غافر

Al-Ghaafir

The Forgiver · Surah 40 · Ayahs: 85 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মী-ম।

  2. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ

    Open ayah 40:2

    এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।

  3. غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 40:3

    যিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও অনুগ্রহকারী। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। প্রত্যাবর্তন তাঁরই নিকট।

  4. مَا يُجَٰدِلُ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِي ٱلۡبِلَٰدِ

    Open ayah 40:4

    যারা কুফুরি করেছে তারা ছাড়া কেউ আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে না। কাজেই নগরে নগরে তাদের বিচরণ যেন তোমাকে বিভ্রান্তিতে না ফেলে।

  5. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِيَأۡخُذُوهُۖ وَجَٰدَلُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ

    Open ayah 40:5

    তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল; তাদের পরে অন্য অনেক দল ও প্রত্যেক উম্মাত নিজ নিজ রাসূলদের নিয়ে অভিসন্ধি করেছিল যে তাকে পাকড়াও করবে এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্যকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদের পাকড়াও করলাম; অতএব, কেমন ছিল আমার শাস্তি।

  6. وَكَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ

    Open ayah 40:6

    আর এভাবে যারা কুফুরি করেছে তাদের ব্যাপারে তোমার রবের বাক্য সত্য হলো যে, তারা জাহান্নামের অধিবাসী।

  7. ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 40:7

    যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি ঈমান আনে এবং মু’মিনদের জন্য ক্ষমাপ্রার্থনা করে বলে, ‘হে আমাদের রব, আপনার রাহমাত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তাওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’

  8. رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 40:8

    ‘হে আমাদের রব, আর তাদেরকে প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকেও। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  9. وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 40:9

    ‘এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন; আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করলেন। এটাই তো মহাসাফল্য!’

  10. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنَادَوۡنَ لَمَقۡتُ ٱللَّهِ أَكۡبَرُ مِن مَّقۡتِكُمۡ أَنفُسَكُمۡ إِذۡ تُدۡعَوۡنَ إِلَى ٱلۡإِيمَٰنِ فَتَكۡفُرُونَ 

    Open ayah 40:10

    আর যারা কুফুরি করেছে তাদেরকে ডেকে বলা হবে, ‘তোমাদের নিজেদের প্রতি তোমাদের এ ক্ষোভ অপেক্ষা আল্লার ক্ষোভ অধিক ছিল, যখন তোমাদের ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা কুফুরি করছিলে।’

  11. قَالُواْ رَبَّنَآ أَمَتَّنَا ٱثۡنَتَيۡنِ وَأَحۡيَيۡتَنَا ٱثۡنَتَيۡنِ فَٱعۡتَرَفۡنَا بِذُنُوبِنَا فَهَلۡ إِلَىٰ خُرُوجٖ مِّن سَبِيلٖ

    Open ayah 40:11

    তারা বলবে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’বার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি। অতঃপর এখনো নিষ্কৃতির কোনো উপায় আছে কি?’

  12. ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِيَ ٱللَّهُ وَحۡدَهُۥ كَفَرۡتُمۡ وَإِن يُشۡرَكۡ بِهِۦ تُؤۡمِنُواْۚ فَٱلۡحُكۡمُ لِلَّهِ ٱلۡعَلِيِّ ٱلۡكَبِيرِ

    Open ayah 40:12

    (তারা বলবে,) ‘তোমাদের বিপদ এ কারণে যে, যখন আল্লাহকে ডাকা হতো তার একত্বের সাথে, তখন তোমরা অবিশ্বাস করতে যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন কর্তৃত্ব আল্লাহর , যিনি সর্বোচ্চ, মহান।’

  13. هُوَ ٱلَّذِي يُرِيكُمۡ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزۡقٗاۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ

    Open ayah 40:13

    তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে অবতীর্ণ করেন জীবিকা। আল্লাহর-অভিমুখী ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না।

