الزخرف

Az-Zukhruf

Ornaments of gold · Surah 43 · Ayahs: 89 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মী-ম।

  2. وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 43:2

    শপথ সুস্পষ্ট কিতাবের,

  3. إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 43:3

    আমি একে করেছি কুরআনরূপে আরবিভাষায়, যেন তোমরা বুঝতে পার।

  4. وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ

    Open ayah 43:4

    নিশ্চয়ই এ কুরআন আমার কাছে উম্মুল কিতাবে আছে, তা সমুন্নত, জ্ঞানগর্ভ।

  5. أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ

    Open ayah 43:5

    আমি কি তোমাদের কাছ থেকে এই কুরআন প্রত্যাহার করে নেব এ কারণে যে, তোমরা অবাধ্য সম্প্রদায়?

  6. وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:6

    আর পূর্ববর্তীদের মধ্যে আমি অনেক নবি পাঠিয়েছিলাম।

  7. وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 43:7

    যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে, তারা তার সাথে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

  8. فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:8

    আমি তাদের চেয়ে অধিক শক্তি-সম্পন্নদের ধ্বংস করে দিয়েছি। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।

  9. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:9

    তুমি যদি তাদের জিজ্ঞাসা করো, কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ।

  10. ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

    Open ayah 43:10

    যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ, যেন তোমরা সঠিক পথ পেতে পার।

  11. وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ

    Open ayah 43:11

    আর যিনি আকাশ থেকে পরিমিত বারি বর্ষণ করেন; অতঃপর আমি তা দ্বারা মৃত পৃথিবীকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদের উত্থিত করা হবে।

  12. وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ

    Open ayah 43:12

    আর যিনি প্রত্যেকের যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন নৌযান ও চতুষ্পদ জন্তু—যেন তোমরা আরোহণ করো,

  13. لِتَسۡتَوُۥاْ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذۡكُرُواْ نِعۡمَةَ رَبِّكُمۡ إِذَا ٱسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُولُواْ سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ

    Open ayah 43:13

    যেন তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। অতঃপর তোমাদের রবের নিয়ামত স্মরণ করো যখন তোমরা তার উপর স্থির হয়ে বসো এবং বলো—পবিত্র ও মহান তিনি, যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন। আমরা তাদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না।

  14. وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ

    Open ayah 43:14

    আর আমরা অবশ্যই আমাদের রবের দিকে ফিরে যাব।

  15. وَجَعَلُواْ لَهُۥ مِنۡ عِبَادِهِۦ جُزۡءًاۚ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ مُّبِينٌ

    Open ayah 43:15

    আর তারা তাঁর বান্দাদের মধ্য থেকে তাঁর জন্য অংশ স্থির করেছে। নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।

  16. أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخۡلُقُ بَنَاتٖ وَأَصۡفَىٰكُم بِٱلۡبَنِينَ

    Open ayah 43:16

    তিনি কি যা সৃষ্টি করেছেন, তা থেকে কন্যাসন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের বিশিষ্ট করেছেন পুত্রসন্তান দ্বারা?

  17. وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ

    Open ayah 43:17

    অথচ যখন তাদের কাউকে (কন্যাসন্তানের) সুসংবাদ দেওয়া হয়, সে ব্যাপারে, যা (কন্যাসন্তান) রহমানের প্রতি সে দৃষ্টান্ত আরোপ করে, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায়। এবং সে ভারাক্রান্ত হয়ে পড়ে।

  18. أَوَمَن يُنَشَّؤُاْ فِي ٱلۡحِلۡيَةِ وَهُوَ فِي ٱلۡخِصَامِ غَيۡرُ مُبِينٖ

    Open ayah 43:18

    (তারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান,) যে অলংকারে লালিত-পালিত হয় এবং সে তর্ক-বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অক্ষম।

  19. وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ

    Open ayah 43:19

    তারা ফেরেশতাদেরকে নারী স্থির করে—যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? অচিরেই তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে।

  20. وَقَالُواْ لَوۡ شَآءَ ٱلرَّحۡمَٰنُ مَا عَبَدۡنَٰهُمۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ 

    Open ayah 43:20

    এবং তারা বলে, যদি রহমান ইচ্ছা করতেন, আমরা ওদের উপাসনা করতাম না। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই; তারা তো কেবল অনুমানে কথা বলে।

  21. أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا مِّن قَبۡلِهِۦ فَهُم بِهِۦ مُسۡتَمۡسِكُونَ

    Open ayah 43:21

    আমি কি তাদেরকে তার (কুরআনের) পূর্বে কোনো কিতাব দিয়েছি, যা তারা আঁকড়ে ধরে আছে?

