فاطر

Faatir

The Originator · Surah 35 · Ayahs: 45 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَمۡدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ جَاعِلِ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلًا أُوْلِيٓ أَجۡنِحَةٖ مَّثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۚ يَزِيدُ فِي ٱلۡخَلۡقِ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 35:1

    সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহ ও যমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক; তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।

  2. مَّا يَفۡتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحۡمَةٖ فَلَا مُمۡسِكَ لَهَاۖ وَمَا يُمۡسِكۡ فَلَا مُرۡسِلَ لَهُۥ مِنۢ بَعۡدِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 35:2

    আল্লাহ মানুষের জন্য যে অনুগ্রহ উন্মুক্ত করেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা আটকে রাখেন, তা তার পরে পাঠানোর কেউ নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।

  3. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ هَلۡ مِنۡ خَٰلِقٍ غَيۡرُ ٱللَّهِ يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 35:3

    হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাত স্মরণ করো। আল্লাহ ব্যতীত এমন কোনো স্রষ্টা আছে কি, যে তোমাদের আসমান ও যমিন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, তোমাদের কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে?

  4. وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ

    Open ayah 35:4

    তারা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে, তবে তোমার পূর্বের রাসূলদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। আল্লাহর দিকেই যাবতীয় বিষয় ফেরানো হবে।

  5. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ

    Open ayah 35:5

    হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং, পার্থিবজীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।

  6. إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمۡ عَدُوّٞ فَٱتَّخِذُوهُ عَدُوًّاۚ إِنَّمَا يَدۡعُواْ حِزۡبَهُۥ لِيَكُونُواْ مِنۡ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ

    Open ayah 35:6

    নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু; অতএব, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করে, যেন তারা জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়।

  7. ٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٌ

    Open ayah 35:7

    যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

  8. أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنٗاۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۖ فَلَا تَذۡهَبۡ نَفۡسُكَ عَلَيۡهِمۡ حَسَرَٰتٍۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَصۡنَعُونَ

    Open ayah 35:8

    যার কাছে শোভনীয় করা হয়েছে তার মন্দকাজ, ফলে সে সেটাকে উত্তম মনে করে, (সে কি ওই ব্যক্তির মতো, যে মন্দ কাজকে মন্দই মনে করে; কেননা,) নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। সুতরাং তোমার প্রাণ যেন না যায় তাদের জন্য অনুতাপ করে করে। নিশ্চয়ই আল্লাহ সম্যক জ্ঞাত সে সম্পর্কে যা তারা করে।

  9. وَٱللَّهُ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَسُقۡنَٰهُ إِلَىٰ بَلَدٖ مَّيِّتٖ فَأَحۡيَيۡنَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ

    Open ayah 35:9

    আল্লাহই বায়ু পাঠান, সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। এরপর আমি তা মৃত ভূ-খণ্ডের দিকে সঞ্চালিত করি, তা দ্বারা সে ভূ-খণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দিই। এভাবেই হবে পুনরুত্থান।

  10. مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَٰٓئِكَ هُوَ يَبُورُ 

    Open ayah 35:10

    যে সম্মান চায় সে যেন জেনে রাখে, সকল সম্মান আল্লাহরই জন্য। তাঁরই দিকে আরোহণ করে উত্তম বাক্য এবং সৎকর্ম তা উন্নীত করে। যারা মন্দ কাজের চক্রান্ত করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।

  11. وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

    Open ayah 35:11

    আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্রাণু থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। আর কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসব করে না তার জ্ঞান ব্যতীত; যেকোনো বয়স্ক ব্যক্তি বয়স পায় না এবং তার বয়স থেকে হ্রাস করা হয় না কিছু, তবে অবশ্যই তা লিখিত আছে কিতাবে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ।

  12. وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 35:12

    দুটি সমুদ্র সমান হয় না; এটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা, লবণাক্ত; উভয়টি থেকেই তোমরা (মাছের) তাজা গোশত আহার করো এবং অলংকারাদি আহরণ করো, যা তোমরা পরিধান করো। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখো, যেন তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো; যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

  13. يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا يَمۡلِكُونَ مِن قِطۡمِيرٍ

    Open ayah 35:13

    তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট সময় অনুযায়ী। ইনি আল্লাহ; তোমাদের রব, রাজত্ব তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, তারা কোনো খেজুর আঁটির আবরণেরও মালিকানা রাখে না।

