الشورى
Ash-Shura
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 42:1হা মী-ম।
عٓسٓقٓ
Open ayah 42:2আ-ইন, সী-ন ক্বা-ফ।
كَذَٰلِكَ يُوحِيٓ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 42:3এভাবেই পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি ওয়াহি প্রেরণ করেন।
لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ
Open ayah 42:4আকাশমণ্ডলিতে যা-কিছু আছে এবং যা-কিছু আছে যমিনে, সবই তাঁর অধীন। তিনি সমুন্নত, সুমহান।
تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِن فَوۡقِهِنَّۚ وَٱلۡمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُونَ لِمَن فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 42:5আকাশ তাদের উপর থেকে বিদীর্ণ হওয়ার উপক্রম হয় আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীতে যারা আছে, তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহই ক্ষমাশীল, অসীম দয়ালু।
وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيۡهِمۡ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ
Open ayah 42:6যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের ওপর সম্যক দৃষ্টি রাখেন, আর তুমি তাদের কর্মবিধায়ক নও।
وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَا وَتُنذِرَ يَوۡمَ ٱلۡجَمۡعِ لَا رَيۡبَ فِيهِۚ فَرِيقٞ فِي ٱلۡجَنَّةِ وَفَرِيقٞ فِي ٱلسَّعِيرِ
Open ayah 42:7এভাবে আমি তোমার প্রতি আরবিভাষায় কুরআন অবতীর্ণ করেছি, যেন তুমি উম্মুল কুরা (মাক্কা) ও তার আশপাশের লোকদের সতর্ক করতে পারো এবং সতর্ক করতে পারো সমবেত হবার দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে (প্রবেশ করবে)।
وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
Open ayah 42:8আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদের একই দলভুক্ত করতে পারতেন; কিন্তু তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে প্রবেশ করান, আর সীমালঙ্ঘনকারীদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই।
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۖ فَٱللَّهُ هُوَ ٱلۡوَلِيُّ وَهُوَ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 42:9তারা কি তাঁর পরিবর্তে অপরকে অভিভাবক স্থির করেছে? অথচ আল্লাহই একমাত্র অভিভাবক। তিনি মৃতদের জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
وَمَا ٱخۡتَلَفۡتُمۡ فِيهِ مِن شَيۡءٖ فَحُكۡمُهُۥٓ إِلَى ٱللَّهِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّي عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ
Open ayah 42:10তোমরা যে বিষয়েই মতভেদ করো, তার ফায়সালা তো আল্লাহর নিকট। তিনিই আল্লাহ—আমার রব; আমি তাঁরই ওপর নির্ভর করি এবং আমি তাঁরই অভিমুখী হই।
فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ أَزۡوَٰجٗا يَذۡرَؤُكُمۡ فِيهِۚ لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
Open ayah 42:11তিনি আসমানসমূহ ও যমিনের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া (সৃষ্টি করেছেন)। এভাবে তিনি তোমাদের (বংশ) বিস্তার করেন। কোনো কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
Open ayah 42:12আকাশ ও পৃথিবীর চাবি তাঁর নিকট। তিনি যার জন্য ইচ্ছা রিযিক বৃদ্ধি করেন এবং সংকীর্ণ করেন। তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ।
۞شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِۚ ٱللَّهُ يَجۡتَبِيٓ إِلَيۡهِ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَن يُنِيبُ
Open ayah 42:13তিনি তোমাদের জন্য দীনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন, যা দ্বারা আদেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি এবং যা দ্বারা আদেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। মুশরিকদের কাছে দুঃসাধ্য বলে মনে হয় যার প্রতি তুমি তাদের আহ্বান করছ, আল্লাহ যাকে ইচ্ছা তাঁর জন্য মনোনীত করেন এবং যে তাঁর অভিমুখী হয়, তাকে তার (দীনের) দিকে হিদায়াত দান করেন।
وَمَا تَفَرَّقُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى لَّقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُواْ ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِهِمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ
Open ayah 42:14তাদের কাছে জ্ঞান আসার পর কেবল তারা পারস্পরিক বিদ্বেষের কারণে মতভেদ করেছে। যদি তোমার রবের পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্বসিদ্ধান্ত না থাকত, তবে তাদের ফায়সালা হয়ে যেত। আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে।
فَلِذَٰلِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡۖ وَقُلۡ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٖۖ وَأُمِرۡتُ لِأَعۡدِلَ بَيۡنَكُمُۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمۡۖ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡۖ لَا حُجَّةَ بَيۡنَنَا وَبَيۡنَكُمُۖ ٱللَّهُ يَجۡمَعُ بَيۡنَنَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ
Open ayah 42:15সুতরাং একারণে তুমি দাওয়াত দাও এবং অবিচল থাকো; যেমন তুমি আদিষ্ট হয়েছো। তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, আমি তাতে ঈমান এনেছি। আমি তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব ও তোমাদের রব। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন।
وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ٱسۡتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمۡ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمۡ وَعَلَيۡهِمۡ غَضَبٞ وَلَهُمۡ عَذَابٞ شَدِيدٌ
Open ayah 42:16আর আল্লাহর দীন মেনে নেওয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয়, তাদের বিতর্ক তাদের রবের কাছে অবান্তর, তাদের প্রতি আল্লাহর গযব এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
ٱللَّهُ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ وَٱلۡمِيزَانَۗ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٞ
Open ayah 42:17আল্লাহই সত্যসহ কিতাব ও (ইনসাফের) মানদণ্ড অবতীর্ণ করেছেন। আর তুমি কি জানো, সম্ভবত কিয়ামত আসন্ন।
يَسۡتَعۡجِلُ بِهَا ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِهَاۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ مُشۡفِقُونَ مِنۡهَا وَيَعۡلَمُونَ أَنَّهَا ٱلۡحَقُّۗ أَلَآ إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ فِي ٱلسَّاعَةِ لَفِي ضَلَٰلِۭ بَعِيدٍ
Open ayah 42:18যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে ত্বরিত কামনা করে। আর যারা ঈমানদার তারা তাতে ভীত-সন্ত্রস্ত থাকে এবং জানে যে, তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে, তারা চূড়ান্ত পথভ্রষ্টতায় রয়েছে।
ٱللَّهُ لَطِيفُۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ
Open ayah 42:19আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি সূক্ষ্মদর্শী। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী।
مَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلۡأٓخِرَةِ نَزِدۡ لَهُۥ فِي حَرۡثِهِۦۖ وَمَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِن نَّصِيبٍ
Open ayah 42:20যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য তার ফসল বাড়িয়ে দিই। আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দিয়ে দিই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না।
أَمۡ لَهُمۡ شُرَكَٰٓؤُاْ شَرَعُواْ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمۡ يَأۡذَنۢ بِهِ ٱللَّهُۚ وَلَوۡلَا كَلِمَةُ ٱلۡفَصۡلِ لَقُضِيَ بَيۡنَهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 42:21তাদের কি এমন কতগুলো শরিক আছে, যারা তাদের জন্য ধর্মের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকত, তবে তাদের ব্যাপারে ফায়সালা হয়ে যেত। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
تَرَى ٱلظَّٰلِمِينَ مُشۡفِقِينَ مِمَّا كَسَبُواْ وَهُوَ وَاقِعُۢ بِهِمۡۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي رَوۡضَاتِ ٱلۡجَنَّاتِۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ
Open ayah 42:22তুমি যালিমদের তাদের কৃতকর্মের জন্যে ভীত-সন্ত্রস্ত দেখবে। আর তা তাদের ওপর পতিত হবেই। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে, তা-ই তাদের জন্য তাদের রবের কাছে থাকবে। এটাই মহাপুরস্কার।
ذَٰلِكَ ٱلَّذِي يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًا إِلَّا ٱلۡمَوَدَّةَ فِي ٱلۡقُرۡبَىٰۗ وَمَن يَقۡتَرِفۡ حَسَنَةٗ نَّزِدۡ لَهُۥ فِيهَا حُسۡنًاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ شَكُورٌ
Open ayah 42:23এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে। বলো, আমি তার (দাওয়াতের) জন্য তোমাদের কাছে আত্মীয়তাজনিত সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। আর যে কেউ অর্জন করে উত্তম আমল, আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗاۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخۡتِمۡ عَلَىٰ قَلۡبِكَۗ وَيَمۡحُ ٱللَّهُ ٱلۡبَٰطِلَ وَيُحِقُّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦٓۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 42:24নাকি তারা বলে যে, সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে? যদি আল্লাহ ইচ্ছা করতেন, তোমার অন্তরে মোহর এঁটে দিতেন। বস্তুত আল্লাহ মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত।
وَهُوَ ٱلَّذِي يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَعۡفُواْ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعۡلَمُ مَا تَفۡعَلُونَ
Open ayah 42:25আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমরা যা করো—তা তিনি জানেন।
وَيَسۡتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۚ وَٱلۡكَٰفِرُونَ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞ
Open ayah 42:26এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তিনি তাদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বর্ধিত করেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
