ص

Saad

The letter Saad · Surah 38 · Ayahs: 88 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ

    Open ayah 38:1

    সোয়াদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের! তুমি অবশ্যই সত্যবাদী।

  2. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ

    Open ayah 38:2

    কিন্তু কাফিররা ঔদ্ধত্য ও বিরোধিতায় ডুবিয়া আছে।

  3. كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ

    Open ayah 38:3

    এদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি; তখন এরা আর্তচিৎকার করেছিল। কিন্তু তখন পরিত্রাণের কোনই উপায় ছিল না।

  4. وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ

    Open ayah 38:4

    এরা বিস্ময় বোধ করছে যে, এদের নিকট এদেরই মধ্য হতে একজন সতর্ককারী এলো এবং কাফিররা বলে, ‘এ তো এক জাদুকর, মিথ্যাবাদী।’

  5. أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ

    Open ayah 38:5

    ‘সে কি বহু ইলাহ্কে এক ইলাহ্ বানিয়ে নিয়েছে ? এটা তো এক অত্যাশ্চর্য ব্যাপার!’

  6. وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ

    Open ayah 38:6

    এদের প্রধানেরা সরে পড়ে এই বলে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাক। নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক।’

  7. مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ

    Open ayah 38:7

    ‘আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনি নাই; এটা এক মনগড়া উক্তি মাত্র।

  8. أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ

    Open ayah 38:8

    ‘আমাদের মধ্য হতে কি তারই ওপর কুরআন অবতীর্ণ হল ?’ প্রকৃতপক্ষে এরা তো আমার কুরআনে সন্দিহান, এরা এখনও আমার শাস্তি আস্বাদন করে নাই।

  9. أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ

    Open ayah 38:9

    এদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার, যিনি পরাক্রমশালী, মহান দাতা ?

  10. أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ 

    Open ayah 38:10

    এদের কি কর্তৃত্ব আছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী সমস্ত কিছুর ওপর ? থাকলে, এরা সিঁড়ি বেয়ে আরোহণ করুক!

  11. جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ

    Open ayah 38:11

    বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হবে।

  12. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ

    Open ayah 38:12

    এদের পূর্বেও রাসূলদেরকে অস্বীকার করেছিল নূহের সম্প্রদায়, ‘আদ ও বহু শিবিরের অধিপতি ফির‘আওন,

  13. وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ

    Open ayah 38:13

    সামূদ, লূত সম্প্রদায় ও ‘আয়কা‘র অধিবাসী; এরা ছিল এক-একটি বিশাল বাহিনী।

  14. إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ

    Open ayah 38:14

    এদের প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করেছে। ফলে এদের ক্ষেত্রে আমার শাস্তি হয়েছে বাস্তব।

  15. وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ

    Open ayah 38:15

    এরা তো অপেক্ষা করছে একটি মাত্র প্রচণ্ড নিনাদের, যাতে কোন বিরাম থাকবে না।

  16. وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 38:16

    এরা বলে, ‘হে আমাদের প্রতিপালক! বিচারদিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়ে দাও না।’

  17. ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ

    Open ayah 38:17

    এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং স্মরণ কর, আমার শক্তিশালী বান্দা দাঊদের কথা; সে ছিল অতিশয় আল্লাহ্ অভিমুখী।

  18. إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ

    Open ayah 38:18

    আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে, যেন এরা সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে,

  19. وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ

    Open ayah 38:19

    এবং সমবেত বিহঙ্গকুলকেও; সকলেই ছিল তাঁর অভিমুখী।

  20. وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ 

    Open ayah 38:20

    আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা।

  21. ۞وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ

    Open ayah 38:21

    তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি ? যখন এরা প্রাচীর ডিঙাইয়া এলো ‘ইবাদতখানায়,

  22. إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ

    Open ayah 38:22

    এবং দাঊদের নিকট পৌঁছিল, তখন তাদের কারণে সে ভীত হয়ে পড়ল। এরা বলল, ‘ভীত হবেন না, আমরা দুই বিবদমান পক্ষ-আমাদের একে অপরের ওপর জুলুম করেছে; অতএব আমাদের মধ্যে ন্যায়বিচার করুন ; অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথনির্দেশ করুন।

  23. إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ

    Open ayah 38:23

    ‘এই ব্যক্তি আমার ভাই, এটার আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা। তবুও সে বলে, ‘আমার যিম্মায় এইটি দিয়ে দাও’, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করেছে।

  24. قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩

    Open ayah 38:24

    দাঊদ বলল, ‘তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করার দাবি করে সে তো তোমার প্রতি জুলুম করেছে। শরীকদের অনেকে একে অন্যের ওপর তো অবিচার করে থাকে-করে না কেবল মু’মিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তারা সংখ্যায় স্বল্প।’ দাঊদ বুঝতে পারল, আমি তাকে পরীক্ষা করলাম। এরপর সে তার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করল এবং নত হয়ে লুটিয়ে পড়ল ও তাঁর অভিমুখী হল।

