يس
Yaseen
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يسٓ
Open ayah 36:1ইয়া সী-ন
وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ
Open ayah 36:2প্রজ্ঞাময় কুরআনের শপথ।
إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 36:3নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত।
عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 36:4সরল-সুদৃঢ় পথের ওপর (প্রতিষ্ঠিত)।
تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
Open ayah 36:5মহা পরাক্রমশালী অসীম দয়ালুর তরফ থেকে অবতীর্ণ,
لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ
Open ayah 36:6যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি। ফলে তারা উদাসীন।
لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 36:7তাদের অধিকাংশের জন্য (শাস্তির) কথা/সিদ্ধান্ত অবধারিত হয়েছে। সুতরাং তারা ঈমান আনবে না।
إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ
Open ayah 36:8নিশ্চয়ই আমি তাদের গর্দানে বেড়ি পরিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে।
وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ
Open ayah 36:9আর আমি তাদের সামনে এক প্রাচীর ও পেছনে এক প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি; ফলে তারা দেখতে পায় না।
وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 36:10তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয়ই সমান; তারা ঈমান আনবে না।
إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ
Open ayah 36:11বস্তুত তুমি কেবল তাকেই সতর্ক করতে পারবে, যে উপদেশ অনুসরণ করে এবং দয়াময়কে না দেখে ভয় করে। অতএব, তুমি তাকে সুসংবাদ দাও ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের।
إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ
Open ayah 36:12নিশ্চয়ই আমিই মৃতদেরকে জীবিত করি এবং লিপিবদ্ধ করি তাদের কীর্তিসমূহ এবং তারা যা অগ্রে প্রেরণ করে ও যা পশ্চাতে রেখে যায়। আর আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
وَٱضۡرِبۡ لَهُم مَّثَلًا أَصۡحَٰبَ ٱلۡقَرۡيَةِ إِذۡ جَآءَهَا ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 36:13তুমি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করো, যখন সেখানে রাসূলগণ আগমন করেছিল।
إِذۡ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمُ ٱثۡنَيۡنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٖ فَقَالُوٓاْ إِنَّآ إِلَيۡكُم مُّرۡسَلُونَ
Open ayah 36:14যখন আমি তাদের নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদের দুজনকে মিথ্যা প্রতিপন্ন করল। অতঃপর আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, ‘নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।’
قَالُواْ مَآ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحۡمَٰنُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا تَكۡذِبُونَ
Open ayah 36:15তারা বলল, ‘তোমরা তো আমাদের মতো মানুষ ব্যতীত কিছু নও, রাহমান তো কিছুই অবতীর্ণ করেনি। তোমরা কেবল মিথ্যাই বলছ।’
قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ
Open ayah 36:16রাসূলগণ বলল, ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের প্রতি প্রেরিত।’
وَمَا عَلَيۡنَآ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 36:17‘আমাদের ওপর সুস্পষ্ট পৌঁছে দেওয়া ব্যতীত কোনো দায়িত্ব নেই।’
قَالُوٓاْ إِنَّا تَطَيَّرۡنَا بِكُمۡۖ لَئِن لَّمۡ تَنتَهُواْ لَنَرۡجُمَنَّكُمۡ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 36:18তারা বলল, ‘আমরা তো তোমাদের অকল্যাণকর মনে করছি। যদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।’
قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ
Open ayah 36:19তারা (রাসূলগণ) বলল, ‘তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্য যে, তোমাদেরকে সদুপদেশ দেওয়া হয়েছে? বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
وَجَآءَ مِنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ رَجُلٞ يَسۡعَىٰ قَالَ يَٰقَوۡمِ ٱتَّبِعُواْ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 36:20অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল, সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো।’
ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡـَٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ
Open ayah 36:21‘অনুসরণ করো তাদেরকে, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা হিদায়াতপ্রাপ্ত।’
وَمَا لِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 36:22‘আমার কী হলো যে, আমি তাঁর ইবাদাত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তাঁর কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে?’
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡـٔٗا وَلَا يُنقِذُونِ
Open ayah 36:23‘আমি কি তাঁর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।’
إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 36:24‘(এমন করলে) আমি অবশ্যই স্পষ্ট ভ্রষ্টতায় পড়ব।’
إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ
Open ayah 36:25‘আমি নিশ্চয়ই তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। অতএব, তোমরা আমার কথা শোনো।’
قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ
Open ayah 36:26(মৃত্যুর পর) তাকে বলা হলো, ‘জান্নাতে প্রবেশ করো।’ সে বলল, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত!’
بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ
Open ayah 36:27‘যে কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন।’
۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ
Open ayah 36:28তার পর আমি তার সম্প্রদায়ের ওপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি; আর আমি (বাহিনী) অবতীর্ণকারী নই।
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ
Open ayah 36:29বস্তুত এ ছিল এক বিকট আওয়াজ। ফলে সঙ্গে সঙ্গে সবাই নিস্তব্ধ হয়ে গেল।
يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 36:30হায়! আক্ষেপ বান্দাদের জন্য, তাদের কাছে এমন কোনো রাসূলই আসেনি, যাদের প্রতি তারা বিদ্রুপ করত না।
أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ
Open ayah 36:31তারা কি দেখে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে, তারা তাদের কাছে আর ফিরে আসবে না?
وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ
Open ayah 36:32আর নিশ্চয়ই তাদের সবাইকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।
وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ
Open ayah 36:33তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, ফলে তা থেকে তারা আহার করে।
وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ
Open ayah 36:34আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং প্রবাহিত করি তাতে কিছু ঝরনাধারা।
لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ
Open ayah 36:35যেন তারা তার ফলমূল থেকে খেতে পারে, আর তাদের হাত এগুলো সৃষ্টি করেনি; তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?
سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ
Open ayah 36:36পবিত্র ও মহান তিনি, যিনি যমিন থেকে উৎপন্ন সমস্ত উদ্ভিদ এবং তাদের নিজেদেরকে (মানুষকে) যুগলবদ্ধ করে সৃষ্টি করেছেন; আর সেগুলোকেও, যে সম্পর্কে তারা জানে না।
وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ
Open ayah 36:37আর তাদের জন্য এক নিদর্শন রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ
Open ayah 36:38সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা মহা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ।
وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ
Open ayah 36:39আর চাঁদের জন্য আমি বিভিন্ন স্থান (মানযিল) নির্ধারণ করেছি; অবশেষে সে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়।
لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ
Open ayah 36:40সূর্যের পক্ষে সম্ভব নয় যে, সে নাগাল পাবে চাঁদের এবং রাত অতিক্রমকারী হতে পারে না দিনের; এবং প্রত্যেকেই (আপন আপন) কক্ষপথে সন্তরণ করে।
وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 36:41তাদের জন্য একটি নিদর্শন এই যে, আমি তাদের সন্তান-সন্ততিকে বোঝাইকৃত নৌকায় আরোহণ করিয়েছি।
وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ
Open ayah 36:42এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ
Open ayah 36:43আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না।
إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ
Open ayah 36:44যদি না আমার পক্ষ থেকে দয়া এবং কিছু সময়ের জন্য জীবনোপভোগের সুযোগ দেওয়া হয়।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 36:45আর যখন তাদেরকে বলা হয়, ‘যা তোমাদের সামনে আছে ও যা তোমাদের পেছনে আছে (শাস্তি), সে সম্বন্ধে ভয় করো, যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।’
وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ
Open ayah 36:46আর তাদের রবের নিদর্শনাবলির মধ্য থেকে যখনই কোনো নিদর্শন তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখে ফিরিয়ে নেয়।
وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 36:47যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ তোমাদেরকে যে রিযিক দিয়েছেন, তা থেকে ব্যয় করো।’ তখন কাফিররা মু’মিনগণকে বলে, ‘আমরা কি তাকে খাওয়াব, আল্লাহ ইচ্ছা করলেই যাকে খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে রয়েছ।’
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 36:48তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও, (তবে বলো), এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?’
مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ
Open ayah 36:49তারা তো কেবল একটা বিকট আওয়াজের অপেক্ষা করছে, যা তাদের পাকড়াও করবে এ অবস্থায়—তারা পরস্পরে বাক-বিতণ্ডা করছে।
فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ
Open ayah 36:50তখন তারা অসিয়ত করতেও সক্ষম হবে না। এবং তাদের পরিবার-পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না।
وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ
Open ayah 36:51আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে।
قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 36:52তারা বলবে, ‘হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠাল? রাহমান তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন।’
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ
Open ayah 36:53তা হবে কেবল এক বিকট আওয়াজ। সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে।
فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 36:54আজ কারও প্রতি কোনো যুলুম করা হবে না এবং তোমরা যা করতে, কেবল তারই প্রতিদান দেওয়া হবে।
إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ
Open ayah 36:55নিশ্চয়ই আজ জান্নাতের অধিবাসীরা আনন্দে মশগুল থাকবে।
هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ
Open ayah 36:56তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে।
لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ
Open ayah 36:57সেখানে তাদের জন্য থাকবে ফল-মূল এবং যা চাইবে।
سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ
Open ayah 36:58করুণাময় রবের পক্ষ থেকে বলা হবে ‘সালাম’।
وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 36:59(আল্লাহ বলবেন,) ‘হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও।’
۞أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ
Open ayah 36:60হে বনি-আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে, শয়তানের ইবাদাত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?
وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ
Open ayah 36:61এবং আমারই ইবাদাত করো এটাই সরল-সুদৃঢ় পথ।
وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ
Open ayah 36:62এবং নিশ্চয়ই শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝতে পারোনি?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ
Open ayah 36:63এই সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো।
ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 36:64তোমরা যে কুফুরি করতে, একারণে আজ এতে প্রবেশ করো।
ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 36:65আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব; তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে, যা তারা উপার্জন করত।
وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ
Open ayah 36:66আমি যদি ইচ্ছা করতাম, তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারতাম; তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত!
وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ
Open ayah 36:67আর আমি যদি ইচ্ছা করতাম, তাদের স্ব স্ব স্থানে তাদেরকে বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না।
وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ
Open ayah 36:68আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তার সৃষ্টি-অবয়বে আমি পরিবর্তন ঘটাই। তবুও কি তারা বোঝে না?
وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ
Open ayah 36:69আমি রাসূলকে কবিতা শেখাইনি এবং তা তার জন্য শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও স্পষ্ট কুরআন।
لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 36:70যেন সে জীবিতদেরকে সতর্ক করতে পারে এবং কাফিরদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় অভিযোগ।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ
Open ayah 36:71তারা কি দেখেনি, আমার হাতে তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক।
وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ
Open ayah 36:72এবং আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কিছু তাদের বাহন এবং কিছু তারা আহার করে।
وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ
Open ayah 36:73তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকার ও পানীয় রয়েছে। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না?
وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ
Open ayah 36:74তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে; যেন তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে।
لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ
Open ayah 36:75এরা (ইলাহ) তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনীরূপে উপস্থিত করা হবে।
فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 36:76অতএব, তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। আমি জানি—যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে।
أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ
Open ayah 36:77মানুষ কি দেখে না, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? এরপর সে হয়ে গেল প্রকাশ্য বিতর্ককারী।
وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ
Open ayah 36:78সে আমার সম্পর্কে উপমা রচনা করেছে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে—‘কে হাড়সমূহে প্রাণ সঞ্চার করবে, যখন সেগুলো পচাগলা জরাজীর্ণ হয়ে যাবে?’
قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ
Open ayah 36:79বলো, ‘যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই তা জীবিত করবেন। আর তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।’
ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ
Open ayah 36:80যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেন। ফলে তোমরা তা থেকে প্রজ্বলিত করো।
أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ
Open ayah 36:81যিনি আসমান ও যমিন সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।
إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 36:82তাঁর ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তখন তাকে বলেন, ‘হও’ তখনই তা হয়ে যায়।
فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 36:83অতএব, পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর সার্বভৌমত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।