لقمان

Luqman

Luqman · Surah 31 · Ayahs: 34 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 31:1

    আলিফ-লাম-মীম।

  2. تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ

    Open ayah 31:2

    এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত।

  3. هُدٗى وَرَحۡمَةٗ لِّلۡمُحۡسِنِينَ

    Open ayah 31:3

    হিদায়াত ও রহমতস্বরূপ সৎকর্মপরায়ণদের জন্য;

  4. ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ

    Open ayah 31:4

    যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।

  5. أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 31:5

    তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথে প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।

  6. وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡتَرِي لَهۡوَ ٱلۡحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّخِذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 31:6

    আর কিছু মানুষ রয়েছে অবান্তর কাহিনি কিনে (গ্রহণ করে) নেয় অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য এবং এটাকে গ্রহণ করে ঠাট্টাচ্ছলে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।

  7. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا وَلَّىٰ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَا كَأَنَّ فِيٓ أُذُنَيۡهِ وَقۡرٗاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 31:7

    যখন তার নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে দম্ভভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায়নি অথবা যেন ওদের কান দুটি বধির। সুতরাং তাকে মর্মন্তুদ শাস্তির সু সংবাদ দাও।

  8. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتُ ٱلنَّعِيمِ

    Open ayah 31:8

    নিশ্চয়ই যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামাতপূর্ণ জান্নাত।

  9. خَٰلِدِينَ فِيهَاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 31:9

    সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা যথার্থ। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।

  10. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ 

    Open ayah 31:10

    তিনি স্তম্ভ ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ। তিনিই পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যেন তা তোমাদের নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জীব-জন্তু। আমি আকাশ থেকে বারি বর্ষণ করেছি, অতঃপর তাতে উদ্গত করেছি সকল প্রকার জোড়া-জোড়া কল্যাণকর উদ্ভিদরাজি।

  11. هَٰذَا خَلۡقُ ٱللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ ٱلَّذِينَ مِن دُونِهِۦۚ بَلِ ٱلظَّٰلِمُونَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 31:11

    এটা আল্লাহর সৃষ্টি। অতঃপর তিনি ব্যতীত অন্যেরা কী সৃষ্টি করেছে, তা আমাকে দেখাও; বরং সীমালঙ্ঘনকারীরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে।

  12. وَلَقَدۡ ءَاتَيۡنَا لُقۡمَٰنَ ٱلۡحِكۡمَةَ أَنِ ٱشۡكُرۡ لِلَّهِۚ وَمَن يَشۡكُرۡ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٞ

    Open ayah 31:12

    আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। আর কেউ অকৃতজ্ঞ হলে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  13. وَإِذۡ قَالَ لُقۡمَٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَيَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِيمٞ

    Open ayah 31:13

    আর স্মরণ করো—যখন লুকমান উপদেশচ্ছলে তার ছেলেকে বলল, ‘হে আমার ছেলে, আল্লাহর সাথে কোনো শরিক করো না। নিশ্চয়ই শিরক করা মহা অন্যায়।’

  14. وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حَمَلَتۡهُ أُمُّهُۥ وَهۡنًا عَلَىٰ وَهۡنٖ وَفِصَٰلُهُۥ فِي عَامَيۡنِ أَنِ ٱشۡكُرۡ لِي وَلِوَٰلِدَيۡكَ إِلَيَّ ٱلۡمَصِيرُ

    Open ayah 31:14

    আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো হয় দুবছরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন আমারই নিকট।

  15. وَإِن جَٰهَدَاكَ عَلَىٰٓ أَن تُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَاۖ وَصَاحِبۡهُمَا فِي ٱلدُّنۡيَا مَعۡرُوفٗاۖ وَٱتَّبِعۡ سَبِيلَ مَنۡ أَنَابَ إِلَيَّۚ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 31:15

    আর তারা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে অংশীদার স্থির করতে বাধ্য করতে চেষ্টা করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের আনুগত্য করবে না; তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদের অবগত করব।

  16. يَٰبُنَيَّ إِنَّهَآ إِن تَكُ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٖ فَتَكُن فِي صَخۡرَةٍ أَوۡ فِي ٱلسَّمَٰوَٰتِ أَوۡ فِي ٱلۡأَرۡضِ يَأۡتِ بِهَا ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ

    Open ayah 31:16

    ‘হে আমার ছেলে, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে পাথরের ভেতর অথবা আকাশে অথবা মাটির মধ্যে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।’

  17. يَٰبُنَيَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأۡمُرۡ بِٱلۡمَعۡرُوفِ وَٱنۡهَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱصۡبِرۡ عَلَىٰ مَآ أَصَابَكَۖ إِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ

    Open ayah 31:17

    ‘হে আমার ছেলে, সালাত কায়েম করো, সৎকাজের আদেশ দাও, মন্দকাজে নিষেধ করো এবং বিপদাপদে ধৈর্যধারণ করো। নিশ্চয়ই এটা দৃঢ়সংকল্পের কাজ।’

  18. وَلَا تُصَعِّرۡ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٖ

    Open ayah 31:18

    ‘আর তুমি দম্ভভরে মানুষের দিকে তোমার ঘাড় ফিরিয়ো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’

  19. وَٱقۡصِدۡ فِي مَشۡيِكَ وَٱغۡضُضۡ مِن صَوۡتِكَۚ إِنَّ أَنكَرَ ٱلۡأَصۡوَٰتِ لَصَوۡتُ ٱلۡحَمِيرِ

    Open ayah 31:19

    ‘পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং নিচু করো কণ্ঠস্বর, নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।’