  14. إِن تَدۡعُوهُمۡ لَا يَسۡمَعُواْ دُعَآءَكُمۡ وَلَوۡ سَمِعُواْ مَا ٱسۡتَجَابُواْ لَكُمۡۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا يُنَبِّئُكَ مِثۡلُ خَبِيرٖ

    Open ayah 35:14

    তোমরা যদি তাদের ডাকো তারা তোমাদের ডাক শুনতে পায় না; যদি তারা শুনতেও পেত, তোমাদের ডাকে সাড়া দিত না। কিয়ামাতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর মতো তোমাকে কেউ অবহিত করতে পারবে না।

  15. ۞يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 35:15

    হে মানবজাতি, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহই একমাত্র অভাবমুক্ত, প্রশংসিত।

  16. إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ

    Open ayah 35:16

    তিনি যদি ইচ্ছা করেন তোমাদের বিলুপ্ত করে দেবেন এবং এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন।

  17. وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ

    Open ayah 35:17

    এটা আল্লাহর পক্ষে কোনো কঠিন কিছু নয়।

  18. وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ وَإِن تَدۡعُ مُثۡقَلَةٌ إِلَىٰ حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَيۡءٞ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰٓۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفۡسِهِۦۚ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 35:18

    কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহন করতে অন্যকে আহ্বান করে তবুও তার থেকে কোনো কিছু বহন করা হবে না; যদি সে নিকটবর্তী আত্মীয়ও হয়। তুমি কেবল তাদের সতর্ক করতে পারো, যারা তাদের রবকে অদৃশ্যভাবে ভয় করে এবং সালাত কায়েম করে; যে নিজে পরিশুদ্ধ হয়, সে পরিশুদ্ধ হয় নিজের জন্যই। আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন।

  19. وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ

    Open ayah 35:19

    সমান হতে পারে না দৃষ্টিমান ও দৃষ্টিহীন;

  20. وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ 

    Open ayah 35:20

    না অন্ধকার ও আলো;

  21. وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلۡحَرُورُ

    Open ayah 35:21

    না ছায়া ও তপ্তরোদ।

  22. وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ

    Open ayah 35:22

    আরও সমান হতে পারে না জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে তিনি ইচ্ছা করেন। তুমি সক্ষম নও তাদেরকে শোনাতে যারা আছে কবরে।

  23. إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ

    Open ayah 35:23

    তুমি তো একজন সতর্ককারী ব্যতীত কেউ নও।

  24. إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ

    Open ayah 35:24

    আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর নেই কোনো জাতি, যাদের মাঝে কোনো সতর্ককারী আসেনি।

  25. وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ

    Open ayah 35:25

    তারা যদি তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন, সহীফা এবং উজ্জ্বল কিতাবসহ এসেছিল।

  26. ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ

    Open ayah 35:26

    অতঃপর তাদেরকে আমি পাকড়াও করেছিলাম যারা কুফুরি করেছিল। কেমন ছিল আমার শাস্তি!

  27. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ

    Open ayah 35:27

    তুমি কি দেখোনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর তা দ্বারা আমি বিভিন্ন রঙের ফলফলাদি উদ্গত করেছি। পর্বতমালার মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা-লাল ও নিকষ কালো।

  28. وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ

    Open ayah 35:28

    অনুরূপ বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুষ্পদ প্রাণী রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে আলিমরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়।

  29. إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ

    Open ayah 35:29

    যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে, যাতে কখনো লোকসান হবে না।

  30. لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ 

    Open ayah 35:30

    ফলে আল্লাহ তাদের পূর্ণমাত্রায় প্রতিদান দেবেন এবং তাঁর অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী।

  31. وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ هُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرُۢ بَصِيرٞ

    Open ayah 35:31

    আমি তোমার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করেছি, তা সত্য, তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সব জানেন, দেখেন।

  32. ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ فَمِنۡهُمۡ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ وَمِنۡهُم مُّقۡتَصِدٞ وَمِنۡهُمۡ سَابِقُۢ بِٱلۡخَيۡرَٰتِ بِإِذۡنِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ

    Open ayah 35:32

    অতঃপর আমি কিতাবের অধিকারী করেছি তাদের, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। তাদের মধ্যে কেউ রয়েছে নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ।

