الروم

Ar-Room

The Romans · Surah 30 · Ayahs: 60 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 30:1

    আলিফ লা-ম মী-ম,

  2. غُلِبَتِ ٱلرُّومُ

    Open ayah 30:2

    রোমকরা পরাজিত হয়েছে,

  3. فِيٓ أَدۡنَى ٱلۡأَرۡضِ وَهُم مِّنۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُونَ

    Open ayah 30:3

    নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,

  4. فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 30:4

    কয়েক বছরের মধ্যে। পূর্বের ও পরের নির্দেশ (দেওয়ার চূড়ান্ত ক্ষমতা) আল্লাহর জন্যই । সেদিন মু’মিনগণ আনন্দিত হবে।

  5. بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 30:5

    আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু।

  6. وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 30:6

    (এটি) আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাঁর প্রতিশ্রুতি খেলাফ করবেন না; কিন্তু অধিকাংশ লোক জানে না।

  7. يَعۡلَمُونَ ظَٰهِرٗا مِّنَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ عَنِ ٱلۡأٓخِرَةِ هُمۡ غَٰفِلُونَ

    Open ayah 30:7

    তারা পার্থিব-জীবনের বাহ্যিক দিক জানে; কিন্তু পরকালের ব্যাপারে তারা উদাসীন।

  8. أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ

    Open ayah 30:8

    তারা কি নিজেদের ব্যাপারে ভেবে দেখে না, আল্লাহ আসমানসমূহ ও যমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে ও নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী।

  9. أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 30:9

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত যে; তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন ছিল? তারা ছিল এদের চাইতে শক্তিতে প্রবলতর, তারা যমিন চাষ করত এবং তাদের থেকে বেশি আবাদ করত। তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তাদের প্রতি অবিচারকারী ছিলেন না; কিন্তু তারা তাদের নিজেদের প্রতি যুলুম করছিল।

  10. ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ 

    Open ayah 30:10

    অতঃপর যারা মন্দ কাজ করত, তাদের পরিণাম হয়েছে মন্দ। কারণ, তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করত এবং সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত।

  11. ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 30:11

    আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরাবৃত্তি করেন। এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।

  12. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 30:12

    যে দিন কিয়ামাত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে।

  13. وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ

    Open ayah 30:13

    তাদের দেব-দেবীগুলো তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের দেবীগুলোকে অস্বীকার করবে।

  14. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَتَفَرَّقُونَ

    Open ayah 30:14

    যেদিন কিয়ামাত সংঘটিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।

  15. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ

    Open ayah 30:15

    অতএব, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমাদৃত হবে

  16. وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآيِٕ ٱلۡأٓخِرَةِ فَأُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ

    Open ayah 30:16

    আর যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলছে, তাদেরকেই শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।

  17. فَسُبۡحَٰنَ ٱللَّهِ حِينَ تُمۡسُونَ وَحِينَ تُصۡبِحُونَ

    Open ayah 30:17

    অতএব, আল্লাহর মাহাত্ম্য ও পবিত্রতা (স্মরণ করো) সন্ধ্যায় ও সকালে।

  18. وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَعَشِيّٗا وَحِينَ تُظۡهِرُونَ

    Open ayah 30:18

    এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে আসমানসমূহ ও যমিনে তাঁরই সকল প্রশংসা।

  19. يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَيُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ وَكَذَٰلِكَ تُخۡرَجُونَ

    Open ayah 30:19

    তিনি মৃত থেকে জীবিতকে বের করে আনেন, জীবিত থেকে মৃতকে বের করে আনেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। এভাবে তোমরা উত্থিত হবে।

  20. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٞ تَنتَشِرُونَ 

    Open ayah 30:20

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে পড়েছ।

  21. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 30:21

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পেতে পারো এবং তিনি তোমাদের মধ্যে সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলি রয়েছে।

  22. وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفُ أَلۡسِنَتِكُمۡ وَأَلۡوَٰنِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡعَٰلِمِينَ

    Open ayah 30:22

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমানসমূহ ও যমিন সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শনাবলি।

  23. وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱبۡتِغَآؤُكُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ

    Open ayah 30:23

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয়ই এতে সেই এমন লোকদের জন্য নিদর্শনাবলি রয়েছে যারা শ্রবণ করে।

  24. وَمِنۡ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَيُحۡيِۦ بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 30:24

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ, ভয় ও আশার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয়ই এতে এমন লোকদের জন্য নিদর্শনাবলি রয়েছে যারা বুদ্ধি রাখে।

  25. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ بِأَمۡرِهِۦۚ ثُمَّ إِذَا دَعَاكُمۡ دَعۡوَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ إِذَآ أَنتُمۡ تَخۡرُجُونَ

    Open ayah 30:25

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি মাটি থেকে ওঠার জন্য তোমাদেরকে ডাক দেবেন, তখন তোমরা উঠে আসবে।

  26. وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ

    Open ayah 30:26

    আসমানসমূহ ও যমিনে যারা আছে, সবাই তাঁর অধীন। সবাই তাঁর কাছে নতমুখী।

  27. وَهُوَ ٱلَّذِي يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهۡوَنُ عَلَيۡهِۚ وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 30:27

    তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর পুনরায় ফিরিয়ে আনবেন। এটা তাঁর জন্য সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  28. ضَرَبَ لَكُم مَّثَلٗا مِّنۡ أَنفُسِكُمۡۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِي مَا رَزَقۡنَٰكُمۡ فَأَنتُمۡ فِيهِ سَوَآءٞ تَخَافُونَهُمۡ كَخِيفَتِكُمۡ أَنفُسَكُمۡۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 30:28

    আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, তোমাদেরকে আমি যে জীবিকা দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীরা কি তাতে সমান অংশীদার? তোমরা কি তাদের তেমন ভয় করো, যেমন ভয় করো পরস্পরকে? এভাবে আমি এমন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি বিস্তারিত বর্ণনা করি যারা বুদ্ধি রাখে।

  29. بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَهۡوَآءَهُم بِغَيۡرِ عِلۡمٖۖ فَمَن يَهۡدِي مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 30:29

    বরং যারা সীমালঙ্ঘন করেছে তারা না জেনেই তাদের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, কে তাকে পথ দেখাবে? তাদের কোনো সাহায্যকারী নেই।

  30. فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 30:30

    তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহ প্রদত্ত প্রকৃতি, যার ওপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। এটাই সুপ্রতিষ্ঠিত জীবনব্যবস্থা, কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

  31. ۞مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 30:31

    সবাই তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

  32. مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ

    Open ayah 30:32

    যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত।

  33. وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرّٞ دَعَوۡاْ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيۡهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنۡهُ رَحۡمَةً إِذَا فَرِيقٞ مِّنۡهُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ

    Open ayah 30:33

    মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের রবকে আহ্বান করে তাঁরই অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদের রাহমাতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের রবের সাথে অংশীদার সাব্যস্ত করে।

  34. لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 30:34

    যেন তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি। অতএব, উপভোগ করে নাও, শিগ্গির জানতে পারবে।

  35. أَمۡ أَنزَلۡنَا عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُواْ بِهِۦ يُشۡرِكُونَ

    Open ayah 30:35

    আমি কি তাদের কাছে এমন কোনো দলীল অবতীর্ণ করেছি, যা তাদেরকে শরিক করতে বলে?

  36. وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ فَرِحُواْ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ إِذَا هُمۡ يَقۡنَطُونَ

    Open ayah 30:36

    আর যখন আমি মানুষকে রাহমাতের স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের কারণে যদি কোনো দুর্দশা তাদের কাছে পৌঁছে, তবে তারা হতাশ হয়ে পড়ে।

  37. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 30:37

    তারা কি দেখে না যে, আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং হ্রাস করেন; নিশ্চয়ই এর মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে যারা ঈমান রাখে।

  38. فَـَٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 30:38

    এতএব আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য দাও এবং মিসকীন ও মুসাফিরদেরকেও। এটা তাদের জন্য উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তারাই সফলকাম।

  39. وَمَآ ءَاتَيۡتُم مِّن رِّبٗا لِّيَرۡبُوَاْ فِيٓ أَمۡوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرۡبُواْ عِندَ ٱللَّهِۖ وَمَآ ءَاتَيۡتُم مِّن زَكَوٰةٖ تُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُضۡعِفُونَ

    Open ayah 30:39

    আর তোমরা বৃদ্ধির জন্য মানুষের সম্পদে যে সুদ দিয়ে থাক, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টি কামনা করে তোমরা যে যাকাত দিয়ে থাক, তারাই বহুগুণ সমৃদ্ধশালী।

  40. ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۖ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَفۡعَلُ مِن ذَٰلِكُم مِّن شَيۡءٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ 

    Open ayah 30:40

    আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিযিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, আবার তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এসবের কোনো কিছু করতে পারবে? তারা যা কিছু শরিক করে, আল্লাহ তা থেকে পবিত্র ও মহান।

  41. ظَهَرَ ٱلۡفَسَادُ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ أَيۡدِي ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعۡضَ ٱلَّذِي عَمِلُواْ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 30:41

    জলে-স্থলে যে বিপর্যয় প্রকাশ পায়, তা মানুষের হাতের উপার্জন। ফলে তিনি তাদেরকে তাদের কর্মের কিছু শাস্তি আস্বাদন করান, যেন তারা ফিরে আসে।

  42. قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلُۚ كَانَ أَكۡثَرُهُم مُّشۡرِكِينَ

    Open ayah 30:42

    বলো, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক।’

  43. فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ ٱلۡقَيِّمِ مِن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۖ يَوۡمَئِذٖ يَصَّدَّعُونَ

    Open ayah 30:43

    আর তুমি নিজেকে সরল দীনে প্রতিষ্ঠিত রাখো, সেদিন আসার পূর্বে, আল্লাহ থেকে যা ফেরানো যাবে না। সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে।

  44. مَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِأَنفُسِهِمۡ يَمۡهَدُونَ

    Open ayah 30:44

    যে কুফুরি করে, তার কুফর তারই ওপর বর্তায় এবং যে সৎকর্ম করে, তারা নিজেদের জন্য শয্যা তৈরি করে নিচ্ছে।

  45. لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 30:45

    যেন (আল্লাহ) নিজ অনুগ্রহে তাদের প্রতিদান দেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। নিশ্চয়ই তিনি কাফিরদের ভালোবাসেন না।

  46. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن يُرۡسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٖ وَلِيُذِيقَكُم مِّن رَّحۡمَتِهِۦ وَلِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 30:46

    আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তিনি সুসংবাদবাহী বাতাস পাঠান, যেন তিনি তাঁর অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যেন তাঁর নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে, যেন তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও।

  47. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَٱنتَقَمۡنَا مِنَ ٱلَّذِينَ أَجۡرَمُواْۖ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 30:47

    তোমার পূর্বে আমি রাসূলগণকে তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল। অতঃপর অপরাধী সম্প্রদায় থেকে আমি প্রতিশোধ নিয়েছি, আর মু’মিনদের সাহায্য করা আমার দায়িত্ব।

  48. ٱللَّهُ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَيَبۡسُطُهُۥ فِي ٱلسَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهُۥ كِسَفٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 30:48

    আল্লাহ, যিনি বাতাস পাঠান, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তা খণ্ড-বিখণ্ড করেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা পৌঁছান; তখন তারা আনন্দিত হয়।

  49. وَإِن كَانُواْ مِن قَبۡلِ أَن يُنَزَّلَ عَلَيۡهِم مِّن قَبۡلِهِۦ لَمُبۡلِسِينَ

    Open ayah 30:49

    যদিও তারা তাদের প্রতি বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল।

  50. فَٱنظُرۡ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحۡمَتِ ٱللَّهِ كَيۡفَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ ذَٰلِكَ لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 30:50

    অতএব, আল্লাহর রাহমাতের প্রভাব লক্ষ করো, কীভাবে তিনি মাটির মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন আর নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।

  51. وَلَئِنۡ أَرۡسَلۡنَا رِيحٗا فَرَأَوۡهُ مُصۡفَرّٗا لَّظَلُّواْ مِنۢ بَعۡدِهِۦ يَكۡفُرُونَ

    Open ayah 30:51

    আমি যদি এমন বাতাস পাঠাই, যার ফলে তারা দেখে শস্যকে হলুদ রং ধারণ করতে, তখন তারা অকৃতজ্ঞ হয়ে যায়।

  52. فَإِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ

    Open ayah 30:52

    অতএব, তুমি মৃতদেরকে শোনাতে পারবে না এবং বধিরকেও আহ্বান শোনাতে পারবে না, যখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে যায়।

  53. وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ

    Open ayah 30:53

    তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবে না। তুমি কেবল তাদেরই শোনাতে পারবে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে। কারণ, তারা আত্মসমর্পণকারী।

  54. ۞ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُم مِّن ضَعۡفٖ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ ضَعۡفٖ قُوَّةٗ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ قُوَّةٖ ضَعۡفٗا وَشَيۡبَةٗۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡقَدِيرُ

    Open ayah 30:54

    আল্লাহ সেই সত্তা, যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেন অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

  55. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقۡسِمُ ٱلۡمُجۡرِمُونَ مَا لَبِثُواْ غَيۡرَ سَاعَةٖۚ كَذَٰلِكَ كَانُواْ يُؤۡفَكُونَ

    Open ayah 30:55

    যেদিন কিয়ামাত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে, তারা এক মুহূর্তেরও বেশি অবস্থান করেনি। এভাবে তারা সত্যবিমুখ হতো।

  56. وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِۖ فَهَٰذَا يَوۡمُ ٱلۡبَعۡثِ وَلَٰكِنَّكُمۡ كُنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 30:56

    যাদের জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, ‘আমরা আল্লাহর কিতাব-মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না।’

  57. فَيَوۡمَئِذٖ لَّا يَنفَعُ ٱلَّذِينَ ظَلَمُواْ مَعۡذِرَتُهُمۡ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ

    Open ayah 30:57

    তবে যারা সীমালঙ্ঘন করেছে সেদিন তাদের অপারগতা তাদের কোনো উপকারে আসবে না এবং তারা তাওবা করার সুযোগ পাবে না।

  58. وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖۚ وَلَئِن جِئۡتَهُم بِـَٔايَةٖ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا مُبۡطِلُونَ

    Open ayah 30:58

    আমি এই কুরআনের মধ্যে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। তুমি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এসো, তবে কাফিররা অবশ্যই বলবে, ‘তোমরা সবাই বাতিলপন্থি।’

  59. كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 30:59

    এভাবে যারা জ্ঞান রাখে না আল্লাহ তাদের হৃদয়ের ওপর মোহর মেরে দেন।

  60. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ وَلَا يَسۡتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ 

    Open ayah 30:60

    অতএব, তুমি ধৈর্যধারণ করো। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যারা ইয়াকীন রাখে না তারা যেন তোমাকে বিচলিত করতে না পারে।