الشمس
Ash-Shams
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
Open ayah 91:1শপথ সূর্যের ও তার আলোর;
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
Open ayah 91:2শপথ চনেদ্রর, যখন তা এই সূর্যের পরে আসে;
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Open ayah 91:3শপথ দিনের, যখন তা এই সূর্যকে প্রকাশ করে;
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
Open ayah 91:4শপথ রাতের, যখন তা একে ঢেকে রাখে;
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Open ayah 91:5শপথ আসমানের ও সেই মহান সত্তার, যিনি তা তৈরী করেছেন;
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
Open ayah 91:6শপথ জমিনের ও সেই মহান সত্তার, যিনি তা বিছিয়ে রেখেছেন;
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
Open ayah 91:7এবং শপথ (মানুষের) মনের ও সেই সত্তার যিনি তাকে সুষম করেছেন,
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
Open ayah 91:8অতঃপর তাকে তার পাপ ও পুণ্যের জ্ঞান দিয়েছেন!
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
Open ayah 91:9যে তাকে (মনকে) পবিত্র করে সে সফল হয়;
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
Open ayah 91:10আর যে তাকে ভ্রষ্ট করে সে বিফল হয়।
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
Open ayah 91:11ছামূদ সমপ্রদায় অবাধ্যতাবশত (তাদের নবীকে) অবিশ্বাস করেছিল;
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
Open ayah 91:12যখন তাদের দুষ্টতম ব্যক্তি (উষ্ট্রী হত্যায়) এগিয়ে গিয়েছিল;
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
Open ayah 91:13তখন আল্লাহর রসূল (ছালেহ) তাদেরকে (সতর্ক করে দিয়ে) বলল, “আল্লাহর উষ্ট্রী ও তার পানিপান!” (অর্থাৎ এ তো আল্লাহর উষ্ট্রী। তোমরা এর পানিপানে বাধার সৃষ্টি করো না। তাহলে তোমাদের ক্ষতি হবে।)
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
Open ayah 91:14কিন্তু তারা তাকে অবিশ্বাস করল এবং উষ্ট্রীটিকে হত্যা করল। তখন তাদের প্রভু তাদের পাপের কারণে তাদের ওপর ধ্বংস নাযিল করলেন এবং (ছোট-বড় নির্বিশেষে সকলকে) সমানভাবে ধ্বংস করে দিলেন।
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
Open ayah 91:15তিনি এর পরিণতির ভয় করেন না।