الأحقاف
Al-Ahqaf
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 46:1হা-মী-ম।
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
Open ayah 46:2এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
مَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۚ وَٱلَّذِينَ كَفَرُواْ عَمَّآ أُنذِرُواْ مُعۡرِضُونَ
Open ayah 46:3আসমান, যমিন ও উভয়টির মধ্যবর্তী সবকিছু আমি যথার্থভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্যে সৃষ্টি করেছি। অথচ যারা কুফুরি করে, তাদের যে বিষয়ে সতর্ক করা হয়, তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়।
قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 46:4বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো, তাদের বিষয়ে ভেবে দেখেছ কি? আমাকে দেখাও, তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে? অথবা আকাশে তাদের কোনো অংশীদারত্ব আছে কি? এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও।
وَمَنۡ أَضَلُّ مِمَّن يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسۡتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ وَهُمۡ عَن دُعَآئِهِمۡ غَٰفِلُونَ
Open ayah 46:5যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর উপাসনা করে, যে কিয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? আর এগুলো তো তাদের উপাসনা সম্পর্কেও অনবহিত।
وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُواْ لَهُمۡ أَعۡدَآءٗ وَكَانُواْ بِعِبَادَتِهِمۡ كَٰفِرِينَ
Open ayah 46:6এবং যখন মানুষকে একত্র করা হবে, তখন এ-সকল উপাস্য তাদের শত্রু হবে এবং তাদের উপাসনা তারা অস্বীকার করবে।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ هَٰذَا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 46:7যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন তারা, যারা কাফের, যখন তাদের কাছে সত্য এসেছে তারা তা অস্বীকার করেছে, তারা বলেছে, এ তো প্রকাশ্য জাদু।
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 46:8নাকি তারা বলে যে, সে (রাসূল) তা রচনা করেছে? বলো, যদি আমি রচনা করে থাকি, তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার ক্ষমতা রাখো না। তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট। আর তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।
قُلۡ مَا كُنتُ بِدۡعٗا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدۡرِي مَا يُفۡعَلُ بِي وَلَا بِكُمۡۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 46:9বলো, আমি তো কোনো নতুন রাসূল নই; আর আমি জানি না, আমার ও তোমাদের সাথে কী (ব্যবহার) করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি, যা আমার প্রতি অবতীর্ণ হয়। আর আমি শুধুই একজন স্পষ্ট সতর্ককারী।
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ وَكَفَرۡتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ مِثۡلِهِۦ فَـَٔامَنَ وَٱسۡتَكۡبَرۡتُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 46:10বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অস্বীকার করো, অথচ বনি ইসরাঈলের একজন অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়েছে এবং তাতে ঈমান এনেছে, আর তোমরা অহংকার করেছ, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ দেখান না।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ لَوۡ كَانَ خَيۡرٗا مَّا سَبَقُونَآ إِلَيۡهِۚ وَإِذۡ لَمۡ يَهۡتَدُواْ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفۡكٞ قَدِيمٞ
Open ayah 46:11আর যারা কুফুরি করে তারা, যারা ঈমান আনে তাদের সম্পর্কে বলে, যদি এ (দ্বীন) কল্যাণকর হতো তবে তারা আমাদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারত না। আর তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি, তখন শিগগির বলবে, এ তো এক পুরাতন মিথ্যা কাহিনি।
وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةٗۚ وَهَٰذَا كِتَٰبٞ مُّصَدِّقٞ لِّسَانًا عَرَبِيّٗا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُواْ وَبُشۡرَىٰ لِلۡمُحۡسِنِينَ
Open ayah 46:12এর আগে মূসার কিতাব ছিল অনুসরণীয় ও রহমত। আর এই কিতাব তার সত্যায়নকারী, আরবী ভাষায়, যেন সীমালঙ্ঘনকারীদের সতর্ক করে এবং সৎকর্মশীলদের সুসংবাদ দেয়।
إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 46:13নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ এবং তাতে অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 46:14তারাই জান্নাতের অধিবাসী! তারা সেখানে স্থায়ী হবে। তারা যে কর্ম করত, এটি তারই প্রতিফল।
وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ إِحۡسَٰنًاۖ حَمَلَتۡهُ أُمُّهُۥ كُرۡهٗا وَوَضَعَتۡهُ كُرۡهٗاۖ وَحَمۡلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهۡرًاۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرۡبَعِينَ سَنَةٗ قَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَصۡلِحۡ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبۡتُ إِلَيۡكَ وَإِنِّي مِنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 46:15আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করে ভীষণ কষ্টের মাঝে এবং কষ্ট করে প্রসব করে। তাকে গর্ভে ধারণ করতে এবং তার স্তন্য ছাড়াতে লেগেছে ত্রিশ মাস। অবশেষে সে যখন শক্তি-সামর্থ্যের বয়সে ও চল্লিশ বছরে পৌঁছে, তখন বলতে থাকে, হে আমার রব, আমাকে সামর্থ্য দান করো, যেন আমি তোমার নিয়ামতের শোকর করতে পারি, যে নিয়ামত তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যেন আমি সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। এবং আমার জন্য আমার সন্তানদের সৎকর্মপরায়ণ করো, আমি তোমার অভিমুখী হলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمۡ فِيٓ أَصۡحَٰبِ ٱلۡجَنَّةِۖ وَعۡدَ ٱلصِّدۡقِ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 46:16আমি সকল লোকের পক্ষ থেকে কবুল করি তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হতো, সেই সত্য প্রতিশ্রুতির কারণে তারা জান্নাতিদের তালিকাভুক্ত।
وَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 46:17আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, ধিক তোমাদের, তোমরা কি আমাকে এই ভয় দেখাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু প্রজন্ম গত হয়ে গেছে? তখন তার পিতা-মাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো! নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের রূপকথা ছাড়া কিছু নয়।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ
Open ayah 46:18তাদের পূর্বে বহু জিন ও মানুষ সম্প্রদায় গত হয়েছে, তাদের মতো এ ধরনের লোকদের প্রতিও শাস্তিবাণী অবধারিত হয়ে গেছে। নিশ্চয়ই পূর্ববর্তী সম্প্রদায় ছিল ক্ষতিগ্রস্ত।
وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 46:19প্রত্যেকের জন্যে তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে, যেন (একথা প্রমাণিত হয়) আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন। তাদের প্রতি অবিচার করা হবে না।
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَذۡهَبۡتُمۡ طَيِّبَٰتِكُمۡ فِي حَيَاتِكُمُ ٱلدُّنۡيَا وَٱسۡتَمۡتَعۡتُم بِهَا فَٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَفۡسُقُونَ
Open ayah 46:20আর যারা কুফুরি করেছে তাদের যেদিন জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে , তোমরা তোমাদের উত্তম সামগ্রী পার্থিব-জীবনে অপব্যবহার করেছ এবং সেগুলো দ্বারা ভোগ-বিলাস করেছ। সুতরাং আজ তোমাদের অপমানকর শাস্তি দেওয়া হবে; কারণ, তোমরা অন্যায়ভাবে অহংকার করতে পৃথিবীতে এবং তোমরা পাপাচার করতে।
۞وَٱذۡكُرۡ أَخَا عَادٍ إِذۡ أَنذَرَ قَوۡمَهُۥ بِٱلۡأَحۡقَافِ وَقَدۡ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦٓ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 46:21এবং স্মরণ করো আদ-এর ভাইয়ের কথা, তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, সে তার আহকাফের (বালুকাময় উচ্চ উপত্যকায়) সম্প্রদায়কে এ মর্মে সতর্ক করেছিল যে, তোমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদত করো না। আমি তোমাদের জন্যে এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি।
قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَأۡفِكَنَا عَنۡ ءَالِهَتِنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 46:22তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেব-দেবী ফেরাতে এসেছ? তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে তুমি যে বিষয়ের প্রতিশ্রুতি দাও, তা নিয়ে আসো।
قَالَ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ
Open ayah 46:23সে বলল, এ জ্ঞান তো কেবল আল্লাহর নিকটই রয়েছে। আমি যে বিষয়সহ প্রেরিত হয়েছি, কেবল তা তোমাদের কাছে পৌঁছাই; কিন্তু আমি দেখছি তোমরা এমন এক সম্প্রদায়, যারা মূর্খতা করছ।
فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 46:24অতঃপর তারা যখন তাকে (শাস্তি ও আজাবের) মেঘরূপে তাদের উপত্যকা-অভিমুখী দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদের বৃষ্টি দেবে। (হুদ বলল) আসলে এটা সেই বস্তু, যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা ঝড়ো বায়ু, এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
