القصص
Al-Qasas
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓمٓ
Open ayah 28:1ত্ব সী-ন মী-ম।
تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 28:2এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
نَتۡلُواْ عَلَيۡكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرۡعَوۡنَ بِٱلۡحَقِّ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 28:3আমি তোমার কাছে মূসা ও ফিরআউনের বৃত্তান্ত সত্যসহ বর্ণনা করছি এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।
إِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِي ٱلۡأَرۡضِ وَجَعَلَ أَهۡلَهَا شِيَعٗا يَسۡتَضۡعِفُ طَآئِفَةٗ مِّنۡهُمۡ يُذَبِّحُ أَبۡنَآءَهُمۡ وَيَسۡتَحۡيِۦ نِسَآءَهُمۡۚ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 28:4নিশ্চয়ই ফিরআউন যমিনে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে অনেক দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করেছে। সে তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করেছে এবং নারীদেরকে জীবিত রেখেছে। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী।
وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ فِي ٱلۡأَرۡضِ وَنَجۡعَلَهُمۡ أَئِمَّةٗ وَنَجۡعَلَهُمُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 28:5আমি তাদেরকে অনুগ্রহ করার ইচ্ছা করলাম যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, তাদেরকে নেতৃত্ব দান করতে এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করতে।
وَنُمَكِّنَ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَنُرِيَ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنۡهُم مَّا كَانُواْ يَحۡذَرُونَ
Open ayah 28:6আর তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করব এবং ফিরআউন, হামান ও তাদের সৈন্য-বাহিনীকে তা দেখিয়ে দেব, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত।
وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنۡ أَرۡضِعِيهِۖ فَإِذَا خِفۡتِ عَلَيۡهِ فَأَلۡقِيهِ فِي ٱلۡيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحۡزَنِيٓۖ إِنَّا رَآدُّوهُ إِلَيۡكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 28:7আর আমি মূসা-জননীকে ইঙ্গিতে নির্দেশ করলাম যে, ‘তাকে দুধপান করাতে থাকো। অতঃপর যখন তুমি তাকে নিয়ে বিপদের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব।’
فَٱلۡتَقَطَهُۥٓ ءَالُ فِرۡعَوۡنَ لِيَكُونَ لَهُمۡ عَدُوّٗا وَحَزَنًاۗ إِنَّ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُواْ خَٰطِـِٔينَ
Open ayah 28:8অতঃপর ফিরআউনের পরিবার মূসাকে কুড়িয়ে নিল, যেন সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়। নিশ্চয়ই ফিরআউন, হামান, ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী।
وَقَالَتِ ٱمۡرَأَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَيۡنٖ لِّي وَلَكَۖ لَا تَقۡتُلُوهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 28:9ফিরআউনের স্ত্রী বলল, ‘এ শিশু আমার ও তোমার চোখের শীতলতা, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি, আর তারা পরিণাম অনুভব করতে পারেনি।’
وَأَصۡبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًاۖ إِن كَادَتۡ لَتُبۡدِي بِهِۦ لَوۡلَآ أَن رَّبَطۡنَا عَلَىٰ قَلۡبِهَا لِتَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 28:10মূসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তার হৃদয়ে দৃঢ়তা না দিতাম, তবে সে তার অস্থিরতা প্রকাশ করেই দিত। দৃঢ় করলাম, যাতে সে হয় মু’মিনদের অন্তর্ভুক্ত।
وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 28:11সে তার বোনকে বলল, ‘তার পিছু নাও।’ সে তাদের অজ্ঞাতসারে দূর থেকে তাকে দেখে যেতে লাগল।
۞وَحَرَّمۡنَا عَلَيۡهِ ٱلۡمَرَاضِعَ مِن قَبۡلُ فَقَالَتۡ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰٓ أَهۡلِ بَيۡتٖ يَكۡفُلُونَهُۥ لَكُمۡ وَهُمۡ لَهُۥ نَٰصِحُونَ
Open ayah 28:12আগে থেকেই মূসার ওপর আমি ধাত্রীস্তন্য পান নিষিদ্ধ করে রেখেছিলাম। ফলে সে বলল, ‘আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলব কি, যারা তোমাদের জন্য একে লালন-পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী?’
فَرَدَدۡنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 28:13অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না করে এবং যেন সে জেনে নায় যে, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسۡتَوَىٰٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 28:14যখন মূসা যৌবনে পদার্পণ করল এবং তার যৌবন পরিণত হলো তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি।
وَدَخَلَ ٱلۡمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفۡلَةٖ مِّنۡ أَهۡلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيۡنِ يَقۡتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنۡ عَدُوِّهِۦۖ فَٱسۡتَغَٰثَهُ ٱلَّذِي مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِي مِنۡ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيۡهِۖ قَالَ هَٰذَا مِنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّهُۥ عَدُوّٞ مُّضِلّٞ مُّبِينٞ
Open ayah 28:15সে (একদিন) শহরে প্রবেশ করল, যখন তার অধিবাসীরা অসতর্ক ছিল। সেখানে সে দুই ব্যক্তিকে লড়াইরত দেখল। এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রুদলের। অতঃপর যে তার নিজ দলের সে তার শত্রুদলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারল এবং এতেই চুকে গেল তার ব্যাপার (মৃত্যু হলো।) সে বলল, ‘এটা শয়তানের কাজ। নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী।’
قَالَ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي فَٱغۡفِرۡ لِي فَغَفَرَ لَهُۥٓۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 28:16সে বলল, ‘হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের ওপর সীমালঙ্ঘন করেছি। অতএব, আমাকে ক্ষমা করুন।’ ফলে তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।
قَالَ رَبِّ بِمَآ أَنۡعَمۡتَ عَلَيَّ فَلَنۡ أَكُونَ ظَهِيرٗا لِّلۡمُجۡرِمِينَ
Open ayah 28:17সে বলল, ‘হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, এরপর আমি কখনও অপরাধীদের সাহায্যকারী হব না।’
فَأَصۡبَحَ فِي ٱلۡمَدِينَةِ خَآئِفٗا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِي ٱسۡتَنصَرَهُۥ بِٱلۡأَمۡسِ يَسۡتَصۡرِخُهُۥۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِيّٞ مُّبِينٞ
Open ayah 28:18অতঃপর ভীত-শঙ্কিত অবস্থায় উক্ত নগরীতে প্রভাত হলো। হঠাৎ সে দেখল, গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে (আবারও) তাকে ডাকছে। মূসা তাকে বলল, ‘তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি।’
فَلَمَّآ أَنۡ أَرَادَ أَن يَبۡطِشَ بِٱلَّذِي هُوَ عَدُوّٞ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقۡتُلَنِي كَمَا قَتَلۡتَ نَفۡسَۢا بِٱلۡأَمۡسِۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلۡمُصۡلِحِينَ
Open ayah 28:19অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করতে চাইল, তখন সে বলল, ‘গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে, সে রকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি এ ব্যতীত কিছু চাও না যে তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং তুমি চাও না যে তুমি সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হবে।’
وَجَآءَ رَجُلٞ مِّنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ يَسۡعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلۡمَلَأَ يَأۡتَمِرُونَ بِكَ لِيَقۡتُلُوكَ فَٱخۡرُجۡ إِنِّي لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ
Open ayah 28:20শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এল এবং বলল, ‘হে মূসা, রাজ্যের পারিষদবর্গ তোমাকে হত্যা করার পরমর্শ করছে। অতএব, তুমি বের হয়ে যাও। আমি তোমার কল্যাণকামীদের অন্তর্ভুক্ত।’
فَخَرَجَ مِنۡهَا خَآئِفٗا يَتَرَقَّبُۖ قَالَ رَبِّ نَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:21অতঃপর সে সেখান থেকে ভীত অবস্থায় বের হলো পথ দেখতে দেখতে। সে বলল, ‘হে আমার রব, আমাকে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করুন।’
وَلَمَّا تَوَجَّهَ تِلۡقَآءَ مَدۡيَنَ قَالَ عَسَىٰ رَبِّيٓ أَن يَهۡدِيَنِي سَوَآءَ ٱلسَّبِيلِ
Open ayah 28:22যখন সে মাদায়েন অভিমুখে রওনা হলো তখন বলল, ‘আশা করা যায় আমার রব আমাকে সরল পথ দেখাবেন।’
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدۡيَنَ وَجَدَ عَلَيۡهِ أُمَّةٗ مِّنَ ٱلنَّاسِ يَسۡقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمۡرَأَتَيۡنِ تَذُودَانِۖ قَالَ مَا خَطۡبُكُمَاۖ قَالَتَا لَا نَسۡقِي حَتَّىٰ يُصۡدِرَ ٱلرِّعَآءُۖ وَأَبُونَا شَيۡخٞ كَبِيرٞ
Open ayah 28:23যখন সে মাদইয়ানের কূপের ধারে পৌঁছল, তখন কূপের কাছে একদল লোককে পেল তারা জন্তুদের (পানি) পান করানোর কাজে রত এবং তাদের পেছনে দুজন স্ত্রীলোককে দেখল, তারা তাদের (জন্তুদের) আগলে রাখছে। সে বলল, ‘তোমাদের ব্যাপার কী?’ তারা বলল, ‘আমরা (আমাদের জন্তুদের পানি) পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা (তাদের জন্তুদের) নিয়ে সরে যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ।’
فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَآ أَنزَلۡتَ إِلَيَّ مِنۡ خَيۡرٖ فَقِيرٞ
Open ayah 28:24সে তখন তাদের জন্তুদের পানি পান করাল। অতঃপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল, ‘হে আমার রব, তুমি আমার প্রতি যা অবতীর্ণ করবে অনুগ্রহ থেকে, আমি তার মুখাপেক্ষী।’
فَجَآءَتۡهُ إِحۡدَىٰهُمَا تَمۡشِي عَلَى ٱسۡتِحۡيَآءٖ قَالَتۡ إِنَّ أَبِي يَدۡعُوكَ لِيَجۡزِيَكَ أَجۡرَ مَا سَقَيۡتَ لَنَاۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيۡهِ ٱلۡقَصَصَ قَالَ لَا تَخَفۡۖ نَجَوۡتَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:25তখন তাদের দুজনের একজন লজ্জাবনত অবস্থায় তার কাছে হেঁটে এল। বলল, ‘আমার পিতা আপনাকে ডাকছেন, যেন আপনি যে আমাদের পানি পান করিয়েছেন, তার বিনিময়ে পারিশ্রমিক প্রদান করেন।’ অতঃপর সে যখন তার কাছে গেল এবং বৃত্তান্ত বর্ণনা করল, তখন সে বলল, ‘ভয় করো না, তুমি সীমালঙ্ঘনকারী সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছ।’
قَالَتۡ إِحۡدَىٰهُمَا يَٰٓأَبَتِ ٱسۡتَـٔۡجِرۡهُۖ إِنَّ خَيۡرَ مَنِ ٱسۡتَـٔۡجَرۡتَ ٱلۡقَوِيُّ ٱلۡأَمِينُ
Open ayah 28:26তাদের দুজনের একজন বলল, ‘হে আমার পিতা, তাকে শ্রমিক নিযুক্ত করেন। কেননা, আপনি শ্রমিক হিসেবে যাকে নিযুক্ত করবেন সে-ই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত।’
قَالَ إِنِّيٓ أُرِيدُ أَنۡ أُنكِحَكَ إِحۡدَى ٱبۡنَتَيَّ هَٰتَيۡنِ عَلَىٰٓ أَن تَأۡجُرَنِي ثَمَٰنِيَ حِجَجٖۖ فَإِنۡ أَتۡمَمۡتَ عَشۡرٗا فَمِنۡ عِندِكَۖ وَمَآ أُرِيدُ أَنۡ أَشُقَّ عَلَيۡكَۚ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 28:27পিতা মূসাকে বলল, ‘আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই এই শর্তে যে, তুমি আট বছর আমাকে শ্রম দেবে। যদি তুমি দশ বছর পূর্ণ করো, তাহলে তোমার পক্ষ থেকে (তা ঐচ্ছিক)। আমি চাই না যে তোমার ওপর আমি কষ্ট চাপিয়ে দেব। আল্লাহ চান তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে।’
قَالَ ذَٰلِكَ بَيۡنِي وَبَيۡنَكَۖ أَيَّمَا ٱلۡأَجَلَيۡنِ قَضَيۡتُ فَلَا عُدۡوَٰنَ عَلَيَّۖ وَٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ
Open ayah 28:28মূসা বলল, ‘আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি, তাতে আল্লাহর ওপর ভরসা।’
۞فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ
Open ayah 28:29অতঃপর মূসা যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং তার পরিবার নিয়ে যাত্রা করল, তখন সে দেখতে পেল আগুন তূর পর্বতের দিক থেকে; সে তার পরিবারবর্গকে বলল, ‘তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। আশা করছি আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসব অথবা আগুনের অঙ্গার আনতে পারব, যেন তোমরা আগুন পোহাতে পারো।’
فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ مِن شَٰطِيِٕ ٱلۡوَادِ ٱلۡأَيۡمَنِ فِي ٱلۡبُقۡعَةِ ٱلۡمُبَٰرَكَةِ مِنَ ٱلشَّجَرَةِ أَن يَٰمُوسَىٰٓ إِنِّيٓ أَنَا ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 28:30যখন সে তার কাছে পৌছল, তখন বরকতময় ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের গাছ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, ‘হে মূসা, আমি আল্লাহ, জগতসমূহের রব।’