۞وَلَوۡ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزۡقَ لِعِبَادِهِۦ لَبَغَوۡاْ فِي ٱلۡأَرۡضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٖ مَّا يَشَآءُۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرُۢ بَصِيرٞ
Open ayah 42:27আর যদি আল্লাহ তাঁর বান্দাদের জন্য রিযিক প্রশস্ত করে দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত; কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা, অবতীর্ণ করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সর্বজান্তা ও সর্বদ্রষ্টা।
وَهُوَ ٱلَّذِي يُنَزِّلُ ٱلۡغَيۡثَ مِنۢ بَعۡدِ مَا قَنَطُواْ وَيَنشُرُ رَحۡمَتَهُۥۚ وَهُوَ ٱلۡوَلِيُّ ٱلۡحَمِيدُ
Open ayah 42:28এবং তারা যখন নিরাশ হয়ে পড়ে, তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই অভিভাবক, প্রশংসিত।
وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٖۚ وَهُوَ عَلَىٰ جَمۡعِهِمۡ إِذَا يَشَآءُ قَدِيرٞ
Open ayah 42:29আর তাঁর নিদর্শনসমূহ থেকে আছে, আসমান ও যমিনের সৃষ্টি এবং উভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা করবেন, এগুলোকে একত্র করতে সক্ষম।
وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٖ فَبِمَا كَسَبَتۡ أَيۡدِيكُمۡ وَيَعۡفُواْ عَن كَثِيرٖ
Open ayah 42:30তোমাদের ওপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি অনেক কিছু ক্ষমা করে দেন।
وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ
Open ayah 42:31আর তোমরা পৃথিবীতে (আল্লাহকে) অক্ষম করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের নেই কোনো অভিভাবক, এবং নেই সাহায্যকারীও।
وَمِنۡ ءَايَٰتِهِ ٱلۡجَوَارِ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
Open ayah 42:32এবং তাঁর নিদর্শবলি থেকে আছে সমুদ্রে ভাসমান পর্বতসদৃশ নৌযানসমূহ।
إِن يَشَأۡ يُسۡكِنِ ٱلرِّيحَ فَيَظۡلَلۡنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٍ
Open ayah 42:33তিনি যদি ইচ্ছা করেন, বাতাসকে স্তব্ধ করে দিতে পারেন। তখন নৌযানসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয়ই এতে প্রত্যেক সবরকারী, কৃতজ্ঞের জন্য রয়েছে অনেক নিদর্শন।
أَوۡ يُوبِقۡهُنَّ بِمَا كَسَبُواْ وَيَعۡفُ عَن كَثِيرٖ
Open ayah 42:34অথবা তারা যা অর্জন করেছে, সেকারণে সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন।
وَيَعۡلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٖ
Open ayah 42:35আর যারা আমার নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জানতে পারে, তাদের কোনো পালানোর জায়গা নেই।
فَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰ لِلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
Open ayah 42:36অতএব, তোমাদের যা-কিছু দেওয়া হয়েছে, তা পার্থিব-জীবনের ভোগমাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য, যারা ঈমান আনে ও তাদের রবের ওপর ভরসা করে।
وَٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ وَإِذَا مَا غَضِبُواْ هُمۡ يَغۡفِرُونَ
Open ayah 42:37যারা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন তারা ক্রোধান্বিত হয়, তখন তারা ক্ষমা করে দেয়,
وَٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَمۡرُهُمۡ شُورَىٰ بَيۡنَهُمۡ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
Open ayah 42:38যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে; পরামর্শক্রমে পারস্পরিক কর্ম করে এবং আমি তাদের যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে,
وَٱلَّذِينَ إِذَآ أَصَابَهُمُ ٱلۡبَغۡيُ هُمۡ يَنتَصِرُونَ
Open ayah 42:39আর যারা যখন তাদের ওপর নিপীড়ন আপতিত হয়, তখন তারা প্রতিশোধ গ্রহণ করে।
وَجَزَٰٓؤُاْ سَيِّئَةٖ سَيِّئَةٞ مِّثۡلُهَاۖ فَمَنۡ عَفَا وَأَصۡلَحَ فَأَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ
Open ayah 42:40আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। সুতরাং যে ক্ষমা করে ও আপস করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয়ই তিনি অত্যাচারীদের পছন্দ করেন না।
وَلَمَنِ ٱنتَصَرَ بَعۡدَ ظُلۡمِهِۦ فَأُوْلَٰٓئِكَ مَا عَلَيۡهِم مِّن سَبِيلٍ
Open ayah 42:41নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।
إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظۡلِمُونَ ٱلنَّاسَ وَيَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 42:42কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে , যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে নৈরাজ্য সৃষ্টি করে; তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ
Open ayah 42:43অবশ্যই যে ধৈর্যধারণ করে ও ক্ষমা করে; নিশ্চয় তা দৃঢ় সংকল্পেরই কাজ।
وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِيّٖ مِّنۢ بَعۡدِهِۦۗ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَ يَقُولُونَ هَلۡ إِلَىٰ مَرَدّٖ مِّن سَبِيلٖ
Open ayah 42:44আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার পর তার জন্য কোনো অভিভাবক নেই। পাপাচারীরা যখন শাস্তি দেখবে, তখন তুমি তাদের দেখবে যে, তারা বলছে আমাদের প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি?
