الشعراء

Ash-Shu'araa

The Poets · Surah 26 · Ayahs: 227 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. طسٓمٓ

    Open ayah 26:1

    ত্বা সী-ন মী-ম।

  2. تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 26:2

    এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

  3. لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 26:3

    তারা মু ’ মিন হচ্ছে না বলে তুমি হয়তো (মর্মব্যথায়) আত্মবিনাশী হয়ে পড়বে।

  4. إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ

    Open ayah 26:4

    আমি ইচ্ছা করলে আকাশ থেকে তাদের কাছে এক নিদর্শন পাঠাতাম। ফলে তাদের গ্রীবা তার প্রতি নত হয়ে পড়ত।

  5. وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ

    Open ayah 26:5

    যখনই তাদের প্রতি দয়াময়ের কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

  6. فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 26:6

    অতএব, তারা তো মিথ্যা সাবস্ত করেছে; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ বার্তা শিগগির তাদের কাছে পৌঁছে যাবে।

  7. أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ

    Open ayah 26:7

    তারা কি যমিনের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি।

  8. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:8

    নিশ্চয়ই তাতে আছে নিশ্চিত নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  9. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:9

    আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো পরাক্রমশালী অসীম দয়ালু।

  10. وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 26:10

    স্মরণ করো, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের নিকট যাও;’

  11. قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ

    Open ayah 26:11

    ‘ফিরআউনের সম্প্রদায়; তারা কি ভয় করবে না?’

  12. قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ

    Open ayah 26:12

    সে বলল, ‘হে আমার রব, আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যাপ্রতিপন্ন করবে।’

  13. وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ

    Open ayah 26:13

    ‘আর আমার বক্ষ সংকীর্ণ হয়ে পড়বে এবং আমার জিহ্বা তো সাবলীল নয়। সুতরাং হারূনের কাছেও প্রত্যাদেশ পাঠান।’

  14. وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ

    Open ayah 26:14

    ‘আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব, আমি আশঙ্কা করি যে, তারা আমাকে হত্যা করবে।’

  15. قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ

    Open ayah 26:15

    আল্লাহ বললেন, ‘কখনোই নয়, তোমরা উভয়ে আমার নিদর্শনাবলি নিয়ে যাও। নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী।’

  16. فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:16

    “অতএব, তোমরা ফিরআউনের কাছে যাও এবং বলো, ‘আমরা বিশ্বজগতের রবের রাসূল।’”

  17. أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 26:17

    ‘যেন তুমি বনি ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও।’

  18. قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ

    Open ayah 26:18

    ফিরআউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।’

  19. وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 26:19

    ‘তুমি, তোমার যে কাজ করার, তা তো করেছ। আর তুমি অকৃতজ্ঞ।’

  20. قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ 

    Open ayah 26:20

    মূসা বলল, ‘আমি তা করেছি, যখন আমি অজ্ঞ ছিলাম।’

  21. فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 26:21

    ‘অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন তোমাদের কাছ থেকে পালালাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে করেছেন রাসূলদের অন্তর্ভুক্ত।’

  22. وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 26:22

    ‘আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনি ইসরাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।’

  23. قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:23

    ফিরআউন বলল, ‘বিশ্বজগতের রব আবার কে?’

  24. قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ

    Open ayah 26:24

    মূসা বলল, ‘তিনি আকাশমণ্ডল ও পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

  25. قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ

    Open ayah 26:25

    ফিরআউন তার পরিষদবর্গকে বলল, ‘তোমরা কি শুনছ না?’

  26. قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 26:26

    সে (মূসা) বলল, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব।’

  27. قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ

    Open ayah 26:27

    (ফিরআউন) বলল, ‘নিশ্চয়ই তোমাদের রাসূল যাকে তোমাদের প্রতি পাঠানো হয়েছে অবশ্যই পাগল।’

  28. قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 26:28

    (মূসা) বলল, ‘তিনি পূর্ব, পশ্চিম ও উভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা অনুধাবন করতে।’

  29. قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ

    Open ayah 26:29

    (ফিরআউন) বলল, ‘যদি তুমি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ কর, তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব।’

  30. قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ 

    Open ayah 26:30

    (মূসা) বলল, ‘আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে এলেও কি?’

  31. قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 26:31

    (ফিরআউন) বলল, ‘তবে তুমি তা উপস্থিত করো যদি সত্যবাদী হও।’

  32. فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ

    Open ayah 26:32

    অতঃপর সে তার লাঠি নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।

  33. وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ

    Open ayah 26:33

    আর সে তার হাত বের করল, তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র প্রতিভাত হলো।

  34. قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ

    Open ayah 26:34

    (ফিরআউন) তার উপস্থিত পরিষদবর্গকে বলল, ‘নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর।’

  35. يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ

    Open ayah 26:35

    ‘সে তার জাদু বলে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করতে চায়। সুতরাং তোমরা কী করার পরামর্শ দাও?’

  36. قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ

    Open ayah 26:36

    তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিঞ্চিত অবকাশ দিন এবং শহরে শহরে সংগ্রাহকদের পাঠান।’

  37. يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ

    Open ayah 26:37

    ‘তারা যেন আপনার কাছে প্রত্যেক দক্ষ জাদুকরকে উপস্থিত করে।’

  38. فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ

    Open ayah 26:38

    অতঃপর এক নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো।

  39. وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ

    Open ayah 26:39

    এবং জনগণকে বলা হলো, ‘তোমরাও সমবেত হচ্ছ তো?’

  40. لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ 

    Open ayah 26:40

    ‘যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারাই বিজয়ী হয়।’

  41. فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ

    Open ayah 26:41

    অতঃপর যখন জাদুকররা এল, তখন তারা ফিরআউনকে বলল, ‘যদি আমরা বিজয়ী হই, তবে আমাদের পুরস্কার থাকবে তো?’

  42. قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ

    Open ayah 26:42

    (ফিরআউন) বলল, ‘হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।’

  43. قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ

    Open ayah 26:43

    মূসা তাদেরকে বলল, ‘নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে।’

  44. فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ

    Open ayah 26:44

    অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ‘ফিরআউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব।’

  45. فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ

    Open ayah 26:45

    অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল।

  46. فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ

    Open ayah 26:46

    তখন জাদুকররা সিজদাবনত হয়ে পড়ল।

  47. قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:47

    তারা বলল, ‘আমরা রাব্বুল আলামীনের প্রতি ঈমান আনলাম।’

  48. رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ

    Open ayah 26:48

    ‘যিনি মূসা ও হারূনের রব।’

  49. قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 26:49

    (ফিরআউন) বলল, ‘আমার অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিখিয়েছে। অচিরেই তোমরা (পরিণাম) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব। এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই।’

  50. قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ 

    Open ayah 26:50

    তারা বলল, ‘কোনো ক্ষতি নেই। আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব।’

  51. إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 26:51

    ‘আমরা আশা করি, আমাদের রব আমাদের ত্রুটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা ঈমান আনয়নকারীদের মধ্যে অগ্রণী।’

  52. ۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ

    Open ayah 26:52

    আমি মূসাকে আদেশ করলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে।’

  53. فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ

    Open ayah 26:53

    অতঃপর ফিরআউন শহরে শহরে সংগ্রাহকদের পাঠাল।

  54. إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ

    Open ayah 26:54

    ‘নিশ্চয়ই এরা (বনি ইসরাঈল) ক্ষুদ্র একটি দল।’

  55. وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ

    Open ayah 26:55

    ‘আর তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।’

  56. وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ

    Open ayah 26:56

    ‘আর আমরা সবাই সদা শঙ্কিত।’

  57. فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 26:57

    অতঃপর আমি তাদেরকে তাদের বাগ-বাগিচা ও ঝরনাসমূহ থেকে বহিষ্কার করলাম।

  58. وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ

    Open ayah 26:58

    এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।

  59. كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 26:59

    এমনই হয়েছিল এবং বনি ইসরাঈলকে করে দিলাম এসবের মালিক।

  60. فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ 

    Open ayah 26:60

    অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পিছু নিল।

  61. فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ

    Open ayah 26:61

    অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা যে ধরা পড়ে যাচ্ছি।’

  62. قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ

    Open ayah 26:62

    মূসা বলল, ‘কখনোই নয়, আমার সাথে আছেন আমার রব। সত্বর তিনি আমাকে পথ দেখাবেন।’

  63. فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ

    Open ayah 26:63

    অতঃপর আমি মূসার প্রতি আদেশ পাঠালাম, ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।’ ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।

  64. وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ

    Open ayah 26:64

    আমি সেখানে অপর দলকে পৌঁছিয়ে দিলাম।

  65. وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ

    Open ayah 26:65

    এবং মূসা ও তাঁর সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।

  66. ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ

    Open ayah 26:66

    অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম।

  67. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:67

    নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে আর তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  68. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:68

    তোমার রব অবশ্যই পরাক্রমশালী, অসীম দয়ালু।

  69. وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ

    Open ayah 26:69

    আর তাদের নিকট ইবরাহীমের বৃত্তান্ত বর্না করো।

  70. إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ 

    Open ayah 26:70

    সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, ‘তোমরা কীসের ইবাদাত কর?’

  71. قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ

    Open ayah 26:71

    তারা বলল, ‘আমরা প্রতিমার পূজা করি এবং সারা দিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।’

  72. قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ

    Open ayah 26:72

    ইবরাহীম বলল, ‘তোমরা যখন আহ্বান করো, তখন তারা কি শোনে?’

  73. أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ

    Open ayah 26:73

    ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’

  74. قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ

    Open ayah 26:74

    তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এমনই করত।’

  75. قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ

    Open ayah 26:75

    ইবরাহীম বলল, ‘তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।’

  76. أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ

    Open ayah 26:76

    ‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?’

  77. فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:77

    ‘ফলে নিশ্চয়ই তারা সবাই আমার শত্রু, জগতসমূহের রব ব্যতীত।’

  78. ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ

    Open ayah 26:78

    ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হিদায়াত দান করেন।’

  79. وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ

    Open ayah 26:79

    ‘যিনি আমাকে খাওয়ান এবং পান করান।’

  80. وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ 

    Open ayah 26:80

    ‘যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।’

  81. وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ

    Open ayah 26:81

    ‘যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবিত করবেন।’

  82. وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ

    Open ayah 26:82

    ‘আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ত্রুটি-বিচ্যুতি মাফ করবেন।’

  83. رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ

    Open ayah 26:83

    ‘হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।’

  84. وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ

    Open ayah 26:84

    ‘আর আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো।’

  85. وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ

    Open ayah 26:85

    ‘আর আমাকে নিয়ামাতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো।’

  86. وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ

    Open ayah 26:86

    ‘আর আমার পিতাকে ক্ষমা করুন। তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত।’

  87. وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ

    Open ayah 26:87

    ‘আর পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করবেন না,’

  88. يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ

    Open ayah 26:88

    ‘যে দিবসে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না;’

  89. إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ

    Open ayah 26:89

    ‘কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।’

  90. وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ 

    Open ayah 26:90

    আর জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে।

  91. وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ

    Open ayah 26:91

    এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।

  92. وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ

    Open ayah 26:92

    তাদের বলা হবে, ‘তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।’

  93. مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ

    Open ayah 26:93

    ‘আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা আত্মরক্ষা করতে সক্ষম?’

  94. فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ

    Open ayah 26:94

    অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে নিম্নমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।

  95. وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ

    Open ayah 26:95

    আর ইবলীস বাহিনীর সকলকেও।

  96. قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ

    Open ayah 26:96

    তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে,

  97. تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 26:97

    ‘আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।’

  98. إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:98

    ‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমতুল্য গণ্য করতাম।’

  99. وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 26:99

    ‘আর পাপিষ্ঠরাই আমাদেরকে গোমরাহ করেছিল।’

  100. فَمَا لَنَا مِن شَٰفِعِينَ 

    Open ayah 26:100

    ‘অতএব, আমাদের কোনো সুপারিশকারী নেই।’

  101. وَلَا صَدِيقٍ حَمِيمٖ 

    Open ayah 26:101

    ‘এবং কোনো সহৃদয় বন্ধুও নেই।’

  102. فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 26:102

    ‘হায়, যদি আমাদের একবার সুযোগ ঘটত, তবে আমরা মু ’ মিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।’

  103. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ 

    Open ayah 26:103

    নিশ্চয়ই তাতে রয়েছে নিদর্শন এবং তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  104. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ 

    Open ayah 26:104

    তোমার রব মহা পরাক্রমশালী, অসীম দয়ালু।

  105. كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ 

    Open ayah 26:105

    নূহের সম্প্রদায় রাসূলদের মিথ্যারোপ করেছে।

  106. إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ 

    Open ayah 26:106

    যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?’

  107. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ 

    Open ayah 26:107

    ‘নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

  108. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ 

    Open ayah 26:108

    ‘অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  109. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 26:109

    ‘আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো জগতসমূহের রবের নিকটই রয়েছে।’

  110. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ 

    Open ayah 26:110

    ‘অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  111. ۞قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ

    Open ayah 26:111

    তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি ঈমান আনব যখন তোমার অনুসরণ করছে নিম্নশ্রেণির লোকেরা?’

  112. قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 26:112

    সে বলল, ‘তারা কী কাজ করত, তা আমার জানা নেই।’

  113. إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ

    Open ayah 26:113

    ‘তাদের হিসাব গ্রহণ আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে!’

  114. وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 26:114

    ‘আমি মু’মিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই।’

  115. إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ

    Open ayah 26:115

    ‘আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’

  116. قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ

    Open ayah 26:116

    তারা বলল, ‘হে নূহ, যদি তুমি নিবৃত না হও, তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।’

  117. قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ

    Open ayah 26:117

    সে বলল, ‘হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় আমাকে মিথ্যা সাব্যস্ত করছে।’

  118. فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 26:118

    ‘অতএব, আমার ও তাদের মধ্যে কোনো ফায়সালা করুন এবং আমাকে ও আমার সঙ্গী মু ’ মিনদেরকে রক্ষা করুন।’

  119. فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ

    Open ayah 26:119

    অতঃপর আমি তাকে ও তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম।

  120. ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ 

    Open ayah 26:120

    এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।

  121. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:121

    নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন আর তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  122. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:122

    নিশ্চয়ই তোমার রব, তিনিই তো পরাক্রমশালী, অসীম দয়ালু।

  123. كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 26:123

    আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে।

  124. إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ

    Open ayah 26:124

    যখন তাদের ভাই হূদ তাদেরকে বলল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?’

  125. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 26:125

    ‘আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল।’

  126. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 26:126

    ‘অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  127. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:127

    ‘আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না। আমার প্রতিদান তো জগতসমূহের রবের নিকট রয়েছে।’

  128. أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ

    Open ayah 26:128

    ‘তোমরা কি প্রতিটি উঁচুস্থানে অযথা স্মৃতি-স্তম্ভ নির্মাণ করছ?’

  129. وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ

    Open ayah 26:129

    ‘এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা স্থায়ী হও?’

  130. وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ 

    Open ayah 26:130

    ‘যখন তোমরা আঘাত হানো, তখন নিষ্ঠুরের মতো আঘাত হানো।’

  131. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 26:131

    ‘অতএব, আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো।’

  132. وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ

    Open ayah 26:132

    ‘ভয় করো তাঁকে, যিনি তোমাদের সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জানো।’

  133. أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ

    Open ayah 26:133

    ‘তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,’

  134. وَجَنَّٰتٖ وَعُيُونٍ

    Open ayah 26:134

    ‘এবং উদ্যান ও প্রস্রবণ।’

  135. إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 26:135

    ‘আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির।’

  136. قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ

    Open ayah 26:136

    তারা বলল, ‘তুমি উপদেশ দাও বা উপদেশ না-ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।’

  137. إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 26:137

    ‘এটা তো পূর্ববর্তীদেরই স্বভাব।’

  138. وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ

    Open ayah 26:138

    ‘আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নই।’

  139. فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:139

    অতএব, তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

  140. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ 

    Open ayah 26:140

    আর তোমার রব, অবশ্যই তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু।

  141. كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 26:141

    আর সামূদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে।

  142. إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ

    Open ayah 26:142

    যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বলল, ‘তোমরা কি ভয় করো না?’

  143. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 26:143

    ‘আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।’

  144. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 26:144

    ‘অতএব, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  145. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:145

    ‘আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো জগতসমূহের রবের নিকট রয়েছে।’

  146. أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ

    Open ayah 26:146

    ‘তোমাদেরকে কি এ জগতের (ভোগ-বিলাসের) মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে?’

  147. فِي جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 26:147

    ‘উদ্যানে ও প্রস্রবণসমূহে?’

  148. وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ

    Open ayah 26:148

    ‘শস্যক্ষেতের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানে?’

  149. وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ

    Open ayah 26:149

    ‘তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছ নৈপুণ্যের সাথে।’

  150. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ 

    Open ayah 26:150

    ‘সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো।’

  151. وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 26:151

    ‘এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না;’

  152. ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ

    Open ayah 26:152

    ‘যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;’

  153. قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ

    Open ayah 26:153

    তারা বলল, ‘তুমি তো জাদুগ্রস্তদের একজন।’

  154. مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 26:154

    ‘তুমি তো আমাদের মতোই একজন মানুষ বৈ নও। সুতরাং কোনো নিদর্শন নিয়ে উপস্থিত হও যদি তুমি সত্যবাদী হও।’

  155. قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ

    Open ayah 26:155

    সালেহ বলল, ‘এটা একটি উষ্ট্রী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট দিনে।’

  156. وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 26:156

    ‘তোমরা একে স্পর্শ করো না অনিষ্ট সাধনের জন্য তাহলে তোমাদের মহাদিবসের শাস্তি পাকড়াও করবে।’

  157. فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ

    Open ayah 26:157

    তারা তাকে বধ করল। ফলে, তারা অনুতপ্ত হলো।

  158. فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:158

    এরপর আযাব তাদের পাকড়াও করল। নিশ্চয়ই এতে নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  159. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:159

    তোমার রব, তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু।

  160. كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ 

    Open ayah 26:160

    লূতের সম্প্রদায় রাসূলদের মিথ্যাপ্রতিপন্ন করেছে।

  161. إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ

    Open ayah 26:161

    যখন তাদের ভাই লূত তাদের বলল, ‘তোমরা কি ভয় করবে না?’

  162. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 26:162

    ‘আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল।’

  163. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 26:163

    ‘অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  164. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:164

    ‘আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান জগতসমূহের রবের নিকট রয়েছে।’

  165. أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:165

    ‘বিশ্ববাসীর মধ্যে তো তোমরাই পুরুষের সাথে মিলিত হও।’

  166. وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ

    Open ayah 26:166

    ‘এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন করো? বরং তোমরাই তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

  167. قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ

    Open ayah 26:167

    তারা বলল, ‘হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে নির্বাসিত করা হবে।’

  168. قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ

    Open ayah 26:168

    লূত বলল, ‘আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।’

  169. رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ

    Open ayah 26:169

    ‘হে আমার রব, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা করো।’

  170. فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ 

    Open ayah 26:170

    অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করলাম।

  171. إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ

    Open ayah 26:171

    এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল (পেছনে) অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

  172. ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ

    Open ayah 26:172

    অতঃপর ধ্বংস করলাম অন্যদেরকে।

  173. وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ

    Open ayah 26:173

    তাদের ওপর (শাস্তিমূলক) বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কতই না নিকৃষ্ট!

  174. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ

    Open ayah 26:174

    নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  175. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:175

    আর নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী, অসীম দয়ালু।

  176. كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 26:176

    আইকাবাসীরা রাসূলদের মিথ্যাপ্রতিপন্ন করেছে।

  177. إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ

    Open ayah 26:177

    যখন শু‘আইব তাদেরকে বলল, ‘তোমরা কি ভয় করো না?’

  178. إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 26:178

    ‘আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’

  179. فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 26:179

    ‘অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

  180. وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 26:180

    ‘আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান জগতসমূহের রবের নিকট রয়েছে।’

  181. ۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ

    Open ayah 26:181

    ‘তোমরা মাপে পূর্ণ মাত্রায় দাও এবং মাপে হ্রাসকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।’

  182. وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ

    Open ayah 26:182

    ‘ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়।’

  183. وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ

    Open ayah 26:183

    ‘মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ো না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।’

  184. وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 26:184

    ‘ভয় করো তাঁকে, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।’

  185. قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ

    Open ayah 26:185

    তারা বলল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।’

  186. وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ

    Open ayah 26:186

    ‘তুমি আমাদের মতো মানুষ বৈ তো কিছু নও। আমাদের ধারণা—তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

  187. فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

    Open ayah 26:187

    ‘সুতরাং, আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও যদি তুমি সত্যবাদী হও।’

  188. قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 26:188

    সে বলল, ‘তোমরা যা করো, সে সম্পর্কে আমার রব ভালোরূপে অবহিত।’

  189. فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ

    Open ayah 26:189

    অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল, ফলে তাদের মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি পাকড়াও করল। নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের শাস্তি।

  190. إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ 

    Open ayah 26:190

    নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু ’ মিন নয়।

  191. وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 26:191

    নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী, অসীম দয়ালু।

  192. وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 26:192

    এই কুরআন তো বিশ্ব-জগতের রবের নিকট থেকে অবতীর্ণ।

  193. نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ

    Open ayah 26:193

    বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।

  194. عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ

    Open ayah 26:194

    তোমার অন্তরে, যেন তুমি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হও,

  195. بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ

    Open ayah 26:195

    সুস্পষ্ট আরবি ভাষায়।

  196. وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 26:196

    নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।

  197. أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 26:197

    তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে, বনি ইসরাঈলের আলিমগণ এটা অবগত আছে?

  198. وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ

    Open ayah 26:198

    যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম,

  199. فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ

    Open ayah 26:199

    অতঃপর সে তা তাদের কাছে পাঠ করত, তবুও তারা এতে মু ’ মিন হতো না।

  200. كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ 

    Open ayah 26:200

    এভাবে আমি সঞ্চার করেছি গুনাহগারদের অন্তরে (অবিশ্বাস)।

  201. لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ 

    Open ayah 26:201

    তারা এর প্রতি ঈমান আনবে না, যে পর্যন্ত না প্রত্যক্ষ করবে মর্মন্তুদ শাস্তি।

  202. فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ 

    Open ayah 26:202

    অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না।

  203. فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ 

    Open ayah 26:203

    তখন তারা বলবে, ‘আমরা কি অবকাশ পাব না?’

  204. أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ 

    Open ayah 26:204

    তবে কি তারা আমার শাস্তি দ্রুত কামনা করে?

  205. أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ 

    Open ayah 26:205

    তুমি কি ভেবে দেখেছ, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দিই?

  206. ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ 

    Open ayah 26:206

    অতঃপর যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হতো, তা তাদের কাছে এসে পড়ে।

  207. مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ 

    Open ayah 26:207

    তখন তাদের প্রদত্ত ভোগ-বিলাসের উপকরণ তাদের কোনো কাজে আসবে কি?

  208. وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ 

    Open ayah 26:208

    আর আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি; যাদের জন্য সতর্ককারী ছিল না।

  209. ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ 

    Open ayah 26:209

    উপদেশস্বরূপ এবং আমি অন্যায়াচরণকারী নই।

  210. وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ 

    Open ayah 26:210

    এই শয়তানরা এটাসহ অবতীর্ণ হয়নি।

  211. وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ

    Open ayah 26:211

    আর তাদের জন্য এটি সম্ভব নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না।

  212. إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ

    Open ayah 26:212

    তাদের তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে।

  213. فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ

    Open ayah 26:213

    অতএব, তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করবে না, তবে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।

  214. وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ

    Open ayah 26:214

    তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করো।

  215. وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 26:215

    আর তোমার অনুসারী মু ’ মিনদের প্রতি সদয় হও।

  216. فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ

    Open ayah 26:216

    যদি তারা তোমার অবাধ্যতা করে, তবে বলো, ‘তোমরা যা করো, তা থেকে আমি মুক্ত।’

  217. وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ

    Open ayah 26:217

    তুমি ভরসা করো পরাক্রমশালী, অসীম দয়ালুর ওপর।

  218. ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ

    Open ayah 26:218

    যিনি তোমাকে দেখেন যখন তুমি (সালাতে) দাঁড়াও,

  219. وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ

    Open ayah 26:219

    আর সিজদাকারীদের সাথে তোমার ওঠাবসা।

  220. إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ 

    Open ayah 26:220

    নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

  221. هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ

    Open ayah 26:221

    আমি কি তোমাদেরকে বলব, কার নিকট শয়তানরা অবতরণ করে?

  222. تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ

    Open ayah 26:222

    তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, পাপাচারীর নিকট।

  223. يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ

    Open ayah 26:223

    তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

  224. وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ

    Open ayah 26:224

    বিভ্রান্ত লোকেরাই কবিদেরকে অনুসরণ করে।

  225. أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ

    Open ayah 26:225

    তুমি কি দেখো না যে, তারা প্রতি উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ফেরে?

  226. وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ

    Open ayah 26:226

    নিশ্চয়ই তারা এমন কথা বলে, যা তারা করে না।

  227. إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ

    Open ayah 26:227

    তবে তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। আর নিপীড়নকারীরা শিগগির জানতে পারবে, কোন গন্তব্যস্থলে তারা ফিরে যাবে।