  14. فَٱدۡعُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 40:14

    অতএব, তোমরা আল্লাহকে ডাকো তার জন্য আনুগত্য একনিষ্ঠ করে, যদিও কাফিররা তা অপছন্দ করে।

  15. رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلۡعَرۡشِ يُلۡقِي ٱلرُّوحَ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوۡمَ ٱلتَّلَاقِ

    Open ayah 40:15

    তিনিই সুমহান মর্যাদাবান, আরশের অধিপতি, তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা ওয়াহি অবতীর্ণ করেন তার আদেশসহ, যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারে।

  16. يَوۡمَ هُم بَٰرِزُونَۖ لَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِنۡهُمۡ شَيۡءٞۚ لِّمَنِ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَۖ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ

    Open ayah 40:16

    যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? আল্লাহরই যিনি একক, প্রবল পরাক্রমশালী

  17. ٱلۡيَوۡمَ تُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۚ لَا ظُلۡمَ ٱلۡيَوۡمَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 40:17

    আজ প্রত্যেককেই প্রতিদান দেওয়া হবে সে অনুযায়ী, যা সে অর্জন করেছে। আজ কোনো অবিচার নেই। নিশ্চয়ই আল্লাহ হিসাবগ্রহণে তৎপর।

  18. وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ

    Open ayah 40:18

    তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করো, যখন মনস্তাপে প্রাণ কণ্ঠাগত হওয়ার উপক্রম হবে। পাপিষ্ঠদের জন্য এমন কোনো বন্ধু এবং সুপারিশকারীও থাকবে না; যার সুপারিশ গৃহীত হবে।

  19. يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ

    Open ayah 40:19

    চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয় তিনি অবহিত।

  20. وَٱللَّهُ يَقۡضِي بِٱلۡحَقِّۖ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَقۡضُونَ بِشَيۡءٍۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ 

    Open ayah 40:20

    আল্লাহই ফায়সালা করেন সঠিকভাবে, আল্লাহর পরিবর্তে তারা যাদের ডাকে, তারা কোনো ফায়সালা করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  21. ۞أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ

    Open ayah 40:21

    তারা কি যমিনে ভ্রমণ করে না? ফলে দেখতে পেত তাদের পূর্বসূরিদের পরিণাম কেমন হয়েছে? তারা শক্তি ও কীর্তিতে পৃথিবীতে এদের অপেক্ষা প্রবলতর। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছিলেন এবং আল্লাহ থেকে তাদের রক্ষাকারী কেউ ছিল না।

  22. ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَكَفَرُواْ فَأَخَذَهُمُ ٱللَّهُۚ إِنَّهُۥ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 40:22

    এটা এজন্য যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে আসত, তবুও তারা কুফুরি করল; অতঃপর আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয়ই তিনি শক্তিধর, শাস্তিদানে কঠোর।

  23. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 40:23

    আর অবশ্যই আমি আমার নিদর্শনাবলি ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে পাঠিয়েছি।

  24. إِلَىٰ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُواْ سَٰحِرٞ كَذَّابٞ

    Open ayah 40:24

    ফিরআউন, হামানের কাছে ও কারূনের; অতঃপর তারা বলল, ‘সে তো জাদুকর, অতিশয় মিথ্যাবাদী।’

  25. فَلَمَّا جَآءَهُم بِٱلۡحَقِّ مِنۡ عِندِنَا قَالُواْ ٱقۡتُلُوٓاْ أَبۡنَآءَ ٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ وَٱسۡتَحۡيُواْ نِسَآءَهُمۡۚ وَمَا كَيۡدُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ

    Open ayah 40:25

    অতঃপর যখন সে আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল; তখন তারা বলল, ‘যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো, আর তাদের নারীদেরকে জীবিত রাখো।’ আর কাফিরদের চক্রান্ত ব্যর্থ হবারই।

  26. وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُونِيٓ أَقۡتُلۡ مُوسَىٰ وَلۡيَدۡعُ رَبَّهُۥٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ أَوۡ أَن يُظۡهِرَ فِي ٱلۡأَرۡضِ ٱلۡفَسَادَ

