الليل

Al-Lail

The Night · Surah 92 · Ayahs: 21 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ

    Open ayah 92:1

    শপথ রাতের, যখন তা (সবকিছু) আচ্ছাদিত করে;

  2. وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

    Open ayah 92:2

    শপথ দিনের, যখন তা উদ্ভাসিত হয়;

  3. وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

    Open ayah 92:3

    এবং শপথ সেই মহান সত্তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন!

  4. إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ

    Open ayah 92:4

    তোমাদের কর্মপ্রয়াস অবশ্যই বিভিন্ন।

  5. فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ

    Open ayah 92:5

    অতএব, যে দান করে ও তাকওয়া অবলম্বন করে

  6. وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ

    Open ayah 92:6

    এবং যা ভাল তা সত্য বলে মেনে নেয়,

  7. فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ

    Open ayah 92:7

    আমি তার জন্য সুখের বিষয় (জান্নাত) সহজ করে দেব।

  8. وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ

    Open ayah 92:8

    আর যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে

  9. وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ

    Open ayah 92:9

    এবং যা ভাল তা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে,

  10. فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ 

    Open ayah 92:10

    আমি তার জন্য কষ্টের বিষয় (জাহান্নাম) সহজ করে দেব।

  11. وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

    Open ayah 92:11

    আর তার সম্পদ তার কোনই কাজে আসবে না, যখন সে ধ্বংস হয়ে যাবে।

  12. إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ

    Open ayah 92:12

    আমার দায়িত্ব তো অবশ্যই পথপ্রদর্শন করা।

  13. وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ

    Open ayah 92:13

    আর পরকাল ও ইহকাল (সব তো) আমারই।

  14. فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ

    Open ayah 92:14

    তাই আমি তোমাদেরকে (জাহান্নামের) শিখায়িত আগুন সম্পর্কে সতর্ক করে দিলাম।

  15. لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى

    Open ayah 92:15

    অত্যন্ত দুর্ভাগ্যবান ব্যক্তিই তাতে প্রবেশ করবে;

  16. ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

    Open ayah 92:16

    যে (সত্যকে) অবিশ্বাস করে আর মুখ ফিরিয়ে নেয়।

  17. وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى

    Open ayah 92:17

    আর সত্যিকার খোদাভীরু ব্যক্তিকে তা থেকে দূরে রাখা হবে;

  18. ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ

    Open ayah 92:18

    যে পবিত্রতা অর্জনের জন্য নিজের সম্পদ দান (ব্যয়) করে।

  19. وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ

    Open ayah 92:19

    তার কাছে কারো এমন কোন অনুগ্রহ থাকে না, যার প্রতিদান দিতে হবে (অর্থাৎ সে কারো কাছ থেকে এ রকম কোন অনুগ্রহ পেতে চায় না),

  20. إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ 

    Open ayah 92:20

    সে শুধু তার মহান প্রভুর সন্তুষ্টি অন্বেষণ করে।

  21. وَلَسَوۡفَ يَرۡضَىٰ

    Open ayah 92:21

    আর সে অবশ্যই সন্তুষ্ট হবে (জান্নাতে প্রবেশ করবে)।