الزمر

Az-Zumar

The Groups · Surah 39 · Ayahs: 75 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 39:1

    কিতাবটি অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।

  2. إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ

    Open ayah 39:2

    নিশ্চয়ই আমি তোমার প্রতি এ কিতাব যথার্থরূপে অবতীর্ণ করেছি। অতএব, তুমি আল্লাহর ইবাদাত করো তাঁর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে।

  3. أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ

    Open ayah 39:3

    জেনে রেখো, নিষ্ঠাপূর্ণ আনুগত্য কেবল আল্লাহর জন্য। যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবকরূপে গ্রহণ করছে এবং বলে যে, ‘আমরা তাদের ইবাদাত এ জন্যই করি, যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়।’ নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে ফায়সালা করে দেবেন, যা নিয়ে তারা বিরোধ করছে। আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না, যে মিথ্যাবাদী কাফির।

  4. لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 39:4

    আল্লাহ যদি ইচ্ছা করতেন যে তিনি সন্তান গ্রহণ করবেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে যা-কিছু ইচ্ছা মনোনীত করতেন, মহিমাময় তিনি! তিনি আল্লাহ, একক, পরাক্রমশালী।

  5. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ

    Open ayah 39:5

    তিনি আসমান ও যমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেছেন; প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রেখো, তিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।

  6. خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ

    Open ayah 39:6

    তিনি সৃষ্টি করেছেন তোমাদের একই ব্যক্তি থেকে। অতঃপর তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য অবতীর্ণ করেছেন আট প্রকার চতুষ্পদ জন্তু। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের গর্ভে; এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তাঁরই। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। এ সত্ত্বেও তোমাদের কোথায় ফেরানো হচ্ছে?

  7. إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 39:7

    যদি তোমরা কুফুরি করো, তবে আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। তিনি তাঁর বান্দাদের জন্য কুফুরি পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। কেউ অন্যের পাপভার বহন করবে না। অতঃপর তোমাদের রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করতে, তিনি তোমাদেরকে সে সম্বন্ধে অবহিত করবেন। নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্পর্কেও অবগত।

  8. ۞وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ

    Open ayah 39:8

    যখন মানুষকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে তার রবকে ডাকে একাগ্রচিত্তে, অতঃপর তিনি যখন তাকে নিজের পক্ষ থেকে নিয়ামাত দান করেন, তখন সে বিস্মৃত হয়ে যায়, যার জন্য পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে; অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য। বলো, ‘তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবনোপভোগ করে নাও। নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত।’

  9. أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:9

    যে ব্যক্তি রাতের বেলায় সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, পরকালের আশঙ্কা রাখে এবং তার রবের রাহমাত প্রত্যাশা করে, (সে কি তার মতো, যে এমন করে না?) বলো—‘যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে?’ কেবল বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে।

  10. قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ 

    Open ayah 39:10

    বলো, ‘হে আমার মু’মিন বান্দাগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়াতে সৎকাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর যমিন প্রশস্ত। ধৈর্যধারণকারীরা অগণিত (হিসাব ছাড়া) পুরস্কার লাভ করে।’

  11. قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ

    Open ayah 39:11

    বলো, ‘আমি আদিষ্ট হয়েছি, যেন আল্লাহর ইবাদাত করি তাঁর জন্য আনুগত্যে নিষ্ঠাবান হয়ে।’

  12. وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 39:12

    ‘আরও আদিষ্ট হয়েছি যে, যেন আমিই হই সর্বপ্রথম আত্মসমর্পণকারী।’

  13. قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 39:13

    বলো, ‘আমি আমার রবের অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি।’

  14. قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي

    Open ayah 39:14

    বলো, ‘আমি আল্লাহরই ইবাদাত করি, তাঁর জন্য আমার আনুগত্যে একনিষ্ঠ হয়ে।’

  15. فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ

    Open ayah 39:15

    অতএব, তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদাত করো। বলো, ‘ক্ষতিগ্রস্ত তো তারাই—যারা কিয়ামাতের দিন নিজেদের ও পরিবারবর্গের ক্ষতিসাধন করবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’

  16. لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ

    Open ayah 39:16

    তাদের জন্য উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের আচ্ছাদন থাকবে। এ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করেন যে, ‘হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো।’

  17. وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ

    Open ayah 39:17

    যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহ-অভিমুখী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব, সুসংবাদ দাও আমার বান্দাদেরকে।

  18. ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:18

    যারা উৎকর্ণ হয়ে কথা শোনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন এবং তারাই বুদ্ধিমান।

  19. أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ

    Open ayah 39:19

    যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়েছে, তুমি কি তাকে মুক্ত করতে পারবে—যে আগুনে আছে?

