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 90:18তারাই ডানদিকের লোক (সৌভাগ্যবান জান্নাতী)।
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 90:19আর যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করে, তারাই বামদিকের লোক (হতভাগ্য জাহান্নামী)।
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
Open ayah 90:20তাদের ওপর থাকবে (জাহান্নামের) বন্ধ আগুন। (অর্থাৎ তারা আগুন দ্বারা এমনভাবে পরিবেষ্টিত হবে যে, তা থেকে বের হওয়ার কোন পথ থাকবে না।)