محمد
Muhammad
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:1যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তিনি তাদের সকল আমল ব্যর্থ করে দেন।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُواْ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٖ وَهُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡ كَفَّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَأَصۡلَحَ بَالَهُمۡ
Open ayah 47:2আর যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তার প্রতি ঈমান আনে, আর তা তাদের রবের পক্ষ থেকে সত্য, তিনি তাদের মন্দ কর্ম ক্ষমা করবেন এবং সংশোধন করবেন তাদের জীবন প্রবাহ।
ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ ٱتَّبَعُواْ ٱلۡبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبَعُواْ ٱلۡحَقَّ مِن رَّبِّهِمۡۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمۡثَٰلَهُمۡ
Open ayah 47:3এটা এ কারণে যে, যারা কুফরি করেছে, তারা বাতিলের অনুসরণ করে এবং যারা ঈমান আনে, তারা তাদের রবের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।
فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ فَضَرۡبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثۡخَنتُمُوهُمۡ فَشُدُّواْ ٱلۡوَثَاقَ فَإِمَّا مَنَّۢا بَعۡدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلۡحَرۡبُ أَوۡزَارَهَاۚ ذَٰلِكَۖ وَلَوۡ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنۡهُمۡ وَلَٰكِن لِّيَبۡلُوَاْ بَعۡضَكُم بِبَعۡضٖۗ وَٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:4অতঃপর যখন তোমরা তাদের মুখোমুখি হও যারা কুফুরি করেছে তখন তাদের গর্দানে আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদের (অনেককে হতাহত করে) পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদের শক্ত করে বেঁধে ফেলবে। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না যুদ্ধ (শত্রুপক্ষ) তার অস্ত্র সমর্পণ করবে; এটিই বিধান; আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন; কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহিদ হয়, আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করেন না।
سَيَهۡدِيهِمۡ وَيُصۡلِحُ بَالَهُمۡ
Open ayah 47:5তিনি তাদের হিদায়াত দান করবেন এবং তাদের অবস্থা সংশোধন করবেন।
وَيُدۡخِلُهُمُ ٱلۡجَنَّةَ عَرَّفَهَا لَهُمۡ
Open ayah 47:6অতঃপর তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যা তিনি তাদের জানিয়ে দিয়েছেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ
Open ayah 47:7হে মু’মিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় রাখবেন।
وَٱلَّذِينَ كَفَرُواْ فَتَعۡسٗا لَّهُمۡ وَأَضَلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:8আর যারা কুফরি করেছে, তাদের জন্যে আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করবেন।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَرِهُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:9এটা এজন্যে যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন।
۞أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ دَمَّرَ ٱللَّهُ عَلَيۡهِمۡۖ وَلِلۡكَٰفِرِينَ أَمۡثَٰلُهَا
Open ayah 47:10তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, এভাবে তারা দেখেনি, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে? আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। আর কাফিরদের জন্য আছে তাদের অনুরূপ।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوۡلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَأَنَّ ٱلۡكَٰفِرِينَ لَا مَوۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:11এটা এজন্যে যে, আল্লাহ মু’মিনদের অভিভাবক এবং কাফিরদের কোনো অভিভাবক নেই।
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يَتَمَتَّعُونَ وَيَأۡكُلُونَ كَمَا تَأۡكُلُ ٱلۡأَنۡعَٰمُ وَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡ
Open ayah 47:12যারা ঈমান আনে ও সৎকাজ করে, আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবাহিত নদ-নদী। আর যারা কাফির, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং আহার করে যেভাবে চতুষ্পদ জন্তুরা আহার করে; আর জাহান্নামই তাদের বাসস্থান।
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةٗ مِّن قَرۡيَتِكَ ٱلَّتِيٓ أَخۡرَجَتۡكَ أَهۡلَكۡنَٰهُمۡ فَلَا نَاصِرَ لَهُمۡ
Open ayah 47:13আর তোমার জনপদ, যে জনপদ তোমাকে বহিষ্কার করেছে, তার চেয়ে কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি, তখন তাদের কোনো সাহায্যকারী ছিল না।
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُم
Open ayah 47:14যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে, সে কি তার মতো, যার কাছে তার মন্দ কাজ শোভনীয় করা হয়েছে এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে?
مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ فِيهَآ أَنۡهَٰرٞ مِّن مَّآءٍ غَيۡرِ ءَاسِنٖ وَأَنۡهَٰرٞ مِّن لَّبَنٖ لَّمۡ يَتَغَيَّرۡ طَعۡمُهُۥ وَأَنۡهَٰرٞ مِّنۡ خَمۡرٖ لَّذَّةٖ لِّلشَّٰرِبِينَ وَأَنۡهَٰرٞ مِّنۡ عَسَلٖ مُّصَفّٗىۖ وَلَهُمۡ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡۖ كَمَنۡ هُوَ خَٰلِدٞ فِي ٱلنَّارِ وَسُقُواْ مَآءً حَمِيمٗا فَقَطَّعَ أَمۡعَآءَهُمۡ
Open ayah 47:15মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; তাতে আছে নির্মল পানির নহর, দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্যে সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্যে আছে রকমারি ফলমূল এবং তাদের রবের ক্ষমা। সে কি তাদের মতো, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি; অতঃপর তা তাদের নাড়িভুড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে?
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُواْ مِنۡ عِندِكَ قَالُواْ لِلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مَاذَا قَالَ ءَانِفًاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡ
Open ayah 47:16তাদের মধ্যে কিছু লোক তোমার কথা শ্রবণ করে, অতঃপর যখন তোমার নিকট থেকে বাইরে যায়, তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে বলে এইমাত্র সে কী বলল? তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে।
وَٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ زَادَهُمۡ هُدٗى وَءَاتَىٰهُمۡ تَقۡوَىٰهُمۡ
Open ayah 47:17যারা সৎপথপ্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের সৎপথে চলা আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন।
فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَاۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡهُمۡ ذِكۡرَىٰهُمۡ
Open ayah 47:18তবে কি তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?
فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَٱللَّهُ يَعۡلَمُ مُتَقَلَّبَكُمۡ وَمَثۡوَىٰكُمۡ
Open ayah 47:19সুতরাং জেনে রাখো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আর ক্ষমাপ্রার্থনা করো তোমাকে পাপ থেকে রক্ষা করার জন্য এবং মু’মিন নারী-পুরুষের জন্যে। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত।
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُواْ لَوۡلَا نُزِّلَتۡ سُورَةٞۖ فَإِذَآ أُنزِلَتۡ سُورَةٞ مُّحۡكَمَةٞ وَذُكِرَ فِيهَا ٱلۡقِتَالُ رَأَيۡتَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يَنظُرُونَ إِلَيۡكَ نَظَرَ ٱلۡمَغۡشِيِّ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَأَوۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:20যারা ঈমান এনেছে, তারা বলে একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যখন কোনো দ্ব্যর্থহীন সূরা অবতীর্ণ হয় এবং তাতে জিহাদের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে, তুমি তাদের মৃত্যুভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো তোমার দিকে তাকিয়ে থাকতে দেখবে। সুতরাং ধ্বংস তাদের জন্যে।
طَاعَةٞ وَقَوۡلٞ مَّعۡرُوفٞۚ فَإِذَا عَزَمَ ٱلۡأَمۡرُ فَلَوۡ صَدَقُواْ ٱللَّهَ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ
Open ayah 47:21তাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা বলাই উত্তম ছিল। অতএব, যখন দৃঢ় সিদ্ধান্ত হলো; যদি তারা তখন আল্লাহকে দেওয়া অঙ্গীকার সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য মঙ্গলজনক হতো।
فَهَلۡ عَسَيۡتُمۡ إِن تَوَلَّيۡتُمۡ أَن تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَتُقَطِّعُوٓاْ أَرۡحَامَكُمۡ
Open ayah 47:22তবে কি এই সম্ভাবনা রয়েছে যে, যদি তোমারা ক্ষমতা লাভ করো, তাহলে তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمۡ وَأَعۡمَىٰٓ أَبۡصَٰرَهُمۡ
Open ayah 47:23এদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন।
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ
Open ayah 47:24তবে কি তারা কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না কি তাদের অন্তর তালাবদ্ধ?
