الأحزاب
Al-Ahzaab
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 33:1হে নবি, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়;
وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ مِن رَّبِّكَۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا
Open ayah 33:2তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়, তুমি তার অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে বিষয় সম্যক অবহিত।
وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
Open ayah 33:3তুমি আল্লাহর ওপর ভরসা করো। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট।
مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٖ مِّن قَلۡبَيۡنِ فِي جَوۡفِهِۦۚ وَمَا جَعَلَ أَزۡوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔي تُظَٰهِرُونَ مِنۡهُنَّ أُمَّهَٰتِكُمۡۚ وَمَا جَعَلَ أَدۡعِيَآءَكُمۡ أَبۡنَآءَكُمۡۚ ذَٰلِكُمۡ قَوۡلُكُم بِأَفۡوَٰهِكُمۡۖ وَٱللَّهُ يَقُولُ ٱلۡحَقَّ وَهُوَ يَهۡدِي ٱلسَّبِيلَ
Open ayah 33:4আল্লাহ কোনো মানুষের জন্য তার অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীগণ, যাদের সাথে তোমরা যিহার করো, তাদেরকে তিনি তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং তিনি সরল পথ প্রদর্শন করেন।
ٱدۡعُوهُمۡ لِأٓبَآئِهِمۡ هُوَ أَقۡسَطُ عِندَ ٱللَّهِۚ فَإِن لَّمۡ تَعۡلَمُوٓاْ ءَابَآءَهُمۡ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِ وَمَوَٰلِيكُمۡۚ وَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٞ فِيمَآ أَخۡطَأۡتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتۡ قُلُوبُكُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا
Open ayah 33:5তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে ন্যায়সংগত, যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধু, এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো পাপ নেই, তবে তোমাদের অন্তরে সংকল্প থাকলে (অপরাধ হবে), আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
ٱلنَّبِيُّ أَوۡلَىٰ بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمۡۗ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفۡعَلُوٓاْ إِلَىٰٓ أَوۡلِيَآئِكُم مَّعۡرُوفٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا
Open ayah 33:6নবি মু’মিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধান অনুযায়ী মু’মিন ও মুহাজিরগণের মধ্যে যারা আত্মীয়, তারা পরস্পরে ঘনিষ্ঠতম। তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি ভালো ব্যবহার করতে চাও (করতে পার), এটা কিতাবে লিপিবদ্ধ।
وَإِذۡ أَخَذۡنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمۡ وَمِنكَ وَمِن نُّوحٖ وَإِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۖ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا
Open ayah 33:7এবং স্মরণ করো যখন আমি নবিদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম, এবং তোমার নিকট থেকে এবং নূহ, ইবরাহীম, মূসা ও মারইয়াম-তনয় ঈসার নিকট থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার।
لِّيَسۡـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدۡقِهِمۡۚ وَأَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابًا أَلِيمٗا
Open ayah 33:8যেন তিনি জিজ্ঞেস করতে পারেন সত্যবাদীদের সত্যবাদিতা সম্পর্কে। তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَآءَتۡكُمۡ جُنُودٞ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا وَجُنُودٗا لَّمۡ تَرَوۡهَاۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا
Open ayah 33:9হে যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাতের কথা স্মরণ করো, যখন শত্রুবাহিনী তোমাদের নিকট এসেছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্চাবায়ু এবং এমন সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম—যাদেরকে তোমরা দেখোনি। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।
إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠
Open ayah 33:10যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উপরের দিক ও নিচের দিক থেকে এবং যখন তোমাদের দৃষ্টিভ্রম হচ্ছিল ও প্রাণ কণ্ঠনালিতে পৌঁছেছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করছিলে।
هُنَالِكَ ٱبۡتُلِيَ ٱلۡمُؤۡمِنُونَ وَزُلۡزِلُواْ زِلۡزَالٗا شَدِيدٗا
Open ayah 33:11তখন মু’মিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল।
وَإِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورٗا
Open ayah 33:12আর যখন মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, ‘আল্লাহ ও তাঁর রাসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন—তা প্রতারণা ব্যতীত কিছুই নয়।’
وَإِذۡ قَالَت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ يَٰٓأَهۡلَ يَثۡرِبَ لَا مُقَامَ لَكُمۡ فَٱرۡجِعُواْۚ وَيَسۡتَـٔۡذِنُ فَرِيقٞ مِّنۡهُمُ ٱلنَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوۡرَةٞ وَمَا هِيَ بِعَوۡرَةٍۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارٗا
Open ayah 33:13এবং যখন তাদের একদল বলেছিল, ‘হে ইয়াসরিববাসী, তোমাদের কোনো প্রতিরোধশক্তি নেই, তোমরা ফিরে চলো।’ তাদেরই একদল নবির কাছে অব্যাহতি চেয়ে বলেছিল, ‘আমাদের বাড়ি-ঘর আরক্ষিত’, অথচ নয় সেগুলো অরক্ষিত, পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
وَلَوۡ دُخِلَتۡ عَلَيۡهِم مِّنۡ أَقۡطَارِهَا ثُمَّ سُئِلُواْ ٱلۡفِتۡنَةَ لَأٓتَوۡهَا وَمَا تَلَبَّثُواْ بِهَآ إِلَّا يَسِيرٗا
Open ayah 33:14যদি তাদের বিরুদ্ধে চারদিক থেকে শত্রুপক্ষের প্রবেশ ঘটানো হতো অতঃপর বিদ্রোহ করতে প্ররোচিত করা হতো, তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না।
وَلَقَدۡ كَانُواْ عَٰهَدُواْ ٱللَّهَ مِن قَبۡلُ لَا يُوَلُّونَ ٱلۡأَدۡبَٰرَۚ وَكَانَ عَهۡدُ ٱللَّهِ مَسۡـُٔولٗا
Open ayah 33:15অথচ তারা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠপ্রদর্শন করবে না। আর আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
قُل لَّن يَنفَعَكُمُ ٱلۡفِرَارُ إِن فَرَرۡتُم مِّنَ ٱلۡمَوۡتِ أَوِ ٱلۡقَتۡلِ وَإِذٗا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:16বলো, ‘তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাও, তবে এ পালিয়ে যাওয়া তোমাদের কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে।’
قُلۡ مَن ذَا ٱلَّذِي يَعۡصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنۡ أَرَادَ بِكُمۡ سُوٓءًا أَوۡ أَرَادَ بِكُمۡ رَحۡمَةٗۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 33:17বলো, ‘কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে—যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা করেন?’ তারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
۞قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلۡمُعَوِّقِينَ مِنكُمۡ وَٱلۡقَآئِلِينَ لِإِخۡوَٰنِهِمۡ هَلُمَّ إِلَيۡنَاۖ وَلَا يَأۡتُونَ ٱلۡبَأۡسَ إِلَّا قَلِيلًا
Open ayah 33:18অবশ্যই আল্লাহ জানেন তোমাদের মধ্যে কারা বাধাদানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে, ‘আমাদের কাছে এসো।’ তাদের কমসংখ্যকই যুদ্ধে আসে।
أَشِحَّةً عَلَيۡكُمۡۖ فَإِذَا جَآءَ ٱلۡخَوۡفُ رَأَيۡتَهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ تَدُورُ أَعۡيُنُهُمۡ كَٱلَّذِي يُغۡشَىٰ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَإِذَا ذَهَبَ ٱلۡخَوۡفُ سَلَقُوكُم بِأَلۡسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلۡخَيۡرِۚ أُوْلَٰٓئِكَ لَمۡ يُؤۡمِنُواْ فَأَحۡبَطَ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا
Open ayah 33:19তোমাদের প্রতি কৃপণতাবশত। যখন বিপদ আসে, তখন তুমি দেখবে সেই ব্যক্তির মতো চোখ উলটিয়ে তারা তোমার প্রতি তাকিয়ে আছে যার ওপর অচেতনতা চেপে বসেছে। অতঃপর যখন বিপদ চলে যায়, তখন তারা ধন-সম্পদের লোভবশত তোমাদের সঙ্গে তীক্ষ্ণ ভাষা নিয়ে মিলিত হয়। তারা কখনো ঈমান আনেনি, তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন। এটা আল্লাহর জন্য সহজ।
يَحۡسَبُونَ ٱلۡأَحۡزَابَ لَمۡ يَذۡهَبُواْۖ وَإِن يَأۡتِ ٱلۡأَحۡزَابُ يَوَدُّواْ لَوۡ أَنَّهُم بَادُونَ فِي ٱلۡأَعۡرَابِ يَسۡـَٔلُونَ عَنۡ أَنۢبَآئِكُمۡۖ وَلَوۡ كَانُواْ فِيكُم مَّا قَٰتَلُوٓاْ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:20তারা মনে করে শত্রুবাহিনী চলে যায়নি। আর যদি শত্রুবাহিনী আবার এসে পড়ে, তবে তারা কামনা করবে যে, যদি তারা বেদুঈনদের মধ্য থেকে তোমাদের সার্বিক খবর জেনে নিত! তারা তোমাদের মাঝে অবস্থান করলেও খুব সামান্যই যুদ্ধ করত।
لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا
Open ayah 33:21নিশ্চয়ই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।
وَلَمَّا رَءَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡأَحۡزَابَ قَالُواْ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥۚ وَمَا زَادَهُمۡ إِلَّآ إِيمَٰنٗا وَتَسۡلِيمٗا
Open ayah 33:22যখন মু’মিনরা শত্রুবাহিনীকে দেখল, তখন তারা বলল, ‘আল্লাহ ও তাঁর রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন।’ এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল।
مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ رِجَالٞ صَدَقُواْ مَا عَٰهَدُواْ ٱللَّهَ عَلَيۡهِۖ فَمِنۡهُم مَّن قَضَىٰ نَحۡبَهُۥ وَمِنۡهُم مَّن يَنتَظِرُۖ وَمَا بَدَّلُواْ تَبۡدِيلٗا
Open ayah 33:23মু’মিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ শাহাদাতবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্পে পরিবর্তন করেনি।
لِّيَجۡزِيَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدۡقِهِمۡ وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:24এটা এজন্য, যেন আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْ بِغَيۡظِهِمۡ لَمۡ يَنَالُواْ خَيۡرٗاۚ وَكَفَى ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلۡقِتَالَۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزٗا
Open ayah 33:25আর আল্লাহ কাফিরদেরকে রাগান্বিত অবস্থায় ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ পায়নি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن صَيَاصِيهِمۡ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَ فَرِيقٗا تَقۡتُلُونَ وَتَأۡسِرُونَ فَرِيقٗا
Open ayah 33:26আহলে কিতাবদের মধ্যে যারা কাফিরদের পৃষ্ঠপোষকতা করেছিল, তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। ফলে তোমরা একদলকে হত্যা করেছ এবং একদলকে করেছ বন্দি।
وَأَوۡرَثَكُمۡ أَرۡضَهُمۡ وَدِيَٰرَهُمۡ وَأَمۡوَٰلَهُمۡ وَأَرۡضٗا لَّمۡ تَطَـُٔوهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا
Open ayah 33:27তিনি তাদের ভূমির, ঘর-বাড়ির, ধন-সম্পদের এবং এমন এক ভূমির অধিকারী করে দিয়েছেন তোমাদেরকে, যেখানে তোমরা এখনো পদার্পণ করোনি। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدۡنَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا فَتَعَالَيۡنَ أُمَتِّعۡكُنَّ وَأُسَرِّحۡكُنَّ سَرَاحٗا جَمِيلٗا
Open ayah 33:28হে নবি, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ‘তোমরা যদি পার্থিব-জীবন ও তার বিলাসিতা কামনা করো, তবে এসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দিই।’
وَإِن كُنتُنَّ تُرِدۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡمُحۡسِنَٰتِ مِنكُنَّ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 33:29‘আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও পরকাল কামনা করো, তবে তোমাদের মধ্যে সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’
يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ مَن يَأۡتِ مِنكُنَّ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖ يُضَٰعَفۡ لَهَا ٱلۡعَذَابُ ضِعۡفَيۡنِۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا
Open ayah 33:30হে নবির স্ত্রীরা, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং এটা আল্লাহর জন্য সহজ।
۞وَمَن يَقۡنُتۡ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعۡمَلۡ صَٰلِحٗا نُّؤۡتِهَآ أَجۡرَهَا مَرَّتَيۡنِ وَأَعۡتَدۡنَا لَهَا رِزۡقٗا كَرِيمٗا
Open ayah 33:31তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিযিক প্রস্তুত রেখেছি।
يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا
Open ayah 33:32হে নবি-পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে (পরপুরুষের সাথে) কোমল (ও আকর্ষণীয়) ভঙ্গিতে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে, সে কামনা করবে, সুতরাং তোমরা ন্যায়সংগত কথা বলবে।
وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ وَأَقِمۡنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا
Open ayah 33:33তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের প্রদর্শনের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। হে নবি-পরিবার, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে।
وَٱذۡكُرۡنَ مَا يُتۡلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلۡحِكۡمَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
Open ayah 33:34আর স্মরণ করবে আল্লাহর যে আয়াতসমূহ ও জ্ঞানগর্ভ কথা তোমাদের ঘরে পঠিত হয় সেগুলো। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে অবহিত।
إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا
Open ayah 33:35নিশ্চয়ই আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারিণী, বিশ্বাসী ও বিশ্বাসিনী, আনুগত্যশীল ও আনুগত্যশীলা, সত্যবাদী ও সত্যবাদিনী, ধৈর্যশীল ও ধৈর্যশীলা, বিনীত ও বিনীতা নারী, দানশীল ও দানশীলা, সিয়াম পালনকারী ও সিয়াম পালনকারিণী, যৌনাঙ্গ হিফাজতকারী ও যৌনাঙ্গ হিফাজতকারিণী, আল্লাহর অধিক স্মরণকারী ও অধিক স্মরণকারিণী; তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার।
وَمَا كَانَ لِمُؤۡمِنٖ وَلَا مُؤۡمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمۡرًا أَن يَكُونَ لَهُمُ ٱلۡخِيَرَةُ مِنۡ أَمۡرِهِمۡۗ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا
Open ayah 33:36আল্লাহ ও তাঁর রাসূল যখন কোনো ফায়সালা করেন, কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্নমতের কোনো ইখতিয়ার নেই। যে আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করে তবে সে তো প্রকাশ্য ভ্রষ্টতায় পতিত হয়।
وَإِذۡ تَقُولُ لِلَّذِيٓ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِ وَأَنۡعَمۡتَ عَلَيۡهِ أَمۡسِكۡ عَلَيۡكَ زَوۡجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخۡفِي فِي نَفۡسِكَ مَا ٱللَّهُ مُبۡدِيهِ وَتَخۡشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَىٰهُۖ فَلَمَّا قَضَىٰ زَيۡدٞ مِّنۡهَا وَطَرٗا زَوَّجۡنَٰكَهَا لِكَيۡ لَا يَكُونَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ حَرَجٞ فِيٓ أَزۡوَٰجِ أَدۡعِيَآئِهِمۡ إِذَا قَضَوۡاْ مِنۡهُنَّ وَطَرٗاۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولٗا
Open ayah 33:37আর আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যাকে অনুগ্রহ করেছ; তাকে যখন তুমি বলেছিলে, তোমার স্ত্রীকে তোমার কাছেই রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। তুমি অন্তরে এমন কিছু গোপন করছিলে, যা আল্লাহ প্রকাশ করে দেবেন; তুমি লোকনিন্দার ভয় করেছিলে অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর যাইদ যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম; যেন মু’মিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে তাদের বিবাহ করার ব্যাপারে মু’মিনদের কোনো অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যকরী হবারই।
مَّا كَانَ عَلَى ٱلنَّبِيِّ مِنۡ حَرَجٖ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥۖ سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ قَدَرٗا مَّقۡدُورًا
Open ayah 33:38নবির জন্য নেই কোনো অসুবিধা তার মধ্যে যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন; এটাই আল্লাহর চিরাচরিত বিধান তাদের ক্ষেত্রে যারা পূর্বে বিগত হয়েছে। আর আল্লাহর আদেশ নির্ধারিত, অবধারিত।
ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخۡشَوۡنَهُۥ وَلَا يَخۡشَوۡنَ أَحَدًا إِلَّا ٱللَّهَۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا
Open ayah 33:39যারা আল্লাহর বাণী প্রচার করত ও তাঁকে ভয় করত, আর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করত না। হিসাবগ্রহণকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।
مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 33:40মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়; বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবি। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ ٱللَّهَ ذِكۡرٗا كَثِيرٗا
Open ayah 33:41হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো।
وَسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا
Open ayah 33:42এবং সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো।
هُوَ ٱلَّذِي يُصَلِّي عَلَيۡكُمۡ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَكَانَ بِٱلۡمُؤۡمِنِينَ رَحِيمٗا
Open ayah 33:43তিনিই সেই সত্তা যিনি তোমাদের প্রতি রাহমাত করেন এবং তাঁর ফেরেশতাগণও রাহমাতের দু‘আ করেন; যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। তিনি মু’মিনদের প্রতি অসীম দয়ালু।
تَحِيَّتُهُمۡ يَوۡمَ يَلۡقَوۡنَهُۥ سَلَٰمٞۚ وَأَعَدَّ لَهُمۡ أَجۡرٗا كَرِيمٗا
Open ayah 33:44যেদিন তারা তাঁর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে ‘সালাম’। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 33:45হে নবি, নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে।
وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجٗا مُّنِيرٗا
Open ayah 33:46এবং আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে।
وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضۡلٗا كَبِيرٗا
Open ayah 33:47তুমি মু’মিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ।
وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَ وَدَعۡ أَذَىٰهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
Open ayah 33:48আর তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। তাদের উৎপীড়ন উপেক্ষা করো ও আল্লাহর ওপর ভরসা করো। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَكَحۡتُمُ ٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمۡ عَلَيۡهِنَّ مِنۡ عِدَّةٖ تَعۡتَدُّونَهَاۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحٗا جَمِيلٗا
Open ayah 33:49হে মু’মিনগণ, তোমরা যখন মু’মিন নারীদের বিবাহ করো, অতঃপর তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তাদের ইদ্দতপালনে বাধ্য করার অধিকার তোমাদের নেই। অতঃপর তোমরা তাদের কিছু (উপহার)-সামগ্রী দেবে এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَحۡلَلۡنَا لَكَ أَزۡوَٰجَكَ ٱلَّٰتِيٓ ءَاتَيۡتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتۡ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيۡكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِي هَاجَرۡنَ مَعَكَ وَٱمۡرَأَةٗ مُّؤۡمِنَةً إِن وَهَبَتۡ نَفۡسَهَا لِلنَّبِيِّ إِنۡ أَرَادَ ٱلنَّبِيُّ أَن يَسۡتَنكِحَهَا خَالِصَةٗ لَّكَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۗ قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِيٓ أَزۡوَٰجِهِمۡ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ لِكَيۡلَا يَكُونَ عَلَيۡكَ حَرَجٞۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:50হে নবি, নিশ্চয়ই আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীদেরকে, যাদেরকে তুমি প্রাপ্য মোহরানা প্রদান করেছ। আর বৈধ করেছি তাদেরকে যাদের মালিক হয়েছে তোমাদের ডানহাত (দাসীদের), যাদেরকে আল্লাহ তোমার করায়ত্ত করে দিয়েছেন এবং বিবাহের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা, খালার কন্যাকে যারা তোমার সাথে হিজরাত করেছে। আর যেকোনো মু’মিনা নারী যদি নিজেকে নবির কাছে সমর্পণ করে, আর নবি যদি চায় যে তাকে বিবাহ করবে সেও হালাল। এটা বিশেষ করে তোমারই জন্য, অন্য মু’মিনদের জন্য নয়। মু’মিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি তা আমার জানা আছে, যেন তোমার কোনো সংকোচ না হয়, আর আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
۞تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا
Open ayah 33:51তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পার এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পার। তুমি যাকে দূরে রেখেছ, তাকে কামনা করলে তাতে তোমার কোনো দোষ নেই। এতে অধিক সম্ভাবনা আছে যে, তাদের চক্ষু শীতল থাকবে; তারা দুঃখ পাবে না এবং তুমি যা প্রদান করবে, তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে, আল্লাহ তা ভালো জানেন। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعۡدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنۡ أَزۡوَٰجٖ وَلَوۡ أَعۡجَبَكَ حُسۡنُهُنَّ إِلَّا مَا مَلَكَتۡ يَمِينُكَۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ رَّقِيبٗا
Open ayah 33:52এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং এটাও বৈধ নয় যে তুমি তাদেরকে পরিবর্তন করে নেবে অন্য স্ত্রীলোকদের দিয়ে; যদিও তাদের রূপলাবণ্য তোমাকে মুগ্ধ করে; তবে দাসীর ব্যাপার ভিন্ন। আর আল্লাহ সব কিছুর ওপর তীক্ষ্ণ পর্যবেক্ষক।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتَ ٱلنَّبِيِّ إِلَّآ أَن يُؤۡذَنَ لَكُمۡ إِلَىٰ طَعَامٍ غَيۡرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنۡ إِذَا دُعِيتُمۡ فَٱدۡخُلُواْ فَإِذَا طَعِمۡتُمۡ فَٱنتَشِرُواْ وَلَا مُسۡتَـٔۡنِسِينَ لِحَدِيثٍۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ يُؤۡذِي ٱلنَّبِيَّ فَيَسۡتَحۡيِۦ مِنكُمۡۖ وَٱللَّهُ لَا يَسۡتَحۡيِۦ مِنَ ٱلۡحَقِّۚ وَإِذَا سَأَلۡتُمُوهُنَّ مَتَٰعٗا فَسۡـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٖۚ ذَٰلِكُمۡ أَطۡهَرُ لِقُلُوبِكُمۡ وَقُلُوبِهِنَّۚ وَمَا كَانَ لَكُمۡ أَن تُؤۡذُواْ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓاْ أَزۡوَٰجَهُۥ مِنۢ بَعۡدِهِۦٓ أَبَدًاۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا
Open ayah 33:53হে যারা ঈমান এনেছ, তোমরা নবির ঘরে প্রবেশ করো না যদি না অনুমতি দেওয়া হয় তোমাদের খাবারের জন্য, তা প্রস্তুতের অপেক্ষা ব্যতীত; অতঃপর তোমরা প্রবেশ করো যখন তোমাদেরকে ডাকা হয়; তারপর যখন খানাপিনা শেষ হয়ে যায় তখন বেরিয়ে এসো, কথাবার্তায় লিপ্ত না হয়ে। নিশ্চয়ই তোমাদের এই কাজ নবিকে কষ্ট দেয়, তবে তিনি তোমাদের ক্ষেত্রে সংকোচবোধ করেন, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ করেন না। যখন তোমরা তাদের কাছে কোনো সামগ্রী চাও, তখন পর্দার আড়াল থেকে চাও। এটা তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিক পবিত্রতম। তোমাদের জন্য সমীচীন নয় যে, তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে এবং বৈধ নয় যে তোমরা তার পরে তার স্ত্রীদেরকে কখনো বিয়ে করবে। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে এক গুরুতর বিষয়।
إِن تُبۡدُواْ شَيۡـًٔا أَوۡ تُخۡفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 33:54তোমরা যদি কিছু প্রকাশ করো অথবা গোপন রাখো, (সেটা কোনো বিষয় নয়) আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
لَّا جُنَاحَ عَلَيۡهِنَّ فِيٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبۡنَآئِهِنَّ وَلَآ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّۗ وَٱتَّقِينَ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا
Open ayah 33:55তাদের (নবি-পত্নীগণের) জন্য তাদের পিতা পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নি পুত্র, খাদেমা এবং অধিকারভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে কোনো দোষ নেই। (নবি-পত্নীগণ) তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর পর্যবেক্ষক।
إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا
Open ayah 33:56আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবির প্রতি রাহমাত পাঠান। হে যারা ঈমান এনেছ, তোমরা নবির প্রতি রাহমাত প্রার্থনা করো এবং তার প্রতি তোমরা অধিকহারে সালাম প্রেরণ করো।
إِنَّ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَأَعَدَّ لَهُمۡ عَذَابٗا مُّهِينٗا
Open ayah 33:57যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি।
وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Open ayah 33:58এবং যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে কষ্ট দেয়, এমন অপরাধের জন্য যা তারা করেনি তবে তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপ বহন করল।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:59হে নবি, তুমি তোমার স্ত্রীদের ও কন্যাদেরকে এবং মু’মিনদের স্ত্রীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয়; এতে তাদের সহজে চেনা যাবে, ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু।
۞لَّئِن لَّمۡ يَنتَهِ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡمُرۡجِفُونَ فِي ٱلۡمَدِينَةِ لَنُغۡرِيَنَّكَ بِهِمۡ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:60মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে এবং মাদীনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। অতঃপর এই শহরে তোমার প্রতিবেশী হিসাবে তারা অল্পই থাকবে।
مَّلۡعُونِينَۖ أَيۡنَمَا ثُقِفُوٓاْ أُخِذُواْ وَقُتِّلُواْ تَقۡتِيلٗا
Open ayah 33:61(তারা থাকবে) অভিশপ্ত অবস্থায়; তাদের যেখানেই পাওয়া যাবে, ধরা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে।
سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا
Open ayah 33:62ইতঃপূর্বে যারা অতীত হয়ে গেছে, তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আর তুমি আল্লাহর রীতির ক্ষেত্রে কখনো পরিবর্তন পাবে না।
يَسۡـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِۚ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا
Open ayah 33:63লোকেরা তোমাকে কিয়ামাত সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, ‘এর জ্ঞান আল্লাহর কাছেই।’ তুমি তা কীভাবে জানবে, হয়তো কিয়ামাত নিকটেই।
إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلۡكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمۡ سَعِيرًا
Open ayah 33:64নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন।
خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 33:65সেখানে তারা স্থায়ী থাকবে চিরকাল এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।
يَوۡمَ تُقَلَّبُ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠
Open ayah 33:66যেদিন আগুনে তাদের মুখমণ্ডল ওলট-পালট করা হবে; সেদিন তারা বলবে, ‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম!’
وَقَالُواْ رَبَّنَآ إِنَّآ أَطَعۡنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠
Open ayah 33:67তারা আরও বলবে, ‘হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল।’
رَبَّنَآ ءَاتِهِمۡ ضِعۡفَيۡنِ مِنَ ٱلۡعَذَابِ وَٱلۡعَنۡهُمۡ لَعۡنٗا كَبِيرٗا
Open ayah 33:68‘হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন।’
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ ءَاذَوۡاْ مُوسَىٰ فَبَرَّأَهُ ٱللَّهُ مِمَّا قَالُواْۚ وَكَانَ عِندَ ٱللَّهِ وَجِيهٗا
Open ayah 33:69হে যারা ঈমান এনেছ, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। তারা যা রটনা করেছিল; এরপর আল্লাহ তা থেকে তাকে নির্দোষ করেছিলেন। সে আল্লাহর কাছে ছিল মর্যাদাবান।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَقُولُواْ قَوۡلٗا سَدِيدٗا
Open ayah 33:70হে যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।
يُصۡلِحۡ لَكُمۡ أَعۡمَٰلَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِيمًا
Open ayah 33:71তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহাসাফল্য অর্জন করল।
إِنَّا عَرَضۡنَا ٱلۡأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلۡجِبَالِ فَأَبَيۡنَ أَن يَحۡمِلۡنَهَا وَأَشۡفَقۡنَ مِنۡهَا وَحَمَلَهَا ٱلۡإِنسَٰنُۖ إِنَّهُۥ كَانَ ظَلُومٗا جَهُولٗا
Open ayah 33:72আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং সে ব্যাপারে শঙ্কিত হলো; কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে অতিশয় যালিম, জাহিল।
لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمَۢا
Open ayah 33:73যেন আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দেন এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।