  33. جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ

    Open ayah 35:33

    স্থায়ী জান্নাত, তারা সেখানে প্রবেশ করবে। সেখানে তারা স্বর্ণনির্মিত, মোতিখচিত কঙ্কণ দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের।

  34. وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَذۡهَبَ عَنَّا ٱلۡحَزَنَۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٞ شَكُورٌ

    Open ayah 35:34

    আর তারা বলবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, গুণগ্রাহী।’

  35. ٱلَّذِيٓ أَحَلَّنَا دَارَ ٱلۡمُقَامَةِ مِن فَضۡلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٞ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٞ

    Open ayah 35:35

    ‘যিনি তাঁর অনুগ্রহে আমাদের জন্য প্রতিষ্ঠিত করেছেন স্থায়ী আবাস; এখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো ক্লান্তি।’

  36. وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ نَارُ جَهَنَّمَ لَا يُقۡضَىٰ عَلَيۡهِمۡ فَيَمُوتُواْ وَلَا يُخَفَّفُ عَنۡهُم مِّنۡ عَذَابِهَاۚ كَذَٰلِكَ نَجۡزِي كُلَّ كَفُورٖ

    Open ayah 35:36

    আর যারা কুফুরি করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের ওপর এই ফায়সালা করা হবে না যে তারা মৃত্যু বরণ করবে এবং তাদের থেকে লাঘব করা হবে না তার শাস্তিও; আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিই।

  37. وَهُمۡ يَصۡطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ أَوَلَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ فَذُوقُواْ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ

    Open ayah 35:37

    সেখানে তারা চিৎকার করে বলবে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না।’ আল্লাহ বলবেন, ‘ আমি কি তোমাদেরকে এতটা বয়স দান করিনি, সেখানে যে উপদেশ গ্রহণ করতে চায় সে উপদেশ গ্রহণ করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল; অতএব, আস্বাদন করো (শাস্তি); সীমালঙ্ঘনকারীদের জন্য নেই কোনো সাহায্যকারী।’

  38. إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيۡبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 35:38

    নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও যমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত। তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত।

  39. هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا

    Open ayah 35:39

    তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন। অতএব, যে কুফুরি করবে তার কুফুরি তার ওপরই বর্তাবে। কাফিরদের কুফর কেবল তাদের রবের কাছে ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে।

  40. قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا 

    Open ayah 35:40

    বলো, ‘তোমরা কি তোমাদের সে শরিকদের কথা ভেবে দেখেছ, যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাকো? তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে আমাকে দেখাও। না কি আসমানের সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে, না আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যে, তারা তার থেকে কোনো দলীলের ওপর রয়েছে?’ বরং সীমালঙ্ঘনকারীরা একে অপরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে।

  41. ۞إِنَّ ٱللَّهَ يُمۡسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنۡ أَمۡسَكَهُمَا مِنۡ أَحَدٖ مِّنۢ بَعۡدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا

    Open ayah 35:41

    নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও যমিনকে স্থির রাখেন, যেন তা টলে না যায়। যদি এগুলো টলে যেত তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখত? নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাশীল।

  42. وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا

    Open ayah 35:42

    তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলত, তাদের কাছে কোনো সতর্ককারী এলে তারা অন্য যেকোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী এল, তখন তাদের ঘৃণা ছাড়া কিছু বৃদ্ধি করেনি।

  43. ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا

    Open ayah 35:43

    পৃথিবীতে ঔদ্ধত্যের কারণে এবং কুচক্রের কারণে। কুচক্র কেবল কুচক্রীদেরকেই ঘিরে ধরে। তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব, তুমি আল্লাহর বিধানে পরিবর্তন পাবে না এবং আল্লাহর রীতি-নীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবে না।

  44. أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَكَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعۡجِزَهُۥ مِن شَيۡءٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ عَلِيمٗا قَدِيرٗا

    Open ayah 35:44

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে দেখত, তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছে। অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল, আসমানসমূহ ও যমিনে কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান।

  45. وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا

    Open ayah 35:45

    যদি আল্লাহ মানুষকে (সাথে সাথে) পাকড়াও করতেন সেকারণে যা তারা করেছে, তবে ভূপৃষ্ঠে বিচরণশীল কোনো প্রাণীকেই ছেড়ে দিতেন না; কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট সময় এসে যাবে, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা।