العنكبوت
Al-Ankaboot
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
Open ayah 29:1আলিফ লা-ম মী-ম।
أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓاْ أَن يَقُولُوٓاْ ءَامَنَّا وَهُمۡ لَا يُفۡتَنُونَ
Open ayah 29:2মানুষ কি মনে করেছে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, ‘আমরা ঈমান এনেছি’ এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 29:3আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।
أَمۡ حَسِبَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسۡبِقُونَاۚ سَآءَ مَا يَحۡكُمُونَ
Open ayah 29:4যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফায়সালা খুবই মন্দ।
مَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَأٓتٖۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 29:5যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفۡسِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 29:6যে কষ্ট স্বীকার করে, সে তো নিজের জন্যই কষ্ট স্বীকার করে। নিশ্চয়ই আল্লাহ জগতসমূহ (এর সবকিছু) থেকে অমুখাপেক্ষী।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَحۡسَنَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 29:7আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।
وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حُسۡنٗاۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَآۚ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 29:8আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা-কিছু তোমরা করতে।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُدۡخِلَنَّهُمۡ فِي ٱلصَّٰلِحِينَ
Open ayah 29:9যারা ঈমান আনে ও সৎকাজ করে, আমি অবশ্যই তাদেরকে অন্তর্ভুক্ত করব মধ্যে নেককারদের।
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِيَ فِي ٱللَّهِ جَعَلَ فِتۡنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِۖ وَلَئِن جَآءَ نَصۡرٞ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمۡۚ أَوَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِمَا فِي صُدُورِ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 29:10কিছু লোক বলে, ‘আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি;’ কিন্তু আল্লাহর পথে যখন কষ্ট দেওয়া হয়, তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর শাস্তির মতো মনে করে। যখন তোমার রবের কাছ থেকে কোনো সাহায্য আসে তখন তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। সৃষ্টিকুলের অন্তরে যা আছে, আল্লাহ কি তা সম্যক জ্ঞাত নন?
وَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡمُنَٰفِقِينَ
Open ayah 29:11আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয়ই জেনে নেবেন যারা মুনাফিক।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبِعُواْ سَبِيلَنَا وَلۡنَحۡمِلۡ خَطَٰيَٰكُمۡ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنۡ خَطَٰيَٰهُم مِّن شَيۡءٍۖ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 29:12যারা কুফুরি করেছে তারা তাদেরকে বলে যারা ঈমান এনেছে যে তোমরাও আমাদের পথ অনুসরণ করো। আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। অথচ তারা পাপভার কিছুতেই বহন করবে না। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।
وَلَيَحۡمِلُنَّ أَثۡقَالَهُمۡ وَأَثۡقَالٗا مَّعَ أَثۡقَالِهِمۡۖ وَلَيُسۡـَٔلُنَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَمَّا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 29:13তারা নিজেদের পাপভার এবং তার সাথে আরও কিছু পাপভার বহন করবে। অবশ্য তারা যে সব মিথ্যা কথা উদ্ভাবন করত, সে সম্পর্কে কিয়ামাতের দিন জিজ্ঞাসিত হবে।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ
Open ayah 29:14আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিল। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করল। তারা ছিল পাপী।
فَأَنجَيۡنَٰهُ وَأَصۡحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلۡنَٰهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 29:15অতঃপর আমি তাকে ও নৌকার আরোহীদেরকে রক্ষা করলাম এবং বিশ্ববাসীর জন্য নৌকাকে নিদর্শন করলাম।
وَإِبۡرَٰهِيمَ إِذۡ قَالَ لِقَوۡمِهِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُۖ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 29:16স্মরণ করো ইবরাহীমকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, ‘তোমরা আল্লাহর ইবাদাত করো এবং তাঁকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো।’
إِنَّمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا وَتَخۡلُقُونَ إِفۡكًاۚ إِنَّ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ لَكُمۡ رِزۡقٗا فَٱبۡتَغُواْ عِندَ ٱللَّهِ ٱلرِّزۡقَ وَٱعۡبُدُوهُ وَٱشۡكُرُواْ لَهُۥٓۖ إِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 29:17‘তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল মূর্তিসমূহের পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করছ, তারা তোমাদের রিযিক দেওয়ার ক্ষমতা রাখে না। কাজেই আল্লাহর কাছে রিযিক তালাশ করো, তাঁর ইবাদাত করো এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।’
وَإِن تُكَذِّبُواْ فَقَدۡ كَذَّبَ أُمَمٞ مِّن قَبۡلِكُمۡۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 29:18‘তোমরা যদি মিথ্যাবাদী বলো, তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে। স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়াই তো রাসূলের দায়িত্ব।’
أَوَلَمۡ يَرَوۡاْ كَيۡفَ يُبۡدِئُ ٱللَّهُ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥٓۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
Open ayah 29:19তারা কি দেখে না যে, আল্লাহ কীভাবে সৃষ্টি শুরু করেন অতঃপর তাকে পুনরাবৃত্তি করেন? এটা আল্লাহর জন্য সহজ।
قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 29:20বলো, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, কীভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।’
يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرۡحَمُ مَن يَشَآءُۖ وَإِلَيۡهِ تُقۡلَبُونَ
Open ayah 29:21তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা রহম করেন। তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ
Open ayah 29:22তোমরা স্থলে ও অন্তরীক্ষে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই।
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُوْلَٰٓئِكَ يَئِسُواْ مِن رَّحۡمَتِي وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 29:23যারা আল্লাহর আয়াতসমূহ ও তাঁর সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার রাহমাত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱقۡتُلُوهُ أَوۡ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 29:24তখন ইবরাহীমের সম্প্রদায়ের এছাড়া কোনো জওয়াব ছিল না যে তারা বলল, ‘তাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো।’ অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শনাবলি রয়েছে যারা ঈমান আনে।
وَقَالَ إِنَّمَا ٱتَّخَذۡتُم مِّن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا مَّوَدَّةَ بَيۡنِكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُ بَعۡضُكُم بِبَعۡضٖ وَيَلۡعَنُ بَعۡضُكُم بَعۡضٗا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 29:25ইবরাহীম বলল, ‘পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ। এরপর মতের দিন তোমাদের কতক কতককে অস্বীকার করবে এবং তোমাদের কতক কতককে অভিসম্পাত করবে। আর তোমাদের ঠিকানা জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই।’
۞فَـَٔامَنَ لَهُۥ لُوطٞۘ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَىٰ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 29:26অতঃপর তার প্রতি ঈমান আনল লূত। ইবরাহীম বলল, ‘হিজরাত করছি আমি আমার রবের উদ্দেশে; নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’
وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَ وَءَاتَيۡنَٰهُ أَجۡرَهُۥ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 29:27আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকূবকে; তার বংশধরদের মধ্যে নবুওয়্যাত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাকে দিলাম তার পুরস্কার। নিশ্চয়ই পরকালে ও সে সৎলোকদর অন্তর্ভুক্ত।
وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 29:28আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, ‘তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি।’
أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ وَتَقۡطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأۡتُونَ فِي نَادِيكُمُ ٱلۡمُنكَرَۖ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 29:29‘তোমরা কি পুরুষদের কাছে আসছ (যৌন চাহিদা পূরণের জন্য), রাহাজানি করছ এবং নিজেদের মাজলিসে গর্হিত কর্ম করছ?’ জওয়াবে তাঁর সম্প্রদায় কেবল একথা বলল, ‘আমাদের ওপর আল্লাহর শাস্তি নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও।’
قَالَ رَبِّ ٱنصُرۡنِي عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡمُفۡسِدِينَ
Open ayah 29:30সে বলল, ‘হে আমার রব, দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো।’
وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُوٓاْ إِنَّا مُهۡلِكُوٓاْ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِۖ إِنَّ أَهۡلَهَا كَانُواْ ظَٰلِمِينَ
Open ayah 29:31যখন আমার প্রেরিত ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, ‘আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব। নিশ্চয়ই এর অধিবাসীরা সীমালঙ্ঘনকারী।’
قَالَ إِنَّ فِيهَا لُوطٗاۚ قَالُواْ نَحۡنُ أَعۡلَمُ بِمَن فِيهَاۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 29:32সে বলল, ‘এই জনপদে তো লূতও রয়েছে।’ তারা বলল, ‘সেখানে যারা আছে তাদের সম্পর্কে আমরা ভালো জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করব তার স্ত্রী ব্যতীত; সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’
وَلَمَّآ أَن جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗاۖ وَقَالُواْ لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ إِنَّا مُنَجُّوكَ وَأَهۡلَكَ إِلَّا ٱمۡرَأَتَكَ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 29:33যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ‘ভয় করবেন না এবং দুঃখ করবেন না। নিশ্চয়ই আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করব আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।’
إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
Open ayah 29:34‘আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি নাযিল করব; একারণে যে তারা পাপাচারী।’
وَلَقَد تَّرَكۡنَا مِنۡهَآ ءَايَةَۢ بَيِّنَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 29:35আমি জ্ঞানীদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি।
وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗا فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱرۡجُواْ ٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 29:36আমি মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে বিশৃঙ্খলাকারী হয়ে গোলযোগ সৃষ্টি করো না।’
فَكَذَّبُوهُ فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ
Open ayah 29:37কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল; অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প; এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।
وَعَادٗا وَثَمُودَاْ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمۡۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُواْ مُسۡتَبۡصِرِينَ
Open ayah 29:38আমি আদ ও সামূদকে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়ি-ঘর থেকেই তাদের অবস্থা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের কাছে সুশোভিত করেছিল, অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার।
وَقَٰرُونَ وَفِرۡعَوۡنَ وَهَٰمَٰنَۖ وَلَقَدۡ جَآءَهُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانُواْ سَٰبِقِينَ
Open ayah 29:39আমি কারূন, ফিরআউন ও হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি সহ আগমন করেছিল; অতঃপর তারা দেশে দম্ভ করেছিল; কিন্তু তারা আমার শাস্তি এড়াতে পারেনি।
فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
Open ayah 29:40আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প্রতি প্রেরণ করেছি পাথুরে বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি ধসিয়ে দিয়েছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছে।
مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ كَمَثَلِ ٱلۡعَنكَبُوتِ ٱتَّخَذَتۡ بَيۡتٗاۖ وَإِنَّ أَوۡهَنَ ٱلۡبُيُوتِ لَبَيۡتُ ٱلۡعَنكَبُوتِۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 29:41যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সার মতো। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো সবচেয়ে দুর্বল, যদি তারা জানত।
إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 29:42তারা আল্লাহর পরিবর্তে যা-কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন। তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়।
وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِۖ وَمَا يَعۡقِلُهَآ إِلَّا ٱلۡعَٰلِمُونَ
Open ayah 29:43এ সকল উদাহরণ আমি মানুষের জন্য দিই; তবে জ্ঞানীরা ব্যতীত কেউ তা বোঝে না।
خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ
Open ayah 29:44আল্লাহ যথার্থরূপে আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে মু’মিনদের জন্য।
ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ
Open ayah 29:45তুমি তিলাওয়াত করো কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো।
۞وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡكُمۡ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمۡ وَٰحِدٞ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ
Open ayah 29:46তোমরা কিতাবধারীদের সাথে তর্ক-বিতর্ক করবে না উত্তম পন্থা ব্যতীত; তবে তারা ব্যতীত যারা তাদের মধ্যে যুলুম করেছে এবং বলো, ‘আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তাতে আমরা ঈমান এনেছি। আমাদের ইলাহ্ ও তোমাদের ইলাহ্ একই এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী।’
وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ
Open ayah 29:47এভাবেই আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা একে মেনে চলে এবং এদেরও (মাক্কাবাসীদেরও) কেউ কেউ তাতে ঈমান আনে। আর কাফিররা ব্যতীত কেউ আমার আয়াতসমূহ অস্বীকার করে না।
وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ
Open ayah 29:48তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করতে না এবং নিজের ডান হাত দ্বারা কোনো কিতাব লিখতে না; এমন হলে বাতিলপন্থিরা অবশ্যই সন্দেহ পোষণ করত।
بَلۡ هُوَ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ فِي صُدُورِ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ
Open ayah 29:49বরং তাদের অন্তরে এটি (কুরআন) তো স্পষ্ট আয়াত যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে; সীমালঙ্ঘনকারী ছাড়া আমার আয়াত কেউ অস্বীকার করে না।
وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ
Open ayah 29:50তারা বলে, ‘তার রবের পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন?’ বলো, ‘নিদর্শন কেবল আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’
أَوَلَمۡ يَكۡفِهِمۡ أَنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ يُتۡلَىٰ عَلَيۡهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَرَحۡمَةٗ وَذِكۡرَىٰ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ
Open ayah 29:51এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে, আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই তাদের জন্য রয়েছে রাহমাত ও উপদেশ যারা ঈমান রাখে।
قُلۡ كَفَىٰ بِٱللَّهِ بَيۡنِي وَبَيۡنَكُمۡ شَهِيدٗاۖ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡبَٰطِلِ وَكَفَرُواْ بِٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 29:52বলো, ‘আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট। তিনি জানেন—যা-কিছু আসমানসমূহ ও যমিনে আছে। আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহর সাথে কুফুরি করে, তারাই ক্ষতিগ্রস্ত।’
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَوۡلَآ أَجَلٞ مُّسَمّٗى لَّجَآءَهُمُ ٱلۡعَذَابُۚ وَلَيَأۡتِيَنَّهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 29:53তারা তোমার কাছে দ্রুত শাস্তি কামনা করে। যদি শাস্তির সময় নির্ধারিত না থাকত, তবে শাস্তি তাদের ওপর এসে যেত। নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে শাস্তি এসে যাবে অথচ তারা বুঝতেও পারবে না।
يَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ
Open ayah 29:54তারা তোমার কাছে দ্রুত শাস্তি কামনা করে; অথচ নিশ্চয়ই জাহান্নাম কাফিরদের ঘেরাও করছে।
يَوۡمَ يَغۡشَىٰهُمُ ٱلۡعَذَابُ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۡ وَيَقُولُ ذُوقُواْ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 29:55যেদিন শাস্তি তাদেরকে আচ্ছন্ন করবে মাথার ওপর থেকে এবং পায়ের নিচ থেকে। আল্লাহ বলবেন, ‘তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো।’
يَٰعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ أَرۡضِي وَٰسِعَةٞ فَإِيَّٰيَ فَٱعۡبُدُونِ
Open ayah 29:56হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, আমার পৃথিবী নিশ্চয়ই প্রশস্ত। অতএব, তোমরা আমারই ইবাদাত করো।
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۖ ثُمَّ إِلَيۡنَا تُرۡجَعُونَ
Open ayah 29:57জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلۡجَنَّةِ غُرَفٗا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ نِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ
Open ayah 29:58যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী। সেখানে তারা স্থায়ী। কতই না উত্তম পুরস্কার সৎকর্মশীলদের!
ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
Open ayah 29:59যারা সবর করে এবং তাদের রবের ওপর ভরসা করে।
وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 29:60এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদের এবং তোমাদেরও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ
Open ayah 29:61যদি তুমি তাদের জিজ্ঞেস করো, ‘কে আসমানসমূহ ও যমিন সৃষ্টি করেছেন, চন্দ্র ও সূর্যকে নিয়মাধীন করেন?’ তবে তারা অবশ্যই বলবে—‘আল্লাহ’। তাহলে কোথায় তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে?
ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 29:62আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন; নিশ্চয়ই, আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
وَلَئِن سَأَلۡتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ مَوۡتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ
Open ayah 29:63যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, ‘কে আকাশ থেকে বারি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা যমিনকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেন?’ তবে তারা অবশ্যই বলবে—‘আল্লাহ’। বলো, ‘সমস্ত প্রশংসা আল্লাহরই; কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না।’
وَمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَهۡوٞ وَلَعِبٞۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ لَهِيَ ٱلۡحَيَوَانُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 29:64এই পার্থিব-জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয়। পরকালের ঘরই প্রকৃত জীবন; যদি তারা জানত।
فَإِذَا رَكِبُواْ فِي ٱلۡفُلۡكِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ إِذَا هُمۡ يُشۡرِكُونَ
Open ayah 29:65তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে; তাঁরই আনুগত্য স্বীকার করে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদের উদ্ধার করেন, তখনই তারা শরিক করতে থাকে।
لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡ وَلِيَتَمَتَّعُواْۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 29:66যেন তাদের প্রতি আমি যা দান করেছি তা তারা অস্বীকার করে এবং ভোগ-বিলাসে ডুবে থাকে। সত্বরই তারা জানতে পারবে।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا حَرَمًا ءَامِنٗا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنۡ حَوۡلِهِمۡۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَةِ ٱللَّهِ يَكۡفُرُونَ
Open ayah 29:67তারা কি দেখে না, আমি ‘ হারাম ’-কে একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি; অথচ এর চারপাশে যারা আছে, তাদেরকে ছোঁ মেরে নিয়ে যাওয়া হয়। তবে কি তারা মিথ্যার প্রতিই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামাত অস্বীকার করবে?
وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ
Open ayah 29:68আর কে তার চেয়ে অধিক যালিম, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে অথবা তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে? তার কি স্মরণ রাখা উচিত নয়—জাহান্নামেই সেসব কাফিরদের আশ্রয়স্থল হবে?
وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 29:69যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।