  20. لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ 

    Open ayah 39:20

    কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদসমূহ। যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী। আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করো না।

  21. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:21

    তুমি কি দেখোনি যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর সে পানি যমিনে প্রস্রবণরূপে প্রবাহিত করেন, এরপর তা দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও। এরপর আল্লাহ তাকে খড়-কুটায় পরিণত করে দেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।

  22. أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 39:22

    আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উম্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার রবের পক্ষ থেকে আলোর মাঝে রয়েছে; (সে কি তার মতো, যে এমন নয়?) যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ। তারা সুস্পষ্ট ভ্রান্তিতে রয়েছে।

  23. ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ

    Open ayah 39:23

    আল্লাহ উত্তম বাণী অবতীর্ণ করেছেন, সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব, পুনঃপুন পঠিত। যারা তাদের রবকে ভয় করে এতে তাদের লোম শিউরে ওঠে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথনির্দেশ, এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, তার কোনো হিদায়াতকারী নেই।

  24. أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ

    Open ayah 39:24

    যে ব্যক্তি কিয়ামাতের দিন তার মুখ দ্বারা কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পেতে চাইবে, (সে কি তার মতো, যে এমন নয়)? এবং সীমালঙ্ঘনকারীদের বলা হবে, ‘তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো।’

  25. كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ

    Open ayah 39:25

    তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের ওপর শাস্তি এমনভাবে এল, যা তারা কল্পনাও করতে পারেনি।

  26. فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 39:26

    অতঃপর আল্লাহ তাদের পার্থিব-জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন, আর পরকালের শাস্তি হবে আরও ভয়ংকর, যদি তারা জানত!

  27. وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 39:27

    আমি এ কুরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যেন তারা অনুধাবন করে;

  28. قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 39:28

    আরবি ভাষায় এ কুরআন বক্রতামুক্ত, যেন তারা তাকওয়া অবলম্বন করে।

  29. ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 39:29

    আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, একজন লোকের কয়জন মালিক; যারা পরস্পর বিরোধী, আরেক ব্যক্তি মাত্র এক জনের নিকট সমর্পিত, তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  30. إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ 

    Open ayah 39:30

    নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরণশীল

  31. ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ

    Open ayah 39:31

    অতঃপর কিয়ামাতের দিন তোমরা সবাই তোমাদের রবের সামনে বিবাদ করবে।

  32. ۞فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدۡقِ إِذۡ جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ

    Open ayah 39:32

    তার চেয়ে অধিক সীমালঙ্ঘনকারী আর কে হবে? যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলেছে এবং তার কাছে সত্য আসার পর তার প্রতি মিথ্যারোপ করেছে, কাফিরদের বাসস্থান কি জাহান্নামের মধ্যে নয়?

  33. وَٱلَّذِي جَآءَ بِٱلصِّدۡقِ وَصَدَّقَ بِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ

    Open ayah 39:33

    যে সত্য নিয়ে এসেছিল এবং তাকে সত্যে প্রতিপন্ন করে। তারাই হলো মুত্তাকি।

  34. لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 39:34

    তাদের জন্য রবের কাছে তাই রয়েছে, যা তারা চাইবে। এটা সৎকর্মীদের পুরস্কার।

  35. لِيُكَفِّرَ ٱللَّهُ عَنۡهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي عَمِلُواْ وَيَجۡزِيَهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 39:35

    যেন আল্লাহ তাদের সে মন্দ কাজসমূহ মার্জনা করেন যা তারা করেছিল, এবং তাদের উত্তম কর্মের পুরস্কার দেবেন, যা তারা করত।

  36. أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

    Open ayah 39:36

    আল্লাহ কি তাঁর বান্দার পক্ষে যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য ইলাহদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোনো হিদায়াতকারী নেই।

  37. وَمَن يَهۡدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّۗ أَلَيۡسَ ٱللَّهُ بِعَزِيزٖ ذِي ٱنتِقَامٖ

    Open ayah 39:37

    আর আল্লাহ যাকে হিদায়াত করেন , তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?

  38. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلۡ أَفَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنۡ أَرَادَنِيَ ٱللَّهُ بِضُرٍّ هَلۡ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوۡ أَرَادَنِي بِرَحۡمَةٍ هَلۡ هُنَّ مُمۡسِكَٰتُ رَحۡمَتِهِۦۚ قُلۡ حَسۡبِيَ ٱللَّهُۖ عَلَيۡهِ يَتَوَكَّلُ ٱلۡمُتَوَكِّلُونَ

    Open ayah 39:38

    তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘আসমান ও যমিন কে সৃষ্টি করেছে?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। বলো, ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো, তারা কি সে অনিষ্ট দূর করতে সক্ষম? অথবা তিনি আমার প্রতি রাহমাত করার ইচ্ছা করলে তারা কি সে রাহমাত রোধ করতে পারবে?’ বলো, ‘আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই ওপর নির্ভর করে।’

  39. قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 39:39

    বলো, ‘হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমিও কাজ করছি। সত্বরই জানতে পারবে।’

  40. مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ 

    Open ayah 39:40

    ‘যার ওপর এমন আযাব আসবে যা তাকে লাঞ্চিত করবে, আর তার ওপর আবধারিত হবে স্থায়ী শাস্তি।’

  41. إِنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ لِلنَّاسِ بِٱلۡحَقِّۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَلِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٍ

    Open ayah 39:41

    আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের জন্য। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের কর্মবিধায়ক নও।

  42. ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 39:42

    আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ রেখে দেন এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে এমন লোকদের জন্য নিদর্শনাবলি রয়েছে যারা চিন্তা করে।

  43. أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَۚ قُلۡ أَوَلَوۡ كَانُواْ لَا يَمۡلِكُونَ شَيۡـٔٗا وَلَا يَعۡقِلُونَ

    Open ayah 39:43

    তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? বলো, ‘তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং তারা না বুঝলেও?’

  44. قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 39:44

    বলো, ‘সমস্ত সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে; আসমান ও যমিনে তাঁরই সাম্রাজ্য। অতঃপর তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।’

  45. وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحۡدَهُ ٱشۡمَأَزَّتۡ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 39:45

    আর যখন একক আল্লাহরই আলোচনা করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্যদের নাম উচ্চারণ করা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়ে ওঠে।

  46. قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ عَٰلِمَ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحۡكُمُ بَيۡنَ عِبَادِكَ فِي مَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 39:46

    বলো, ‘হে আল্লাহ, আসমান ও যমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, তুমি তোমার বান্দাদের মধ্যে ফায়সালা করবে, যে বিষয়ে তারা মতবিরোধ করত।’

  47. وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ

    Open ayah 39:47

    আর যারা যুলুম করেছে যদি তাদের থাকে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তার সাথে সমপরিমাণ আরও, তবে অবশ্যই তারা কিয়ামাতের দিন নিন্দিত আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে সবকিছুই দিয়ে দেবে। অথচ তাদের সামনে প্রকাশ পাবে, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যা তারা কল্পনাও করেনি।

  48. وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 39:48

    আর তাদের সামনে প্রকাশ হবে তাদের দুষ্কর্মসমূহ যা তারা করেছে এবং যে বিষয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদের ঘিরে নেবে।

  49. فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 39:49

    মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামাত দ্বারা অভিষিক্ত করি, তখন সে বলে, ‘আমাকে তো এটা দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে।’ অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  50. قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ 

    Open ayah 39:50

    তাদের পূর্ববর্তীরাও তাই বলত, তারপর তাদের কোনো উপকারে আসেনি যা-কিছু অর্জন করত।

  51. فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ

    Open ayah 39:51

    যা-কিছু মন্দকাজ তারা করেছে তার শাস্তি তাদের ওপরই পতিত হয়েছে, আর এদের মধ্য থেকে যারা যুলুম করে, অতি সত্বর তাদের দুষ্কর্মের শাস্তি তাদের ওপরও আপতিত হবে, তারা তা প্রতিরোধে সক্ষম নয়।

  52. أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 39:52

    তারা কি জানেনি যে, আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং সীমিত করেন? নিশ্চয়ই এতে নিদর্শনাবলি রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান রাখে।

  53. ۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 39:53

    বলো, ‘হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর অবিচার করেছ তোমরা আল্লাহর রাহমাত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।’

  54. وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

    Open ayah 39:54

    তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।

  55. وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ

    Open ayah 39:55

    তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার মধ্যে উত্তম বিষয়ের অনুসরণ করো, তোমাদের কাছে অতর্কিতে শাস্তি আসার পূর্বে এমন অবস্থায় তোমরা তা অনুধাবনও করতে পারতে না।

  56. أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ

    Open ayah 39:56

    যেন কাউকে বলতে না হয়, ‘হায় আফসোস! আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শিথিলতা করেছি তার জন্য! আর আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।’

  57. أَوۡ تَقُولَ لَوۡ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِي لَكُنتُ مِنَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 39:57

    অথবা কেউ না বলে, ‘আল্লাহ যদি আমাকে হিদায়াত করতেন, তবে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম।’

  58. أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 39:58

    অথবা শাস্তি দেখার সময় না বলে, ‘যদি কোনোরূপে একবার ফিরে যেতে পারি, তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব।’

  59. بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 39:59

    হ্যাঁ, তোমার কাছে আমার নিদর্শনাবলি এসেছিল; অতঃপর তুমি তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, অহংকার করেছিলে এবং তুমি ছিলে কাফিরদের অন্তর্ভুক্ত।

  60. وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ 

    Open ayah 39:60

    যারা আল্লাহর প্রতি মিথ্যা বলেছে, কিয়ামাতের দিন তুমি দেখবে তাদের মুখ কালো। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি?

  61. وَيُنَجِّي ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 39:61

    আর যারা তাকওয়া অবলম্বন করত আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, অনিষ্ট তাদের স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না।

  62. ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ

    Open ayah 39:62

    আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক।

  63. لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 39:63

    আসমান ও যমিনের চাবি তাঁরই কর্তৃত্বে। আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।

  64. قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ

    Open ayah 39:64

    বলো, ‘হে মূর্খের দল, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদাত করতে আদেশ করছ?’

  65. وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 39:65

    অথচ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, ‘যদি আল্লাহর শরিক স্থির করো, তবে তোমার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।’

  66. بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 39:66

    ‘বরং আল্লাহরই ইবাদাত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।’

  67. وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 39:67

    তারা আল্লাহর যথাযথ মূল্যায়ন করেনি। কিয়ামাতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর তারা যাকে শরিক করে, তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।

  68. وَنُفِخَ فِي ٱلصُّورِ فَصَعِقَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخۡرَىٰ فَإِذَا هُمۡ قِيَامٞ يَنظُرُونَ

    Open ayah 39:68

    শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও যমিনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে।

  69. وَأَشۡرَقَتِ ٱلۡأَرۡضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلۡكِتَٰبُ وَجِاْيٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 39:69

    পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হবে, আমলনামা পেশ করা হবে, নবিগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায়বিচার করা হবে এবং তাদের প্রতি অবিচার করা হবে না।

  70. وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُوَ أَعۡلَمُ بِمَا يَفۡعَلُونَ 

    Open ayah 39:70

    প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। তারা যা কিছু করে, সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত।

  71. وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَتۡلُونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِ رَبِّكُمۡ وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنۡ حَقَّتۡ كَلِمَةُ ٱلۡعَذَابِ عَلَى ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 39:71

    আর যারা কুফুরি করেছে তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, ‘তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তিলাওয়াত করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে?’ তারা বলবে, ‘হ্যাঁ’। কিন্তু অবধারিত হয়েছে কাফিরদের প্রতি শাস্তির হুকুমই।

  72. قِيلَ ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ

    Open ayah 39:72

    বলা হবে, ‘তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল!’

  73. وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ

    Open ayah 39:73

    যারা তাদের রবকে ভয় করে চলেছে তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে এবং তার দরজাসমূহ খুলে দেওয়া হবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, “তোমাদের প্রতি ‘সালাম’, তোমরা সুখে থাকো, অতঃপর চিরস্থায়ী বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো।”

  74. وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي صَدَقَنَا وَعۡدَهُۥ وَأَوۡرَثَنَا ٱلۡأَرۡضَ نَتَبَوَّأُ مِنَ ٱلۡجَنَّةِ حَيۡثُ نَشَآءُۖ فَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ

    Open ayah 39:74

    তারা বলবে, ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব।’ মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার!

  75. وَتَرَى ٱلۡمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنۡ حَوۡلِ ٱلۡعَرۡشِ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡۚ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّۚ وَقِيلَ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 39:75

    আর তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে, তারা আরশের চতুষ্পার্শ্বে ঘিরে তাদের রবের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তাদের সকলের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে, ‘প্রশংসা জগতসমূহের রব আল্লাহর জন্য।’