  25. فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ

    Open ayah 38:25

    এরপর আমি তার ত্রুটি ক্ষমা করলাম। আমার নিকট তার জন্যে রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম।

  26. يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ

    Open ayah 38:26

    ‘হে দাঊদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশির অনুসরণ কর না, কেননা এটা তোমাকে আল্লাহ্ র পথ হতে বিচ্যুত করবে।’ যারা আল্লাহ্ র পথ হতে ভ্রষ্ট হয় তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচারদিবসকে বিস্মৃত হয়ে আছে।

  27. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ

    Open ayah 38:27

    আমি আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যবর্তী কোন কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। অনর্থক সৃষ্টি করার ধারণা এদের যারা কাফির, সুতরাং কাফিরদের জন্যে রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

  28. أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ

    Open ayah 38:28

    যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আমি কি তাদেরকে সমান গণ্য করব? আমি কি মুত্তাকীদেরকে অপরাধীদের সমান গণ্য করব ?

  29. كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 38:29

    এক কল্যাণময় কিতাব, এটা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এটার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ।

  30. وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ 

    Open ayah 38:30

    আমি দাঊদকে দান করলাম সুলায়মান। সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ্ অভিমুখী।

  31. إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ

    Open ayah 38:31

    যখন অপরাহ্নে তার সামনে ধাবনোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হল,

  32. فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ

    Open ayah 38:32

    তখন সে বলল, ‘আমি তো আমার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয়ে ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে;

  33. رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ

    Open ayah 38:33

    ‘এইগুলিকে পুনরায় আমার সামনে আনয়ন কর।’ এরপর সে এদের পদ ও গলদেশ ছেদন করতে লাগল।

  34. وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ

    Open ayah 38:34

    আমি তো সুলায়মানকে পরীক্ষা করলাম এবং তার আসনের ওপর রাখলাম একটি ধড়; এরপর সুলায়মান আমার অভিমুখী হল।

  35. قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ

    Open ayah 38:35

    সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমাকে দান কর এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ না হয়। তুমি তো পরম দাতা।’

  36. فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ

    Open ayah 38:36

    তখন আমি তার অধীন করে দিলাম বায়ুকে, যা তার আদেশে, সে যেখানে ইচ্ছা করত সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হত,

  37. وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ

    Open ayah 38:37

    এবং শয়তানদেরকে, যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী,

  38. وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ

    Open ayah 38:38

    এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে।

  39. هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ

    Open ayah 38:39

    ‘এইসব আমার অনুগ্রহ, এটা হতে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পার। এটার জন্যে তোমাকে হিসেব দিতে হবে না।’

  40. وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ 

    Open ayah 38:40

    এবং আমার নিকট রয়েছে তার জন্যে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম।

  41. وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ

    Open ayah 38:41

    স্মরণ কর, আমার বান্দা আইউবকে, যখন সে তার প্রতিপালককে আহবান করে বলেছিল, ‘শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে’,

  42. ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ

    Open ayah 38:42

    আমি তাকে বললাম, ‘তুমি তোমার পদ দিয়ে ভূমিতে আঘাত কর, এই তো গোসলের সুশীতল পানি আর পানীয়।’

  43. وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 38:43

    আমি তাকে দান করলাম তার পরিজনবর্গ ও তাদের মত আরও, আমার অনুগ্রহস্বরূপ এবং বোধশক্তিসম্পন্ন লোকদের জন্যে উপদেশস্বরূপ।

  44. وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ

    Open ayah 38:44

    আমি তাকে আদেশ করলাম, ‘একমুষ্টি তৃণ লও ও তা দিয়ে আঘাত কর এবং শপথ ভঙ্গ কর না।’ আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! সে ছিল আমার অভিমুখী।

  45. وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ

    Open ayah 38:45

    স্মরণ কর, আমার বান্দা ইবরাহীম, ইস্হাক ও ইয়াকূবের কথা, এরা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী।

  46. إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ

    Open ayah 38:46

    আমি তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, তা ছিল পরলোকের স্মরণ।

  47. وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ

    Open ayah 38:47

    অবশ্যই তারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

  48. وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ

    Open ayah 38:48

    স্মরণ কর, ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সজ্জন।

  49. هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ

    Open ayah 38:49

    এটা এক স্মরণীয় বর্ণনা। নিশ্চয়ই মুত্তাকীদের জন্যে রয়েছে উত্তম আবাস-

  50. جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ 

    Open ayah 38:50

    চিরস্থায়ী জান্নাত, যার দ্বার তাদের জন্যে উন্মুক্ত।

  51. مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ

    Open ayah 38:51

    সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে।

  52. ۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ

    Open ayah 38:52

    এবং তাদের পার্শ্বে থাকবে আনতনয়না সমবয়স্কাগণ।

  53. هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 38:53

    এটা হিসেব দিবসের জন্যে তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি।

  54. إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ

    Open ayah 38:54

    এটা তো আমার দেওয়া রিযিক যা নিঃশেষ হবে না,

  55. هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ

    Open ayah 38:55

    এটাই। আর সীমালংঘনকারীদের জন্যে রয়েছে নিকৃষ্টতম পরিণাম-

  56. جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ

    Open ayah 38:56

    জাহান্নাম, সেখানে এরা প্রবেশ করবে, কত নিকৃষ্ট ঠিকানা!

