الصافات
As-Saaffaat
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا
Open ayah 37:1শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান
فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا
Open ayah 37:2ও যারা কঠোর পরিচালক
فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا
Open ayah 37:3এবং যারা ‘যিকির’ আবৃত্তিতে রত-
إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ
Open ayah 37:4নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ
Open ayah 37:5যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ
Open ayah 37:6আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দিয়ে সুশোভিত করেছি,
وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ
Open ayah 37:7এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হতে।
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ
Open ayah 37:8ফলে এরা ঊর্ধ্ব জগতের কিছু শোনে করতে পারে না এবং এদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হতে-
دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ
Open ayah 37:9বিতাড়নের জন্যে এবং এদের জন্যে আছে অবিরাম শাস্তি।
إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ
Open ayah 37:10তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে।
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ
Open ayah 37:11এদেরকে জিজ্ঞাসা কর, এরা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা ? এদেরকে আমি সৃষ্টি করেছি আঠাল মৃত্তিকা হতে।
بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ
Open ayah 37:12তুমি তো বিস্ময় বোধ করছো, আর এরা করছে বিদ্রুপ।
وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ
Open ayah 37:13এবং যখন এদেরকে উপদেশ দেওয়া হয় এরা তা গ্রহণ করে না।
وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ
Open ayah 37:14এরা কোন নিদর্শন দেখলে উপহাস করে
وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 37:15এবং বলে, ‘এটা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 37:16‘আমরা যখন মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে ?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 37:17‘এবং আমাদের পূর্বপুরুষদেরকেও ?’
قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ
Open ayah 37:18বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ
Open ayah 37:19তা একটি মাত্র প্রচণ্ড শব্দ-আর তখনই এরা প্রত্যক্ষ করবে।
وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 37:20এবং এরা বলবে, ‘দুর্ভোগ আমাদের! এটাই তো কর্মফল দিবস।’
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 37:21এটাই ফয়সালার দিন যা তোমরা অস্বীকার করতে।
۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ
Open ayah 37:22ফেরেশতাদেরকে বলা হবে, ‘একত্র কর জালিম ও এদের সহচরগণকে এবং এদেরকে যাদের ‘ইবাদত করত তারা-
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:23আল্লাহ্ র পরিবর্তে এবং এদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ
Open ayah 37:24‘এরপর এদেরকে থামাও, কারণ এদেরকে প্রশ্ন করা হবে :
مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ
Open ayah 37:25‘তোমাদের কী হল যে, তোমরা একে অপরের সাহায্য করছো না ?’
بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ
Open ayah 37:26বস্তুত সেই দিন এরা আত্মসমর্পণ করবে
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:27এবং এরা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে-
قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ
Open ayah 37:28এরা বলবে, ‘তোমরা তো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে।’
قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 37:29তারা বলবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ
Open ayah 37:30‘এবং তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ
Open ayah 37:31‘আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে।
فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ
Open ayah 37:32‘আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।’
فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ
Open ayah 37:33এরা সকলেই সেই দিন শাস্তির শরীক হবে।
إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 37:34অপরাধীদের প্রতি আমি এইরূপই করে থাকি।
إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ
Open ayah 37:35এদেরকে ‘আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই’ বলা হলে এরা অহংকার করত
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ
Open ayah 37:36এবং বলত, ‘আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করব ?’
بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:37বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং সে রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছে।
إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ
Open ayah 37:38তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করবে।
وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 37:39এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:40তবে তারা নয় যারা আল্লাহ্ র একনিষ্ঠ বান্দা।
أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ
Open ayah 37:41তাদের জন্যে আছে নির্ধারিত রিযিক-
فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ
Open ayah 37:42ফলমূল; আর তারা হবে সম্মানিত,
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 37:43সুখদ-কাননে
عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 37:44তারা মুখামুখি হয়ে আসনে আসীন হবে।
يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ
Open ayah 37:45তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে।
بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ
Open ayah 37:46শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্যে সুস্বাদু।
لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ
Open ayah 37:47এতে ক্ষতিকর কিছু থাকবে না এবং এতে তারা মাতালও হবে না,
وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ
Open ayah 37:48তাদের সঙ্গে থাকবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ
Open ayah 37:49তারা যেন সুরক্ষিত ডিম্ব।
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:50তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।
قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ
Open ayah 37:51তাদের কেউ বলবে, ‘আমার ছিল এক সঙ্গী;
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ
Open ayah 37:52‘সে বলত, ‘তুমি কি এতে বিশ্বাসী যে,
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
Open ayah 37:53‘আমরা যখন মরে যাব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে?’
قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ
Open ayah 37:54আল্লাহ্ বলবেন, ‘তোমরা কি তাকে দেখতে চাও ?’
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:55এরপর সে ঝুঁকিয়া দেখবে এবং একে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে;
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ
Open ayah 37:56বলবে, ‘আল্লাহ্ র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে,
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 37:57‘আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ
Open ayah 37:58‘আমাদের তো আর মৃত্যু হবে না
إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 37:59‘প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না!’
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 37:60এটা তো মহাসাফল্য।
لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ
Open ayah 37:61এইরূপ সাফল্যের জন্যে সাধকদের উচিত সাধনা করা,
أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ
Open ayah 37:62আপ্যায়নের জন্যে কি এটাই শ্রেয় না যাক্কুম বৃক্ষ ?
إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ
Open ayah 37:63জালিমদের জন্যে আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ,
إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:64এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে,
طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
Open ayah 37:65এটার মোচা যেন শয়তানের মাথা
فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 37:66অবশ্যই এরা এটা হতে ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে।
ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ
Open ayah 37:67তদুপরি এদের জন্যে থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ
Open ayah 37:68আর এদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে।
إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ
Open ayah 37:69এরা এদের পিতৃপুরুষগণকে পেয়েছিল বিপথগামী।
فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ
Open ayah 37:70এবং তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল।
وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:71এদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল,
وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ
Open ayah 37:72এবং আমি এদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম।
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:73সুতরাং লক্ষ্য কর যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কী হয়েছিল!
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:74তবে আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ
Open ayah 37:75নূহ্ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী।
وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:76তাকে এবং তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট হতে।
وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ
Open ayah 37:77তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশপরম্পরায়,
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:78আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:79সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:80এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি,
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:81সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:82অন্য সকলকে আমি নিমজ্জিত করেছিলাম।
۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ
Open ayah 37:83আর ইব্রাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত।
إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ
Open ayah 37:84স্মরণ কর, সে তার প্রতিপালকের নিকট উপস্থিত হয়েছিল বিশুদ্ধচিত্তে;
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ
Open ayah 37:85যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল, ‘তোমরা কিসের পূজা করছো ?
أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
Open ayah 37:86‘তোমরা কি আল্লাহ্ র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ?
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:87‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী ?’
فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ
Open ayah 37:88এরপর সে তারকারাজির দিকে একবার তাকাল
فَقَالَ إِنِّي سَقِيمٞ
Open ayah 37:89এবং বলল, ‘আমি অসুস্থ।’
فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ
Open ayah 37:90এরপর এরা তাকে পশ্চাতে রেখে চলে গেল।
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ
Open ayah 37:91পরে সে সন্তর্পণে এদের দেবতাগুলির নিকট গেল এবং বলল, ‘তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন ?’
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ
Open ayah 37:92‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বল না ?’
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ
Open ayah 37:93এরপর সে এদের ওপর সবলে আঘাত হানিল।
فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ
Open ayah 37:94তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এলো।
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ
Open ayah 37:95সে বলল, ‘তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই পূজা কর ?
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ
Open ayah 37:96‘প্রকৃতপক্ষে আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি কর তাও।’
قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ
Open ayah 37:97এরা বলল, ‘এটার জন্যে এক ইমারত নির্মাণ কর, এরপর এটাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’
فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ
Open ayah 37:98এরা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমি এদেরকে অতিশয় হেয় করে দিলাম।
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 37:99সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন;
رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:100‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ
Open ayah 37:101এরপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম।
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 37:102এরপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ্ করছি, এখন তোমার অভিমত কি বল ?’ সে বলল, ‘হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ্ র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।’
فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ
Open ayah 37:103যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল,
وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 37:104তখন আমি তাকে আহ্বান করে বললাম, ‘হে ইব্রাহীম!
قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:105‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে!’-এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ
Open ayah 37:106নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ
Open ayah 37:107আমি তাকে মুক্ত করলাম এক কুরবানীর বিনিময়ে।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:108আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 37:109ইব্রাহীমের ওপর শান্তি বর্ষিত হোক!
كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:110এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:111নিশ্চয়ই সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম;
وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:112আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইস্হাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম,
وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ
Open ayah 37:113আমি তাকে বরকত দান করেছিলাম এবং ইস্হাককেও; তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:114আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি,
وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:115এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট হতে।
وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 37:116আমি সাহায্য করেছিলাম তাদেরকে ফলে তারাই হয়েছিল বিজয়ী।
وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ
Open ayah 37:117আমি উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব।
وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 37:118এবং তাদেরকে আমি পরিচালিত করেছিলাম সরল পথে।
وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:119আমি তাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:120মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:121এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:122তারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:123ইল্ইয়াসও ছিল রাসূলদের একজন।
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
Open ayah 37:124স্মরণ কর, সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা কি সাবধান হবে না ?
أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ
Open ayah 37:125‘তোমরা কি বা‘আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা-
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:126আল্লাহ্কে, যিনি প্রতিপালক তোমাদের- প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের ?’
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:127কিন্তু এরা তাকে মিথ্যাবাদী বলেছিল, কাজেই এদেরকে অবশ্যই শাস্তির জন্যে উপস্থিত করা হবে।
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:128তবে আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:129আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ
Open ayah 37:130ইল্ইয়াসীনের ওপর শান্তি বর্ষিত হোক।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:131এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:132সে তো ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:133লূতও ছিল রাসূলদের একজন।
إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 37:134আমি তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম-
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 37:135এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:136এরপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম।
وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ
Open ayah 37:137তোমরা তো এদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাক সকালে ও
وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 37:138সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবে না ?
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:139ইউনুসও ছিল রাসূলদের একজন।
إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 37:140স্মরণ কর, যখন সে পলায়ন করে বোঝাই নৌযানে পৌঁছিল,
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ
Open ayah 37:141এরপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ
Open ayah 37:142পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।
فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ
Open ayah 37:143সে যদি আল্লাহ্ র পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত,
لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 37:144তা হলে তাকে উত্থান দিবস পর্যন্ত থাকতে হত এর উদরে।
۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ
Open ayah 37:145এরপর ইউনুসকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ
Open ayah 37:146পরে আমি তার ওপর এক লাউ গাছ উদ্গত করলাম.
وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ
Open ayah 37:147তাকে আমি এক লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম।
فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ
Open ayah 37:148এবং তারা ঈমান এনেছিল; ফলে আমি তাদেরকে কিছুকালের জন্যে জীবনোপভোগ করতে দিলাম।
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ
Open ayah 37:149এখন এদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার প্রতিপালকের জন্যেই কি রয়েছে কন্যা সন্তান এবং এদের জন্যে পুত্র সন্তান ?’
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ
Open ayah 37:150অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর এরা প্রত্যক্ষ করছিল ?
أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ
Open ayah 37:151দেখ এরা তো মনগড়া কথা বলে যে,
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 37:152‘আল্লাহ্ সন্তান জন্ম দিয়েছেন!’ এরা নিশ্চয় মিথ্যাবাদী।
أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ
Open ayah 37:153তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন ?
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
Open ayah 37:154তোমাদের কী হয়েছে, তোমরা কিরূপ বিচার কর ?
أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 37:155তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ?
أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ
Open ayah 37:156তোমাদের কী সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে ?
فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 37:157তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।
وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:158এরা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে, অথচ জিনেরা জানে তাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হবে শাস্তির জন্যে।
سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:159এরা যা বলে তা হতে আল্লাহ্ পবিত্র, মহান-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:160আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত,
فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ
Open ayah 37:161তোমরা এবং তোমরা যাদের ‘ইবাদত কর এরা-
مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ
Open ayah 37:162তোমরা কাউকেও আল্লাহ্ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না-
إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:163কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত।
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ
Open ayah 37:164‘আমাদের প্রত্যেকের জন্যেই নির্ধারিত স্থান রয়েছে,
وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ
Open ayah 37:165‘আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ
Open ayah 37:166‘এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’
وَإِن كَانُواْ لَيَقُولُونَ
Open ayah 37:167এরাই তো বলে এসেছে,
لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:168‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকত,
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:169‘আমরা অবশ্যই আল্লাহ্ র একনিষ্ঠ বান্দা হতাম।’
فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 37:170কিন্তু এরা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই এরা জানতে পারবে;
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:171আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ
Open ayah 37:172অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে,
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 37:173এবং আমার বাহিনীই হবে বিজয়ী।
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:174অতএব কিছু কালের জন্যে তুমি এদেরকে উপেক্ষা কর।
وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:175তুমি এদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই এরা প্রত্যক্ষ করবে।
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 37:176এরা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:177তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:178অতএব কিছু কালের জন্যে তুমি এদেরকে উপেক্ষা কর।
وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:179তুমি এদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই এরা প্রত্যক্ষ করবে।
سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:180এরা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী।
وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:181শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি!
وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:182আর সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ র ই প্রাপ্য।