الضحى

Ad-Dhuhaa

The Morning Hours · Surah 93 · Ayahs: 11 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلضُّحَىٰ

    Open ayah 93:1

    পূর্বাহ্নের শপথ!

  2. وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

    Open ayah 93:2

    শপথ রাতের, যখন তা অন্ধকার হয়ে আসে!

  3. مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

    Open ayah 93:3

    তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি, অপছন্দও করেননি।

  4. وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

    Open ayah 93:4

    আর পরকাল তোমার জন্য অবশ্যই ইহকালের চেয়ে উত্তম।

  5. وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

    Open ayah 93:5

    তোমার প্রভু অবশ্যই তোমাকে (অনুগ্রহ) দান করবেন এবং তুমি সন্তুষ্ট হবে।

  6. أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ

    Open ayah 93:6

    তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর আশ্রয় দিয়েছেন।

  7. وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ

    Open ayah 93:7

    তিনি তোমাকে পথহারা অবস্থায় পেয়েছিলেন; তারপর পথের সন্ধান দিয়েছেন।

  8. وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ

    Open ayah 93:8

    তিনি তোমাকে অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছিলেন; তারপর অভাবমুক্ত করেছেন।

  9. فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

    Open ayah 93:9

    অতএব, তুমি এতিমের প্রতি কঠোর হয়ো না।

  10. وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ 

    Open ayah 93:10

    যাচনাকারীকে ধমক দিও না (অথবা তাড়িয়ে দিও না)।

  11. وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

    Open ayah 93:11

    আর তোমার প্রভুর অনুগ্রহের কথা প্রকাশ্যে বল।