الفرقان
Al-Furqaan
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا
Open ayah 25:1অতীব বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, যেন সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا
Open ayah 25:2যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। তাঁর রাজত্বে কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে।
وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا
Open ayah 25:3তারা গ্রহণ করেছে, তাঁর পরিবর্তে কত ইলাহ্, যারা কিছুই সৃষ্টি করে না; বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আর তারা নিজেদের উপকার করার ক্ষমতা রাখে না, মন্দও করতে পারে না। জীবন, মরণ ও উত্থানেরও তারা মালিক নয়।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا
Open ayah 25:4কাফিররা বলে, ‘এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, যা সে রচনা করেছে এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে।’ অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে।
وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا
Open ayah 25:5তারা বলে, ‘এগুলো তো আদি যুগের রূপকথা, যা সে লিখে রেখেছে। এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে তিলাওয়াত করা হয়।’
قُلۡ أَنزَلَهُ ٱلَّذِي يَعۡلَمُ ٱلسِّرَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 25:6বলো, ‘একে তিনিই অবতীর্ণ করেছেন, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য সম্পর্কে অবগত আছেন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।’
وَقَالُواْ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأۡكُلُ ٱلطَّعَامَ وَيَمۡشِي فِي ٱلۡأَسۡوَاقِ لَوۡلَآ أُنزِلَ إِلَيۡهِ مَلَكٞ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
Open ayah 25:7আর তারা বলে, ‘এ কেমন রাসূল, যে খাবার খায় এবং হাট-বাজারে চলাফেরা করে? তার কাছে কেন কোনো ফেরেশতা নাযিল করা হলো না, যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত?’
أَوۡ يُلۡقَىٰٓ إِلَيۡهِ كَنزٌ أَوۡ تَكُونُ لَهُۥ جَنَّةٞ يَأۡكُلُ مِنۡهَاۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا
Open ayah 25:8‘অথবা ঢেলে দেওয়া হতো তাকে ধন-ভান্ডার, অথবা থাকত তার একটি বাগান, যা থেকে তিনি আহার করতেন?’ যালিমরা বলে, ‘তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ।’
ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَٰلَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا
Open ayah 25:9দেখো, তারা তোমার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে! বস্তুত তারা পথভ্রষ্ট হয়েছে, ফলে তারা পথ পেতে সক্ষম হবে না।
تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا
Open ayah 25:10বরকতময় তিনি, যিনি ইচ্ছা করলে তোমাকে তার চেয়ে উত্তম বস্তু দিতে পারেন; তা এমন জান্নাত—যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী আর দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ।
بَلۡ كَذَّبُواْ بِٱلسَّاعَةِۖ وَأَعۡتَدۡنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
Open ayah 25:11বরং তারা কিয়ামাতকে অস্বীকার করে এবং যে কিয়ামাতকে অস্বীকার করে, আমরা তার জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করেছি।
إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا
Open ayah 25:12যখন আগুন দূর থেকে তাদের দেখবে, তখন তারা তার গর্জন ও হুংকার শুনতে পাবে।
وَإِذَآ أُلۡقُواْ مِنۡهَا مَكَانٗا ضَيِّقٗا مُّقَرَّنِينَ دَعَوۡاْ هُنَالِكَ ثُبُورٗا
Open ayah 25:13যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
لَّا تَدۡعُواْ ٱلۡيَوۡمَ ثُبُورٗا وَٰحِدٗا وَٱدۡعُواْ ثُبُورٗا كَثِيرٗا
Open ayah 25:14বলা হবে—‘আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না; অনেক মৃত্যুকে ডাকো।’
قُلۡ أَذَٰلِكَ خَيۡرٌ أَمۡ جَنَّةُ ٱلۡخُلۡدِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۚ كَانَتۡ لَهُمۡ جَزَآءٗ وَمَصِيرٗا
Open ayah 25:15বলো, ‘এটা উত্তম, না স্থায়ী বসবাসের জান্নাত; মুত্তাকিদের যার সুসংবাদ দেওয়া হয়েছে?’ সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তনস্থান।
لَّهُمۡ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعۡدٗا مَّسۡـُٔولٗا
Open ayah 25:16সেখানে তারা যা কামনা করবে তা-ই পাবে এবং তারা স্থায়ী, এ প্রতিশ্রুতি পূরণ তোমার রবেরই দায়িত্বে।
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمۡ أَضۡلَلۡتُمۡ عِبَادِي هَٰٓؤُلَآءِ أَمۡ هُمۡ ضَلُّواْ ٱلسَّبِيلَ
Open ayah 25:17সেদিন আল্লাহ একত্র করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করত তাদেরকে, সেদিন তিনি তাদের উপাস্যদেরকে জিজ্ঞাসা করবেন, ‘তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল?’
قَالُواْ سُبۡحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِي لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنۡ أَوۡلِيَآءَ وَلَٰكِن مَّتَّعۡتَهُمۡ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ نَسُواْ ٱلذِّكۡرَ وَكَانُواْ قَوۡمَۢا بُورٗا
Open ayah 25:18তারা বলবে, ‘আপনি পবিত্র, আমাদের জন্য উচিত ছিল না আমরা আপনার পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করব; কিন্তু আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।’
فَقَدۡ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسۡتَطِيعُونَ صَرۡفٗا وَلَا نَصۡرٗاۚ وَمَن يَظۡلِم مِّنكُمۡ نُذِقۡهُ عَذَابٗا كَبِيرٗا
Open ayah 25:19আল্লাহ মুশরিকদেরকে বলবেন—‘তোমরা যা বলছ তা তারা মিথ্যা সাব্যস্ত করেছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও পাবে না। তোমাদের মধ্যে যে সীমালঙ্ঘন করবে, আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।’
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ إِلَّآ إِنَّهُمۡ لَيَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَيَمۡشُونَ فِي ٱلۡأَسۡوَاقِۗ وَجَعَلۡنَا بَعۡضَكُمۡ لِبَعۡضٖ فِتۡنَةً أَتَصۡبِرُونَۗ وَكَانَ رَبُّكَ بَصِيرٗا
Open ayah 25:20তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য পরীক্ষাস্বরূপ করেছি। তোমরা সবর করবে কি? আর তোমার রব সর্বদ্রষ্টা।
۞وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا
Open ayah 25:21যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, ‘আমাদের কাছে কেন ফেরেশতা অবতীর্ণ করা হলো না? অথবা আমরা আমাদের রবকে কেন দেখি না?’ তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতররূপে সীমালঙ্ঘন করে।
يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا
Open ayah 25:22যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, ‘ দুর্ভেদ্য কোনো বাধা যদি তা আটকে রাখত।’
وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا
Open ayah 25:23আমি তাদের কৃতকর্ম বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।
أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا
Open ayah 25:24সেদিন জান্নাতিদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম।
وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا
Open ayah 25:25সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের যথাযথভাবে নামিয়ে দেওয়া হবে।
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا
Open ayah 25:26সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন।
وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا
Open ayah 25:27সীমালঙ্ঘনকারীরা সেদিন আপন দুই হাত দংশন করতে করতে বলবে, ‘হায় আফসোস! আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম।’
يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا
Open ayah 25:28‘হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’
لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا
Open ayah 25:29‘আমার কাছে উপদেশ আসার পর নিশ্চয়ই সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল।’ আর শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।
وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا
Open ayah 25:30রাসূল বলবে, ‘হে আমার রব, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে।’
وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا
Open ayah 25:31এভাবে প্রত্যেক নবির জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। তোমার জন্য তোমার রবই পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ٱلۡقُرۡءَانُ جُمۡلَةٗ وَٰحِدَةٗۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَۖ وَرَتَّلۡنَٰهُ تَرۡتِيلٗا
Open ayah 25:32সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, ‘কেন তার প্রতি সমগ্র কুরআন একদফায় অবতীর্ণ হলো না?’ (আমি এমনিভাবে অবতীর্ণ করেছি) তোমার অন্তকরণকে মজবুত করার জন্য এবং ক্রমে ক্রমে আবৃত্তি করিয়েছি।
وَلَا يَأۡتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئۡنَٰكَ بِٱلۡحَقِّ وَأَحۡسَنَ تَفۡسِيرًا
Open ayah 25:33তারা তোমার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না ― আমি তোমাকে যার সঠিক জাওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করিনি।
ٱلَّذِينَ يُحۡشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمۡ إِلَىٰ جَهَنَّمَ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ سَبِيلٗا
Open ayah 25:34যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তাদেরই স্থান হবে অতি নিকৃষ্ট এবং তারাই অতিশয় পথভ্রষ্ট।
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا
Open ayah 25:35আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভাই হারূনকে সাহায্যকারী করেছি।
فَقُلۡنَا ٱذۡهَبَآ إِلَى ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَدَمَّرۡنَٰهُمۡ تَدۡمِيرٗا
Open ayah 25:36অতঃপর আমি বলেছি, ‘তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে।’ অতঃপর আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি।
وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا
Open ayah 25:37এবং নূহের সম্প্রদায়, যখন তারা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানবমণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম। যালিমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।
وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا
Open ayah 25:38আর আমি ধ্বংস করেছি আদ, সামূদ ও আসহাবে রাস এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।
وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا
Open ayah 25:39এবং আমি তাদের প্রত্যেকের জন্যই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সমূলে ধ্বংস করেছি।
وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا
Open ayah 25:40তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার ওপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুত্থান সম্ভব বলে মনে করে না।
وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا
Open ayah 25:41তারা যখন তোমাকে দেখে, তখন তোমাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে, (ও বলে), “এ-ই কি সে, যাকে আল্লাহ ‘রাসূল’ করে পাঠিয়েছেন?”
إِن كَادَ لَيُضِلُّنَا عَنۡ ءَالِهَتِنَا لَوۡلَآ أَن صَبَرۡنَا عَلَيۡهَاۚ وَسَوۡفَ يَعۡلَمُونَ حِينَ يَرَوۡنَ ٱلۡعَذَابَ مَنۡ أَضَلُّ سَبِيلًا
Open ayah 25:42‘সে তো আমাদের উপাস্যদের কাছ থেকে আমাদেরকে সরিয়েই দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম।’ তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট।
أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا
Open ayah 25:43তুমি কি তাকে দেখো না, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?
أَمۡ تَحۡسَبُ أَنَّ أَكۡثَرَهُمۡ يَسۡمَعُونَ أَوۡ يَعۡقِلُونَۚ إِنۡ هُمۡ إِلَّا كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّ سَبِيلًا
Open ayah 25:44তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা অত্যধিক পথভ্রষ্ট।
أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا
Open ayah 25:45তুমি কি লক্ষ করো না, তোমার রবকে; তিনি কীভাবে ছায়াকে প্রলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক।
ثُمَّ قَبَضۡنَٰهُ إِلَيۡنَا قَبۡضٗا يَسِيرٗا
Open ayah 25:46অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি।
وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِبَاسٗا وَٱلنَّوۡمَ سُبَاتٗا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورٗا
Open ayah 25:47তিনিই তো তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ, ঘুমকে বিশ্রামস্বরূপ এবং দিনকে করেছেন জাগরণের জন্য।
وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا
Open ayah 25:48তিনিই তাঁর রাহমাতের পূর্বে সুসংবাদবাহীরূপে বাতাস পাঠান এবং আমি আকাশ থেকে বিশুদ্ধ বারি বর্ষণ করি।
لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا
Open ayah 25:49তা দ্বারা মৃত যমিনকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্টির জীব-জন্তু ও অনেক মানুষকে তা পান করাই ।
وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا
Open ayah 25:50এবং আমি তা তাদের মধ্যে (বিভিন্নভাবে) বিতরণ করি, যেন তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ লোকই বড় অকৃতজ্ঞ।
وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِي كُلِّ قَرۡيَةٖ نَّذِيرٗا
Open ayah 25:51আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম।
فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا
Open ayah 25:52অতএব, তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করো।
۞وَهُوَ ٱلَّذِي مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞ وَجَعَلَ بَيۡنَهُمَا بَرۡزَخٗا وَحِجۡرٗا مَّحۡجُورٗا
Open ayah 25:53তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক ও একটি লোনা, বিস্বাদ; আর তিনি রেখেছেন উভয়ের মাঝখানে একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল।
وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا
Open ayah 25:54তিনিই মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার রব সবকিছু করতে সক্ষম।
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا
Open ayah 25:55আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করে, যা তাদের উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফির তার রবের বিরুদ্ধে সাহায্যকারী।
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 25:56আর আমি তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি।
قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا
Open ayah 25:57বলো, ‘আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না, যার ইচ্ছা, সে তার রবের পথ অবলম্বন করুক।’
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
Open ayah 25:58তুমি সেই চিরঞ্জীবের ওপর ভরসা করো, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করো। তার বান্দার গুনাহ সম্পর্কে অবগতির জন্য তিনিই যথেষ্ট।
ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ ٱلرَّحۡمَٰنُ فَسۡـَٔلۡ بِهِۦ خَبِيرٗا
Open ayah 25:59তিনি আসমান-যমিন ও উভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে ইসতিওয়া হয়েছেন। দয়াময়। অতএব, তাঁর সম্পর্কে অবহিত ব্যক্তিকে জিজ্ঞেস করো।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ أَنَسۡجُدُ لِمَا تَأۡمُرُنَا وَزَادَهُمۡ نُفُورٗا۩
Open ayah 25:60যখন তাদেরকে বলা হয়, ‘দয়াময়কে সিজদাহ করো’, তখন তারা বলে, ‘দয়াময় আবার কে? তুমি কাউকে সিজদাহ করার আদেশ করলেই কি আমরা সিজদাহ করব?’ এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।
تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا
Open ayah 25:61কল্যাণময় তিনি, যিনি আসমানে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র।
وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا
Open ayah 25:62আর যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনি রাত ও দিন সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামীরূপে।
وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا
Open ayah 25:63রাহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে, আর তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’।
وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا
Open ayah 25:64এবং যারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে;
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
Open ayah 25:65আর যারা বলে, ‘হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নিন। নিশ্চয়ই এর শাস্তি হলো বিনাশ।’
إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا
Open ayah 25:66আশ্রয়স্থল ও বসতি হিসেবে তা কত না নিকৃষ্ট।
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا
Open ayah 25:67আর তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না, কৃপণতাও করে না। বরং এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।
وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا
Open ayah 25:68আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সংগত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। আর যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে।
يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا
Open ayah 25:69কিয়ামাতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায়।
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 25:70কিন্তু যারা তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا
Open ayah 25:71যে তাওবা করে ও সৎকাজ করে, তবে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়।
وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا
Open ayah 25:72আর যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের পাশ দিয়ে যায়, তখন নিজ মর্যাদার সাথে তা পরিহার করে চলে।
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا
Open ayah 25:73আর যাদেরকে তাদের রবের আয়াতসমূহ স্মরণ করানো হলে তাতে বধির ও অন্ধ সদৃশ আচরণ করে না।
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا
Open ayah 25:74আর যারা বলে, ‘হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও এমন সন্তান দান করো, যারা হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও।’
أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا
Open ayah 25:75তাদেরকে প্রতিদানস্বরূপ দেওয়া হবে জান্নাত; যেহেতু তারা ধৈর্যধারণ করেছে । সেখানে তাদের অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালামসহ।
خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا
Open ayah 25:76তারা সেখানে চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কতই না উত্তম!
قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا
Open ayah 25:77বলো, ‘আমার রব কোনো পরওয়া করেন না, যদি তোমরা তাঁকে না ডাকো। যেহেতু তোমরা মিথ্যা বলেছ। অতএব, সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি।’