  57. هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ

    Open ayah 38:57

    এটা সীমালংঘনকারীদের জন্যে। সুতরাং এরা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

  58. وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ

    Open ayah 38:58

    আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি।

  59. هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ

    Open ayah 38:59

    ‘এই তো এক বাহিনী, তোমাদের সঙ্গে প্রবেশ করতেছে।’ ‘এদের জন্যে নেই অভিনন্দন, এরা তো জাহান্নামে জ্বলিবে।’

  60. قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ 

    Open ayah 38:60

    অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যেও অভিনন্দন নেই। তোমরাই তো পূর্বে তা আমাদের জন্যে ব্যবস্থা করেছ। কত নিকৃষ্ট এই আবাসস্থল!’

  61. قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ

    Open ayah 38:61

    এরা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! যে এটা আমাদের সম্মুখীন করেছে, জাহান্নামে তার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত কর।’

  62. وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ

    Open ayah 38:62

    এরা আরও বলবে, ‘আমাদের কী হল যে, আমরা যে সকল লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পেতেছি না!

  63. أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ

    Open ayah 38:63

    ‘তবে কি আমরা এদেরকে অহেতুক ঠাট্টা-বিদ্রুপের পাত্র মনে করতাম, না এদের ব্যাপারে আমাদের দৃষ্টিবিভ্রম ঘটেছে ?’

  64. إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ

    Open ayah 38:64

    এটা নিশ্চিত সত্য-জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ।

  65. قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 38:65

    বল, ‘আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ্ নেই আল্লাহ্ ব্যতীত, যিনি এক, যিনি প্রবল প্রতাপশালী,

  66. رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ

    Open ayah 38:66

    ‘যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যিনি পরাক্রমশালী, মহাক্ষমাশীল।’

  67. قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ

    Open ayah 38:67

    বল, ‘এটা এক মহাসংবাদ,

  68. أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ

    Open ayah 38:68

    ‘যা হতে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।

  69. مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ

    Open ayah 38:69

    ‘ঊর্ধ্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না।

  70. إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ 

    Open ayah 38:70

    ‘আমার নিকট তো এই ওহী এসেছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।’

  71. إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ

    Open ayah 38:71

    স্মরণ কর, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ‘আমি মানুষ সৃষ্টি করছি কর্দম হতে,

  72. فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ

    Open ayah 38:72

    ‘যখন আমি একে সুষম করব এবং এতে আমার রূহ্ সঞ্চার করব, তখন তোমরা এর প্রতি সিজ্দাবনত হয়ো।’

  73. فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ

    Open ayah 38:73

    তখন ফেরেশতারা সকলেই সিজ্দাবনত হল-

  74. إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 38:74

    কেবল ইবলীস ব্যতীত, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল।

  75. قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ

    Open ayah 38:75

    তিনি বললেন, ‘হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল ? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন ?’

  76. قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ

    Open ayah 38:76

    সে বলল, ‘আমি তা হতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং একে সৃষ্টি করেছেন কর্দম হতে।’

  77. قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ

    Open ayah 38:77

    তিনি বললেন, ‘তুমি এখান হতে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত।

  78. وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 38:78

    ‘এবং তোমার ওপর আমার লা‘নত স্থায়ী হবে, কর্মফল দিবস পর্যন্ত।’

  79. قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

    Open ayah 38:79

    সে বলল, ‘হে আমার প্রতিপালক! আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত।’

  80. قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ 

    Open ayah 38:80

    তিনি বললেন, ‘তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-

  81. إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ

    Open ayah 38:81

    ‘অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’

  82. قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 38:82

    সে বলল, ‘আপনার ক্ষমতার শপথ! আমি এদের সকলকেই পথভ্রষ্ট করব,

  83. إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ

    Open ayah 38:83

    ‘তবে এদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়।’

  84. قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ

    Open ayah 38:84

    তিনি বললেন, ‘তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি-

  85. لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 38:85

    ‘তোমার দিয়ে ও তোমার অনুসারীদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবই।’

  86. قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ

    Open ayah 38:86

    বল, ‘আমি এটার জন্যে তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই।’

  87. إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 38:87

    এটা তো বিশ্বজগতের জন্যে উপদেশ মাত্র।

  88. وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ

    Open ayah 38:88

    এটার সংবাদ তোমরা অবশ্যই জানিবে, কিয়ৎকাল পরে।