  22. بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ

    Open ayah 43:22

    বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একই মতাদর্শে এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুস্মরণ করছি।

  23. وَكَذَٰلِكَ مَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقۡتَدُونَ

    Open ayah 43:23

    এভাবে তোমার পূর্বে আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি, তখনই তার বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি এ মতাদর্শে এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।

  24. ۞قَٰلَ أَوَلَوۡ جِئۡتُكُم بِأَهۡدَىٰ مِمَّا وَجَدتُّمۡ عَلَيۡهِ ءَابَآءَكُمۡۖ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 43:24

    সে (সতর্ককারী) বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদের যার (যে পথের) উপর পেয়েছ, আমি যদি তার চেয়ে উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে আসি, (তবুও কি তোমরা তাই বলবে)? তারা বলত, ‘তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকারকারী।

  25. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 43:25

    অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখো, কেমন ছিল মিথ্যারোপকারীদের পরিণাম।

  26. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوۡمِهِۦٓ إِنَّنِي بَرَآءٞ مِّمَّا تَعۡبُدُونَ

    Open ayah 43:26

    যখন ইবরাহীম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের উপাসনা করো, তাদের থেকে আমি সম্পর্ক-মুক্ত।

  27. إِلَّا ٱلَّذِي فَطَرَنِي فَإِنَّهُۥ سَيَهۡدِينِ

    Open ayah 43:27

    তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর নিশ্চয় তিনিই আমাকে হিদায়াত দান করবেন।

  28. وَجَعَلَهَا كَلِمَةَۢ بَاقِيَةٗ فِي عَقِبِهِۦ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:28

    আর এটিকে সে তার পরবর্তীদের জন্য অমর বাণীরূপে রেখে গেছে, যেন তারা প্রত্যাবর্তন করে।

  29. بَلۡ مَتَّعۡتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡحَقُّ وَرَسُولٞ مُّبِينٞ

    Open ayah 43:29

    বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদের জীবনোপভোগ করতে দিয়েছি, অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাসূল এসেছে।

  30. وَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ قَالُواْ هَٰذَا سِحۡرٞ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ 

    Open ayah 43:30

    আর যখন সত্য তাদের কাছে এল, তখন তারা বলল, এটা জাদু, আমরা তা অস্বীকারকারী।

  31. وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ عَلَىٰ رَجُلٖ مِّنَ ٱلۡقَرۡيَتَيۡنِ عَظِيمٍ

    Open ayah 43:31

    তারা বলে, এই কুরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির ওপর অবতীর্ণ হলো না?

  32. أَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 43:32

    তারা কি তোমার রবের রহমত বণ্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের ওপর উন্নীত করেছি, যেন একে অপরকে সেবকরূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে, তোমার রবের রহমত তা থেকে উত্তম।

  33. وَلَوۡلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ لَّجَعَلۡنَا لِمَن يَكۡفُرُ بِٱلرَّحۡمَٰنِ لِبُيُوتِهِمۡ سُقُفٗا مِّن فِضَّةٖ وَمَعَارِجَ عَلَيۡهَا يَظۡهَرُونَ

    Open ayah 43:33

    যদি সব মানুষ এক উম্মাহ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা দয়াময়কে অস্বীকার করে, আমি তাদেরকে তাদের ঘরের জন্য রূপা নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর তারা চড়ত।

  34. وَلِبُيُوتِهِمۡ أَبۡوَٰبٗا وَسُرُرًا عَلَيۡهَا يَتَّكِـُٔونَ

    Open ayah 43:34

    এবং তাদের ঘরের জন্য দরজা ও পালঙ্ক, যাতে তারা হেলান দেয়।

  35. وَزُخۡرُفٗاۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَٱلۡأٓخِرَةُ عِندَ رَبِّكَ لِلۡمُتَّقِينَ

