الدخان

Ad-Dukhaan

The Smoke · Surah 44 · Ayahs: 59 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা-মী-ম।

  2. وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 44:2

    শপথ সুস্পষ্ট কিতাবের,

  3. إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

    Open ayah 44:3

    আমি এটি অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী।

  4. فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ

    Open ayah 44:4

    এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।

  5. أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ

    Open ayah 44:5

    আমার পক্ষ থেকে আদেশক্রমে, নিশ্চয় আমিই (রাসূল) প্রেরণকারী।

  6. رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 44:6

    তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ,

  7. رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ

    Open ayah 44:7

    যিনি আসমানসমূহ, যমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব। যদি তোমারা নিশ্চিত বিশ্বাসী হও,

  8. لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 44:8

    তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও রব।

  9. بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ

    Open ayah 44:9

    বরং তারা সন্দেহের মধ্যে পড়ে ক্রীড়া-কৌতুক করছে।

  10. فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ 

    Open ayah 44:10

    অতএব, তুমি সেই দিনের অপেক্ষা করো, যেদিন আকাশ প্রকাশ্য ধোঁয়ায় ছেয়ে যাবে।

  11. يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 44:11

    যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

  12. رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ

    Open ayah 44:12

    হে আমাদের রব, আমাদের ওপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, অবশ্যই আমরা মু’মিন হব।

  13. أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ

    Open ayah 44:13

    কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে? অথচ তাদের কাছে এসেছিল স্পষ্ট বর্ণনাকারী রাসূল।

  14. ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ

    Open ayah 44:14

    অতঃপর তারা তার থেকে বিমুখ হয়ে বলে, সে তো শিক্ষিত উম্মাদ।

  15. إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ

    Open ayah 44:15

    নিশ্চয় আমি কিছুকালের জন্য শাস্তি প্রত্যাহার করব, নিশ্চয় তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে।

  16. يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

    Open ayah 44:16

    যেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয় সেদিন প্রতিশোধ গ্রহণকারী হব।

  17. ۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ

    Open ayah 44:17

    তাদের পূর্বে আমি ফিরআউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে এসেছে একজন সম্মানিত রাসূল,

  18. أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 44:18

    এই মর্মে যে, আল্লাহর বান্দাদের আমার কাছে অর্পণ করো। আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।

  19. وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ

    Open ayah 44:19

    আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের নিকট আসছি এক সুস্পষ্ট প্রমাণ নিয়ে।

  20. وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ 

    Open ayah 44:20

    তোমরা যেন আমাকে পাথর মেরে হত্যা না করো, এজন্য আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় চাচ্ছি।

  21. وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ

    Open ayah 44:21

    তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, তবে আমার কাছ থেকে দূরে থাকো।

  22. فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ

    Open ayah 44:22

    অতঃপর সে তার রবের কাছে প্রার্থনা করল যে, এরা অপরাধী সম্প্রদায়।

  23. فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

    Open ayah 44:23

    তবে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়ো। নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।

  24. وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ

    Open ayah 44:24

    এবং সমুদ্রকে শান্ত অবস্থায় ছেড়ে দাও। নিশ্চয়ই ওরা নিমজ্জিত বাহিনী।

  25. كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 44:25

    তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ,

  26. وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ

    Open ayah 44:26

    অনেক শস্যক্ষেত ও সুরম্য স্থান।

  27. وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ

    Open ayah 44:27

    কত সুখের উপকরণ, যেখানে তারা আনন্দ-ফুর্তি করত,

  28. كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ

    Open ayah 44:28

    এমনই হয়েছিল, এবং আমি ওগুলোর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।

  29. فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ

    Open ayah 44:29

    তাদের জন্যে কাঁদেনি আকাশ ও পৃথিবী এবং তারা ছিল না অবকাশপ্রাপ্ত।

  30. وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ 

    Open ayah 44:30

    আমি বনি ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি।

  31. مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 44:31

    ফিরআউন থেকে; নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

  32. وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 44:32

    আমি তো জ্ঞাতসারে তাদেরকে বিশ্ববাসীদের ওপর নির্বাচিত করেছিলাম।

  33. وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ

    Open ayah 44:33

    এবং আমি তাদের এমন নিদর্শনাবলি দিয়েছি—যাতে ছিল স্পষ্ট পরীক্ষা।

  34. إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

    Open ayah 44:34

    নিশ্চয় তারা বলেই থাকে,

  35. إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ

    Open ayah 44:35

    আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমাদের পুনরুত্থিত করা হবে না।

  36. فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 44:36

    তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসো।

  37. أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ

    Open ayah 44:37

    তারা শ্রেষ্ঠ, নাকি তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি তাদের ধ্বংস করে দিয়েছি। তারা ছিল অপরাধী।

  38. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ

    Open ayah 44:38

    আমি আসমানসমূহ, যমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

  39. مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 44:39

    আমি উভয়টি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  40. إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ 

    Open ayah 44:40

    নিশ্চয়ই ফায়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।

  41. يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 44:41

    যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না

  42. إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 44:42

    তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, (তার কথা ভিন্ন)। নিশ্চয় তিনি পরাক্রমশালী অসীম দয়ালু।

  43. إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

    Open ayah 44:43

    নিশ্চয়ই যাক্কুম-গাছ—

  44. طَعَامُ ٱلۡأَثِيمِ

    Open ayah 44:44

    পাপীর খাদ্য হবে;

  45. كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ

    Open ayah 44:45

    গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে।

  46. كَغَلۡيِ ٱلۡحَمِيمِ

    Open ayah 44:46

    টগবগে ফুটন্ত পানির মতো।

  47. خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ

    Open ayah 44:47

    তোমরা তাকে পাকড়াও করো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,

  48. ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ

    Open ayah 44:48

    অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,

  49. ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ

    Open ayah 44:49

    স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।

  50. إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ 

    Open ayah 44:50

    এটা তো সেটাই, যে বিষয় তোমরা সন্দেহ করতে।

  51. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ

    Open ayah 44:51

    নিশ্চয়ই মুত্তকিরা নিরাপদ স্থানে থাকবে—

  52. فِي جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 44:52

    উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

  53. يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ

    Open ayah 44:53

    তারা পরবে মিহি ও পুরু রেশমের পোশাক, বসবে মুখোমুখি হয়ে।

  54. كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ

    Open ayah 44:54

    এমনই হবে এবং আমি তাদের জোড়া করে দেব আয়তনয়না হূরদের সঙ্গে।

  55. يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

    Open ayah 44:55

    তারা সেখানে শান্ত মনে সব রকমের ফল-মূল আনতে বলবে।

  56. لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 44:56

    প্রথম মৃত্যু ব্যতীত তারা সেখানে আর কোনো মৃত্যু আস্বাদন করবে না, এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

  57. فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 44:57

    তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ; এটাই মহাসাফল্য।

  58. فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 44:58

    আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যেন তারা উপদেশ গ্রহণ করে।

  59. فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ

    Open ayah 44:59

    অতএব, তুমি অপেক্ষা করো, নিশ্চয় তারাও অপেক্ষমাণ।