وَتَرَىٰهُمۡ يُعۡرَضُونَ عَلَيۡهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرۡفٍ خَفِيّٖۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِي عَذَابٖ مُّقِيمٖ
Open ayah 42:45আর তুমি তাদের দেখবে, তাদেরকে তার (জাহান্নামের) সামনে উপস্থিত করা হচ্ছে; অপমানে অবনত অবস্থায় তাকিয়ে আছে অর্ধনিমীলিত চোখে। মু’মিনরা বলবে, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই, যারা নিজেদের ও তাদের পরিবার-পরিজনের ক্ষতিসাধন করেছে। শুনে রাখো, সীমালঙ্ঘনকারীরা স্থায়ী শাস্তিতে থাকবে।
وَمَا كَانَ لَهُم مِّنۡ أَوۡلِيَآءَ يَنصُرُونَهُم مِّن دُونِ ٱللَّهِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن سَبِيلٍ
Open ayah 42:46আল্লাহ ব্যতীত তাদের এমন কোনো অভিভাবক থাকবে না, যে তাদের সাহায্য করবে। এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোনো উপায় নেই।
ٱسۡتَجِيبُواْ لِرَبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۚ مَا لَكُم مِّن مَّلۡجَإٖ يَوۡمَئِذٖ وَمَا لَكُم مِّن نَّكِيرٖ
Open ayah 42:47তোমরা তোমাদের রবের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেই দিবস আসার পূর্বে যার কোনো প্রতিরোধ নেই; সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং থাকবে না তোমাদের জন্য কোনো প্রতিহতকারী।
فَإِنۡ أَعۡرَضُواْ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظًاۖ إِنۡ عَلَيۡكَ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَإِنَّآ إِذَآ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ فَرِحَ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَإِنَّ ٱلۡإِنسَٰنَ كَفُورٞ
Open ayah 42:48যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি। তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই, তখন সে তাতে উচ্ছ্বসিত হয়, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর আপতিত হয় কোনো অনিষ্ট, তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায়।
لِّلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثٗا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
Open ayah 42:49আসমান ও যমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانٗا وَإِنَٰثٗاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٞ قَدِيرٞ
Open ayah 42:50অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
۞وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحۡيًا أَوۡ مِن وَرَآيِٕ حِجَابٍ أَوۡ يُرۡسِلَ رَسُولٗا فَيُوحِيَ بِإِذۡنِهِۦ مَا يَشَآءُۚ إِنَّهُۥ عَلِيٌّ حَكِيمٞ
Open ayah 42:51কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন, ওয়াহির মাধ্যম বতীত অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোনো দূত পাঠাবেন, অতঃপর আল্লাহ যা চান, সে তাঁর অনুমতিক্রমে তা ব্যক্ত করে। নিশ্চয়ই তিনি সমুন্নত প্রজ্ঞাময়।
وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ رُوحٗا مِّنۡ أَمۡرِنَاۚ مَا كُنتَ تَدۡرِي مَا ٱلۡكِتَٰبُ وَلَا ٱلۡإِيمَٰنُ وَلَٰكِن جَعَلۡنَٰهُ نُورٗا نَّهۡدِي بِهِۦ مَن نَّشَآءُ مِنۡ عِبَادِنَاۚ وَإِنَّكَ لَتَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 42:52আর এভাবে আমি তোমার কাছে রূহ-কে ওয়াহি করে পাঠিয়েছি আমার আদেশক্রমে। তুমি তো জানতে না, কিতাব কী এবং ঈমান কী? কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। নিশ্চয়ই তুমি সরল পথের দিকে নির্দেশনা দাও—
صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلۡأُمُورُ
Open ayah 42:53সেই আল্লাহর পথ; আসমান ও যমিনে যা-কিছু আছে, সব যার অধীনে। শুনে রাখো, আল্লাহর দিকেই সকল বিষয়ে প্রত্যাবর্তন করে।