    Open ayah 43:35

    এবং স্বর্ণনির্মিতও। এগুলো সবই তো পার্থিব-জীবনের ভোগসামগ্রী মাত্র। আর তোমার রবের কাছে পরকালের কল্যাণ রয়েছে মুত্তাকিদের জন্য।

  36. وَمَن يَعۡشُ عَن ذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ نُقَيِّضۡ لَهُۥ شَيۡطَٰنٗا فَهُوَ لَهُۥ قَرِينٞ

    Open ayah 43:36

    যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।

  37. وَإِنَّهُمۡ لَيَصُدُّونَهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ

    Open ayah 43:37

    আর নিশ্চয় তারা (শয়তান) মানুষকে সৎপথ থেকে বাধা দেয়। অথচ তারা মনে করে, নিশ্চয় তারা সৎপথপ্রাপ্ত।

  38. حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيۡتَ بَيۡنِي وَبَيۡنَكَ بُعۡدَ ٱلۡمَشۡرِقَيۡنِ فَبِئۡسَ ٱلۡقَرِينُ

    Open ayah 43:38

    অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে (শয়তানকে) বলবে, হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত, আর কতই নিকৃষ্ট সঙ্গী সে।

  39. وَلَن يَنفَعَكُمُ ٱلۡيَوۡمَ إِذ ظَّلَمۡتُمۡ أَنَّكُمۡ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

    Open ayah 43:39

    আর আজ (তোমাদের এই অনুতাপ) কিছুতেই কোনো উপকারে আসবে না, যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছিলে। তোমরা তো সকলেই শাস্তিতে পরস্পর অংশীদার।

  40. أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ أَوۡ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَمَن كَانَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 43:40

    তুমি কি বধিরকে শোনাতে পারবে? অথবা হিদায়াত করতে পারবে অন্ধকে ও তাকে, যে স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে?

  41. فَإِمَّا نَذۡهَبَنَّ بِكَ فَإِنَّا مِنۡهُم مُّنتَقِمُونَ

    Open ayah 43:41

    আমি যদি তোমাকে নিয়ে যাই, তবুও আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নেব।

  42. أَوۡ نُرِيَنَّكَ ٱلَّذِي وَعَدۡنَٰهُمۡ فَإِنَّا عَلَيۡهِم مُّقۡتَدِرُونَ

    Open ayah 43:42

    অথবা আমি তাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি, তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই, তবে আমি অবশ্যই তাদের ওপর পূর্ণ ক্ষমতাবান।

  43. فَٱسۡتَمۡسِكۡ بِٱلَّذِيٓ أُوحِيَ إِلَيۡكَۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 43:43

    অতএব, তোমার প্রতি যে ওয়াহি নাযিল করা হয়, তা দৃঢ়ভাবে অবলম্বন করো। নিঃসন্দেহে তুমি সরল পথে রয়েছ।

  44. وَإِنَّهُۥ لَذِكۡرٞ لَّكَ وَلِقَوۡمِكَۖ وَسَوۡفَ تُسۡـَٔلُونَ

    Open ayah 43:44

    আর নিশ্চয়ই এটা তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ এবং শিগগির তোমরা জিজ্ঞাসিত হবে।

  45. وَسۡـَٔلۡ مَنۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلۡنَا مِن دُونِ ٱلرَّحۡمَٰنِ ءَالِهَةٗ يُعۡبَدُونَ

    Open ayah 43:45

    তোমার পূর্বে আমি যেসব রাসূল পাঠিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করো, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম, যার ইবাদাত করা যায়?

  46. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 43:46

    আমি মূসাকে আমার নিদর্শনাবলি দিয়ে ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্বজগতের রবের রাসূল।

  47. فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنۡهَا يَضۡحَكُونَ

    Open ayah 43:47

    অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলি-সহ এল। তখন তারা তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতে লাগল।

  48. وَمَا نُرِيهِم مِّنۡ ءَايَةٍ إِلَّا هِيَ أَكۡبَرُ مِنۡ أُخۡتِهَاۖ وَأَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:48

    আর আমি তাদের এমন কোনো নিদর্শন দেখাইনি, যা তার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয় এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, যেন তারা ফিরে আসে।

  49. وَقَالُواْ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهۡتَدُونَ

    Open ayah 43:49

    তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে সে বিষয় প্রার্থনা করো, যার প্রতিশ্রুতি তিনি তোমাকে দিয়েছেন; তবেই আমরা অবশ্যই সৎপথপ্রাপ্ত হব।

  50. فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِذَا هُمۡ يَنكُثُونَ 

    Open ayah 43:50

    অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করল।

  51. وَنَادَىٰ فِرۡعَوۡنُ فِي قَوۡمِهِۦ قَالَ يَٰقَوۡمِ أَلَيۡسَ لِي مُلۡكُ مِصۡرَ وَهَٰذِهِ ٱلۡأَنۡهَٰرُ تَجۡرِي مِن تَحۡتِيٓۚ أَفَلَا تُبۡصِرُونَ

    Open ayah 43:51

    ফিরআউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করল, ‘হে আমার সম্প্রদায়, মিসরের রাজত্ব কি আমার নয়? এই নদীগুলো আমার পাদদেশ দিয়ে প্রবাহিত নয়?। তোমরা কি দেখো না?

  52. أَمۡ أَنَا۠ خَيۡرٞ مِّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ مَهِينٞ وَلَا يَكَادُ يُبِينُ

    Open ayah 43:52

    অথবা আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন? এবং স্পষ্টভাবে বর্ণনা করতে পারে না।

  53. فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ

    Open ayah 43:53

    তাকে কেন দেওয়া হলো না স্বর্ণ-বালা, অথবা কেন তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে এল না?

  54. فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 43:54

    অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

  55. فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 43:55

    অতঃপর যখন তারা আমাকে আশাহত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে নিমজ্জিত করলাম।

  56. فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ

    Open ayah 43:56

    অতঃপর আমি তাদেরকে পরবর্তীদের জন্যে অতীত স্মৃতি ও দৃষ্টান্ত করে দিলাম।

  57. ۞وَلَمَّا ضُرِبَ ٱبۡنُ مَرۡيَمَ مَثَلًا إِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّونَ

    Open ayah 43:57

    আর যখনই মারইয়াম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই তোমার সম্প্রদায় তাতে হট্টগোল শুরু করে দিল।

  58. وَقَالُوٓاْ ءَأَٰلِهَتُنَا خَيۡرٌ أَمۡ هُوَۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلَۢاۚ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُونَ

    Open ayah 43:58

    এবং তারা বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, নাকি সে? তারা তোমার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যেই করে। বস্তুত তারা হলো বিতর্ককারী সম্প্রদায়।

  59. إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 43:59

    সে তো এক বান্দাই বটে, যার প্রতি আমি অনুগ্রহ করেছি এবং তাকে আমি করেছি বনি ইসরাঈলের জন্য দৃষ্টান্ত;

  60. وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنكُم مَّلَٰٓئِكَةٗ فِي ٱلۡأَرۡضِ يَخۡلُفُونَ 

    Open ayah 43:60

    আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো।

  61. وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:61

    নিশ্চয় সে হলো কিয়ামতের নিদর্শন। কাজেই তোমরা তাতে সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটাই সরল পথ।

  62. وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيۡطَٰنُۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 43:62

    শয়তান যেন কিছুতেই তোমাদের নিবৃত্ত না করে। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু।

  63. وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُم بِٱلۡحِكۡمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعۡضَ ٱلَّذِي تَخۡتَلِفُونَ فِيهِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 43:63

    ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ এল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কিছু বিষয়ে মতভেদ করছ, তা তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো।

  64. إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:64

    নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব। অতএব, তাঁর ইবাদাত করো। এটা সরল পথ।

  65. فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ ظَلَمُواْ مِنۡ عَذَابِ يَوۡمٍ أَلِيمٍ

    Open ayah 43:65

    অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং সীমালঙ্ঘনকারীদের জন্যে দুর্ভোগ, যন্ত্রণাদায়ক দিনের শাস্তির।

  66. هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 43:66

    তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে, আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা অনুধাবনও করতে পারবে না।

  67. ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ

    Open ayah 43:67

    বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা ব্যতীত।

  68. يَٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ

    Open ayah 43:68

    হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না,

  69. ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ

    Open ayah 43:69

    যারা আমার আয়াতসমূহে ঈমান এনেছিল এবং তারা ছিল আত্মসমর্পণকারী,

  70. ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ 

    Open ayah 43:70

    তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তোমাদের সন্তুষ্ট করা হবে।

  71. يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 43:71

    তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণ-নির্মিত থালা ও পানপাত্র এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং যাতে চোখ তৃপ্ত হয়। এবং তোমরা সেখানে স্থায়ী।

  72. وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 43:72

    এটাই জান্নাত; তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে, তার ফলস্বরূপ, যা তোমরা করতে।

  73. لَكُمۡ فِيهَا فَٰكِهَةٞ كَثِيرَةٞ مِّنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 43:73

    সেখানে তোমাদের জন্যে আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে।

  74. إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ

    Open ayah 43:74

    নিশ্চয়ই অপরাধীরা চিরকাল জাহান্নামের শাস্তিতে থাকবে।

  75. لَا يُفَتَّرُ عَنۡهُمۡ وَهُمۡ فِيهِ مُبۡلِسُونَ

    Open ayah 43:75

    তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে।

  76. وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُواْ هُمُ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 43:76

    আমি তাদের প্রতি অবিচার করিনি; কিন্তু তারাই ছিল সীমালঙ্ঘনকারী।

  77. وَنَادَوۡاْ يَٰمَٰلِكُ لِيَقۡضِ عَلَيۡنَا رَبُّكَۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ

    Open ayah 43:77

    তারা ডেকে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেয়। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল অবস্থানকারী।

  78. لَقَدۡ جِئۡنَٰكُم بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَكُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ

    Open ayah 43:78

    আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী!

  79. أَمۡ أَبۡرَمُوٓاْ أَمۡرٗا فَإِنَّا مُبۡرِمُونَ

    Open ayah 43:79

    তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে? তা হলে আমিই তো চূড়ান্তকারী।

  80. أَمۡ يَحۡسَبُونَ أَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُونَ 

    Open ayah 43:80

    তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।

  81. قُلۡ إِن كَانَ لِلرَّحۡمَٰنِ وَلَدٞ فَأَنَا۠ أَوَّلُ ٱلۡعَٰبِدِينَ

    Open ayah 43:81

    বলো, যদি দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকত, তা হলে আমি তার ইবাদাতকারীদের প্রথম হতাম।

  82. سُبۡحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ

    Open ayah 43:82

    তারা যা সাব্যস্ত করে, তা থেকে আসমান ও যমিনের রব, আরশের রব পবিত্র।

  83. فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ

    Open ayah 43:83

    অতএব, তাদের বাকচাতুরী ও ক্রীড়া-কৌতুক করতে ছেড়ে দাও, যতক্ষণ না সেদিনের সাথে তারা সাক্ষাৎ করে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে।

  84. وَهُوَ ٱلَّذِي فِي ٱلسَّمَآءِ إِلَٰهٞ وَفِي ٱلۡأَرۡضِ إِلَٰهٞۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:84

    আর তিনি ইলাহ আসমানে এবং তিনিই ইলাহ যমিনে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ,

  85. وَتَبَارَكَ ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَعِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 43:85

    বরকতময় তিনিই, যাঁর কর্তৃত্বে রয়েছে আসমান, যমিন এবং এদুটির মধ্যবর্তী সবকিছু। তাঁরই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

  86. وَلَا يَمۡلِكُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلۡحَقِّ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 43:86

    আর তিনি ছাড়া যাদেরকে তারা আহ্বান করে, তারা সুপারিশের অধিকারী হবে না; তবে তারা ছাড়া যারা জেনে-শুনে সত্য সাক্ষ্য দেয়।

  87. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 43:87

    যদি তুমি তাদের জিজ্ঞাসা করো, কে তাদের সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে, আল্লাহ, অতঃপর তাদের কোথায় ফেরানো হচ্ছে?

  88. وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 43:88

    আর রাসূলের উক্তি, হে আমার রব, এ সম্প্রদায় তো ঈমান আনবে না।

  89. فَٱصۡفَحۡ عَنۡهُمۡ وَقُلۡ سَلَٰمٞۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 43:89

    অতএব, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং বলো, ‘সালাম’। তারা শিগগির জানতে পারবে।