الفتح

Al-Fath

The Victory · Surah 48 · Ayahs: 29 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحٗا مُّبِينٗا

    Open ayah 48:1

    নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়।

  2. لِّيَغۡفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَيَهۡدِيَكَ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا

    Open ayah 48:2

    যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করেন, তোমার প্রতি তাঁর নিয়ামত পূর্ণ করেন, এবং তোমাকে পরিচালিত করেন সরল পথে।

  3. وَيَنصُرَكَ ٱللَّهُ نَصۡرًا عَزِيزًا

    Open ayah 48:3

    আর আল্লাহ্ তোমাকে দান করেন বলিষ্ঠ সাহায্য।

  4. هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِي قُلُوبِ ٱلۡمُؤۡمِنِينَ لِيَزۡدَادُوٓاْ إِيمَٰنٗا مَّعَ إِيمَٰنِهِمۡۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

    Open ayah 48:4

    তিনি মু’মিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন, যেন তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করে নেয়। আসমান ও যমিনের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়

  5. لِّيُدۡخِلَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوۡزًا عَظِيمٗا

    Open ayah 48:5

    যেন তিনি মু’মিন পুরুষ ও মু’মিন নারীদের জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী, সেথায় তারা স্থায়ী, আর যেন তিনি তাদের পাপ মোচন করেন। এটাই আল্লাহর দৃষ্টিতে মহাসাফল্য,

  6. وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوۡءِۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَأَعَدَّ لَهُمۡ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرٗا

    Open ayah 48:6

    এবং যেন তিনি মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে; তাদের জন্য রয়েছে মন্দ চক্র। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন। এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন জাহান্নাম। এবং কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন-স্থল।

  7. وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا

    Open ayah 48:7

    আসমান ও যমিনের বাহিনীসমূহ আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  8. إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا

    Open ayah 48:8

    নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারীরূপে।

  9. لِّتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُۚ وَتُسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا

    Open ayah 48:9

    যেন তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।

  10. إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوۡقَ أَيۡدِيهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيۡهُ ٱللَّهَ فَسَيُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا 

    Open ayah 48:10

    নিশ্চয় যারা তোমার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর রয়েছে। আর যে শপথ ভঙ্গ করে; সে তা নিজের ক্ষতির জন্যেই করে। যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; তিনি সত্বরই তাকে মহাপুরস্কার দান করবেন।

  11. سَيَقُولُ لَكَ ٱلۡمُخَلَّفُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ شَغَلَتۡنَآ أَمۡوَٰلُنَا وَأَهۡلُونَا فَٱسۡتَغۡفِرۡ لَنَاۚ يَقُولُونَ بِأَلۡسِنَتِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ قُلۡ فَمَن يَمۡلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ بِكُمۡ ضَرًّا أَوۡ أَرَادَ بِكُمۡ نَفۡعَۢاۚ بَلۡ كَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرَۢا

    Open ayah 48:11

    মরুবাসীদের মধ্যে যারা পেছনে রয়েছে, তারা তোমাকে বলবে, আমাদের ব্যস্ত রেখেছে আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজন; অতএব, আমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলবে, যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনের ইচ্ছা করলে কে তাকে বিরত রাখতে পারে? বস্তুত তোমরা যা করো, আল্লাহ সে বিষয় সম্যক জ্ঞাত।*

  12. بَلۡ ظَنَنتُمۡ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلۡمُؤۡمِنُونَ إِلَىٰٓ أَهۡلِيهِمۡ أَبَدٗا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمۡ وَظَنَنتُمۡ ظَنَّ ٱلسَّوۡءِ وَكُنتُمۡ قَوۡمَۢا بُورٗا

    Open ayah 48:12

    বরং তোমরা তো ধারণা করেছিলে, রাসূল ও মু’মিনরা তাদের পরিবার-পরিজনের নিকট কখনোই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের অন্তরে সুশোভিত করে দেওয়া হয়েছিল। তোমরা মন্দ ধারণা করেছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়।

  13. وَمَن لَّمۡ يُؤۡمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَعِيرٗا

    Open ayah 48:13

    যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনে না, আমি সেসব কাফিরের জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি।