تُدَمِّرُ كُلَّ شَيۡءِۭ بِأَمۡرِ رَبِّهَا فَأَصۡبَحُواْ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمۡۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 46:25তার রবের আদেশে সে সবকিছু ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোর বেলায় এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এভাবেই শাস্তি দিই।
وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 46:26আমি তাদের এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম, যে বিষয়ে তোমাদের ক্ষমতা দিইনি। এবং আমি তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু তাদের কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে এলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করল এবং তাদের সেই শাস্তি গ্রাস করে নিলো যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।
وَلَقَدۡ أَهۡلَكۡنَا مَا حَوۡلَكُم مِّنَ ٱلۡقُرَىٰ وَصَرَّفۡنَا ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 46:27আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং আমার নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ননা করেছি , যেন তারা ফিরে আসে।
فَلَوۡلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ قُرۡبَانًا ءَالِهَةَۢۖ بَلۡ ضَلُّواْ عَنۡهُمۡۚ وَذَٰلِكَ إِفۡكُهُمۡ وَمَا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 46:28অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে আল্লাহর সান্নিধ্যলাভের জন্যে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা তাদের সাহায্য করল না কেন? বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা এবং যা তারা মনগড়া রচনা করত।
وَإِذۡ صَرَفۡنَآ إِلَيۡكَ نَفَرٗا مِّنَ ٱلۡجِنِّ يَسۡتَمِعُونَ ٱلۡقُرۡءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓاْ أَنصِتُواْۖ فَلَمَّا قُضِيَ وَلَّوۡاْ إِلَىٰ قَوۡمِهِم مُّنذِرِينَ
Open ayah 46:29যখন আমি একদল জ্বিনকে তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কুরআন পাঠ শুনছিল। তারা যখন কুরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন তারা একে অপরকে বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারীরূপে ফিরে গেল।
قَالُواْ يَٰقَوۡمَنَآ إِنَّا سَمِعۡنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ وَإِلَىٰ طَرِيقٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 46:30তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি, যা অবতীর্ণ হয়েছে মূসার পরে, এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে; পথ দেখায় সত্যধর্ম ও সরল-সুদৃঢ় পথের দিকে।
يَٰقَوۡمَنَآ أَجِيبُواْ دَاعِيَ ٱللَّهِ وَءَامِنُواْ بِهِۦ يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُجِرۡكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ
Open ayah 46:31হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মেনে নাও এবং তাঁর প্রতি ঈমান আনো। তিনি তোমাদের পাপ মার্জনা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন।
وَمَن لَّا يُجِبۡ دَاعِيَ ٱللَّهِ فَلَيۡسَ بِمُعۡجِزٖ فِي ٱلۡأَرۡضِ وَلَيۡسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءُۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 46:32আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না, সে পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে সক্ষম নয় এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। তারাই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَلَمۡ يَعۡيَ بِخَلۡقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰۚ بَلَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 46:33তারা কি জানে না যে, আল্লাহ; যিনি আসমান ও যমিন সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্ব শক্তিমান।
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۖ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 46:34যেদিন কাফিরদের জাহান্নামের সামনে পেশ করা হবে, সেদিন বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ। আল্লাহ বলবেন, শাস্তি আস্বাদন করো। কারণ, তোমরা কুফরি করতে।
فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۭۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 46:35অতএব, তুমি ধৈর্যধারণ করো, যেমন দৃঢ়চেতা রাসূলগণ সবর করেছেন এবং ওদের বিষয়ে ত্বরা করবে না। ওদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যেদিন তারা প্রত্যক্ষ করবে; সেদিন তাদের মনে হবে দিনের এক মুহূর্তের বেশি তারা পৃথিবীতে অবস্থান করে নি। এটা সুস্পষ্ট ঘোষণা। (এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে) পাপাচারী সম্প্রদায় ব্যতীত কাউকে ধ্বংস করা হবে কি।