سبإ

Saba

Sheba · Surah 34 · Ayahs: 54 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلۡأٓخِرَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ

    Open ayah 34:1

    সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহ ও যমিনে যা আছে, সবকিছুর মালিক এবং তাঁরই প্রশংসা আখিরাতে। তিনি প্রজ্ঞাময়, সর্ব বিষয়ে অবহিত।

  2. يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ

    Open ayah 34:2

    তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি অসীম দয়ালু ক্ষমাশীল।

  3. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَأۡتِينَا ٱلسَّاعَةُۖ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتَأۡتِيَنَّكُمۡ عَٰلِمِ ٱلۡغَيۡبِۖ لَا يَعۡزُبُ عَنۡهُ مِثۡقَالُ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَلَآ أَصۡغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرُ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ

    Open ayah 34:3

    আর যারা কুফুরি করেছে তারা বলেছে, ‘আমাদের ওপর কিয়ামাত আসবে না।’ বলো, ‘আমার রবের শপথ! অবশ্যই তা আসবে তোমাদের ওপর।’ তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত; তার অগোচরে থাকে না আসমানসমূহ ও যমিনের অণু পরিমাণ কিছু। এরচে ক্ষুদ্র বা এরচে বড় এমন কোনো বস্তু নেই, যা স্পষ্ট কিতাবে নেই।

  4. لِّيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۚ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ

    Open ayah 34:4

    যেন তিনি তাদের প্রতিদান দেন যারা ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

  5. وَٱلَّذِينَ سَعَوۡ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٞ

    Open ayah 34:5

    আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠেপড়ে লেগেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  6. وَيَرَى ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ ٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ هُوَ ٱلۡحَقَّ وَيَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

    Open ayah 34:6

    আর যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমার রবের নিকট থেকে অবতীর্ণ কুরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী, প্রসংশিত আল্লাহর দিকে পথপ্রদর্শন করে।

  7. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ هَلۡ نَدُلُّكُمۡ عَلَىٰ رَجُلٖ يُنَبِّئُكُمۡ إِذَا مُزِّقۡتُمۡ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمۡ لَفِي خَلۡقٖ جَدِيدٍ

    Open ayah 34:7

    কাফিররা বলে, ‘আমরা কি তোমাদের এমন ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন হবে (তারপর) নিশ্চয়ই তোমরা আবার নতুন সৃষ্টি হিসেবে পুনরুত্থিত হবে।’

  8. أَفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةُۢۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ فِي ٱلۡعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلۡبَعِيدِ

    Open ayah 34:8

    সে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, নাকি তার সাথে জিন আছে! যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না তারা শাস্তিতে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে।

  9. أَفَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِن نَّشَأۡ نَخۡسِفۡ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ نُسۡقِطۡ عَلَيۡهِمۡ كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ

    Open ayah 34:9

    তারা কি তাদের সামনের ও পেছনের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ করেনি? যদি আমি ইচ্ছা করি তাদেরকেসহ ভূগর্ভে ধসিয়ে দেব অথবা আকাশ থেকে কোনো খণ্ড তাদের ওপর ফেলব। আল্লাহ-অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

  10. ۞وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ مِنَّا فَضۡلٗاۖ يَٰجِبَالُ أَوِّبِي مَعَهُۥ وَٱلطَّيۡرَۖ وَأَلَنَّا لَهُ ٱلۡحَدِيدَ 

    Open ayah 34:10

    আমি দাঊদের প্রতি অনুগ্রহ করেছিলাম (এই মর্মে আদেশ দিয়ে যে,) ‘হে পর্বতমালা, তোমরা দাঊদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পাখিদের দল, তোমরাও।’ আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম।

  11. أَنِ ٱعۡمَلۡ سَٰبِغَٰتٖ وَقَدِّرۡ فِي ٱلسَّرۡدِۖ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 34:11

    (এবং তাকে আমি বলেছিলাম,) ‘প্রশস্ত বর্ম তৈরি করো, পরিমাপ রক্ষা করে কড়া যুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা-কিছু করো, আমি তা দেখি।’

  12. وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهۡرٞ وَرَوَاحُهَا شَهۡرٞۖ وَأَسَلۡنَا لَهُۥ عَيۡنَ ٱلۡقِطۡرِۖ وَمِنَ ٱلۡجِنِّ مَن يَعۡمَلُ بَيۡنَ يَدَيۡهِ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَمَن يَزِغۡ مِنۡهُمۡ عَنۡ أَمۡرِنَا نُذِقۡهُ مِنۡ عَذَابِ ٱلسَّعِيرِ

    Open ayah 34:12

    আর আমি সুলাইমানের জন্য (অধীন করেছিলাম) বায়ুকে, যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার ঝরনা প্রবাহিত করেছিলাম। কিছু জিন তার (দুই হাতের মাঝে) সামনে কাজ করত তার রবের আদেশে। তাদের যে-কেউ আমার আদেশ অমান্য করে বক্র পথে যেত, আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম।

  13. يَعۡمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٖ كَٱلۡجَوَابِ وَقُدُورٖ رَّاسِيَٰتٍۚ ٱعۡمَلُوٓاْ ءَالَ دَاوُۥدَ شُكۡرٗاۚ وَقَلِيلٞ مِّنۡ عِبَادِيَ ٱلشَّكُورُ

    Open ayah 34:13

    তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজসদৃশ বৃহদাকার পাত্র এবং চুলার ওপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাঊদ-পরিবার, কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।

  14. فَلَمَّا قَضَيۡنَا عَلَيۡهِ ٱلۡمَوۡتَ مَا دَلَّهُمۡ عَلَىٰ مَوۡتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلۡأَرۡضِ تَأۡكُلُ مِنسَأَتَهُۥۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلۡجِنُّ أَن لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٱلۡغَيۡبَ مَا لَبِثُواْ فِي ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ

    Open ayah 34:14

    যখন আমি তার মৃত্যুর ফায়সালা করলাম, তখন কেবল উইপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে জানিয়েছে, যেটি তার লাঠি খেয়ে যাচ্ছিল। যখন সে মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল যে, অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তির মধ্যে পড়ে থাকত না।

  15. لَقَدۡ كَانَ لِسَبَإٖ فِي مَسۡكَنِهِمۡ ءَايَةٞۖ جَنَّتَانِ عَن يَمِينٖ وَشِمَالٖۖ كُلُواْ مِن رِّزۡقِ رَبِّكُمۡ وَٱشۡكُرُواْ لَهُۥۚ بَلۡدَةٞ طَيِّبَةٞ وَرَبٌّ غَفُورٞ

    Open ayah 34:15

    সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন; দুটি উদ্যান, একটি ডানদিকে, একটি বামদিকে। তোমরা তোমাদের রবের রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম শহর এবং ক্ষমাশীল রব।

  16. فَأَعۡرَضُواْ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ سَيۡلَ ٱلۡعَرِمِ وَبَدَّلۡنَٰهُم بِجَنَّتَيۡهِمۡ جَنَّتَيۡنِ ذَوَاتَيۡ أُكُلٍ خَمۡطٖ وَأَثۡلٖ وَشَيۡءٖ مِّن سِدۡرٖ قَلِيلٖ

    Open ayah 34:16

    অতঃপর তারা মুখ ফিরিয়ে নিল; ফলে আমি তাদের ওপর পাঠালাম প্রবল বন্যা। আর তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে, যেন উদ্গত হয় বিস্বাদ ফলমূল, কিছু ঝাউগাছ, আর কিছু এবং সামান্য কুলবৃক্ষ।

  17. ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِمَا كَفَرُواْۖ وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ

    Open ayah 34:17

    আমি তাদেরকে এ শাস্তি দিয়েছি একারণে যে তারা অকৃতজ্ঞতা করেছে। আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দিই না।

  18. وَجَعَلۡنَا بَيۡنَهُمۡ وَبَيۡنَ ٱلۡقُرَى ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا قُرٗى ظَٰهِرَةٗ وَقَدَّرۡنَا فِيهَا ٱلسَّيۡرَۖ سِيرُواْ فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا ءَامِنِينَ

    Open ayah 34:18

    তাদের এবং যেসব জনপদের মধ্যে আমি বারাকাহ দান করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদে রাতে ও দিনে নিরাপদ অবস্থায় ভ্রমণ করো।

  19. فَقَالُواْ رَبَّنَا بَٰعِدۡ بَيۡنَ أَسۡفَارِنَا وَظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَ وَمَزَّقۡنَٰهُمۡ كُلَّ مُمَزَّقٍۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ

    Open ayah 34:19

    অতঃপর তারা বলল, ‘হে আমাদের রব, আমাদের সফরগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও।’ তারা তাদের নিজেদের প্রতি যুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য রয়েছে অনেক নিদর্শন।

  20. وَلَقَدۡ صَدَّقَ عَلَيۡهِمۡ إِبۡلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ 

    Open ayah 34:20

    আর তাদের ওপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মু’মিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।

  21. وَمَا كَانَ لَهُۥ عَلَيۡهِم مِّن سُلۡطَٰنٍ إِلَّا لِنَعۡلَمَ مَن يُؤۡمِنُ بِٱلۡأٓخِرَةِ مِمَّنۡ هُوَ مِنۡهَا فِي شَكّٖۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ

    Open ayah 34:21

    যদিও তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে পরকালের প্রতি ঈমান আনে এবং কে তাতে সন্দেহ করে, আমি তা জানতে চেয়েছি। তোমার রব সবকিছুর রক্ষক।

  22. قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ مِثۡقَالَ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَمَا لَهُمۡ فِيهِمَا مِن شِرۡكٖ وَمَا لَهُۥ مِنۡهُم مِّن ظَهِيرٖ

    Open ayah 34:22

    বলো, ‘তোমরা তাদের আহ্বান করো, আল্লাহ ব্যতীত যাদের (ইলাহ) মনে করতে।’ তারা আসমানসমূহের অণু পরিমাণ কোনো কিছুর মালিকানা রাখে না, এবং না যমিনেরও; এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সাহায্যকারী নয়।

  23. وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنۡ أَذِنَ لَهُۥۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمۡ قَالُواْ مَاذَا قَالَ رَبُّكُمۡۖ قَالُواْ ٱلۡحَقَّۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ

    Open ayah 34:23

    আর কোনো সুপারিশ কাজে আসবে না, তবে যার জন্য অনুমতি দেওয়া হয় সে ব্যতীত। যখন তাদের মন থেকে ভয়-ভীতি দূর হয়ে যাবে, তখন তারা বলবে, ‘তোমাদের রব কী বললেন?’ তারা বলবে, ‘তিনি সত্য বলেছেন এবং তিনিই সমুন্নত, মহান।’

  24. ۞قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُلِ ٱللَّهُۖ وَإِنَّآ أَوۡ إِيَّاكُمۡ لَعَلَىٰ هُدًى أَوۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 34:24

    বলো, ‘আসমানসমূহ ও যমিন থেকে কে তোমাদেরকে রিযিক দেয়?’ তুমি বলো, ‘ আল্লাহ। আমরা অথবা তোমরা সৎপথে স্থির অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত।’

  25. قُل لَّا تُسۡـَٔلُونَ عَمَّآ أَجۡرَمۡنَا وَلَا نُسۡـَٔلُ عَمَّا تَعۡمَلُونَ

    Open ayah 34:25

    তুমি বলো, ‘আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না, এবং তোমরা যা-কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না।’

  26. قُلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ

    Open ayah 34:26

    বলো, ‘আমাদের রব আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফায়সালা করবেন। তিনি সর্বোত্তম ফায়সালাকারী, সর্বজ্ঞ।’

  27. قُلۡ أَرُونِيَ ٱلَّذِينَ أَلۡحَقۡتُم بِهِۦ شُرَكَآءَۖ كَلَّاۚ بَلۡ هُوَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 34:27

    বলো, ‘তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদাররূপে সংযুক্ত করেছ, তাদেরকে এনে আমাকে দেখাও; বরং তিনিই আল্লাহ, পরাক্রমশীল, প্রজ্ঞাময়।’

  28. وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 34:28

    আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  29. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 34:29

    তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও, তবে বলো, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে?’

  30. قُل لَّكُم مِّيعَادُ يَوۡمٖ لَّا تَسۡتَـٔۡخِرُونَ عَنۡهُ سَاعَةٗ وَلَا تَسۡتَقۡدِمُونَ 

    Open ayah 34:30

    বলো, ‘তোমাদের জন্য একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্তও বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিতও করতে পারবে না।’

  31. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَن نُّؤۡمِنَ بِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَلَا بِٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوۡقُوفُونَ عِندَ رَبِّهِمۡ يَرۡجِعُ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ ٱلۡقَوۡلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لَوۡلَآ أَنتُمۡ لَكُنَّا مُؤۡمِنِينَ

    Open ayah 34:31

    যারা কুফুরি করেছে তারা বলে, ‘আমরা কখনো এ কুরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়।’ তুমি যদি পাপিষ্ঠদের দেখতে, যখন তারা থাকবে তাদের রবের সামনে দাঁড় করানো, তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদের দুর্বল মনে করা হতো, তারা অহংকারীদেরকে বলবে, ‘তোমরা যদি না থাকতে আমরা অবশ্যই মু’মিন হতাম।’

  32. قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُوٓاْ أَنَحۡنُ صَدَدۡنَٰكُمۡ عَنِ ٱلۡهُدَىٰ بَعۡدَ إِذۡ جَآءَكُمۖ بَلۡ كُنتُم مُّجۡرِمِينَ

    Open ayah 34:32

    যারা অহংকার করেছিল তারা তাদেরকে বলবে যাদের দুর্বল মনে করা হতো, ‘তোমাদের কাছে যখন হিদায়াত এসেছিল আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী!’

  33. وَقَالَ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ بَلۡ مَكۡرُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ إِذۡ تَأۡمُرُونَنَآ أَن نَّكۡفُرَ بِٱللَّهِ وَنَجۡعَلَ لَهُۥٓ أَندَادٗاۚ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۚ وَجَعَلۡنَا ٱلۡأَغۡلَٰلَ فِيٓ أَعۡنَاقِ ٱلَّذِينَ كَفَرُواْۖ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 34:33

    আর যাদেরকে দুর্বল মনে করা হয় তারা অহংকারীদেরকে বলবে, ‘বরং (এর কারণ ছিল তোমাদের) দিন-রাতের চক্রান্ত; যখন তোমরা আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহর সাথে কুফুরি করি এবং তাঁর সাথে সমকক্ষ সাব্যস্ত করি।’ তারা যখন শাস্তি দেখবে তখন লজ্জা গোপন করবে আমি কাফিরদের গলায় বেড়ি পরাব। তাদেরকে শুধু তাদের কর্মের প্রতিফলই দেওয়া হবে।

  34. وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 34:34

    কোনো জনপদে সতর্ককারী পাঠানো হলেই তার বিত্তশালী অধিবাসীরা বলেছে, ‘তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, আমরা তা প্রত্যাখ্যানকারী।’

  35. وَقَالُواْ نَحۡنُ أَكۡثَرُ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ

    Open ayah 34:35

    তারা আরও বলেছে, ‘আমরা ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধ, সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’

  36. قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 34:36

    তুমি বলো, ‘নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং সংকীর্ণ করেন; কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না।’

  37. وَمَآ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُم بِٱلَّتِي تُقَرِّبُكُمۡ عِندَنَا زُلۡفَىٰٓ إِلَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ جَزَآءُ ٱلضِّعۡفِ بِمَا عَمِلُواْ وَهُمۡ فِي ٱلۡغُرُفَٰتِ ءَامِنُونَ

    Open ayah 34:37

    তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।

  38. وَٱلَّذِينَ يَسۡعَوۡنَ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ

    Open ayah 34:38

    আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয়, তারা শাস্তি ভোগ করতে থাকবে।

  39. قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥۚ وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ

    Open ayah 34:39

    বলো, ‘আমার রব যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন তাঁর বান্দাদের মধ্যে এবং সংকীর্ণ করেন। তোমরা যা-কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান দেন। বস্তুত তিনিই উত্তম রিযিকদাতা।’

  40. وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ يَقُولُ لِلۡمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمۡ كَانُواْ يَعۡبُدُونَ 

    Open ayah 34:40

    যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, ‘এরা কি তোমাদেরই উপাসনা করত?’

  41. قَالُواْ سُبۡحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِمۖ بَلۡ كَانُواْ يَعۡبُدُونَ ٱلۡجِنَّۖ أَكۡثَرُهُم بِهِم مُّؤۡمِنُونَ

    Open ayah 34:41

    ফেরেশতারা বলবে, ‘আপনি মহান পবিত্র! আপনিই আমাদের অভিভাবক, তারা নয়; বরং তারা জিনদের পূজা করত। তাদের অধিকাংশই তাদের প্রতি বিশ্বাসী।’

  42. فَٱلۡيَوۡمَ لَا يَمۡلِكُ بَعۡضُكُمۡ لِبَعۡضٖ نَّفۡعٗا وَلَا ضَرّٗا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ

    Open ayah 34:42

    অতএব, আজকের দিনে তোমাদের কেউ কারো কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখে না; আর যারা সীমালঙ্ঘন করেছে তাদেরকে আমি বলব, ‘তোমরা সে আগুনের শাস্তি আস্বাদন করো যা তোমরা মিথ্যা সাব্যস্ত করতে।’

  43. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا رَجُلٞ يُرِيدُ أَن يَصُدَّكُمۡ عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُكُمۡ وَقَالُواْ مَا هَٰذَآ إِلَّآ إِفۡكٞ مُّفۡتَرٗىۚ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ

    Open ayah 34:43

    যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে, ‘এ ব্যক্তি এমন একজন লোক, যে চায় যে তোমাদের বাধা দেবে তা থেকে যাদের উপাসনা করত তোমাদের বাপ-দাদারা।’ তারা আরও বলে, ‘এটা মনগড়া মিথ্যা ছাড়া কিছু নয়।’ আর যারা অস্বীকার করেছে সত্যকে যখন তা তাদের কাছে এসেছে, তখন তারা বলে, ‘এটা সুস্পষ্ট জাদু।’

  44. وَمَآ ءَاتَيۡنَٰهُم مِّن كُتُبٖ يَدۡرُسُونَهَاۖ وَمَآ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ قَبۡلَكَ مِن نَّذِيرٖ

    Open ayah 34:44

    আমি তাদেরকে কোনো কিতাব দিইনি, যা তারা অধ্যয়ন করবে এবং তোমার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী পাঠাইনি।

  45. وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَمَا بَلَغُواْ مِعۡشَارَ مَآ ءَاتَيۡنَٰهُمۡ فَكَذَّبُواْ رُسُلِيۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ

    Open ayah 34:45

    তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছে। আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নি। এরপরও তারা আমার রাসূলগণকে মিথ্যা বলেছে। অতএব, কেমন হয়েছে আমার শাস্তি।

  46. ۞قُلۡ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍۖ أَن تَقُومُواْ لِلَّهِ مَثۡنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُواْۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ لَّكُم بَيۡنَ يَدَيۡ عَذَابٖ شَدِيدٖ

    Open ayah 34:46

    বলো, ‘আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি—তোমরা আল্লাহর জন্য এক একজন ও দু-দুজন করে দাঁড়াও, অতঃপর চিন্তা-ভাবনা করো, তোমাদের সঙ্গীর মাঝে কোনো উম্মাদনা নেই। সে তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র।’

  47. قُلۡ مَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٖ فَهُوَ لَكُمۡۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٞ

    Open ayah 34:47

    বলো, ‘আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইনি; বরং তা তোমরাই রাখো; আমার প্রতিদান আল্লাহর কাছে। আর তিনি প্রত্যেক জিনিসের প্রত্যক্ষদর্শী।’

  48. قُلۡ إِنَّ رَبِّي يَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ

    Open ayah 34:48

    বলো, ‘আমার রব সত্য দ্বারা আঘাত করেন (মিথ্যাকে)। তিনি অদৃশ্য সম্পর্কে সর্বাধিক অবগত।’

  49. قُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَمَا يُبۡدِئُ ٱلۡبَٰطِلُ وَمَا يُعِيدُ

    Open ayah 34:49

    বলো, ‘সত্য আগমন করেছে আর অসত্য না পারে কোনো নতুন কিছু সৃজন করতে আর না পরে পুনরাবৃত্তি করতে।’

  50. قُلۡ إِن ضَلَلۡتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفۡسِيۖ وَإِنِ ٱهۡتَدَيۡتُ فَبِمَا يُوحِيٓ إِلَيَّ رَبِّيٓۚ إِنَّهُۥ سَمِيعٞ قَرِيبٞ 

    Open ayah 34:50

    বলো, ‘যদি আমি পথভ্রষ্ট হই তাহলে তো নিজের ক্ষতির জন্যেই পথভ্রষ্ট হবো; আর যদি আমি হিদায়াতপ্রাপ্ত হই, তবে তা একারণে যে, আমার রব আমার প্রতি ওয়াহি পাঠান। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, নিকটবর্তী।’

  51. وَلَوۡ تَرَىٰٓ إِذۡ فَزِعُواْ فَلَا فَوۡتَ وَأُخِذُواْ مِن مَّكَانٖ قَرِيبٖ

    Open ayah 34:51

    যদি তুমি দেখতে, যখন তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে, অতঃপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে পাকড়াও করা হবে।

  52. وَقَالُوٓاْ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانِۭ بَعِيدٖ

    Open ayah 34:52

    তারা বলবে, ‘আমরা তার প্রতি ঈমান আনলাম; কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে?’

  53. وَقَدۡ كَفَرُواْ بِهِۦ مِن قَبۡلُۖ وَيَقۡذِفُونَ بِٱلۡغَيۡبِ مِن مَّكَانِۭ بَعِيدٖ

    Open ayah 34:53

    অথচ তারা পূর্ব থেকে তা অস্বীকার করছিল। আর তারা দূরবর্তী স্থান থেকে অজ্ঞাত বিষয়ের ওপর মন্তব্য করত।

  54. وَحِيلَ بَيۡنَهُمۡ وَبَيۡنَ مَا يَشۡتَهُونَ كَمَا فُعِلَ بِأَشۡيَاعِهِم مِّن قَبۡلُۚ إِنَّهُمۡ كَانُواْ فِي شَكّٖ مُّرِيبِۭ

    Open ayah 34:54

    তাদের ও তারা যা কামনা করে তার মধ্যে অন্তরাল হয়ে গেছে, যেমন তাদের সতীর্থদের সাথেও করা হয়েছে, যারা তাদের পূর্বে ছিল। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত।