ص

Saad

The letter Saad · Surah 38 · Ayahs: 88 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ

    Open ayah 38:1

    স-দ; শপথ উপদেশপূর্ণ কুরআনের,

  2. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ

    Open ayah 38:2

    বরং যারা কুফুরি করেছে, তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত।

  3. كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ

    Open ayah 38:3

    তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে; কিন্তু নিষ্কৃতিলাভের আর সময় ছিল না।

  4. وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ

    Open ayah 38:4

    তারা বিস্ময়বোধ করে যে, তাদেরই কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। আর কাফিররা বলে ‘এ তো এক জাদুকর মিথ্যাচারী।’

  5. أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ

    Open ayah 38:5

    ‘সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার।’

  6. وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ

    Open ayah 38:6

    তাদের কিছু বিশিষ্ট ব্যক্তি একথা বলে চলে গেল যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের উপাসনায় দৃঢ় থাকো। নিশ্চয়ই এ বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।’

  7. مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ

    Open ayah 38:7

    ‘আমরা তো অন্য ধর্মাদর্শে এমন কথা শুনিনি। এটা মনগড়া কথা ছাড়া কিছুই নয়।’

  8. أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ

    Open ayah 38:8

    ‘আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশ বাণী অবতীর্ণ হলো?’ বস্তুত তারা আমার উপদেশ সম্পর্কে সন্দেহে রয়েছে; বরং তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি।

  9. أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ

    Open ayah 38:9

    নাকি তাদের কাছে তোমার পরাক্রমশালী দয়াবান রবের রাহমাতের কোনো ভান্ডার রয়েছে?

  10. أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ 

    Open ayah 38:10

    নাকি আসমান, যমিন ও এ দুটির মধ্যবর্তী সবকিছুর ওপর তাদের সাম্রাজ্য রয়েছে? থাকলে উপায় অবলম্বন করে আরোহণ করুক।

  11. جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ

    Open ayah 38:11

    এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে, যা পরাজিত হবে।

  12. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ

    Open ayah 38:12

    তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ, বহু অট্টালিকার মালিক ফিরআউন,

  13. وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ

    Open ayah 38:13

    সামূদ ও লূতের সম্প্রদায় এবং আইকার লোকেরা। এরাই ছিল এক বিশাল বাহিনী।

  14. إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ

    Open ayah 38:14

    এদের প্রত্যেকেই রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছে। ফলে আমার শাস্তি বাস্তবায়িত হয়েছে।

  15. وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ

    Open ayah 38:15

    আর তারা তো কেবল একটি বিকট শব্দের অপেক্ষা করছে, যাতে কোনো বিরাম থাকবে না।

  16. وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 38:16

    তারা বলে, ‘হে আমাদের রব, আমাদের প্রাপ্য হিসাব দিবসের আগেই দ্রুত দিয়ে দাও।’

  17. ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ

    Open ayah 38:17

    তারা যা বলে তাতে তুমি ধৈর্যধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

  18. إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ

    Open ayah 38:18

    আমি পর্বতমালাকে নিয়োজিত করেছিলাম, তারা সকাল-সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত;

  19. وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ

    Open ayah 38:19

    আর সমবেত পাখিদেরকেও। তারা প্রত্যেকেই ছিল তার অভিমুখী।

  20. وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ 

    Open ayah 38:20

    আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা।

  21. ۞وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ

    Open ayah 38:21

    তোমার কাছে বিবদমানদের বৃত্তান্ত পৌঁছেছে কি? যখন তারা প্রাচীর ডিঙিয়ে ইবাদাতখানায় প্রবেশ করেছিল।

  22. إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ

    Open ayah 38:22

    যখন তারা দাঊদের কাছে প্রবেশ করল, তখন তাদের কারণে সে সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা বলল, ‘ভয় করবেন না; আমরা বিবদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি। অতএব, আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আমাদেরকে সরল পথপ্রদর্শন করুন।’

  23. إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ

    Open ayah 38:23

    “এ আমার ভাই, তার রয়েছে নিরানব্বইটি দুম্বা আর আমার আছে মাত্র একটি মাদী দুম্বা। এরপরও সে বলে, ‘এটিও আমাকে দিয়ে দাও’। সে কথাবার্তায় আমার ওপর বল প্রয়োগ করে।”

  24. قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩

    Open ayah 38:24

    দাঊদ বলল, ‘সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরিকদের অনেকেই একে অপরের প্রতি সীমালঙ্ঘন করে থাকে। তবে তারা করে না, যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে এবং তারা সংখ্যায় অল্প।’ দাঊদ বুঝতে পারল যে, আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার রবের কাছে ক্ষমাপ্রার্থনা করল, সে সিজদায় লুটিয়ে পড়ল ও তাঁর অভিমুখী হলো।

  25. فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ

    Open ayah 38:25

    অতঃপর আমি তার সে অপরাধ ক্ষমা করলাম। নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও সুন্দর আবাসস্থল।

  26. يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ

    Open ayah 38:26

    ‘হে দাঊদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে।’ নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে, তারা হিসাব-দিবসকে ভুলে যায়।

  27. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ

    Open ayah 38:27

    আমি আসমান-যমিন ও এ দুটির মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা। অতএব, কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

  28. أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ

    Open ayah 38:28

    আমি কি মু’মিন ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য করে দেব? নাকি মুত্তাকিদেরকে অপরাধীদের মতো করে দেব।

  29. كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 38:29

    এই কিতাব আমি তোমার প্রতি বরকতময় করে অবতীর্ণ করেছি, যেন তারা এর আয়াতগুলো নিয়ে গবেষণা করে এবং যেন জ্ঞানীরা তা থেকে উপদেশ গ্রহণ করে।

  30. وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ 

    Open ayah 38:30

    আমি দাঊদকে দান করেছি সুলাইমান, কতই না উত্তম বান্দা; নিশ্চয়ই সে আল্লাহ-অভিমুখী।

  31. إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ

    Open ayah 38:31

    যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো,

  32. فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ

    Open ayah 38:32

    তখন সে বলল, ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্য-প্রীতিতে লিপ্ত হয়ে পড়েছি। এমনকি সূর্য আড়ালে অদৃশ্য হয়ে গেছে।’

  33. رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ

    Open ayah 38:33

    ‘এগুলো আমার কাছে ফিরিয়ে আনো।’ অতঃপর সে তাদের পায়ের গোছা ও গলদেশ ছেদন করতে শুরু করল।

  34. وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ

    Open ayah 38:34

    আর আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি দেহ। অতঃপর সে আল্লাহ-অভিমুখী হলো।

  35. قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ

    Open ayah 38:35

    সে (সুলাইমান) বলল, ‘হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন—যা আমার পরে আর কারও জন্য শোভনীয় হবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা।’

  36. فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ

    Open ayah 38:36

    তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো; যেখানে সে পৌঁছাতে চাইত।

  37. وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ

    Open ayah 38:37

    আর প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তানদেরকেও (তার অধীন করে দিলাম)।

  38. وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ

    Open ayah 38:38

    এবং শেকলে আবদ্ধ আরও অনেককে (অধীন করে দিলাম)।

  39. هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ

    Open ayah 38:39

    এগুলো আমার অনুগ্রহ; অতএব, কাউকে দাও অথবা নিজে রাখো, কোনো হিসাব ছাড়া।

  40. وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ 

    Open ayah 38:40

    আর নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্যের মর্যাদা ও মনোরম আবাস।

  41. وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ

    Open ayah 38:41

    স্মরণ করো, আমার বান্দা আইয়ূবকে, যখন সে তার রবকে আহ্বান করে বলল, ‘শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট দ্বারা স্পর্শ করেছে।’

  42. ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ

    Open ayah 38:42

    (আমি বললাম,) ‘তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এটা গোসলের সুশীতল পানি ও পানীয়।’

  43. وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 38:43

    আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের সঙ্গে তাদের অনুরূপ অনেককে, আমার পক্ষ থেকে রাহমাতস্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ।

  44. وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ

    Open ayah 38:44

    তুমি তোমার হাতে একমুঠো তৃণশলাকা নাও, তা দ্বারা আঘাত করো, আর শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সবরকারী। কতই না উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

  45. وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ

    Open ayah 38:45

    আর স্মরণ করো, কর্মদক্ষ ও দূরদর্শী আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবকে।

  46. إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ

    Open ayah 38:46

    আমি তাদের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছিলাম—তা হলো পরকালের স্মরণ।

  47. وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ

    Open ayah 38:47

    আর তারা আমার কাছে মনোনীত ও উত্তম ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত।

  48. وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ

    Open ayah 38:48

    স্মরণ করো, ইসমাঈল, আল-ইয়াসা ও যুলকিফলকে। তারা প্রত্যেকেই ছিল অতি উত্তমদের অন্তর্ভুক্ত।

  49. هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ

    Open ayah 38:49

    এ এক স্মরণ। আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা—

  50. جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ 

    Open ayah 38:50

    আদন জান্নাত; তার দরজাসমূহ তাদের জন্য উম্মুক্ত।

  51. مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ

    Open ayah 38:51

    সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়।

  52. ۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ

    Open ayah 38:52

    তাদের কাছে থাকবে আনত-নয়না সমবয়সী নারীরা।

  53. هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 38:53

    তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য।

  54. إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ

    Open ayah 38:54

    নিশ্চয়ই এটা আমার দেওয়া রিযিক—যার কোনো শেষ নেই।

  55. هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ

    Open ayah 38:55

    এটা (তো শুনলে)। আর নিশ্চয়ই অবাধ্যদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা—

  56. جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ

    Open ayah 38:56

    জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। কত নিকৃষ্ট সেই আবাসস্থল!

  57. هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ

    Open ayah 38:57

    এটা (সীমালঙ্ঘনকারীদের জন্য)। অতএব, তারা একে আস্বাদন করুক উত্তপ্ত পানি ও পুঁজ।

  58. وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ

    Open ayah 38:58

    আরও রয়েছে এ ধরনের অনেক রকম শাস্তি।

  59. هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ

    Open ayah 38:59

    এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে। তাদের জন্য অভিনন্দন নেই। তারা তো জাহান্নামে প্রবেশ করবে।

  60. قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ 

    Open ayah 38:60

    তারা বলবে, ‘বরং তোমরাও; তোমাদের জন্যও তো নেই কোনো অভিনন্দন! তোমরাই আমাদের এ বিপদের সম্মুখীন করেছ। অতএব, এটি কতই না ঘৃণ্য আবাসস্থল!’

  61. قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ

    Open ayah 38:61

    তারা বলবে, ‘হে আমাদের রব, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দিন।’

  62. وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ

    Open ayah 38:62

    তারা আরও বলবে, ‘আমাদের কী হলো যে, আমরা যাদেরকে মন্দ লোক গণ্য করতাম, তাদের এখানে দেখছি না!’

  63. أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ

    Open ayah 38:63

    ‘আমরা কি তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করেছিলাম, নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি ভুল করেছে?’

  64. إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ

    Open ayah 38:64

    এ তো নিশ্চিত সত্য—জাহান্নামের অধিবাসীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা।

  65. قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 38:65

    বলো, ‘আমি তো একজন সতর্ককারী মাত্র এবং আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক, মহাপরাক্রমশালী।’

  66. رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ

    Open ayah 38:66

    ‘তিনি আসমান-যমিন ও এ-দুটির মধ্যবর্তী সবকিছুর রব, পরাক্রমশালী, মার্জনাকারী।’

  67. قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ

    Open ayah 38:67

    বলো, ‘এটি এক মহাসংবাদ’,

  68. أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ

    Open ayah 38:68

    ‘যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ।’

  69. مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ

    Open ayah 38:69

    ‘ঊর্ধ্বজগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না; যখন ফেরেশতারা বাদানুবাদ করছিল।’

  70. إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ 

    Open ayah 38:70

    ‘আমার কাছে এ ওয়াহি-ই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।’

  71. إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ

    Open ayah 38:71

    যখন তোমার রব ফেরেশতাগণকে বললেন, ‘আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব।’

  72. فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ

    Open ayah 38:72

    ‘যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে যেয়ো।’

  73. فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ

    Open ayah 38:73

    অতঃপর সকল ফেরেশতাই সিজদায় নত হলো,

  74. إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 38:74

    ইবলীস ব্যতীত; সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

  75. قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ

    Open ayah 38:75

    তিনি বললেন, ‘হে ইবলীস, আমি আমার দুই হাতে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সিজদা করতে তোমাকে কীসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন?’

  76. قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ

    Open ayah 38:76

    সে বলল, ‘আমি তার চেয়ে উত্তম; আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা।’

  77. قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ

    Open ayah 38:77

    আল্লাহ বললেন, ‘বের হয়ে যাও এখান থেকে। কারণ, তুমি বিতাড়িত।’

  78. وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 38:78

    ‘তোমার প্রতি আমার এ অভিশাপ বিচার-দিবস পর্যন্ত।’

  79. قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 38:79

    সে বলল, ‘হে আমার রব, আপনি আমাকে তাদের পুনরুত্থিত হবার দিন পর্যন্ত অবকাশ দিন।’

  80. قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ 

    Open ayah 38:80

    আল্লাহ বললেন, ‘তাহলে তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে’,

  81. إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ

    Open ayah 38:81

    ‘অবধারিত সময় উপস্তিত হওয়ার দিন পর্যন্ত।’

  82. قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 38:82

    সে বলল, ‘আপনার সম্মানের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।’

  83. إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 38:83

    ‘তবে তাদের মধ্যে আপনার খাঁটি বান্দারা ছাড়া।’

  84. قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ

    Open ayah 38:84

    আল্লাহ বললেন, ‘তাই ঠিক, আর আমি সত্য বলছি’—

  85. لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 38:85

    ‘তোমার দ্বারা এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের সকলের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।’

  86. قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ

    Open ayah 38:86

    বলো, ‘আমি তোমাদের কাছে তার বিনিময়ে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নই।’

  87. إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 38:87

    এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশমাত্র।

  88. وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ

    Open ayah 38:88

    তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।