    Open ayah 40:26

    ফিরআউন বলল , ‘ তোমরা আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করি, সে যেন তার রবকে আহ্বান করে! আমি আশঙ্কা করি যে, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে।’

  27. وَقَالَ مُوسَىٰٓ إِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٖ لَّا يُؤۡمِنُ بِيَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 40:27

    মূসা বলল, ‘যারা হিসাব দিবসে ঈমান আনে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি।’

  28. وَقَالَ رَجُلٞ مُّؤۡمِنٞ مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَكۡتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقۡتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ ٱللَّهُ وَقَدۡ جَآءَكُم بِٱلۡبَيِّنَٰتِ مِن رَّبِّكُمۡۖ وَإِن يَكُ كَٰذِبٗا فَعَلَيۡهِ كَذِبُهُۥۖ وَإِن يَكُ صَادِقٗا يُصِبۡكُم بَعۡضُ ٱلَّذِي يَعِدُكُمۡۖ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ مُسۡرِفٞ كَذَّابٞ

    Open ayah 40:28

    ফিরআউন গোত্রের এক মু’মিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রাখত, সে বলল, ‘তোমরা কি একজনকে হত্যা করবে এজন্য যে, সে বলে, ‘আমার রব আল্লাহ; অথচ সে তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার মিথ্যাবাদিতা তার ওপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে যে শাস্তির কথা বলছে, তার কিছু না কিছু তোমাদের ওপর পড়বেই।’ নিশ্চয়ই আল্লাহ এমন কাউকে হিদায়াত দান করেন না যে সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী।

  29. يَٰقَوۡمِ لَكُمُ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَ ظَٰهِرِينَ فِي ٱلۡأَرۡضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأۡسِ ٱللَّهِ إِن جَآءَنَاۚ قَالَ فِرۡعَوۡنُ مَآ أُرِيكُمۡ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهۡدِيكُمۡ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ

    Open ayah 40:29

    ‘হে আমার সম্প্রদায়, আজ এদেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছ; কিন্তু কে আমাদেরকে সাহায্য করবে থেকে আল্লাহর শাস্তি; যদি তা আসে আমাদের কাছে?’ ফিরআউন বলল, ‘আমি যা বুঝি, তোমাদের তা-ই বোঝাই, আর আমি তোমাদের মঙ্গলের পথ ব্যতীত অন্য কোনো পথে পরিচালনা করছি না।’

  30. وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُم مِّثۡلَ يَوۡمِ ٱلۡأَحۡزَابِ 

    Open ayah 40:30

    আর যে ব্যক্তি ঈমান এনেছে সে বলল, ‘হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতোই বিপদসংকুল দিনের আশঙ্কা করি।’

  31. مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ

    Open ayah 40:31

    ‘যেমন নূহের সম্প্রদায়, আদ, সামূদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ চান না বান্দাদের প্রতি কোনো অবিচার করতে।’

  32. وَيَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ يَوۡمَ ٱلتَّنَادِ

    Open ayah 40:32

    ‘হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি, আর্তনাদ-দিনের।’

  33. يَوۡمَ تُوَلُّونَ مُدۡبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

    Open ayah 40:33

    ‘যেদিন তোমরা পেছনে ফিরে পালাতে চাইবে; কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোনো হিদায়াতদাতা নেই।’

  34. وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ

    Open ayah 40:34

    ইতঃপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, অতঃপর তোমাদের কাছে সে যা নিয়ে এসেছিল সে সম্পর্কে সর্বদা সন্দেহ পোষণ করতে থাকতে। অবশেষে সে যখন মারা গেল, তখন তোমরা বলতে শুরু করলে, ‘আল্লাহ তার পরে আর কাউকে রাসূলরূপে পাঠাবেন না।’ এভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারী, সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন।

