السجدة
As-Sajda
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
Open ayah 32:1আলিফ লা-ম মী-ম।
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 32:2এ কিতাব জগতসমূহের রবের নিকট থেকে অবতীর্ণ—এতে কোনো সন্দেহ নেই।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ
Open ayah 32:3তবে কি তারা বলে, ‘এটা সে মিথ্যা রচনা করেছে?’ বরং এটা তোমার রবের পক্ষ থেকে সত্য, যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করো, যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত তারা হিদায়াত পাবে।
ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
Open ayah 32:4আল্লাহ; যিনি আসমানসমূহ ও যমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে ইসতিওয়া করেছেন। তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
يُدَبِّرُ ٱلۡأَمۡرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلۡأَرۡضِ ثُمَّ يَعۡرُجُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥٓ أَلۡفَ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ
Open ayah 32:5তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব বিষয় পরিচালনা করেন, অতঃপর তা তাঁর নিকট সমুত্থিত হবে এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান।
ذَٰلِكَ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 32:6তিনিই যিনি দৃশ্য ও অদৃশ্যের ব্যাপারে জ্ঞাত, পরাক্রমশালী, অসীম দয়ালু,
ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ
Open ayah 32:7যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব-সৃষ্টির সূচনা করেছেন।
ثُمَّ جَعَلَ نَسۡلَهُۥ مِن سُلَٰلَةٖ مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 32:8অতঃপর তিনি তার (সৃষ্টির) বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ
Open ayah 32:9অতঃপর তিনি তাকে সুঠাম করেন, এবং তাতে ফুঁকে দেন তার (সৃষ্ট) রূহ এবং তোমাদের দিয়েছেন কান, চোখ ও হৃদয়। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো।
وَقَالُوٓاْ أَءِذَا ضَلَلۡنَا فِي ٱلۡأَرۡضِ أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدِۭۚ بَلۡ هُم بِلِقَآءِ رَبِّهِمۡ كَٰفِرُونَ
Open ayah 32:10তারা বলে, ‘আমরা যখন মাটিতে মিশে যাব তখন কি আমরা নতুন করে সৃষ্টি হব?’ বরং তারা তাদের রবের সাক্ষাৎ অস্বীকার করে।
۞قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ
Open ayah 32:11বলো, ‘তোমাদের প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে।’
وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ
Open ayah 32:12যদি তুমি দেখতে! যখন অপরাধীরা তাদের রবের সামনে নতশির হয়ে বলবে, ‘হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম। এখন আমাদের পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব; আমরা দৃঢ়বিশ্বাসী।’
وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
Open ayah 32:13আমি যদি ইচ্ছা করতাম তবে প্রত্যেককে সঠিক দিক-নির্দেশ দিতাম; কিন্তু আমার এ কথা অবধারিত সত্য যে, আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব জিন ও মানব দ্বারা একসাথে।
فَذُوقُواْ بِمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمۡۖ وَذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 32:14অতএব, তোমরা শাস্তি আস্বাদন করো, এ কারণে যে তোমরা এ দিনের সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা যা করছিলে সে কারণে স্থায়ী শাস্তি ভোগ করো।
إِنَّمَا يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْۤ سُجَّدٗاۤ وَسَبَّحُواْ بِحَمۡدِ رَبِّهِمۡ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ۩
Open ayah 32:15বস্তুত তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যারা তা (আয়াতসমূহ) দ্বারা যখন উপদেশপ্রাপ্ত হয়, তখন সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে আর তারা অহংকার করে না।
تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 32:16তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।
فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 32:17অথচ কেউ জানে না তাদের জন্য চক্ষুসমূহ শীতলকারী যা সুপ্ত আছে, তাদের কাজের প্রতিদানস্বরূপ।
أَفَمَن كَانَ مُؤۡمِنٗا كَمَن كَانَ فَاسِقٗاۚ لَّا يَسۡتَوُۥنَ
Open ayah 32:18তবে কি যে ব্যক্তি মু’মিন, সে কি পাপাচারীর মতো? তারা সমান নয়।
أَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ جَنَّٰتُ ٱلۡمَأۡوَىٰ نُزُلَۢا بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 32:19অনন্তর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে তারা যা করত তার (বিনিময়ে) আপ্যায়নস্বরূপ স্থায়ী বাসস্থান জান্নাত।
وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُواْ فَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَآ أُعِيدُواْ فِيهَا وَقِيلَ لَهُمۡ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 32:20পক্ষান্তরে যারা পাপাচার করেছে, তাদের অবস্থানস্থল আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে, তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ‘তোমরা সেই আগুনের শাস্তি ভোগ করো, যা তোমরা মিথ্যা সাব্যস্ত করতে।’
وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 32:21ভয়াবহ শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাব, যেন তারা প্রত্যাবর্তন করে।
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ
Open ayah 32:22তার চেয়ে অধিক যালিম আর কে, যে ব্যক্তিকে তার রবের আয়াতসমূহ দ্বারা উপদেশ দেওয়া হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَلَا تَكُن فِي مِرۡيَةٖ مِّن لِّقَآئِهِۦۖ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 32:23আর আমি মূসাকে কিতাব দিয়েছি; অতএব, তুমি তার প্রাপ্তি সম্বন্ধে সন্দিহান হয়ো না। আমি একে বনি ইসরাঈলের জন্য পথপ্রদর্শক করেছিলাম।
وَجَعَلۡنَا مِنۡهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا لَمَّا صَبَرُواْۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ
Open ayah 32:24তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথপ্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাস রাখত।
إِنَّ رَبَّكَ هُوَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 32:25নিশ্চয়ই কিয়ামাতের দিন তোমার রব তাদের মধ্যে সে বিষয়ে ফায়সালা করবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে।
أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ
Open ayah 32:26এটাও কি তাদের হিদায়াত দিল না যে, আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাড়ি-ঘরে এরা বিচরণ করে। অবশ্যই এতে নিদর্শনাবলি রয়েছে। তবুও কি তারা শুনবে না?
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَسُوقُ ٱلۡمَآءَ إِلَى ٱلۡأَرۡضِ ٱلۡجُرُزِ فَنُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا تَأۡكُلُ مِنۡهُ أَنۡعَٰمُهُمۡ وَأَنفُسُهُمۡۚ أَفَلَا يُبۡصِرُونَ
Open ayah 32:27তারা কি লক্ষ করে না যে, আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি, যা থেকে আহার করে তাদের জন্তুরা এবং তারাও, তবুও কি তারা দেখে না?
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡفَتۡحُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 32:28আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো; ‘কবে হবে এই ফায়সালা?’
قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ
Open ayah 32:29বলো, ‘যারা কুফুরি করেছে ফায়সালার দিনে তাদের ঈমান (গ্রহণ) তাদের কোনো কাজে আসবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না।’
فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَٱنتَظِرۡ إِنَّهُم مُّنتَظِرُونَ
Open ayah 32:30অতএব, তুমি তাদেরকে উপেক্ষা করো এবং অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে।