الصافات

As-Saaffaat

Those drawn up in Ranks · Surah 37 · Ayahs: 182 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا

    Open ayah 37:1

    শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো।

  2. فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا

    Open ayah 37:2

    যারা হাঁকিয়ে নিয়ে যায় যথাযথভাবে।

  3. فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا

    Open ayah 37:3

    শপথ তাদের যারা কুরআন আবৃত্তি করে।

  4. إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ

    Open ayah 37:4

    নিশ্চয়ই তোমাদের ইলাহ এক।

  5. رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ

    Open ayah 37:5

    যিনি আসমানসমূহ, যমিন ও এ দুটির মধ্যবর্তী সবকিছুর রব এবং রব উদয়াচলসমূহের।

  6. إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ

    Open ayah 37:6

    নিশ্চয়ই আমি দুনিয়ার আকাশকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি।

  7. وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ

    Open ayah 37:7

    এবং সংরক্ষণ করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।

  8. لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ

    Open ayah 37:8

    ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না এবং সর্বদিক থেকে তাদের প্রতি (উল্কা) নিক্ষেপ করা হয়।

  9. دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ

    Open ayah 37:9

    তাড়ানোর জন্য। আর তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি।

  10. إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ 

    Open ayah 37:10

    তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পেছনে ধাওয়া করে।

  11. فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ

    Open ayah 37:11

    তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের সৃষ্টি করা কঠিনতর, নাকি আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।

  12. بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ

    Open ayah 37:12

    বরং তুমি বিস্ময়বোধ করো আর তারা বিদ্রুপ করে।

  13. وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ

    Open ayah 37:13

    যখন তাদের উপদেশ দেওয়া হয়, তখন তারা উপদেশ গ্রহণ করে না।

  14. وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ

    Open ayah 37:14

    তারা যখন কোনো নিদর্শন দেখে, তখন বিদ্রুপ করে।

  15. وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ

    Open ayah 37:15

    এবং বলে, ‘এটা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়।’

  16. أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

    Open ayah 37:16

    ‘আমরা যখন মারা যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?’

  17. أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ

    Open ayah 37:17

    ‘এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও কি?’

  18. قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ

    Open ayah 37:18

    বলো, ‘হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।’

  19. فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ

    Open ayah 37:19

    মূলত তা (উত্থান) হবে একটি মাত্র বিকট শব্দ, তখনই তারা দেখতে পাবে।

  20. وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ 

    Open ayah 37:20

    এবং বলবে, ‘হায় দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।’

  21. هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    Open ayah 37:21

    এটাই ফায়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।

  22. ۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ

    Open ayah 37:22

    একত্র করো তাদেরকে যারা সীমালঙ্ঘন করেছে, তাদের দোসরদের এবং যাদের ইবাদাত তারা করত।

  23. مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ

    Open ayah 37:23

    আল্লাহ ব্যতীত; সুতরাং তাদের পরিচালিত করো জাহান্নামের পথে।

  24. وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ

    Open ayah 37:24

    তাদেরকে থামাও, নিশ্চয়ই তারা জিজ্ঞাসিত হবে;

  25. مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ

    Open ayah 37:25

    তোমাদের কী হলো যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?

  26. بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ

    Open ayah 37:26

    বরং তারা আজ আত্মসমর্পণকারী।

  27. وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ

    Open ayah 37:27

    তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।

  28. قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ

    Open ayah 37:28

    তারা বলবে, ‘তোমরা তো আমাদের কাছে ডানদিক থেকে আসতে!’

  29. قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ

    Open ayah 37:29

    তারা বলবে, ‘বরং তোমরা তো মু’মিনই ছিলে না!’

  30. وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ 

    Open ayah 37:30

    ‘এবং তোমাদের ওপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

  31. فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ

    Open ayah 37:31

    ‘তাই আমাদের বিপক্ষে আমাদের রবের উক্তিই সত্য হয়েছে। আমাদের অবশ্যই (শাস্তির) স্বাদ আস্বাদন করতে হবে।’

  32. فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ

    Open ayah 37:32

    ‘বাস্তবে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ, আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।’

  33. فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

    Open ayah 37:33

    তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে।

  34. إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 37:34

    অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।

  35. إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ

    Open ayah 37:35

    তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই’, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।

  36. وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ

    Open ayah 37:36

    এবং বলত, ‘আমরা কি এক উম্মাদ কবির জন্য আমাদের ইলাহদের পরিত্যাগ করব।’

  37. بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:37

    বরং, সে সত্যসহ এসেছে এবং রাসূলগণের সত্যায়ন করেছে।

  38. إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ

    Open ayah 37:38

    তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করবে।

  39. وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 37:39

    তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।

  40. إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ 

    Open ayah 37:40

    আল্লাহর নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।

  41. أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ

    Open ayah 37:41

    তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা।

  42. فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ

    Open ayah 37:42

    ফল-মূল এবং তারা সম্মানিত।

  43. فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 37:43

    নিয়ামাতপূর্ণ উদ্যানসমূহে।

  44. عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ

    Open ayah 37:44

    মুখোমুখি হয়ে আসনে আসীন হবে।

  45. يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ

    Open ayah 37:45

    তাদেরকে ঘুরেফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।

  46. بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ

    Open ayah 37:46

    শুভ্র উজ্জ্বল; পানকারীদের জন্য সুস্বাদু।

  47. لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ

    Open ayah 37:47

    তাতে ক্ষতিকর উপাদান নেই এবং তারা তাতে মাতালও হবে না।

  48. وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ

    Open ayah 37:48

    তাদের কাছে থাকবে, আনত-নয়না সুন্দর চক্ষুবিশিষ্ট (হুরবৃন্দ)।

  49. كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ

    Open ayah 37:49

    যেন তারা সুরক্ষিত ডিম।

  50. فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ 

    Open ayah 37:50

    অতঃপর তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে পরস্পর জিজ্ঞাসা করবে।

  51. قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ

    Open ayah 37:51

    তাদের মধ্য থেকে একজন কথক বলবে, ‘আমার এক সঙ্গী ছিল।’

  52. يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ

    Open ayah 37:52

    সে বলত, ‘তুমি কি (আখিরাতকে) সত্যায়নকারীদের অন্তর্ভুক্ত?’

  53. أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

    Open ayah 37:53

    ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখনো কি আমরা প্রতিফলপ্রাপ্ত হব?’

  54. قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ

    Open ayah 37:54

    (আল্লাহ) বলবেন, ‘তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’

  55. فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ

    Open ayah 37:55

    অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

  56. قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ

    Open ayah 37:56

    সে বলবে, ‘আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে!’

  57. وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ

    Open ayah 37:57

    ‘যদি আমার রবের অনুগ্রহ না হতো, তবে আমিও (জাহান্নামে) উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম!’

  58. أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ

    Open ayah 37:58

    ‘নিশ্চয়ই আমরা আর মৃত্যুবরণ করব না!’

  59. إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ

    Open ayah 37:59

    ‘প্রথম মৃত্যু ব্যতীত এবং আমরা শাস্তিপ্রাপ্তও হব না।’

  60. إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ 

    Open ayah 37:60

    নিশ্চয়ই এটা মহাসাফল্য।

  61. لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ

    Open ayah 37:61

    এর অনুরূপ সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।

  62. أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ

    Open ayah 37:62

    আপ্যায়নের জন্য এটাই কি উত্তম, নাকি যাক্কুমগাছ?

  63. إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ

    Open ayah 37:63

    নিশ্চয়ই আমি তা বানিয়েছি সীমালঙ্ঘনকারীদের পরীক্ষার্থে।

  64. إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ

    Open ayah 37:64

    নিশ্চয়ই এটি একটি গাছ, যা উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে।

  65. طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ

    Open ayah 37:65

    এর মোচা যেন শয়তানের মাথা।

  66. فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

    Open ayah 37:66

    নিশ্চয়ই তারা (কাফিররা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।

  67. ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ

    Open ayah 37:67

    তারপর তাদের জন্য তদুপরি থাকবে ফুটন্ত পানির মিশ্রণ,

  68. ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ

    Open ayah 37:68

    অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

  69. إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ

    Open ayah 37:69

    তারা তাদের পিতৃপুরুষদের পেয়েছিল পথভ্রষ্ট।

  70. فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ 

    Open ayah 37:70

    অতঃপর তারা তদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল।

  71. وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 37:71

    তাদের আগে পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।

  72. وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ

    Open ayah 37:72

    আমি তাদের মধ্যে ভীতিপ্রদর্শনকারী পাঠিয়েছিলাম।

  73. فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ

    Open ayah 37:73

    অতএব, লক্ষ করো, যাদেরকে ভীতিপ্রদর্শন করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল।

  74. إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 37:74

    তবে আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া।

  75. وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ

    Open ayah 37:75

    আর নূহ আমাকে ডেকেছিল। সুতরাং আমি কতই না উত্তম সাড়াদানকারী।

  76. وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ

    Open ayah 37:76

    আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

  77. وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ

    Open ayah 37:77

    এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।

  78. وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

    Open ayah 37:78

    আমি তা পরবর্তীদের আলোচনায় রেখেছি।

  79. سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 37:79

    বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক!

  80. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 37:80

    এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।

  81. إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 37:81

    সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।

  82. ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ

    Open ayah 37:82

    অতঃপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিয়েছিলাম।

  83. ۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ

    Open ayah 37:83

    আর ইবরাহীম ছিল তার অনুগামীদের অন্তর্ভুক্ত।

  84. إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ

    Open ayah 37:84

    যখন সে তার রবের নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়েছিল,

  85. إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ

    Open ayah 37:85

    যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা কীসের উপাসনা করছ?’

  86. أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

    Open ayah 37:86

    ‘তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা ইলাহ কামনা করছ?’

  87. فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 37:87

    ‘বিশ্বজগতের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’

  88. فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ

    Open ayah 37:88

    অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ করল।

  89. فَقَالَ إِنِّي سَقِيمٞ

    Open ayah 37:89

    এবং বলল, ‘আমি পীড়িত।’

  90. فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ 

    Open ayah 37:90

    অতঃপর তারা তার দিকে পিঠ ফিরিয়ে চলে গেল।

  91. فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ

    Open ayah 37:91

    অতঃপর সে তাদের দেবতাদের কাছে গিয়ে বলল, ‘তোমরা খাচ্ছ না কেন?’

  92. مَا لَكُمۡ لَا تَنطِقُونَ

    Open ayah 37:92

    ‘তোমাদের কী হলো, তোমরা কথা বলছ না?’

  93. فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ

    Open ayah 37:93

    অতঃপর সে সবলে তাদের ওপর আঘাত হানল।

  94. فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ

    Open ayah 37:94

    তখন লোকজন তার দিকে ছুটে এল (ভীত-সন্ত্রস্ত পদে)।

  95. قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ

    Open ayah 37:95

    সে বলল, ‘তোমরা কি তাদের পূজা করছো, যা তোমরা পাথর খোদাই করে তৈরি করো?’

  96. وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ

    Open ayah 37:96

    ‘অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ, সবাইকে সৃষ্টি করেছেন।’

  97. قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ

    Open ayah 37:97

    তারা বলল, ‘তোমরা এর জন্য একটি স্থাপনা নির্মাণ করো, অতঃপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো।’

  98. فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ

    Open ayah 37:98

    তারপর তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।

  99. وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ

    Open ayah 37:99

    আর সে বলল, ‘আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।’

  100. رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 37:100

    হে আমার রব, ‘আমাকে এক সৎকর্মশীল পুত্র দান করুন।’

  101. فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ 

    Open ayah 37:101

    সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।

  102. فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ 

    Open ayah 37:102

    অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন সে (ইবরাহীম) বলল, ‘হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখি যে, আমি তোমাকে যবেহ করছি; অতএব দেখো, তুমি কী মনে করো?’ সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, তা-ই করুন। আল্লাহ চান তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’

  103. فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ 

    Open ayah 37:103

    যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তাকে (যবেহ করার জন্য) কাত করে শুইয়ে দিল।

  104. وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ 

    Open ayah 37:104

    তখন আমি তাকে ডেকে বললাম, ‘হে ইবরাহীম’,

  105. قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 37:105

    ‘তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ!’ আমি এভাবেই সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি।

  106. إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ 

    Open ayah 37:106

    নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা।

  107. وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ 

    Open ayah 37:107

    আমি তাকে মুক্ত করলাম এক বিরাট জন্তু যবেহের বিনিময়ে।

  108. وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ 

    Open ayah 37:108

    আর আমি তার জন্য পরবর্তীদের মাঝে প্রচলন রেখে দিলাম।

  109. سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ 

    Open ayah 37:109

    ইবরাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।

  110. كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ 

    Open ayah 37:110

    এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

  111. إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 37:111

    নিশ্চয়ই সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।

  112. وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ

    Open ayah 37:112

    আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে ছিল একজন সৎকর্মশীল নবি।

  113. وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ

    Open ayah 37:113

    তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মধ্যে কেউ সৎকর্মী ও কেউ তার নিজের ওপর স্পষ্ট সীমালঙ্ঘনকারী।

  114. وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

    Open ayah 37:114

    আর নিশ্চয়ই আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি।

  115. وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ

    Open ayah 37:115

    তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসংকট থেকে।

  116. وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ

    Open ayah 37:116

    আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

  117. وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ

    Open ayah 37:117

    আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

  118. وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ

    Open ayah 37:118

    এবং আমি তাদেরকে সরল পথপ্রদর্শন করেছিলাম।

  119. وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ

    Open ayah 37:119

    আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম রেখে দিয়েছি।

  120. سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ 

    Open ayah 37:120

    মূসা ও হারূনের প্রতি সালাম বর্ষিত হোক।

  121. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 37:121

    এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

  122. إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 37:122

    তারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

  123. وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:123

    নিশ্চয়ই ইলয়াস ছিল রাসূলদের একজন।

  124. إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

    Open ayah 37:124

    যখন সে তার সম্প্রদায়কে বলল, ‘তোমরা কি ভয় করো না?’

  125. أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ

    Open ayah 37:125

    ‘তোমরা কি (মুর্তি) বা‘আলকে আহ্বান করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে?’

  126. ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 37:126

    ‘আল্লাহ তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের রব?’

  127. فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

    Open ayah 37:127

    অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফলে অবশ্যই তাদেরকে উপস্থিত করা হবে।

  128. إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 37:128

    আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত।

  129. وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

    Open ayah 37:129

    আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিলাম।

  130. سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ

    Open ayah 37:130

    ইলয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!

  131. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 37:131

    এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

  132. إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 37:132

    সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

  133. وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:133

    নিশ্চয়ই লূত ছিল রাসূলগণের অন্তর্ভুক্ত।

  134. إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ

    Open ayah 37:134

    যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;

  135. إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ

    Open ayah 37:135

    পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ব্যতীত।

  136. ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ

    Open ayah 37:136

    অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে ধ্বংস করেছিলাম।

  137. وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ

    Open ayah 37:137

    তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে অতিক্রম করে থাকো সকালে।

  138. وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ

    Open ayah 37:138

    এবং রাতেও, তবুও কি তোমরা বোঝ না?

  139. وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:139

    আর ইউনুসও ছিল রাসূলগণের অন্তর্ভুক্ত।

  140. إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ 

    Open ayah 37:140

    যখন সে একটি বোঝাই নৌকার দিকে পালিয়ে গিয়েছিল।

  141. فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ

    Open ayah 37:141

    অতঃপর সে লটারিতে অংশ নিল এবং সে পরাস্তদের অন্তর্ভুক্ত হলো।

  142. فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ

    Open ayah 37:142

    অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এবং সে (নিজেকে) ধিক্কার দিচ্ছিল।

  143. فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ

    Open ayah 37:143

    আর সে যদি আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো,

  144. لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 37:144

    তাহলে যেদিন তাদের পুনরুত্থান করা হবে, সে পর্যন্ত তাকে তার পেটেই থাকতে হতো।

  145. ۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ

    Open ayah 37:145

    অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে ছিল রুগ্ণ।

  146. وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ

    Open ayah 37:146

    আমি তার পাশে এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম।

  147. وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ

    Open ayah 37:147

    এবং আমি তাকে লক্ষ বা ততধিক লোকের প্রতি পাঠালাম।

  148. فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ

    Open ayah 37:148

    তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।

  149. فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ

    Open ayah 37:149

    তাদের জিজ্ঞেস করো, ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র-সন্তান?’

  150. أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ 

    Open ayah 37:150

    নাকি আমি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম এবং তারা তা দেখছিল?

  151. أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ

    Open ayah 37:151

    জেনে রাখো, অবশ্যই তারা তাদের মনগড়া কথা বলে যে,

  152. وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 37:152

    ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।’ নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।

  153. أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ

    Open ayah 37:153

    তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?

  154. مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 37:154

    তোমাদের কী হলো, তোমরা কেমন সিন্ধান্ত নিচ্ছ?

  155. أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 37:155

    তোমরা কি অনুধাবন কর না?

  156. أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ

    Open ayah 37:156

    নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলীল রয়েছে?

  157. فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 37:157

    অতএব তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও।

  158. وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

    Open ayah 37:158

    তারা তার ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিনেরা জানে যে, নিশ্চয়ই তাদেরকেও উপস্থিত করা হবে।

  159. سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

    Open ayah 37:159

    তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

  160. إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ 

    Open ayah 37:160

    তবে আল্লাহর নিষ্ঠাবান বান্দারা ব্যতীত,

  161. فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ

    Open ayah 37:161

    অতএব, তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তারা,

  162. مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ

    Open ayah 37:162

    তোমরা তাকে বিভ্রান্ত করতে পারবে না।

  163. إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ

    Open ayah 37:163

    তবে সে ব্যতীত, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।

  164. وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ

    Open ayah 37:164

    আর আমাদের মধ্যে এমন কেউ নেই—যার জন্য নির্দিষ্ট স্থান নেই।

  165. وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ

    Open ayah 37:165

    আর অবশ্যই আমরা সারিবদ্ধ।

  166. وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ

    Open ayah 37:166

    এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।

  167. وَإِن كَانُواْ لَيَقُولُونَ

    Open ayah 37:167

    আর তারা তো বলত—

  168. لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 37:168

    ‘যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মতো কোনো উপদেশ থাকত,

  169. لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 37:169

    তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।’

  170. فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ 

    Open ayah 37:170

    বস্তুত তারা তাকে (এই কুরআনকে) অস্বীকার করেছে। ফলে শিগ্গির তারা জানতে পারবে,

  171. وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:171

    আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,

  172. إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ

    Open ayah 37:172

    অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে।

  173. وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ

    Open ayah 37:173

    আর আমার বাহিনীই হয় বিজয়ী।

  174. فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ

    Open ayah 37:174

    অতএব, কিছুকাল পর্যন্ত তুমি তাদের উপেক্ষা করো।

  175. وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

    Open ayah 37:175

    এবং তাদের দেখতে থাকো। শিগ্গির তারাও (এর পরিণাম) দেখবে।

  176. أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ

    Open ayah 37:176

    আমার শাস্তি কি তারা দ্রুত কামনা করে?

  177. فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ

    Open ayah 37:177

    অতঃপর যখন তাদের আঙিনায় শাস্তি অবতীর্ণ হবে, তখন সতর্কপ্রাপ্তদের সকাল বেলাটি খুবই মন্দ হবে।

  178. وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ

    Open ayah 37:178

    তুমি কিছুকাল পর্যন্ত তাদের উপেক্ষা করো।

  179. وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

    Open ayah 37:179

    এবং দেখতে থাকো, শিগ্গির তারাও (এর পরিণাম) দেখবে।

  180. سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ 

    Open ayah 37:180

    তারা যা বর্ণনা করে, তা থেকে তোমার রব পবিত্র, সম্মানের মালিক।

  181. وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 37:181

    রাসূলদের প্রতি সালাম বর্ষিত হোক।

  182. وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 37:182

    সমস্ত প্রশংসা জগতসমূহের রব আল্লাহরই জন্য।