النمل
An-Naml
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ
Open ayah 27:1ত্বা সী-ন; এগুলো কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত।
هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:2মু’মিনদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ।
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ
Open ayah 27:3যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ
Open ayah 27:4নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করেছি। ফলে, তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ
Open ayah 27:5তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট শাস্তি, আর তারাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ
Open ayah 27:6আর তোমাকে কুরআন প্রদান করা হয়েছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট থেকে।
إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَـَٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ
Open ayah 27:7স্মরণ করো, যখন মূসা তার পরিবারবর্গকে বলল, ‘আমি আগুনের সন্ধান পেয়েছি। অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনব অথবা আনব তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার। যেন তোমরা আগুন পোহাতে পারো।’
فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 27:8অতঃপর যখন সে আগুনের কাছে এল তখন ঘোষিত হলো; ‘ধন্য সে, যে আছে আগুনের মধ্যে আর যারা আছে আগুনের চারপাশে। আর জগতসমূহের রব আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।’
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 27:9‘হে মূসা, নিশ্চয়ই আমিই আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’
وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 27:10‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ অতঃপর যখন সে তাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখল, তখন সে পেছনের দিকে ছুটতে লাগল এবং পেছন ফিরেও দেখল না। বলা হলো, ‘হে মূসা, ভয় পেয়ো না। নিশ্চয়ই আমি (এমন) যে আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না।’
إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 27:11‘তবে যে সীমালঙ্ঘন করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তবে তো নিশ্চয়ই আমি ক্ষমাশীল, অসীম দয়ালু।’
وَأَدۡخِلۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖۖ فِي تِسۡعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرۡعَوۡنَ وَقَوۡمِهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Open ayah 27:12‘তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও; তা বের হবে সাদা হয়ে ত্রুটিহীন অবস্থায় এগুলো ফিরআউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের অন্তর্গত। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।’
فَلَمَّا جَآءَتۡهُمۡ ءَايَٰتُنَا مُبۡصِرَةٗ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 27:13অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলি এল, তখন তারা বলল, ‘এটা তো সুস্পষ্ট জাদু।’
وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 27:14আর তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলিকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব, দেখো, নৈরাজ্য সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল?
وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:15আমি অবশ্যই দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, ‘আল্লাহর প্রশংসা, যিনি আমাদের তাঁর অনেক মু ’ মিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’
وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ
Open ayah 27:16সুলাইমান দাঊদের উত্তরাধিকারী হয়েছিল। বলেছিল, ‘হে লোকসকল, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ।’
وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ
Open ayah 27:17সু্লাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হলো। জিন-মানুষ ও পাখিদেরকে, অতঃপর তাদেরকে বিন্যস্ত করা হলো (বিভিন্ন সারিতে)।
حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 27:18যখন তারা পৌঁছাল পিঁপড়া অধ্যুষিত উপত্যকায়, তখন এক পিঁপড়া বলল, ‘হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে।’
فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 27:19সুলাইমান তার কথা শুনে মুচকি হাসল এবং বলল, ‘হে আমার রব, তুমি আমাকে তাওফিক দাও, যেন আমি তোমার সেই নিয়ামাতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যেন আমি তোমার পছন্দনীয় সৎকাজ করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’
وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَا لِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ
Open ayah 27:20আর সে (সুলাইমান) পাখিদের খোঁজ-খবর নিল, অতঃপর বলল, ‘আমার কী হলো, আমি হুদহুদকে দেখছি না? না কি সে অনুপস্থিত?’
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 27:21‘আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব বা হত্যা করব অথবা সে দর্শাবে উপযুক্ত কারণ।’
فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ
Open ayah 27:22অনতিবিলম্বে হুদহুদ এসে বলল, ‘আপনি যা অবগত নন তা আমি অবগত হয়ে এসেছি এবং সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’
إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ
Open ayah 27:23‘আমি এক নারীকে সাবাবাসীদের ওপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে আর তার রয়েছে বিরাট সিংহাসন।’
وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ
Open ayah 27:24‘আমি তাকে ও তার সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদাহ করতে দেখেছি। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলি সুশোভিত করে দিয়েছে এবং তাদের সৎপথ থেকে নিবৃত্ত করেছে। ফলে তারা হিদায়াত পাচ্ছে না।’
أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ
Open ayah 27:25‘যেন তারা আল্লাহকে সিজদাহ না করে যিনি আসমানসমূহ ও যমিনের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন কর ও যা প্রকাশ কর।’
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩
Open ayah 27:26‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ্ নেই; তিনি মহাআরশের রব।’
۞قَالَ سَنَنظُرُ أَصَدَقۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 27:27সে (সুলাইমান) বলল, ‘এখন আমি দেখব তুমি সত্য বলছ, না তুমি মিথ্যবাদী।’
ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ
Open ayah 27:28‘তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো, তারা কী প্রতিক্রিয়া দেখায় ।’
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ
Open ayah 27:29(বিলকীস) বলল, ‘হে পারিষদবর্গ, আমাকে একটি সম্মানিতপত্র দেওয়া হয়েছে।’
إِنَّهُۥ مِن سُلَيۡمَٰنَ وَإِنَّهُۥ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
Open ayah 27:30‘সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহর নামে।’
أَلَّا تَعۡلُواْ عَلَيَّ وَأۡتُونِي مُسۡلِمِينَ
Open ayah 27:31‘আমার মোকাবেলায় অহংকার প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও।’
قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَفۡتُونِي فِيٓ أَمۡرِي مَا كُنتُ قَاطِعَةً أَمۡرًا حَتَّىٰ تَشۡهَدُونِ
Open ayah 27:32সে (বিলকীস) বলল, ‘হে পারিষদবর্গ, আমাকে আমার এই বিষয়ে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না।’
قَالُواْ نَحۡنُ أُوْلُواْ قُوَّةٖ وَأُوْلُواْ بَأۡسٖ شَدِيدٖ وَٱلۡأَمۡرُ إِلَيۡكِ فَٱنظُرِي مَاذَا تَأۡمُرِينَ
Open ayah 27:33তারা বলল, ‘আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব, আপনি ভেবে দেখুন, আমাদের কী আদেশ করবেন।’
قَالَتۡ إِنَّ ٱلۡمُلُوكَ إِذَا دَخَلُواْ قَرۡيَةً أَفۡسَدُوهَا وَجَعَلُوٓاْ أَعِزَّةَ أَهۡلِهَآ أَذِلَّةٗۚ وَكَذَٰلِكَ يَفۡعَلُونَ
Open ayah 27:34সে বলল, ‘রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এমনই করবে।’
وَإِنِّي مُرۡسِلَةٌ إِلَيۡهِم بِهَدِيَّةٖ فَنَاظِرَةُۢ بِمَ يَرۡجِعُ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 27:35‘আমি তাঁর কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি; দেখি দূতেরা কী নিয়ে ফিরে আসে।’
فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ
Open ayah 27:36অতঃপর যখন (দূত) সুলাইমানের কাছে এল, তখন সুলাইমান বলল, ‘তোমরা কি ধন-সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তোমাদেরকে দেওয়া বস্তু থেকে উত্তম; বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো।’
ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ
Open ayah 27:37‘ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদের অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে অবনমিত।’
قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ
Open ayah 27:38সে (সুলাইমান) বলল, ‘হে পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে তোমাদের কে বিলকীসের সিংহাসন আমাকে এনে দেবে?’
قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ
Open ayah 27:39জনৈক দৈত্য-জিন বলল, ‘আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান, বিশ্বস্ত।’
قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ
Open ayah 27:40কিতাবের জ্ঞান যার ছিল, সে বলল, ‘আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব।’ অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখল, তখন বলল, ‘এটা আমার রবের অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি! যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে, আমার রব অভাবমুক্ত মহানুভব।’
قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ
Open ayah 27:41সে (সুলাইমান) বলল, ‘তার সিংহাসনের (আকার-আকৃতি) বদলে দাও, দেখি সে কি সঠিক দিশা পায়, নাকি সে তাদের অন্তর্ভুক্ত হয়, যারা বিভ্রান্ত।’
فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ
Open ayah 27:42অতঃপর যখন সে এসে গেল, তখন তাকে বলা হলো, ‘তোমার সিংহাসন কি এমনই?’ সে বলল, ‘এটা তো যেন সেটাই।’ বস্তুত আমাদেরকে ইতঃপূর্বেই জ্ঞান দান করা হয়য়েছে এবং আমরা আত্মসমর্পণ করেছি।
وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ
Open ayah 27:43আল্লাহর পরিবর্তে সে যার ইবাদাত করত, সে-ই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয়ই সে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল।
قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 27:44তাকে বলা হলো, ‘এই প্রাসাদে প্রবেশ করো।’ যখন সে তা দেখল, সে ধারণা করল যে, এটা স্বচ্ছ অগভীর জলাশয়। সে তার পায়ের গোছা অনাবৃত করে ফেলল। সে (সুলাইমান) বলল, ‘এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত মেঝেয়।’ সে বলল, ‘হে আমার রব, আমি তো নিজের প্রতি যুলুম করেছি! আমি সুলাইমানের সাথে জগতসমূহের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম।’
وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ
Open ayah 27:45আমি সামূদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে (এই মর্মে) পাঠিয়েছি যে, তোমরা আল্লাহর ইবাদাত করো। অতঃপর তারা দ্বিধাবিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো।
قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 27:46সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে কেন দ্রুত অকল্যাণ কামনা করছ? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছ না? সম্ভবত তোমরা অনুগ্রহভাজন হবে।’
قَالُواْ ٱطَّيَّرۡنَا بِكَ وَبِمَن مَّعَكَۚ قَالَ طَٰٓئِرُكُمۡ عِندَ ٱللَّهِۖ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تُفۡتَنُونَ
Open ayah 27:47তারা বলল, ‘তোমাকে এবং তোমার সাথে যারা আছে, তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি।’ সে (সালেহ) বলল, ‘তোমাদের অমঙ্গল আল্লাহর কাছে; বরং তোমরা এমন সম্প্রদায়, যাদেরকে পরীক্ষা করা হচ্ছে।’
وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
Open ayah 27:48আর সেই শহরে ছিল এমন নয়জন ব্যক্তি, যারা দেশময় ত্রাস সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করত না।
قَالُواْ تَقَاسَمُواْ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهۡلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدۡنَا مَهۡلِكَ أَهۡلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ
Open ayah 27:49তারা বলল, ‘তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে, আমরা রাতের বেলা তাকে ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার অভিভাবককে বলে দেব যে, তার পরিবারবর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চয়ই সত্যবাদী।’
وَمَكَرُواْ مَكۡرٗا وَمَكَرۡنَا مَكۡرٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 27:50তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও চক্রান্তের উচিত শিক্ষা দিয়েছি ; কিন্তু তারা বুঝতে পারেনি।
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 27:51অতএব, দেখো তাদের চক্রান্তের পরিণাম , আমি অবশ্যই তাদের এবং তাদের সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছি।
فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 27:52এই তো তাদের বাড়ি-ঘর তাদের সীমালঙ্ঘনের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে।
وَأَنجَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
Open ayah 27:53যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত, তাদেরকে আমি উদ্ধার করেছি।
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
Open ayah 27:54স্মরণ করো লূতের কথা, যখন সে তাঁর কওমকে বলেছিল, ‘তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ (এর পরিণতির কথা) তোমরা প্রত্যক্ষ করছ।’
أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ
Open ayah 27:55‘তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদের পরিবর্তে পুরুষে উপগত হচ্ছ? বরং তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়।’
۞فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوٓاْ ءَالَ لُوطٖ مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ
Open ayah 27:56উত্তরে তার কওম শুধু এ কথাটিই বলল, ‘লূত-পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এই লোকেরা শুধু পবিত্র থাকতে চায়।’
فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَٰهَا مِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 27:57অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম; তার স্ত্রী ব্যতীত। কারণ, তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 27:58আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। ভীতি প্রদর্শিতদের জন্য কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি!
قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصۡطَفَىٰٓۗ ءَآللَّهُ خَيۡرٌ أَمَّا يُشۡرِكُونَ
Open ayah 27:59বলো, ‘সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি।’ শ্রেষ্ঠ কি আল্লাহ, নাকি ওদের সাব্যস্ত করা শরিকরা?
أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٖ مَّا كَانَ لَكُمۡ أَن تُنۢبِتُواْ شَجَرَهَآۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ هُمۡ قَوۡمٞ يَعۡدِلُونَ
Open ayah 27:60অথবা কে সৃষ্টি করেছেন আসমানসমূহ ও যমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন বারি; অতঃপর তা দ্বারা আমি সৃষ্টি করেছি মনোরম বাগান। তোমাদের এমন ক্ষমতা নেই যে তোমরা তার গাছপালা উৎপন্ন করবে। অতএব, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ্ আছে কি? বরং তারা এমন এক সম্প্রদায় যারা সমকক্ষ সাব্যস্ত করে।
أَمَّن جَعَلَ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنۡهَٰرٗا وَجَعَلَ لَهَا رَوَٰسِيَ وَجَعَلَ بَيۡنَ ٱلۡبَحۡرَيۡنِ حَاجِزًاۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 27:61অথবা কে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন এবং তার মাঝে নদ-নদী (প্রবাহিত) করেছেন এবং তাকে স্থিত রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ্ আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না।
أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ ٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ
Open ayah 27:62অথবা কে নিঃসহায়ের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে এবং বিপদ-আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করো।
أَمَّن يَهۡدِيكُمۡ فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَمَن يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦٓۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 27:63অথবা কে তোমাদেরকে জলে ও স্থলের অন্ধকারে পথ দেখান এবং যিনি তাঁর (বৃষ্টিরূপ) রাহমাতের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাদের শরিক করে, আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে।
أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 27:64অথবা কে (প্রথমবার) সৃষ্টি করেন, অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে রিযিক দান করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলো, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো।’
قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ
Open ayah 27:65বলো, ‘আল্লাহ ব্যতীত আসমান ও যমিনে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে, তাদের কখন পুনরুত্থিত করা হবে।’
بَلِ ٱدَّٰرَكَ عِلۡمُهُمۡ فِي ٱلۡأٓخِرَةِۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّنۡهَاۖ بَلۡ هُم مِّنۡهَا عَمُونَ
Open ayah 27:66বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নাগাল পায়নি; বরং তারা এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে তারা অন্ধ।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَءِذَا كُنَّا تُرَٰبٗا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخۡرَجُونَ
Open ayah 27:67কাফিররা বলে, ‘যখন আমরা ও আমাদের বাপ-দাদারা মৃত্তিকা হয়ে যাব, তখনো কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?’
لَقَدۡ وُعِدۡنَا هَٰذَا نَحۡنُ وَءَابَآؤُنَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 27:68‘এই বিষয়ে আমাদেরকে ও পূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও ভীতি প্রদর্শন করা হয়েছে, এটা তো পূর্ববর্তীদের রূপকথা ছাড়া কিছু নয়!’
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 27:69বলো, ‘পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো, কেমন হয়েছিল অপরাধীদের পরিণতি।’
وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُن فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ
Open ayah 27:70তাদের কারণে তুমি দুঃখিত হয়ো না এবং তারা যে চক্রান্ত করে তা নিয়ে (মনের) সংকীর্ণতার মধ্যে থাকবে না।
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 27:71তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, কবে আসবে সেই প্রতিশ্রুত বিষয়?’
قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعۡضُ ٱلَّذِي تَسۡتَعۡجِلُونَ
Open ayah 27:72বলো, ‘সম্ভবত হচ্ছে যে তার কিছু বিষয় তোমাদের (পিঠের ওপর) কাছে এসে গেছে, তোমরা যা দ্রুত কামনা করছ।’
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ
Open ayah 27:73আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
وَإِنَّ رَبَّكَ لَيَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 27:74তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তোমার রব অবশ্যই তা জানেন।
وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ
Open ayah 27:75আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন বিষয় নেই, যা সুস্পষ্ট কিতাবে নেই।
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَكۡثَرَ ٱلَّذِي هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 27:76এই কুরআন বনি ইসরাঈলের কাছে বর্ণনা করে, তারা যে বিষয়ে মতভেদ করে তার অধিকাংশ বিষয়।
وَإِنَّهُۥ لَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ
Open ayah 27:77এবং নিশ্চয়ই এটা মু’মিনদের জন্য হিদায়াত ও রাহমাত।
إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ
Open ayah 27:78তোমার রব তার বিধান অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।
فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۖ إِنَّكَ عَلَى ٱلۡحَقِّ ٱلۡمُبِينِ
Open ayah 27:79অতএব, তুমি আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয়ই তুমি স্পষ্ট সত্যের ওপর প্রতিষ্ঠিত।
إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ
Open ayah 27:80তুমি আহ্বান শোনাতে পারবে না মৃতদেরকে এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়।
وَمَآ أَنتَ بِهَٰدِي ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ
Open ayah 27:81তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবে না। তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে, যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। তারাই আত্মসমর্পণকারী।
۞وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ
Open ayah 27:82এবং যখন প্রতিশ্রুতি (কিয়ামাত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।
وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ
Open ayah 27:83যেদিন আমি একত্রিত করব প্রত্যেক সম্প্রদায় থেকে এক-একটি দলকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করত; অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে।
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبۡتُم بِـَٔايَٰتِي وَلَمۡ تُحِيطُواْ بِهَا عِلۡمًا أَمَّاذَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 27:84অবশেষে যখন তারা উপস্থিত হবে, তখন আল্লাহ বলবেন, ‘তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছিলে? অথচ জ্ঞানগত দিক থেকে এগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না। না তোমরা অন্য কিছু করছিলে?’
وَوَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِم بِمَا ظَلَمُواْ فَهُمۡ لَا يَنطِقُونَ
Open ayah 27:85তাদের ওপর (শাস্তির) ওয়াদা এসে গেছে, একারণে যে তারা যুলুম করেছে। ফলে তারা কোনো কিছু বলতে পারবে না।
أَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا ٱلَّيۡلَ لِيَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 27:86তারা কি দেখে না যে, আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়। নিশ্চয়ই এতে সেই সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা ঈমান আনে।
وَيَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَفَزِعَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۚ وَكُلٌّ أَتَوۡهُ دَٰخِرِينَ
Open ayah 27:87যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন, তারা ব্যতীত আকাশে ও যমিনে যারা আছে, তারা সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তাঁর কাছে আসবে বিনীত অবস্থায়।
وَتَرَى ٱلۡجِبَالَ تَحۡسَبُهَا جَامِدَةٗ وَهِيَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِۚ صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِيٓ أَتۡقَنَ كُلَّ شَيۡءٍۚ إِنَّهُۥ خَبِيرُۢ بِمَا تَفۡعَلُونَ
Open ayah 27:88তুমি পর্বতমালাকে দেখো, মনে করো তা স্থির, অথচ এগুলো মেঘমালার চলার মতো চলমান হবে; এটা আল্লাহর সৃষ্টিনৈপুণ্য, যিনি সবকিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছ, তিনি সে সম্পর্কে সম্যক অবগত।
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَا وَهُم مِّن فَزَعٖ يَوۡمَئِذٍ ءَامِنُونَ
Open ayah 27:89যে সৎকর্ম নিয়ে আসবে, সে তার চেয়ে উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিন তারা ভীতসন্ত্রস্ততা থেকে নিরাপদ থাকবে।
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتۡ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 27:90এবং যে মন্দকাজ নিয়ে আসবে, তাকে অধঃমুখে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে। তোমরা যা করছিলে, তারই প্রতিফল তোমরা পাবে।
إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ رَبَّ هَٰذِهِ ٱلۡبَلۡدَةِ ٱلَّذِي حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَيۡءٖۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 27:91আমি তো কেবল এই নগরীর রবের ইবাদাত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তাঁরই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
وَأَنۡ أَتۡلُوَاْ ٱلۡقُرۡءَانَۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَقُلۡ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُنذِرِينَ
Open ayah 27:92এবং যেন আমি কুরআন তিলাওয়াত করি; সুতরাং যে ব্যক্তি সৎপথে চলে, সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে তুমি বলে দাও, আমি তো কেবল একজন ভীতিপ্রদর্শনকারী।
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 27:93এবং তুমি বলো, ‘সকল প্রশংসা আল্লাহর। সত্বরই তিনি তাঁর নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন। তখন তোমরা তা চিনতে পারবে।’ আর তোমরা যা করো, সে সম্পর্কে তোমার রব উদাসীন নন।