وَأَنۡ أَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰٓ أَقۡبِلۡ وَلَا تَخَفۡۖ إِنَّكَ مِنَ ٱلۡأٓمِنِينَ
Open ayah 28:31‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ অতঃপর যখন সে লাঠিকে দেখল তা দৌড়াচ্ছে সাপের মতো, সে ফিরে গেল পৃষ্ঠ প্রদর্শন করে; আর সে ফিরে তাকাল না; (আমি বললাম) ‘হে মূসা, সামনে এসো, এবং ভয় করো না; নিশ্চয়ই তুমি নিরাপদদের অন্তর্ভুক্ত।’
ٱسۡلُكۡ يَدَكَ فِي جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٖ وَٱضۡمُمۡ إِلَيۡكَ جَنَاحَكَ مِنَ ٱلرَّهۡبِۖ فَذَٰنِكَ بُرۡهَٰنَانِ مِن رَّبِّكَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦٓۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Open ayah 28:32‘তোমার হাত তোমার বগলের মধ্যে রাখো। তা ত্রুটিমুক্ত অবস্থায় শুভ্রোজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এবং ভয় থেকে রক্ষার জন্য তোমার হাত নিজের সাথে মেলাও। এই দুটি ফিরআউন ও তার পারিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ। নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায়।’
قَالَ رَبِّ إِنِّي قَتَلۡتُ مِنۡهُمۡ نَفۡسٗا فَأَخَافُ أَن يَقۡتُلُونِ
Open ayah 28:33মূসা বলল, ‘হে আমার রব, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি। তাই আমি ভয় করছি যে, তারা আমাকে হত্যা করবে।’
وَأَخِي هَٰرُونُ هُوَ أَفۡصَحُ مِنِّي لِسَانٗا فَأَرۡسِلۡهُ مَعِيَ رِدۡءٗا يُصَدِّقُنِيٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Open ayah 28:34‘আমার ভাই হারূন, সে ভাষায় আমার চেয়ে স্পষ্টভাষী। অতএব, তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে, তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে।’
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجۡعَلُ لَكُمَا سُلۡطَٰنٗا فَلَا يَصِلُونَ إِلَيۡكُمَا بِـَٔايَٰتِنَآۚ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلۡغَٰلِبُونَ
Open ayah 28:35তিনি বললেন, ‘সত্বর আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাইকে দিয়ে এবং তোমাদের ক্ষমতা দান করব। ফলে, তারা তোমার কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনাবলির শক্তিতে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে।’
فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّفۡتَرٗى وَمَا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ
Open ayah 28:36অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে পৌঁছল, তখন তারা বলল, ‘এ তো অলীক জাদু ব্যতীত কিছু নয়। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি।’
وَقَالَ مُوسَىٰ رَبِّيٓ أَعۡلَمُ بِمَن جَآءَ بِٱلۡهُدَىٰ مِنۡ عِندِهِۦ وَمَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 28:37মূসা বলল, ‘আমার রব অধিক অবগত যে, কে তার নিকট থেকে হিদায়াত নিয়ে আগমন করেছে এবং কার জন্য হবে শুভ পরিণাম। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফলকাম হবে না।’
وَقَالَ فِرۡعَوۡنُ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ مَا عَلِمۡتُ لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرِي فَأَوۡقِدۡ لِي يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجۡعَل لِّي صَرۡحٗا لَّعَلِّيٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ مِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 28:38ফিরআউন বলল, ‘হে পারিষদবর্গ, আমি জানি না, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি আমার জন্য আগুন জ্বালাও মাটির উপর (ইট পোড়াও), অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার ইলাহের দিকে উঁকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে, সে একজন মিথ্যাবাদী।’
وَٱسۡتَكۡبَرَ هُوَ وَجُنُودُهُۥ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ إِلَيۡنَا لَا يُرۡجَعُونَ
Open ayah 28:39ফিরআউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না।
فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:40অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করলাম। দেখো, সীমালঙ্ঘনকারীদের পরিণাম কেমন ছিল!
وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ لَا يُنصَرُونَ
Open ayah 28:41আমি তাদেরকে নেতা করেছিলাম। তারা জাহান্নামের দিকে আহ্বান করত। কিয়ামাতের দিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না।
وَأَتۡبَعۡنَٰهُمۡ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ هُم مِّنَ ٱلۡمَقۡبُوحِينَ
Open ayah 28:42আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কিয়ামাতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِ مَآ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ ٱلۡأُولَىٰ بَصَآئِرَ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:43আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছি যা মানুষের জন্য জ্ঞানবর্তিকা, হিদায়াত ও রাহমাতস্বরূপ, যেন তারা স্মরণ রাখে।
وَمَا كُنتَ بِجَانِبِ ٱلۡغَرۡبِيِّ إِذۡ قَضَيۡنَآ إِلَىٰ مُوسَى ٱلۡأَمۡرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّٰهِدِينَ
Open ayah 28:44মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন তুমি পশ্চিম প্রান্তে ছিলে না এবং ছিলে না তুমি প্রত্যক্ষদর্শীও।
وَلَٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونٗا فَتَطَاوَلَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۚ وَمَا كُنتَ ثَاوِيٗا فِيٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَا وَلَٰكِنَّا كُنَّا مُرۡسِلِينَ
Open ayah 28:45কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে। আর তুমি মাদইয়ানের অধিবাসীদের মধ্যে বাসিন্দা ছিলে না যে, তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করবে; কিন্তু আমিই ছিলাম রাসূল প্রেরণকারী।
وَمَا كُنتَ بِجَانِبِ ٱلطُّورِ إِذۡ نَادَيۡنَا وَلَٰكِن رَّحۡمَةٗ مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:46আমি যখন মূসাকে ডাক দিয়েছিলাম, তখন তুমি তূর পর্বতের পার্শ্বে ছিলে না। কিন্তু এটা তোমার রবের রাহমাতস্বরূপ, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে ভীতিপ্রদর্শন করো, যাদের কাছে তোমার পূর্বে কোনো ভীতিপ্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
وَلَوۡلَآ أَن تُصِيبَهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَيَقُولُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ وَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 28:47তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর কোনো বিপদ আসলে তারা যেন বলতে না পারে—‘হে আমাদের রব, আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতের অনুসরণ করতাম, এবং হয়ে যেতাম মু’মিনদের অন্তর্ভুক্ত।’
فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُواْ لَوۡلَآ أُوتِيَ مِثۡلَ مَآ أُوتِيَ مُوسَىٰٓۚ أَوَلَمۡ يَكۡفُرُواْ بِمَآ أُوتِيَ مُوسَىٰ مِن قَبۡلُۖ قَالُواْ سِحۡرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓاْ إِنَّا بِكُلّٖ كَٰفِرُونَ
Open ayah 28:48অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল, তখন তারা বলল, ‘মূসাকে যেরূপ দেওয়া হয়েছিল, এই রাসূলকে সেরূপ দেওয়া হলো না কেন?’ পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল, তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল, ‘উভয়টাই জাদু, পরস্পরকে সমর্থন করে।’ তারা আরও বলেছিল, ‘আমরা সবগুলোকেই অস্বীকার করছি।’
قُلۡ فَأۡتُواْ بِكِتَٰبٖ مِّنۡ عِندِ ٱللَّهِ هُوَ أَهۡدَىٰ مِنۡهُمَآ أَتَّبِعۡهُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 28:49বলো, ‘তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো, যা সেদুটি থেকে উত্তম পথপ্রদর্শক হয়। আমি সেই কিতাব অনুসরণ করব।’
فَإِن لَّمۡ يَسۡتَجِيبُواْ لَكَ فَٱعۡلَمۡ أَنَّمَا يَتَّبِعُونَ أَهۡوَآءَهُمۡۚ وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيۡرِ هُدٗى مِّنَ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 28:50অতঃপর তারা যদি তোমার কথায় সাড়া না দেয়, তবে জানবে, তারা শুধু নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? আল্লাহর হিদায়াতের পরিবর্তে যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ দেখান না।
۞وَلَقَدۡ وَصَّلۡنَا لَهُمُ ٱلۡقَوۡلَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 28:51আমি তাদের কাছে ধারাবাহিকভাবে বাণী পৌঁছিয়েছি। যাতে তারা উপদেশ গ্রহণ করে।
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِهِۦ هُم بِهِۦ يُؤۡمِنُونَ
Open ayah 28:52কুরআনের পূর্বে আমি যাদের কিতাব দিয়েছি, তারা তার প্রতি ঈমান আনে।
وَإِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ قَالُوٓاْ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبۡلِهِۦ مُسۡلِمِينَ
