الجاثية

Al-Jaathiya

Crouching · Surah 45 · Ayahs: 37 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মী-ম।

  2. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 45:2

    পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ।

  3. إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 45:3

    নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীতে রয়েছে মু’মিনদের জন্যে অনেক নিদর্শন।

  4. وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ

    Open ayah 45:4

    আর তোমাদের সৃষ্টিতে এবং যে জীব-জন্তু তিনি ছড়িয়ে রেখেছেন, তাতে নিদর্শনাবলি রয়েছে ঐ সম্প্রদায়ের জন্য, যারা নিশ্চিত বিশ্বাস করে।

  5. وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 45:5

    এবং রাত ও দিনের পরিবর্তনে, এবং আল্লাহ আকাশ থেকে যে রিযিক (বৃষ্টি) বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বাতাসের পরিবর্তনেও আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন।

  6. تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ

    Open ayah 45:6

    এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে যথার্থভাবে বর্ণনা করি। অতএব, তারা আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন কথায় ঈমান আনবে।

  7. وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ

    Open ayah 45:7

    প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য দুর্ভোগ

  8. يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ

    Open ayah 45:8

    তার সামনে পঠিত আল্লাহর আয়াতসমূহ সে শোনে, অতঃপর অহংকারে অটল থাকে, যেন সে তা শুনতে পায়নি। সুতরাং, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন।

  9. وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 45:9

    যখন সে আমার কোনো আয়াত সম্পর্কে অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

  10. مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ 

    Open ayah 45:10

    তাদের পেছনে রয়েছে জাহান্নাম। আর তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো উপকারে আসবে না। এবং আল্লাহ ব্যতীত যাদের বন্ধুরূপে গ্রহণ করেছে, তারাও না। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি।

  11. هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ

    Open ayah 45:11

    এটাই হিদায়াত। আর যারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক শাস্তি।

  12. ۞ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 45:12

    তিনিই আল্লাহ, যিনি অধীন করেছেন তোমাদের জন্য সমুদ্রকে, যেন তাঁর নির্দেশে তাতে নৌযান চলতে পারে এবং তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পার ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও,

  13. وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 45:13

    এবং তাঁর পক্ষ থেকেই আসমানসমূহ ও যমিনের সবকিছু তোমাদের জন্য অধীন করেছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আছে বহু নিদর্শন।

  14. قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 45:14

    মু’মিনদের বলো, যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না তারা যেন তাদের ক্ষমা করে—যেন তিনি নির্দিষ্ট সম্প্রদায়কে তাদের কর্মের প্রতিফল দেবেন।

  15. مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ

    Open ayah 45:15

    যে সৎকাজ করেছে, তা নিজের কল্যাণার্থেই, আর যে অসৎকাজ করছে, তা তার ওপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে।

  16. وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 45:16

    আমি বনি ইসরাঈলকে কিতাব, রাজত্ব ও নবুওয়াত দান করেছি এবং তাদের দিয়েছি পবিত্র জীবিকা, এবং বিশ্ববাসীর ওপর দান করেছি শ্রেষ্ঠত্ব।

  17. وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 45:17

    আরও দিয়েছি তাদেরকে দীনের সুস্পষ্ট প্রমাণাদি। অতঃপর তাদের কাছে জ্ঞান আসার পর তারা শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ করেছে। তারা যে বিষয়ে মতভেদ করত, তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে ফায়সালা করবেন।

  18. ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 45:18

    এরপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি শরীয়তের বিধি-বিধানের ওপর। অতএব, তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।

  19. إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 45:19

    আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো উপকারে আসবে না। সীমালঙ্ঘনকারীরা একে অপরের বন্ধু। আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু।

  20. هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ 

    Open ayah 45:20

    এটা মানুষের জন্যে আলোকবর্তিকা, এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।

  21. أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ

    Open ayah 45:21

    যারা মন্দ কাজে লিপ্ত রয়েছে, তারা কি মনে করে যে, আমি জীবন ও মুত্যুর ক্ষেত্রে তাদের সে লোকদের সমান করে দেব—যারা ঈমান আনে ও সৎকর্ম করে? তাদের বিচার কতই না মন্দ।

  22. وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 45:22

    আল্লাহ আসমান ও যমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন, যেন প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের ফল দেওয়া যায়। তাদের প্রতি অবিচার করা হবে না।

  23. أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 45:23

    তুমি কি (তার প্রতি) লক্ষ করেছ, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? আল্লাহ জেনেশুনেই তাকে পথভ্রষ্ট করেছেন, তার কানে ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের ওপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে হিদায়াত দেবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  24. وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ

    Open ayah 45:24

    তারা বলে, আমাদের পার্থিব-জীবন ব্যতীত আর কিছুই নেই; আমরা মরি ও বাঁচি; কাল-প্রবাহই আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানই করে।

  25. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 45:25

    তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন একথা বলা ছাড়া তাদের কোনো যুক্তিই থাকে না যে, তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসো।

  26. قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 45:26

    তুমি বলো, আল্লাহই তোমাদের জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদের কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না।

  27. وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 45:27

    আসমান ও যমিনের রাজত্ব আল্লাহরই। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বিভ্রান্তরা ক্ষতিগ্রস্ত হবে।

  28. وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 45:28

    তুমি প্রত্যেক উম্মতকে দেখবে নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামার প্রতি আহ্বান করা হবে। তোমরা যা করতে, আজ তোমাদের তার প্রতিফল দেওয়া হবে।

  29. هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 45:29

    এই আমার কিতাব; তোমাদের বিরুদ্ধে বলবে ন্যায়সঙ্গতভাবে, তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম।

  30. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ 

    Open ayah 45:30

    যারা ঈমানে এনেছে ও সৎকর্ম করেছে, ফলে তাদের রব তাদের প্রবেশ করাবেন স্বীয় রহমতে। এটাই সুস্পষ্ট সাফল্য।

  31. وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ

    Open ayah 45:31

    আর যারা কুফুরি করেছে, (তাদের জিজ্ঞাসা করা হবে)। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পড়া হতো না? কিন্তু তোমরা অহংকার করতে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।

  32. وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ

    Open ayah 45:32

    যখন বলা হতো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে আমরা জানি না কিয়ামত কী? আমরা কেবল একে ধারণাই মনে করি এবং আমরা দৃঢ় বিশ্বাসী নই।

  33. وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 45:33

    তাদের মন্দ কাজগুলো তাদের কাছে প্রকাশ পাবে এবং যে শাস্তি নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে গ্রাস করবে।

  34. وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 45:34

    আর বলা হবে, আজ আমি তোমাদের ভুলে যাব, যেমন তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই।

  35. ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ

    Open ayah 45:35

    এটা এজন্যে যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব-জীবন তোমাদের প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদের জাহান্নাম থেকে বের করা হবে না এবং না তাদেরকে সন্তুষ্টিলাভের সুযোগ দেওয়া হবে।

  36. فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 45:36

    সুতরাং সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমানের রব, যমিনের রব, জগতসমূহের রব।

  37. وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 45:37

    আর আসমান ও যমিনে সব গৌরব-গরিমা তাঁরই। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।