  35. ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ

    Open ayah 40:35

    যারা তাদের কাছে এসেছে এমন কোনো দলীল ছাড়াই আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের এ কর্ম আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক এবং তাদের যারা ঈমান এনেছে; এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী-স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেন।

  36. وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ

    Open ayah 40:36

    ফিরআউন বলল, ‘হে হামান, তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, হয়তো আমি এক অবলম্বন পেতে পারি।’

  37. أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ

    Open ayah 40:37

    ‘আকাশে (আরোহণের) অবলম্বন, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি।’ এভাবেই ফিরআউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফিরআউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।

  38. وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ ٱتَّبِعُونِ أَهۡدِكُمۡ سَبِيلَ ٱلرَّشَادِ

    Open ayah 40:38

    যে লোকটি ঈমান এনেছে সে বলল, ‘হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো। আমি তোমাদেরকে সৎপথ দেখাব।’

  39. يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ

    Open ayah 40:39

    ‘হে আমার সম্প্রদায়, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী আবাস।’

  40. مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ 

    Open ayah 40:40

    ‘যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ শাস্তি পাবে, আর যে পুরুষ অথবা নারী মু’মিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে; সেখানে তাদেরকে অপরিমিত রিযিক দেওয়া হবে।’

  41. ۞وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ

    Open ayah 40:41

    ‘হে আমার সম্প্রদায়, আমার কী হলো! আমি তোমাদের ডাকি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকো আগুনের দিকে!’

  42. تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ

    Open ayah 40:42

    ‘তোমরা আমাকে ডাকো, যেন আমি আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সাথে শরিক করি এমন বস্তুকে, যার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে ডাকি পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে।’

  43. لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ

    Open ayah 40:43

    ‘এতে সন্দেহ নেই যে, তোমরা আমাকে ডাকছ যার দিকে দুনিয়া ও আখিরাতে তার দিকে আহ্বান বৈধ নয়। আর আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর দিকে এবং সীমালঙ্ঘনকারীরাই হবে জাহান্নামের অধিবাসী।’

  44. فَسَتَذۡكُرُونَ مَآ أَقُولُ لَكُمۡۚ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ

    Open ayah 40:44

    ‘সুতরাং অচিরেই তোমরা তা স্মরণ করবে, আমি তোমাদেরকে যা বলছি। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয়ই আল্লাহ বান্দার প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন।’

  45. فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ

    Open ayah 40:45

    অতঃপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফিরআউনের গোত্রকে শোচনীয় শাস্তি গ্রাস করল।

  46. ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ

    Open ayah 40:46

    সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামাত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ‘ফিরআউনের গোত্রকে কঠিনতর শাস্তিতে প্রবেশ করাও।’

  47. وَإِذۡ يَتَحَآجُّونَ فِي ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا نَصِيبٗا مِّنَ ٱلنَّارِ

    Open ayah 40:47

    যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, তখন যারা (দুনিয়াতে) অহংকার করেছিল তাদেরকে দুর্বলরা বলবে, ‘আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে লাঘব করবে কি?’

  48. قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُلّٞ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدۡ حَكَمَ بَيۡنَ ٱلۡعِبَادِ

    Open ayah 40:48

    যারা অহংকার করেছিল তারা বলবে, ‘আমরা সবাই তো জাহান্নামে আছি। নিশ্চয়ই আল্লাহ ফায়সালা করে দিয়েছেন তাঁর বান্দাদের মাঝে।’

  49. وَقَالَ ٱلَّذِينَ فِي ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدۡعُواْ رَبَّكُمۡ يُخَفِّفۡ عَنَّا يَوۡمٗا مِّنَ ٱلۡعَذَابِ

    Open ayah 40:49

    যারা জাহান্নামে আছে, তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, ‘তোমরা তোমাদের রবকে ডেকে বলো, তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি লাঘব করে দেন।’