  14. وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا

    Open ayah 48:14

    আসমান ও যমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।

  15. سَيَقُولُ ٱلۡمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقۡتُمۡ إِلَىٰ مَغَانِمَ لِتَأۡخُذُوهَا ذَرُونَا نَتَّبِعۡكُمۡۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُواْ كَلَٰمَ ٱللَّهِۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمۡ قَالَ ٱللَّهُ مِن قَبۡلُۖ فَسَيَقُولُونَ بَلۡ تَحۡسُدُونَنَاۚ بَلۡ كَانُواْ لَا يَفۡقَهُونَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 48:15

    তোমরা যখন যুদ্ধলব্ধ ধন-সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন পেছনে থেকে যাওয়া ব্যক্তিরা বলবে, আমাদেরও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর নির্দেশ পরিবর্তন করতে চায়। বলো, ‘তোমরা কখনোও আমাদের সঙ্গে যেতে পারবে না; তোমাদের ব্যপারে পূরবেই এমন বলে দিয়েছেন আল্লাহ। তারা আবশ্যই বলবে ; বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ। বস্তুত, তারা সামান্যই অনুধাবন করে।

  16. قُل لِّلۡمُخَلَّفِينَ مِنَ ٱلۡأَعۡرَابِ سَتُدۡعَوۡنَ إِلَىٰ قَوۡمٍ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ تُقَٰتِلُونَهُمۡ أَوۡ يُسۡلِمُونَۖ فَإِن تُطِيعُواْ يُؤۡتِكُمُ ٱللَّهُ أَجۡرًا حَسَنٗاۖ وَإِن تَتَوَلَّوۡاْ كَمَا تَوَلَّيۡتُم مِّن قَبۡلُ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا

    Open ayah 48:16

    পেছনে পড়ে থাকা মরুবাসীদের বলে দেন—অচিরেই তোমাদের ডাকা হবে এক প্রবল পরাক্রান্ত সম্প্রদায়ের উদ্দেশে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যতক্ষণ না তারা আত্মসমর্পণ করবে। তখন যদি তোমরা আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দেবেন। আর যদি পৃষ্ঠপ্রদর্শন করো যেমন ইতোপূর্বে পৃষ্ঠপ্রদর্শন করেছ, তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।

  17. لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبۡهُ عَذَابًا أَلِيمٗا

    Open ayah 48:17

    অন্ধের জন্যে, পঙ্গুর জন্যে ও রুগ্নের জন্যে কোনো অপরাধ নেই এবং যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী। পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠপ্রদর্শন করবে, তাকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।

  18. ۞لَّقَدۡ رَضِيَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمۡ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيۡهِمۡ وَأَثَٰبَهُمۡ فَتۡحٗا قَرِيبٗا

    Open ayah 48:18

    আল্লাহ মু’মিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা গাছের নিচে তোমার কাছে আনুগত্যের শপথ করল। তিনি অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদের আসন্ন বিজয় পুরস্কার দিলেন।

  19. وَمَغَانِمَ كَثِيرَةٗ يَأۡخُذُونَهَاۗ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا

    Open ayah 48:19

    এবং বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ, যা তারা গ্রহণ করবে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  20. وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةٗ تَأۡخُذُونَهَا فَعَجَّلَ لَكُمۡ هَٰذِهِۦ وَكَفَّ أَيۡدِيَ ٱلنَّاسِ عَنكُمۡ وَلِتَكُونَ ءَايَةٗ لِّلۡمُؤۡمِنِينَ وَيَهۡدِيَكُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا 

    Open ayah 48:20

    আল্লাহ তোমাদের বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তোমরা লাভ করবে। তিনি তা তোমাদের জন্যে ত্বরান্বিত করেছেন। তিনি তোমাদের থেকে শত্রুদের হাত বিরত রেখেছেন, যেন (তোমরা কৃতজ্ঞ হও, এবং) এটা মু’মিনদের জন্যে এক নিদর্শন হয় এবং তিনি তোমাদের সরল পথে পরিচালিত করেন।

  21. وَأُخۡرَىٰ لَمۡ تَقۡدِرُواْ عَلَيۡهَا قَدۡ أَحَاطَ ٱللَّهُ بِهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا

    Open ayah 48:21

    আরও অনেক সম্পদ রয়েছে, যা এখনো তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা বেষ্টন করে আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্ব শক্তিমান।