إِنَّ ٱلَّذِينَ ٱرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَى ٱلشَّيۡطَٰنُ سَوَّلَ لَهُمۡ وَأَمۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:25নিশ্চয়ই যারা নিজেদের নিকট হিদায়াত স্পষ্ট হবার পর তা থেকে পিছনে ফিরে যায়, (অর্থাৎ দীন ত্যাগ করে) শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং তাদের মিথ্যা আশা দেয়।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لِلَّذِينَ كَرِهُواْ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمۡ فِي بَعۡضِ ٱلۡأَمۡرِۖ وَٱللَّهُ يَعۡلَمُ إِسۡرَارَهُمۡ
Open ayah 47:26এটা এজন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তারা বলে, অচিরেই আমরা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ সম্পর্কে অবগত আছেন।
فَكَيۡفَ إِذَا تَوَفَّتۡهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ
Open ayah 47:27ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের অবস্থা কেমন হবে?
ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُواْ مَآ أَسۡخَطَ ٱللَّهَ وَكَرِهُواْ رِضۡوَٰنَهُۥ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:28এটা এজন্যে যে, তারা সেই বিষয়ের অনুসরণ করে, যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন।
أَمۡ حَسِبَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخۡرِجَ ٱللَّهُ أَضۡغَٰنَهُمۡ
Open ayah 47:29যাদের অন্তরে রোগ আছে, তারা কি মনে করে যে, আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না?
وَلَوۡ نَشَآءُ لَأَرَيۡنَٰكَهُمۡ فَلَعَرَفۡتَهُم بِسِيمَٰهُمۡۚ وَلَتَعۡرِفَنَّهُمۡ فِي لَحۡنِ ٱلۡقَوۡلِۚ وَٱللَّهُ يَعۡلَمُ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:30আর আমি যদি ইচ্ছা করতাম তোমাকে তাদেরকে দেখিয়ে দিতাম, তখন তুমি তাদের লক্ষণ দেখে তাদের চিনতে পারতে এবং তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের কর্মসমূহের ব্যাপারে জ্ঞান রাখেন।
وَلَنَبۡلُوَنَّكُمۡ حَتَّىٰ نَعۡلَمَ ٱلۡمُجَٰهِدِينَ مِنكُمۡ وَٱلصَّٰبِرِينَ وَنَبۡلُوَاْ أَخۡبَارَكُمۡ
Open ayah 47:31এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিই তোমাদের মধ্যে মুজাহিদ এবং ধৈর্যশীলদের এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থানসমূহ যাচাই করি।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّواْ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَىٰ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗا وَسَيُحۡبِطُ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:32নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের নিকট সৎপথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং অচিরেই তিনি ব্যর্থ করে দেবেন তাদের কর্মসমূহ।
۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَلَا تُبۡطِلُوٓاْ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:33হে মু’মিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলো বিনষ্ট করো না।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ
Open ayah 47:34নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, অতঃপর কাফির অবস্থায় মারা যায়, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না।
فَلَا تَهِنُواْ وَتَدۡعُوٓاْ إِلَى ٱلسَّلۡمِ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ وَٱللَّهُ مَعَكُمۡ وَلَن يَتِرَكُمۡ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:35অতএব, তোমরা হীনবল হয়ে সন্ধির প্রস্তাব করো না, তোমরাই হবে প্রবল। আল্লাহ তোমাদের সাথে আছেন। তিনি কখনোও তোমাদের কর্ম হ্রাস করবেন না।
إِنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ يُؤۡتِكُمۡ أُجُورَكُمۡ وَلَا يَسۡـَٔلۡكُمۡ أَمۡوَٰلَكُمۡ
Open ayah 47:36পার্থিব জীবনটা কেবল খেলাধুলা, যদি তোমরা ঈমানদার হও এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধনসম্পদ চান না।
إِن يَسۡـَٔلۡكُمُوهَا فَيُحۡفِكُمۡ تَبۡخَلُواْ وَيُخۡرِجۡ أَضۡغَٰنَكُمۡ
Open ayah 47:37তিনি তোমাদের কাছে তা চাইলে ও তোমাদেরকে চাপ দিলে, তোমরা কার্পণ্য করতে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করতেন।
هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم
Open ayah 47:38শোনো, তোমরাই তো তারা, যাদের আহ্বান জানানো হচ্ছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে, তারা নিজেদের বিরুদ্ধেই কৃপণতা করছে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরাই মুখাপেক্ষী। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, তখন তারা তোমাদের মতো হবে না।