  50. قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ 

    Open ayah 40:50

    রক্ষীরা বলবে, ‘তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূল আসেননি?’ তারা বলবে, ‘হ্যাঁ’। রক্ষীরা বলবে, ‘তবে তোমরাই ডাকো’। আর কাফিরদের ডাক নিষ্ফলই হয়।

  51. إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ

    Open ayah 40:51

    নিশ্চয়ই আমি সাহায্য করব রাসূলগণকে ও তাদেরকে যারা ঈমান এনেছে পার্থিব-জীবনে ও যে দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে।

  52. يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ

    Open ayah 40:52

    সে দিন সীমালঙ্ঘনকারীদের ওজর কোনো উপকারে আসবে না এবং তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে নিকৃষ্ট আবাস।

  53. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ

    Open ayah 40:53

    নিশ্চয়ই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনি ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।

  54. هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 40:54

    বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হিদায়াতস্বরূপ।

  55. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ

    Open ayah 40:55

    অতএব, তুমি ধৈর্যধারণ করো। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তুমি তোমার পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করো এবং সকাল-সন্ধ্যায় তোমার রবের সপ্রশংস পবিত্রতা বর্ণনা করো।

  56. إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ

    Open ayah 40:56

    নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আসা কোনো দলীল ব্যতিরেকে, তাদের অন্তরে আত্মম্ভরিতা ছাড়া কিছু নেই, যা অর্জনে তারা সফল হবে না; অতএব, তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

  57. لَخَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَكۡبَرُ مِنۡ خَلۡقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 40:57

    মানুষের সৃষ্টি অপেক্ষা আসমান ও যমিনের সৃষ্টি কঠিনতর। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  58. وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلۡمُسِيٓءُۚ قَلِيلٗا مَّا تَتَذَكَّرُونَ

    Open ayah 40:58

    আর সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, আর যারা ঈমান আনে, সৎকর্ম করে ও যারা মন্দ কাজ করে। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো।

  59. إِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 40:59

    কিয়ামাত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।

  60. وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ 

    Open ayah 40:60

    তোমাদের রব বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদাত থেকে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।’

  61. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ

    Open ayah 40:61

    তিনিই আল্লাহ যিনি রাত সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছেন দৃশ্যমান। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না।

  62. ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 40:62

    তিনিই আল্লাহ, তোমাদের রব, সবকিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?

  63. كَذَٰلِكَ يُؤۡفَكُ ٱلَّذِينَ كَانُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ

    Open ayah 40:63

    এভাবে তাদের বিভ্রান্ত করা হয়, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে।

  64. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:64

    আল্লাহই, পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করেছেন ছাদস্বরূপ এবং তিনি তোমাদের আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিযিক। তিনিই আল্লাহ, তোমাদের রব। জগতসমূহের রব, আল্লাহ কতই না বরকতময়।

  65. هُوَ ٱلۡحَيُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۗ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:65

    তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, তাঁকে ডাকো তাঁরই জন্য একনিষ্ঠ হয়ে। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর।

  66. ۞قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِيَ ٱلۡبَيِّنَٰتُ مِن رَّبِّي وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:66

    বলো, ‘যখন আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার উপাসনা করো, তার ইবাদাত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমি আদিষ্ট হয়েছি যেন আমি জগতসমূহের রবের নিকট সমর্পিত হই।’

  67. هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 40:67

    তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্রবিন্দু থেকে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারও কারও এর পূর্বেই মৃত্যু ঘটে, আর যেন তোমরা নির্ধারিত কালে পৌঁছো এবং অনুধাবন করো।

  68. هُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُۖ فَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 40:68

    তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কিছু করার স্থির করেন, তখন কেবল একথাই বলেন, ‘হও’; অমনি তা হয়ে যায়।

  69. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ

    Open ayah 40:69

    তুমি কি তাদেরকে দেখোনি, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, কোন পথে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে?

  70. ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ 

    Open ayah 40:70

    যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি রাসূলগণকে পাঠিয়েছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। সত্বরই তারা জানতে পারবে।

  71. إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ

    Open ayah 40:71

    যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে; তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে।

  72. فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ

    Open ayah 40:72

    ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে।

  73. ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ

    Open ayah 40:73

    অতঃপর তাদেরকে বলা হবে, ‘কোথায় তারা তোমরা যাদের শরিক করতে।’

  74. مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا بَل لَّمۡ نَكُن نَّدۡعُواْ مِن قَبۡلُ شَيۡـٔٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 40:74

    ‘আল্লাহ ব্যতীত?’ তারা বলবে, ‘তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং আমরা তো ইতঃপূর্বে কোনো কিছুর উপাসনাই করতাম না!’ এভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন।

  75. ذَٰلِكُم بِمَا كُنتُمۡ تَفۡرَحُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَمۡرَحُونَ

    Open ayah 40:75

    এটা একারণে যে, তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ-উল্লাস করতে এবং তোমরা ঔদ্ধত্য প্রকাশ করতে।

  76. ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ

    Open ayah 40:76

    তোমরা জাহান্নামের দরজা দিয়ে অনন্তকালের জন্য সেখানে প্রবেশ করো। কতই না নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল!

  77. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا يُرۡجَعُونَ

    Open ayah 40:77

    অতএব, তুমি ধৈর্যধারণ করো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অতঃপর আমি কাফিরদেরকে যে শাস্তির ওয়াদা দিই, তার কিয়দাংশ যদি তোমাকে দেখিয়ে দিই অথবা তোমার প্রাণ হরণ করে নিই, অতঃপর আমার কাছেই তাদেরকে ফিরিয়ে আনা হবে।

  78. وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 40:78

    আর আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি, তাদের অনেকের ঘটনা তোমার কাছে বিবৃত করেছি এবং অনেকের ঘটনা তোমার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায়সংগতভাবে ফায়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে মিথ্যাপন্থিরা ক্ষতিগ্রস্ত হবে।

  79. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَنۡعَٰمَ لِتَرۡكَبُواْ مِنۡهَا وَمِنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 40:79

    আল্লাহই তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যেন কিছু প্রাণীকে বাহন হিসাবে ব্যবহার করো এবং কিছুকে ভক্ষণ করো।

  80. وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبۡلُغُواْ عَلَيۡهَا حَاجَةٗ فِي صُدُورِكُمۡ وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ 

    Open ayah 40:80

    তাতে তোমাদের জন্য অনেক উপকার রয়েছে; যেন সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভীষ্ট প্রয়োজন পূর্ণ করতে পার। এগুলোর ওপর এবং নৌকার ওপর তোমরা বাহিত হও।

  81. وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَأَيَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ

    Open ayah 40:81

    তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন কোন নিদর্শন অস্বীকার করবে?

  82. أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَكۡثَرَ مِنۡهُمۡ وَأَشَدَّ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 40:82

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত, তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছে। পৃথিবীতে তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতঃপর তাদের কর্ম তাদের কোনো উপকারে আসেনি।

  83. فَلَمَّا جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرِحُواْ بِمَا عِندَهُم مِّنَ ٱلۡعِلۡمِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 40:83

    তাদের কাছে যখন তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা নিজেদের জ্ঞান-গরিমার দম্ভ প্রকাশ করেছিল, তারা যে বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছিল, তা-ই তাদেরকে গ্রাস করে নিয়েছিল।

  84. فَلَمَّا رَأَوۡاْ بَأۡسَنَا قَالُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَحۡدَهُۥ وَكَفَرۡنَا بِمَا كُنَّا بِهِۦ مُشۡرِكِينَ

    Open ayah 40:84

    তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং যাদের শরিক করতাম, তাদের পরিহার করলাম।’

  85. فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 40:85

    যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের এ ঈমান তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহর এই বিধানই তার বান্দাদের মাঝে অতীত হয়েছে। আর এক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়েছে।