  22. وَلَوۡ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوَلَّوُاْ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا

    Open ayah 48:22

    যারা কুফুরি করেছে তারা যদি তোমাদের মোকাবেলা করত, তবে অবশ্যই তারা পৃষ্ঠপ্রদর্শন করত। তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না।

  23. سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا

    Open ayah 48:23

    এটাই আল্লাহর রীতি, যা পূর্ব থেকে চালু আছে। তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না।

  24. وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا

    Open ayah 48:24

    তিনি (মক্কা শহরে) তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত রেখেছেন, তাদের ওপর তোমাদের বিজয়ী করার পর। তোমরা যা কিছু করো, আল্লাহ তার সর্বদ্রষ্টা।

  25. هُمُ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَٱلۡهَدۡيَ مَعۡكُوفًا أَن يَبۡلُغَ مَحِلَّهُۥۚ وَلَوۡلَا رِجَالٞ مُّؤۡمِنُونَ وَنِسَآءٞ مُّؤۡمِنَٰتٞ لَّمۡ تَعۡلَمُوهُمۡ أَن تَطَـُٔوهُمۡ فَتُصِيبَكُم مِّنۡهُم مَّعَرَّةُۢ بِغَيۡرِ عِلۡمٖۖ لِّيُدۡخِلَ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ لَوۡ تَزَيَّلُواْ لَعَذَّبۡنَا ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمًا

    Open ayah 48:25

    তারাই তো কুফুরি করেছে এবং বাধা দিয়েছে তোমাদের মাসজিদে হারাম থেকে এবং হাদীর জন্য আবদ্ধ জন্তুদের যথাস্থানে পৌঁছতে। যদি না থাকত, মাক্কায় (কাফিরদের মাঝে) কিছুসংখ্যক মু’মিন পুরুষ ও মু’মিন নারী যাদের তোমরা জানতে না; সেক্ষেত্রে তাদের তোমরা পদদলিত করে ফেলতে, অতঃপর তাদের কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে, (এজন্য মাক্কা বিজয়কালে সরাসরি যুদ্ধের অনুশর্ত দেওয়া হয়নাই, যেহেতু) আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রহমতে প্রবেশ করান। (কিন্তু) যদি তারা (মুমিনরা) পৃথক হতো, তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফির তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম।

  26. إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا

    Open ayah 48:26

    যারা কুফুরি করেছে তারা যখন তাদের অন্তরে মূর্খতাযুগের অহমিকা প্রদর্শন করল তখন আল্লাহ তাঁর রাসূল ও মু’মিনদের ওপর তাঁর প্রশান্তি নাযিল করলেন এবং তাদের জন্য সংযম অ তাকওয়ার দায়িত্ব অপরিহার্য করে দিলেন। বস্তুত তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

  27. لَّقَدۡ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءۡيَا بِٱلۡحَقِّۖ لَتَدۡخُلُنَّ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَۖ فَعَلِمَ مَا لَمۡ تَعۡلَمُواْ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتۡحٗا قَرِيبًا

    Open ayah 48:27

    নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূলের স্বপ্নকে সঠিকভাবে সত্যে পরিণত করেছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে কেউ মাথা মুণ্ডিত এবং কেউ কেশ কর্তিত অবস্থায়, তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জানো না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদের একটি আসন্ন বিজয়।

  28. هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا

    Open ayah 48:28

    তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যেন একে অন্য সমস্ত ধর্মের ওপর জয়যুক্ত করেন আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

  29. مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا

    Open ayah 48:29

    মুহাম্মদ আল্লাহর রাসূল; এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পরে সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের রুকু ও সেজদায় অবনত দেখবে। তাদের বৈশিষ্ট্য তাদের মুখমণ্ডলে প্রস্ফুটিত হবে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের উপমা এমন এবং ইঞ্জিলে তাদের উপমা যেমন; একটি চারাগাছ , যা তার অঙ্কুর নির্গত করে, অতঃপর (জমি থেকে রস নিয়ে) তাকে শক্ত ও মজবুত করে এবং কাণ্ডের ওপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষীকে আনন্দে অভিভূত করে, (এভাবে তিনি মুমিনদের সমৃদ্ধি দান করেন) যেন আল্লাহ তাদের দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা ঈমান আনায়ন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।