  20. أَلَمۡ تَرَوۡاْ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَسۡبَغَ عَلَيۡكُمۡ نِعَمَهُۥ ظَٰهِرَةٗ وَبَاطِنَةٗۗ وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ 

    Open ayah 31:20

    তোমরা কি দেখো না আসমান ও যমিনে যা-কিছু আছে, আল্লাহ সব কিছুকে তোমাদের কাজে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামাতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন? আর মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে বাক-বিতণ্ডা করে, যাদের না আছে পথনির্দেশ ও যাদের না আছে উজ্জ্বল কিতাব।

  21. وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ٱلشَّيۡطَٰنُ يَدۡعُوهُمۡ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ

    Open ayah 31:21

    তাদের যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তোমরা তার অনুসরণ করো,’ তখন তারা বলে, ‘বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে বিষয়ের ওপর পেয়েছি, তারই অনুসরণ করব।’ শয়তান যদি তাদের জাহান্নামের শাস্তির দিকে আহ্বান করে, তবুও কি?

  22. ۞وَمَن يُسۡلِمۡ وَجۡهَهُۥٓ إِلَى ٱللَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰۗ وَإِلَى ٱللَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ

    Open ayah 31:22

    যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে, সে দৃঢ়ভাবে ধারণ করল এক মজবুত হাতল। সকল কর্মের পরিণাম আল্লাহর কাছে।

  23. وَمَن كَفَرَ فَلَا يَحۡزُنكَ كُفۡرُهُۥٓۚ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 31:23

    আর কেউ কুফুরি করলে তার কুফুরি যেন তোমাকে চিন্তিত না করে। আমারই দিকে তাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তাদের কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করব। নিশ্চয়ই আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত।

  24. نُمَتِّعُهُمۡ قَلِيلٗا ثُمَّ نَضۡطَرُّهُمۡ إِلَىٰ عَذَابٍ غَلِيظٖ

    Open ayah 31:24

    আমি তাদের স্বল্পকালের জন্য ভোগ-বিলাস করতে দেব, অতঃপর তাদের বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে।

  25. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 31:25

    তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমান ও যমিন কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে, ‘আল্লাহই’। বলো, ‘সকল প্রশংসাই আল্লাহর’; বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না।

  26. لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 31:26

    আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু রয়েছে—সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  27. وَلَوۡ أَنَّمَا فِي ٱلۡأَرۡضِ مِن شَجَرَةٍ أَقۡلَٰمٞ وَٱلۡبَحۡرُ يَمُدُّهُۥ مِنۢ بَعۡدِهِۦ سَبۡعَةُ أَبۡحُرٖ مَّا نَفِدَتۡ كَلِمَٰتُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 31:27

    পৃথিবীর সব গাছ যদি কলম হয় আর সমুদ্র কালি হয় এবং এর সাথে আরও সাত সমুদ্র যুক্ত হয়ে, তবুও আল্লাহর কথা নিঃশেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  28. مَّا خَلۡقُكُمۡ وَلَا بَعۡثُكُمۡ إِلَّا كَنَفۡسٖ وَٰحِدَةٍۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ

    Open ayah 31:28

    তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণের (সৃষ্টি ও পুনরুত্থানের) অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা।

  29. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِيٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَأَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 31:29

    তুমি কি দেখোনি, আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চন্দ্র ও সূর্যকে নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটিই নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করে। আর তোমরা যা করো, আল্লাহ তার খবর রাখেন।

  30. ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ 

    Open ayah 31:30

    এটাই প্রমাণ যে, আল্লাহই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ডাকে, সব বাতিল। আল্লাহ সর্বোচ্চ, মহান।

  31. أَلَمۡ تَرَ أَنَّ ٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِنِعۡمَتِ ٱللَّهِ لِيُرِيَكُم مِّنۡ ءَايَٰتِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ

    Open ayah 31:31

    তুমি কি দেখোনি, আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে, যেন তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি প্রদর্শন করেন! নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল, কৃতজ্ঞের জন্য নিদর্শন রয়েছে।

  32. وَإِذَا غَشِيَهُم مَّوۡجٞ كَٱلظُّلَلِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ فَمِنۡهُم مُّقۡتَصِدٞۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٖ كَفُورٖ

    Open ayah 31:32

    যখন মেঘমালা-সদৃশ তরঙ্গ তাদের আচ্ছাদিত করে নেয়, তখন তারা আল্লাহকে ডাকে তাঁর দীনে বিশুদ্ধচিত্ত হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে স্থলভাগের দিকে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সরল পথে থাকে। কেবল মিথ্যাচারী, অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শনাবলি অস্বীকার করে।

  33. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡ وَٱخۡشَوۡاْ يَوۡمٗا لَّا يَجۡزِي وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوۡلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيۡـًٔاۚ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ

    Open ayah 31:33

    হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো এমন এক দিনকে, যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে সক্ষম হবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব, পার্থিব-জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক (শয়তানও) যেন তোমাদেরকে প্রতারিত না করে।

  34. إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلۡغَيۡثَ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡأَرۡحَامِۖ وَمَا تَدۡرِي نَفۡسٞ مَّاذَا تَكۡسِبُ غَدٗاۖ وَمَا تَدۡرِي نَفۡسُۢ بِأَيِّ أَرۡضٖ تَمُوتُۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرُۢ

    Open ayah 31:34

    নিশ্চয়ই কিয়ামাতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে। তিনিই বারি বর্ষণ করেন এবং তিনি তা জানেন—যা জরায়ুতে আছে। কেউ জানে না—আগামী কাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না—কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।