Open ayah 28:53যখন তাদের কাছে এটা পাঠ করা হয়, তখন তারা বলে, ‘আমরা তার প্রতি ঈমান আনলাম। এটা আমাদের রবের পক্ষ থেকে সত্য। আমরা এর পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম।’
أُوْلَٰٓئِكَ يُؤۡتَوۡنَ أَجۡرَهُم مَّرَّتَيۡنِ بِمَا صَبَرُواْ وَيَدۡرَءُونَ بِٱلۡحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 28:54তাদেরকে দেওয়া হবে তাদের পুরস্কার দুইবার, যে ধৈর্য তারা ধারণ করেছে তার বিনিময়ে। তারা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।
وَإِذَا سَمِعُواْ ٱللَّغۡوَ أَعۡرَضُواْ عَنۡهُ وَقَالُواْ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡ لَا نَبۡتَغِي ٱلۡجَٰهِلِينَ
Open ayah 28:55যখন তারা কোনো অনর্থক কথাবার্তা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা মূর্খ হতে চাই না।’
إِنَّكَ لَا تَهۡدِي مَنۡ أَحۡبَبۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
Open ayah 28:56তুমি যাকে ভালোবাস, তাকেই হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আর হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে আল্লাহই সবচে বেশি অবগত।
وَقَالُوٓاْ إِن نَّتَّبِعِ ٱلۡهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفۡ مِنۡ أَرۡضِنَآۚ أَوَلَمۡ نُمَكِّن لَّهُمۡ حَرَمًا ءَامِنٗا يُجۡبَىٰٓ إِلَيۡهِ ثَمَرَٰتُ كُلِّ شَيۡءٖ رِّزۡقٗا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 28:57তারা বলে, ‘যদি আমরা তোমার সাথে সুপথের অনুসরণ করি, তবে আমাদেরকে উৎখাত করা হবে আমাদের দেশ থেকে;’ আমি কি তাদেরকে একটি নিরাপদ সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করিনি? সেখানে সর্বপ্রকার ফল-মূল আমদানি হয় আমার পক্ষ থেকে দেওয়া রিযিকস্বরূপ। কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وَكَمۡ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةِۭ بَطِرَتۡ مَعِيشَتَهَاۖ فَتِلۡكَ مَسَٰكِنُهُمۡ لَمۡ تُسۡكَن مِّنۢ بَعۡدِهِمۡ إِلَّا قَلِيلٗاۖ وَكُنَّا نَحۡنُ ٱلۡوَٰرِثِينَ
Open ayah 28:58আমি অনেক জনপদ ধ্বংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবন-জীবিকা নিয়ে অহংকার করত। এগুলোই এখন তাদের ঘর-বাড়ি। তাদের পর এগুলোতে সামান্যই বসবাস করা হয়েছে। অবশেষে আমিই উত্তরাধিকারী রয়েছি।
وَمَا كَانَ رَبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ حَتَّىٰ يَبۡعَثَ فِيٓ أُمِّهَا رَسُولٗا يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۚ وَمَا كُنَّا مُهۡلِكِي ٱلۡقُرَىٰٓ إِلَّا وَأَهۡلُهَا ظَٰلِمُونَ
Open ayah 28:59তোমার রব জনপদসমূহকে ধ্বংস করেন না, যতক্ষণ না তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ করেন, যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি, যখন তার বাসিন্দারা সীমালঙ্ঘনকারী।
وَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَزِينَتُهَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰٓۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 28:60তোমাদের যা-কিছু দেওয়া হয়েছে, তা কেবল পার্থিবজীবনের ক্ষণিকের ভোগ ও শোভা। আর আল্লাহর কাছে যা আছে, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি বোঝো না?
أَفَمَن وَعَدۡنَٰهُ وَعۡدًا حَسَنٗا فَهُوَ لَٰقِيهِ كَمَن مَّتَّعۡنَٰهُ مَتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا ثُمَّ هُوَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 28:61যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, সে তা পাবে, সে কি ওই ব্যক্তির মতো, যাকে আমি পার্থিব জীবনের ক্ষণিকের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর তাকে কিয়ামাতের দিন অপরাধীরূপে হাযির করা হবে?
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 28:62যেদিন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে, তারা কোথায়?’
قَالَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ رَبَّنَا هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَغۡوَيۡنَآ أَغۡوَيۡنَٰهُمۡ كَمَا غَوَيۡنَاۖ تَبَرَّأۡنَآ إِلَيۡكَۖ مَا كَانُوٓاْ إِيَّانَا يَعۡبُدُونَ
Open ayah 28:63যাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে, তারা বলবে, ‘হে আমাদের রব, আমরা এদের বিভ্রান্ত করেছি; আমরা তাদের বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি। তারা শুধু আমাদেরই উপাসনা করত না।’
وَقِيلَ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَرَأَوُاْ ٱلۡعَذَابَۚ لَوۡ أَنَّهُمۡ كَانُواْ يَهۡتَدُونَ
Open ayah 28:64বলা হবে, ‘তোমরা তোমাদের শরিকদেরকে আহ্বান করো।’ তখন তারা ডাকবে। অতঃপর তারা তাদের ডাকে সাড়া দেবে না, বরং তারা শাস্তি দেখবে। হায়! তারা যদি হিদায়াত পেত!
