فصلت
Fussilat
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 41:1হা মী-ম।
تَنزِيلٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
Open ayah 41:2এটা অবতীর্ণ পরম করুণাময়, অসীম দয়ালুর পক্ষ থেকে।
كِتَٰبٞ فُصِّلَتۡ ءَايَٰتُهُۥ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّقَوۡمٖ يَعۡلَمُونَ
Open ayah 41:3এক কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত হয়েছে আরবি কুরআনরূপে সেই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে।
بَشِيرٗا وَنَذِيرٗا فَأَعۡرَضَ أَكۡثَرُهُمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ
Open ayah 41:4সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, সুতরাং তারা শোনে না।
وَقَالُواْ قُلُوبُنَا فِيٓ أَكِنَّةٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ وَفِيٓ ءَاذَانِنَا وَقۡرٞ وَمِنۢ بَيۡنِنَا وَبَيۡنِكَ حِجَابٞ فَٱعۡمَلۡ إِنَّنَا عَٰمِلُونَ
Open ayah 41:5তারা বলে, ‘যে বিষয়ের দিকে আমাদেরকে আহ্বান করছ, সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আমাদের কানে আছে বধিরতা এবং আমাদের ও তোমার মাঝখানে আছে অন্তরাল। অতএব, তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি।’
قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَٱسۡتَقِيمُوٓاْ إِلَيۡهِ وَٱسۡتَغۡفِرُوهُۗ وَوَيۡلٞ لِّلۡمُشۡرِكِينَ
Open ayah 41:6বলো, ‘আমিও তোমাদের মতোই মানুষ, আমার প্রতি ওয়াহি আসে যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব, তাঁর দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাও। এবং তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করো। আর মুশরিকদের জন্যে রয়েছে দুর্ভোগ;’
ٱلَّذِينَ لَا يُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ
Open ayah 41:7যারা যাকাত প্রদান করে না এবং তারা পরকালও অস্বীকার করে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
Open ayah 41:8নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
۞قُلۡ أَئِنَّكُمۡ لَتَكۡفُرُونَ بِٱلَّذِي خَلَقَ ٱلۡأَرۡضَ فِي يَوۡمَيۡنِ وَتَجۡعَلُونَ لَهُۥٓ أَندَادٗاۚ ذَٰلِكَ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 41:9বলো, ‘তোমরা কি তাকে অস্বীকার করছ, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে! আর তোমরা তাঁর সমকক্ষ স্থির করছ? তিনি তো জগতসমূহের রব।’
وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ مِن فَوۡقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقۡوَٰتَهَا فِيٓ أَرۡبَعَةِ أَيَّامٖ سَوَآءٗ لِّلسَّآئِلِينَ
Open ayah 41:10তিনি এর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নির্ধারণ করেছেন; চার দিনের মধ্যে তাতে তার জীবনোপকরণের ব্যবস্থা করেছেন সুষমভাবে প্রার্থীদের জন্য।
ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِيَ دُخَانٞ فَقَالَ لَهَا وَلِلۡأَرۡضِ ٱئۡتِيَا طَوۡعًا أَوۡ كَرۡهٗا قَالَتَآ أَتَيۡنَا طَآئِعِينَ
Open ayah 41:11অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন — যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, ‘তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়।’ তারা বলল, ‘আমরা স্বেচ্ছায় এলাম।’
فَقَضَىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَاتٖ فِي يَوۡمَيۡنِ وَأَوۡحَىٰ فِي كُلِّ سَمَآءٍ أَمۡرَهَاۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَحِفۡظٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ
Open ayah 41:12অতঃপর তিনি তাদেরকে দুদিনে সাত আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধান পাঠালেন। আর আমি করলাম দুনিয়ার আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
فَإِنۡ أَعۡرَضُواْ فَقُلۡ أَنذَرۡتُكُمۡ صَٰعِقَةٗ مِّثۡلَ صَٰعِقَةِ عَادٖ وَثَمُودَ
Open ayah 41:13অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, ‘আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর শাস্তি সম্পর্কে আদ ও সামূদের শাস্তির মতো।’
إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ
Open ayah 41:14যখন তাদের কাছে এসেছিল রাসূলরা সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে এ কথা বলতে. যে, তোমরা আল্লাহ ব্যতীত কারও উপাসনা করো না। তারা বলেছিল, ‘আমাদের রব ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন; অতএব, আমরা তোমাদের আনীত বিষয় অস্বীকার করলাম।’
فَأَمَّا عَادٞ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَقَالُواْ مَنۡ أَشَدُّ مِنَّا قُوَّةًۖ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَهُمۡ هُوَ أَشَدُّ مِنۡهُمۡ قُوَّةٗۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ
Open ayah 41:15আদ জাতি পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, ‘আমাদের চেয়ে অধিক শক্তিধর কে?’ তারা কি লক্ষ করেনি যে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমার নিদর্শনাবলি অস্বীকার করত।
فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِيٓ أَيَّامٖ نَّحِسَاتٖ لِّنُذِيقَهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَخۡزَىٰۖ وَهُمۡ لَا يُنصَرُونَ
Open ayah 41:16অতঃপর আমি তাদেরকে পার্থিব-জীবনে লাঞ্ছনার শাস্তি আস্বাদন করানোর জন্য তাদের ওপর প্রেরণ করলাম ঝড়বায়ু, অশুভ দিনে। আর পরকালের শাস্তি তো আরও লাঞ্ছনাকর এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
وَأَمَّا ثَمُودُ فَهَدَيۡنَٰهُمۡ فَٱسۡتَحَبُّواْ ٱلۡعَمَىٰ عَلَى ٱلۡهُدَىٰ فَأَخَذَتۡهُمۡ صَٰعِقَةُ ٱلۡعَذَابِ ٱلۡهُونِ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 41:17আর সামূদ জাতিকে, তাদের আমি হিদায়াত দিয়েছিলাম, অতঃপর তারা হিদায়াতের বিপরীতে অন্ধত্বই পছন্দ করল। অতঃপর তাদের কৃতকর্মের কারণে তাদের অবমাননাকর শাস্তির বিপদ এসে পাকড়াও করল।
وَنَجَّيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
Open ayah 41:18যারা ঈমান এনেছিল ও তাকওয়া অবলম্বন করেছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
وَيَوۡمَ يُحۡشَرُ أَعۡدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمۡ يُوزَعُونَ
Open ayah 41:19যেদিন আল্লাহর শত্রুদের আগুনের কাছে সমবেত করা হবে। অতঃপর তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে।
حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيۡهِمۡ سَمۡعُهُمۡ وَأَبۡصَٰرُهُمۡ وَجُلُودُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 41:20এক পর্যায়ে যখন সেখানে তারা আসবে, তখন তাদের কান, চক্ষু ও ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সে সম্পর্কে যা তারা করত।
وَقَالُواْ لِجُلُودِهِمۡ لِمَ شَهِدتُّمۡ عَلَيۡنَاۖ قَالُوٓاْ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِيٓ أَنطَقَ كُلَّ شَيۡءٖۚ وَهُوَ خَلَقَكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 41:21তারা তাদের ত্বককে বলবে, ‘তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন?’ তারা বলবে, ‘যে আল্লাহ সবকিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।’
وَمَا كُنتُمۡ تَسۡتَتِرُونَ أَن يَشۡهَدَ عَلَيۡكُمۡ سَمۡعُكُمۡ وَلَآ أَبۡصَٰرُكُمۡ وَلَا جُلُودُكُمۡ وَلَٰكِن ظَنَنتُمۡ أَنَّ ٱللَّهَ لَا يَعۡلَمُ كَثِيرٗا مِّمَّا تَعۡمَلُونَ
Open ayah 41:22‘তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না; বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা কিছু করতে আল্লাহ তার অধিকাংশই জানেন না।’
وَذَٰلِكُمۡ ظَنُّكُمُ ٱلَّذِي ظَنَنتُم بِرَبِّكُمۡ أَرۡدَىٰكُمۡ فَأَصۡبَحۡتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ
Open ayah 41:23‘তোমাদের রব সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।’
فَإِن يَصۡبِرُواْ فَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡۖ وَإِن يَسۡتَعۡتِبُواْ فَمَا هُم مِّنَ ٱلۡمُعۡتَبِينَ
Open ayah 41:24অতঃপর যদি তারা ধৈর্যধারণ করে, তবুও জাহান্নামই তাদের আবাসস্থল। আর যদি তারা অনুগ্রহ কামনা করে, তবে তাদের অনুগ্রহ করা হবে না।
۞وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ
Open ayah 41:25আমি তাদের পেছনে সহচর লাগিয়ে দিয়েছিলাম, অতঃপর সঙ্গীরা তাদের অগ্র-পশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দেখিয়েছিল। তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হলো, যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَسۡمَعُواْ لِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَٱلۡغَوۡاْ فِيهِ لَعَلَّكُمۡ تَغۡلِبُونَ
Open ayah 41:26আর যারা কুফুরি করেছে তারা বলে, ‘তোমরা এ কুরআন শুনো না এবং তাতে হট্টগোল সৃষ্টি করো, যেন তোমরা জয়ী হতে পারো।’
فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ عَذَابٗا شَدِيدٗا وَلَنَجۡزِيَنَّهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 41:27সুতরাং আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ কাজের প্রতিফল দেব।
ذَٰلِكَ جَزَآءُ أَعۡدَآءِ ٱللَّهِ ٱلنَّارُۖ لَهُمۡ فِيهَا دَارُ ٱلۡخُلۡدِ جَزَآءَۢ بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ
Open ayah 41:28এটাই আল্লাহর শত্রুদের প্রতিফল। তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত তার প্রতিফলস্বরূপ।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيۡنِ أَضَلَّانَا مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ نَجۡعَلۡهُمَا تَحۡتَ أَقۡدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلۡأَسۡفَلِينَ
Open ayah 41:29কাফিররা বলবে, ‘হে আমাদের রব, যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যেন তারা অপমানিত হয়।’
إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ تَتَنَزَّلُ عَلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَبۡشِرُواْ بِٱلۡجَنَّةِ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ
Open ayah 41:30নিশ্চয়ই যারা বলে, ‘আমাদের রব আল্লাহ,’ অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় (এবং বলে), ‘তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো।’
نَحۡنُ أَوۡلِيَآؤُكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَلَكُمۡ فِيهَا مَا تَشۡتَهِيٓ أَنفُسُكُمۡ وَلَكُمۡ فِيهَا مَا تَدَّعُونَ
Open ayah 41:31‘দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম এবং পরকালেও, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমরা যা দাবি করবে।’
نُزُلٗا مِّنۡ غَفُورٖ رَّحِيمٖ
Open ayah 41:32এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন।
وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 41:33ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকাজ করে এবং বলে, ‘নিশ্চয়ই আমি একজন মুসলিম।’
وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ
Open ayah 41:34ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে তখন দেখবে তোমার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে, সে হবে অন্তরঙ্গ বন্ধু।
وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ
Open ayah 41:35এ চরিত্র তারাই লাভ করে, যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা অত্যন্ত ভাগ্যবান।
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 41:36আর যদি শয়তানের পক্ষ থেকে তুমি কোনো কুমন্ত্রণা অনুভব করো, তবে আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ
Open ayah 41:37তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিন, রাত, সূর্য ও চাঁদ। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না; আল্লাহকে সাজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধু তাঁরই ইবাদাত করো।
فَإِنِ ٱسۡتَكۡبَرُواْ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَهُمۡ لَا يَسۡـَٔمُونَ۩
Open ayah 41:38অতঃপর তারা যদি অহংকার করে, তবে যারা তোমার রবের কাছে আছে, তারা দিন-রাত তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না।
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ
Open ayah 41:39তাঁর এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর অতঃপর আমি যখন তার ওপর বৃষ্টি বর্ষণ করি, তখন সে আন্দোলিত ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি তাকে জীবিত করেন, তিনিই মৃতদের জীবন দানকারী। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তিমান।
إِنَّ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ ءَايَٰتِنَا لَا يَخۡفَوۡنَ عَلَيۡنَآۗ أَفَمَن يُلۡقَىٰ فِي ٱلنَّارِ خَيۡرٌ أَم مَّن يَأۡتِيٓ ءَامِنٗا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ٱعۡمَلُواْ مَا شِئۡتُمۡ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
Open ayah 41:40নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন থাকে না। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ, না যে কিয়ামাতের দিন নিরাপদে থাকবে? তোমরা যা ইচ্ছা তা-ই করো, নিশ্চয়ই তিনি সম্যক দ্রষ্টা তোমরা যা করো।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلذِّكۡرِ لَمَّا جَآءَهُمۡۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٞ
Open ayah 41:41নিশ্চয়ই যারা কুরআন আসার পর তা অস্বীকার করে, (তাদের মধ্যে চিন্তা-ভাবনার অভাব রয়েছে) আর এটা অবশ্যই এক সম্মানিত কিতাব।
لَّا يَأۡتِيهِ ٱلۡبَٰطِلُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَلَا مِنۡ خَلۡفِهِۦۖ تَنزِيلٞ مِّنۡ حَكِيمٍ حَمِيدٖ
Open ayah 41:42এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসার্হ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدۡ قِيلَ لِلرُّسُلِ مِن قَبۡلِكَۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ وَذُو عِقَابٍ أَلِيمٖ
Open ayah 41:43তোমাকে তো তা-ই বলা হয়, যা বলা হতো পূর্ববর্তী রাসূলগণকে। নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতা।
وَلَوۡ جَعَلۡنَٰهُ قُرۡءَانًا أَعۡجَمِيّٗا لَّقَالُواْ لَوۡلَا فُصِّلَتۡ ءَايَٰتُهُۥٓۖ ءَا۬عۡجَمِيّٞ وَعَرَبِيّٞۗ قُلۡ هُوَ لِلَّذِينَ ءَامَنُواْ هُدٗى وَشِفَآءٞۚ وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ فِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٞ وَهُوَ عَلَيۡهِمۡ عَمًىۚ أُوْلَٰٓئِكَ يُنَادَوۡنَ مِن مَّكَانِۭ بَعِيدٖ
Open ayah 41:44আমি যদি অনারব ভাষায় কুরআন অবতীর্ণ করতাম, তবে অবশ্যই তারা বলত, ‘এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কী আশ্চর্য যে, (কিতাব) অনারব ভাষায় আর রাসূল আরবীয়!’ বলো, ‘এটা বিশ্বাসীদের জন্য হিদায়াত ও রোগের প্রতিকার।’ আর যারা মু’মিন নয়, তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং তা (কুরআন) তাদের জন্য অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ
Open ayah 41:45আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি করা হয়েছিল। তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফায়সালা হয়ে যেত। আর তারা সে (কুরআন) সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত।
مَّنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ
Open ayah 41:46যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎকর্ম করে, তা তার ওপরই বর্তাবে। আর তোমার রব বান্দাদের প্রতি মোটেই অবিচারকারী নন।
۞إِلَيۡهِ يُرَدُّ عِلۡمُ ٱلسَّاعَةِۚ وَمَا تَخۡرُجُ مِن ثَمَرَٰتٖ مِّنۡ أَكۡمَامِهَا وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَيَوۡمَ يُنَادِيهِمۡ أَيۡنَ شُرَكَآءِي قَالُوٓاْ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٖ
Open ayah 41:47কিয়ামতের জ্ঞান তাঁরই দিকে প্রত্যাবর্তিত হয়। তাঁর অজ্ঞাতসারে কোনো ফল আবরণ থেকে বের হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। আর যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, আমার শরিকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে নিবেদন করছি যে, এ ব্যাপারে আমাদের থেকে কোনো সাক্ষী নেই।
وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَدۡعُونَ مِن قَبۡلُۖ وَظَنُّواْ مَا لَهُم مِّن مَّحِيصٖ
Open ayah 41:48পূর্বে তারা যাদের উপাসনা করত, তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে, তাদের কোনো নিষ্কৃতি নেই।
لَّا يَسۡـَٔمُ ٱلۡإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلۡخَيۡرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٞ قَنُوطٞ
Open ayah 41:49মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; কিন্তু যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে।
وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ
Open ayah 41:50বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না, কিয়ামাত সংঘটিত হবে। আর আমি যদি আমার রবের কাছে ফিরে যাই-ই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে, অতএব, আমি কাফিরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদের অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি।
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٖ
Open ayah 41:51আর আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে এড়িয়ে চলে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দু‘আ করতে থাকে।
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرۡتُم بِهِۦ مَنۡ أَضَلُّ مِمَّنۡ هُوَ فِي شِقَاقِۭ بَعِيدٖ
Open ayah 41:52বলো, ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতঃপর তোমরা একে অমান্য করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে?’
سَنُرِيهِمۡ ءَايَٰتِنَا فِي ٱلۡأٓفَاقِ وَفِيٓ أَنفُسِهِمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمۡ أَنَّهُ ٱلۡحَقُّۗ أَوَلَمۡ يَكۡفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 41:53অচিরেই আমি তাদেরকে আমার নিদর্শনাবলি প্রদর্শন করাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে সুস্পষ্ট হবে যে, নিশ্চয়ই তা (কুরআন) সত্য। এটাও কি যথেষ্ট নয় তোমার রব সম্পর্কে যে তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত।
أَلَآ إِنَّهُمۡ فِي مِرۡيَةٖ مِّن لِّقَآءِ رَبِّهِمۡۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطُۢ
Open ayah 41:54শুনে রাখো, তারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে রয়েছে; শুনে রাখো, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।