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ مَاذَآ أَجَبۡتُمُ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 28:65সেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, ‘তোমরা রাসূলদেরকে কী উত্তর দিয়েছিলে?’
فَعَمِيَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَنۢبَآءُ يَوۡمَئِذٖ فَهُمۡ لَا يَتَسَآءَلُونَ
Open ayah 28:66তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে কিছু জিজ্ঞাসাও করতে পারবে না।
فَأَمَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَعَسَىٰٓ أَن يَكُونَ مِنَ ٱلۡمُفۡلِحِينَ
Open ayah 28:67তবে যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে।
وَرَبُّكَ يَخۡلُقُ مَا يَشَآءُ وَيَخۡتَارُۗ مَا كَانَ لَهُمُ ٱلۡخِيَرَةُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 28:68তোমার রব যা ইচ্ছা ও নির্বাচন করেন তা-ই সৃষ্টি করেন। তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরিক করে, তা থেকে ঊর্ধ্বে।
وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 28:69তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে, তোমার রব তা জানেন।
وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلۡأُولَىٰ وَٱلۡأٓخِرَةِۖ وَلَهُ ٱلۡحُكۡمُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 28:70তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই। শুরু ও শেষে তাঁরই প্রশংসা। তিনিই বিধান প্রণেতা এবং তাঁরই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيۡكُمُ ٱلَّيۡلَ سَرۡمَدًا إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِضِيَآءٍۚ أَفَلَا تَسۡمَعُونَ
Open ayah 28:71বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি রাতকে কিয়ামাতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন ইলাহ্ কে আছে, যে তোমাদের আলো এনে দেবেন? তবুও কি তোমরা শুনবে না?’
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيۡكُمُ ٱلنَّهَارَ سَرۡمَدًا إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِلَيۡلٖ تَسۡكُنُونَ فِيهِۚ أَفَلَا تُبۡصِرُونَ
Open ayah 28:72বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি দিনকে কিয়ামাতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন ইলাহ্ কে আছে, যে তোমাদেরকে রাত্রি দান করতে পারে, যাতে তোমরা বিশ্রাম করবে? তোমরা কি তবুও ভেবে দেখবে না?’
وَمِن رَّحۡمَتِهِۦ جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لِتَسۡكُنُواْ فِيهِ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 28:73তিনিই তাঁর রাহমাতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তাঁর অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
وَيَوۡمَ يُنَادِيهِمۡ فَيَقُولُ أَيۡنَ شُرَكَآءِيَ ٱلَّذِينَ كُنتُمۡ تَزۡعُمُونَ
Open ayah 28:74যেদিন আল্লাহ তাদের ডেকে বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে, তারা কোথায়?’
وَنَزَعۡنَا مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا فَقُلۡنَا هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ فَعَلِمُوٓاْ أَنَّ ٱلۡحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 28:75প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; তারপর বলব, ‘তোমাদের প্রমাণ আনো;’ তখন তারা জানতে পারবে যে, সত্য আল্লাহরই জন্য এবং তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে যা তারা মিথ্যা রচনা করত।
۞إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوۡمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيۡهِمۡۖ وَءَاتَيۡنَٰهُ مِنَ ٱلۡكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلۡعُصۡبَةِ أُوْلِي ٱلۡقُوَّةِ إِذۡ قَالَ لَهُۥ قَوۡمُهُۥ لَا تَفۡرَحۡۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡفَرِحِينَ
Open ayah 28:76কারূন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। তবুও সে তাদের সাথে উদ্ধত আচরণ করল। আমি তাকে এত ধন-ভান্ডার দান করেছিলাম যার চাবি বহন করতে গিয়ে কয়েকজন শক্তিশালী নুয়ে পড়ত। যখন তার সম্প্রদায় তাকে বলল, ‘দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না।’
وَٱبۡتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنۡيَاۖ وَأَحۡسِن كَمَآ أَحۡسَنَ ٱللَّهُ إِلَيۡكَۖ وَلَا تَبۡغِ ٱلۡفَسَادَ فِي ٱلۡأَرۡضِۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 28:77‘আল্লাহ তোমাকে যা দান করেছেন, তা দ্বারা পরকালের নিবাস অনুসন্ধান করো, তবে ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তুমি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টির পথ খোঁজো না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না।’
قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمٍ عِندِيٓۚ أَوَلَمۡ يَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ قَدۡ أَهۡلَكَ مِن قَبۡلِهِۦ مِنَ ٱلۡقُرُونِ مَنۡ هُوَ أَشَدُّ مِنۡهُ قُوَّةٗ وَأَكۡثَرُ جَمۡعٗاۚ وَلَا يُسۡـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 28:78সে বলল, ‘এই ধন আমাকে আমার নিজ জ্ঞান-গরিমার কারণেই দেওয়া হয়েছে।’ সে কি জানে না যে, আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন-সম্পদে অধিক প্রাচুর্যশীল? পাপীদের কি তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না।
فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ فِي زِينَتِهِۦۖ قَالَ ٱلَّذِينَ يُرِيدُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا يَٰلَيۡتَ لَنَا مِثۡلَ مَآ أُوتِيَ قَٰرُونُ إِنَّهُۥ لَذُو حَظٍّ عَظِيمٖ
Open ayah 28:79অতঃপর কারূন সৌন্দর্যে সজ্জিত অবস্থায় তার সম্প্রদায়ের সামনে বেরিয়ে এল। যারা পার্থিবজীবন কামনা করত তারা বলল, ‘হায়, কারূনকে যা দেওয়া হয়েছে আমাদের যদি তা থাকতো! নিশ্চয়ই সে মহা ভাগ্যের অধিকারী।’
وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَيۡلَكُمۡ ثَوَابُ ٱللَّهِ خَيۡرٞ لِّمَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗاۚ وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ
Open ayah 28:80আর যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল, তার বলল, ‘ধিক তোমাদের, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আল্লাহর দেওয়া প্রতিদানই উৎকৃষ্ট। এটা ধৈর্যশীলদের ছাড়া কাউকে দেওয়া হয় না।’
فَخَسَفۡنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلۡأَرۡضَ فَمَا كَانَ لَهُۥ مِن فِئَةٖ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مِنَ ٱلۡمُنتَصِرِينَ
Open ayah 28:81অতঃপর আমি কারূনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। আল্লাহ ব্যতীত তার এমন কোনো দল ছিল না, যারা তাকে সাহায্য করতে পারে, সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি।
وَأَصۡبَحَ ٱلَّذِينَ تَمَنَّوۡاْ مَكَانَهُۥ بِٱلۡأَمۡسِ يَقُولُونَ وَيۡكَأَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُۖ لَوۡلَآ أَن مَّنَّ ٱللَّهُ عَلَيۡنَا لَخَسَفَ بِنَاۖ وَيۡكَأَنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 28:82গতকাল যারা তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করেছিল, তারা প্রত্যুষে বলতে লাগল, ‘হায়, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক বর্ধিত করেন ও পরিমিত করে দেন। যদি না আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করতেন আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায় আফসোস! কাফিররা সফলকাম হবে না।’
تِلۡكَ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ نَجۡعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوّٗا فِي ٱلۡأَرۡضِ وَلَا فَسَادٗاۚ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ
Open ayah 28:83এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় না। মুত্তাকিদের জন্য শুভ পরিণাম।
مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ خَيۡرٞ مِّنۡهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَى ٱلَّذِينَ عَمِلُواْ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 28:84যে সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে, এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে।
إِنَّ ٱلَّذِي فَرَضَ عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٖۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ مَن جَآءَ بِٱلۡهُدَىٰ وَمَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 28:85যিনি তোমার প্রতি কুরআনের বিধান ফরয করেছেন, তিনি অবশ্যই তোমাকে ফিরিয়ে আনবেন ফেরার জায়গায়। বলো, ‘আমার রব ভালো জানেন কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে।’
وَمَا كُنتَ تَرۡجُوٓاْ أَن يُلۡقَىٰٓ إِلَيۡكَ ٱلۡكِتَٰبُ إِلَّا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۖ فَلَا تَكُونَنَّ ظَهِيرٗا لِّلۡكَٰفِرِينَ
Open ayah 28:86তুমি তো আশা করতে না যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে। এটা কেবল তোমার রবের পক্ষ থেকে রাহমাত। অতএব, তুমি কাফিরদের সাহায্যকারী হবে না।
وَلَا يَصُدُّنَّكَ عَنۡ ءَايَٰتِ ٱللَّهِ بَعۡدَ إِذۡ أُنزِلَتۡ إِلَيۡكَۖ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 28:87কাফিররা যেন তোমাকে আল্লাহর আয়াত থেকে বিরত না রাখতে পারে সেগুলো তোমার প্রতি অবতীর্ণ হওয়ার পর। তুমি তোমার রবের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
وَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۘ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ كُلُّ شَيۡءٍ هَالِكٌ إِلَّا وَجۡهَهُۥۚ لَهُ ٱلۡحُكۡمُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 28:88তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করো না। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ্ নেই। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংসশীল। বিধান তাঁরই এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে।