يس

Yaseen

Yaseen · Surah 36 · Ayahs: 83 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ইয়া-সীন,

  2. وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ

    Open ayah 36:2

    শপথ জ্ঞানগর্ভ কুরআনের,

  3. إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

    Open ayah 36:3

    তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত;

  4. عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 36:4

    তুমি সরল পথে প্রতিষ্ঠিত।

  5. تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ

    Open ayah 36:5

    কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্ র নিকট হতে,

  6. لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ

    Open ayah 36:6

    যাতে তুমি সতর্ক করতে পার এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যার ফলে এরা গাফিল।

  7. لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 36:7

    এদের অধিকাংশের জন্যে সেই বাণী অবধারিত হয়েছে; সুতরাং এরা ঈমান আনবে না।

  8. إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ

    Open ayah 36:8

    আমি এদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে এরা ঊর্ধ্বমুখী হয়ে গেছে।

  9. وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ

    Open ayah 36:9

    আমি এদের সামনে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং এদেরকে আবৃত করেছি; ফলে এরা দেখতে পায় না।

  10. وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 36:10

    তুমি এদেরকে সতর্ক কর বা না কর, এদের পক্ষে উভয়ই সমান; এরা ঈমান আনবে না।

  11. إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ

    Open ayah 36:11

    তুমি কেবল তাকেই সতর্ক করতে পার যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহ্কে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও।

  12. إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ

    Open ayah 36:12

    আমিই মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা এরা অগ্রে প্রেরণ করে ও যা এরা পশ্চাতে রেখে যায়, আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।

  13. وَٱضۡرِبۡ لَهُم مَّثَلًا أَصۡحَٰبَ ٱلۡقَرۡيَةِ إِذۡ جَآءَهَا ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 36:13

    এদের নিকট বর্ণনা কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; যখন তাদের নিকট এসেছিল রাসূলগণ।

  14. إِذۡ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمُ ٱثۡنَيۡنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٖ فَقَالُوٓاْ إِنَّآ إِلَيۡكُم مُّرۡسَلُونَ

    Open ayah 36:14

    যখন এদের নিকট পাঠিয়েছিলাম দু’জন রাসূল, তখন এরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল, এরপর আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দিয়ে। তারা বলেছিল, ‘আমরা তো তোমাদের নিকট প্রেরিত হয়েছি।’

  15. قَالُواْ مَآ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحۡمَٰنُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا تَكۡذِبُونَ

    Open ayah 36:15

    এরা বলল, ‘তোমরা আমাদের মতই মানুষ, দয়াময় আল্লাহ্ তো কিছুই অবতীর্ণ করেন নাই। তোমরা কেবল মিথ্যাই বলছো।’

  16. قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ

    Open ayah 36:16

    তারা বলল, ‘আমাদের প্রতিপালক জানেন-আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি।

  17. وَمَا عَلَيۡنَآ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 36:17

    ‘স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।’

  18. قَالُوٓاْ إِنَّا تَطَيَّرۡنَا بِكُمۡۖ لَئِن لَّمۡ تَنتَهُواْ لَنَرۡجُمَنَّكُمۡ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 36:18

    এরা বলল, ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের ওপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হবে।’

  19. قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ

    Open ayah 36:19

    তারা বলল, ‘তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে; এটা কি এইজন্যে যে, আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি ? বস্তুত তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়।’

  20. وَجَآءَ مِنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ رَجُلٞ يَسۡعَىٰ قَالَ يَٰقَوۡمِ ٱتَّبِعُواْ ٱلۡمُرۡسَلِينَ 

    Open ayah 36:20

    নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটিয়া এলো। সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা রাসূলদের অনুসরণ কর;

  21. ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡـَٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ

    Open ayah 36:21

    ‘অনুসরণ কর তাদের, যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যারা সৎপথপ্রাপ্ত।

  22. وَمَا لِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 36:22

    ‘আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যাঁহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তাঁর ‘ইবাদত করব না ?

  23. ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡـٔٗا وَلَا يُنقِذُونِ

    Open ayah 36:23

    ‘আমি কি তাঁর পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করব ? দয়াময় আল্লাহ্ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে এদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং এরা আমাকে উদ্ধার করতেও পারবে না।

  24. إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 36:24

    ‘এইরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব।

  25. إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ

    Open ayah 36:25

    ‘আমি তো তোমাদের প্রতিপালকের ওপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন।’

  26. قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ

    Open ayah 36:26

    তাকে বলা হল, ‘জান্নাতে প্রবেশ কর।’ সে বলে উঠিল, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত-

  27. بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ

    Open ayah 36:27

    ‘কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন।’

  28. ۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ

    Open ayah 36:28

    আমি তার পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না।

  29. إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ

    Open ayah 36:29

    তা ছিল কেবল এক মহানাদ। ফলে এরা নিথর নিস্তব্ধ হয়ে গেল।

  30. يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ 

    Open ayah 36:30

    পরিতাপ বান্দাদের জন্যে; এদের নিকট যখনই কোন রাসূল এসেছে তখনই এরা তাকে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

  31. أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ

    Open ayah 36:31

    এরা কি লক্ষ্য করে না এদের পূর্বে কত মানবগোষ্ঠী আমি ধ্বংস করেছি যারা এদের মধ্যে ফিরে আসবে না ?

  32. وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ

    Open ayah 36:32

    এবং অবশ্যই এদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে।

  33. وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ

    Open ayah 36:33

    এদের জন্যে একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাকে আমি সঞ্জীবিত করি এবং তা হতে উৎপন্ন করি শস্য যা এরা আহার করে।

  34. وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ

    Open ayah 36:34

    এতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং এতে উৎসারিত করি প্রস্রবণ,

  35. لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ

    Open ayah 36:35

    যাতে এরা আহার করতে পারে এর ফলমূল হতে, অথচ এদের হস্ত তা সৃষ্টি করে নাই। তবুও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ?

  36. سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ

    Open ayah 36:36

    পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং এরা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে।

  37. وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ

    Open ayah 36:37

    এদের জন্যে এক নিদর্শন রাত্রি, তা হতে আমি দিবালোক অপসারিত করি, তখন এরা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

  38. وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ

    Open ayah 36:38

    আর সূর্য ভ্রমণ করে এর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ।

  39. وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ

    Open ayah 36:39

    এবং চন্দ্রের জন্যে আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মনযিল; অবশেষে তা শুষ্ক বক্র, পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে।

  40. لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ 

    Open ayah 36:40

    সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা; এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে।

  41. وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ

    Open ayah 36:41

    এদের জন্যে এক নিদর্শন এই যে, আমি এদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করিয়েছিলাম;

  42. وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ

    Open ayah 36:42

    এবং এদের জন্যে অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে এরা আরোহণ করে।

  43. وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ

    Open ayah 36:43

    আমি ইচ্ছা করলে এদেরকে নিমজ্জিত করতে পারি; সে অবস্থায় এদের কোন সাহায্যকারী থাকবে না এবং এরা পরিত্রাণও পাবে না-

  44. إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ

    Open ayah 36:44

    আমার অনুগ্রহ না হলে এবং কিছু কালের জন্যে জীবনোপভোগ করতে না দিলে।

  45. وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ

    Open ayah 36:45

    যখন এদেরকে বলা হয়, ‘যা তোমাদের সামনে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার,’

  46. وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ

    Open ayah 36:46

    এবং যখনই এদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন এদের নিকট আসে, তখনই এরা তা হতে মুখ ফিরিয়ে নেয়।

  47. وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 36:47

    যখন এদেরকে বলা হয়, ‘আল্লাহ্ তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়েছেন তা হতে ব্যয় কর’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে, ‘যাকে আল্লাহ্ ইচ্ছা করলে খাওয়াতে পারতেন আমরা কি তাকে খাওয়াব ? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ।’

  48. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 36:48

    এরা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে ?’

  49. مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ

    Open ayah 36:49

    এরা তো অপেক্ষায় আছে এক মহানাদের যা এদেরকে আঘাত করবে এদের বাক-বিতণ্ডাকালে।

  50. فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ 

    Open ayah 36:50

    তখন এরা ওসিয়াত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার-পরিজনের নিকট ফিরে আসতেও পারবে না।

  51. وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ

    Open ayah 36:51

    যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর হতে ছুটিয়া আসবে তাদের প্রতিপালকের দিকে।

  52. قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 36:52

    এরা বলবে, ‘হায় ! দুর্ভোগ আমাদের ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হতে উঠাল ? দয়াময় আল্লাহ্ তো এটারই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন।’

  53. إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ

    Open ayah 36:53

    এটা হবে কেবল এক মহানাদ ; তখনই এদের সকলকে উপস্থিত করা হবে আমার সামনে,

  54. فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 36:54

    আজ কারও প্রতি কোন জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে।

  55. إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ

    Open ayah 36:55

    এই দিন জান্নাতবাসিগণ আনন্দে মগ্ন থাকবে,

  56. هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ

    Open ayah 36:56

    তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে।

  57. لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ

    Open ayah 36:57

    সেখানে থাকবে তাদের জন্যে ফলমূল এবং তাদের জন্যে বাঞ্ছিত সমস্ত কিছু,

  58. سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ

    Open ayah 36:58

    সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে সম্ভাষণ।

  59. وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 36:59

    আর ‘হে অপরাধিগণ! তোমরা আজ পৃথক হয়ে যাও।’

  60. ۞أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ 

    Open ayah 36:60

    হে বনী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে, তোমরা শয়তানের দাসত্ব কর না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ?

  61. وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 36:61

    আর আমারই ‘ইবাদত কর, এটাই সরল পথ।

  62. وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ

    Open ayah 36:62

    শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বুঝ নাই ?

  63. هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ

    Open ayah 36:63

    এটাই সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল।

  64. ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ

    Open ayah 36:64

    আজ তোমরা এতে প্রবেশ কর; কারণ তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে।

  65. ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 36:65

    আমি আজ এদের মুখ মোহর করে দিব, এদের হস্ত কথা বলবে আমার সঙ্গে এবং এদের চরণ সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের।

  66. وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ

    Open ayah 36:66

    আমি ইচ্ছা করলে অবশ্যই এদের চোখগুলিকে লোপ করে দিতাম, তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত!

  67. وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ

    Open ayah 36:67

    এবং আমি ইচ্ছা করলে অবশ্যই স্ব স্ব স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে এরা চলতে পারত না এবং ফিরেও আসতে পারত না।

  68. وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ

    Open ayah 36:68

    আমি যাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তার অবনতি ঘটাই। তবুও কি এরা বুঝে না ?

  69. وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ

    Open ayah 36:69

    আমি রাসূলকে কাব্য রচনা করতে শিখাই নাই এবং এটা তার পক্ষে শোভনীয় নয়। এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন;

  70. لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 36:70

    যাতে সে সতর্ক করতে পারে জীবিতগণকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে।

  71. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ

    Open ayah 36:71

    এরা কি লক্ষ্য করে না যে, আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে এদের জন্যে আমি সৃষ্টি করেছি ‘আন‘আম’ এবং এরাই এইগুলির অধিকারী ?

  72. وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ

    Open ayah 36:72

    এবং আমি এইগুলিকে তাদের বশীভূত করে দিয়েছি। এইগুলির কতক তাদের বাহন এবং এদের কতক তারা আহার করে।

  73. وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ

    Open ayah 36:73

    তাদের জন্যে এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না ?

  74. وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ

    Open ayah 36:74

    তারা তো আল্লাহ্ র পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করেছে এই আশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।

  75. لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ

    Open ayah 36:75

    কিন্তু এইসব ইলাহ্ তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়; তাদেরকে এদের বাহিনীরূপে উপস্থিত করা হবে।

  76. فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ

    Open ayah 36:76

    অতএব তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে।

  77. أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ

    Open ayah 36:77

    মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে ? অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী।

  78. وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ

    Open ayah 36:78

    এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, ‘কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচিয়া গলিয়া যাবে ?’

  79. قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ

    Open ayah 36:79

    বল, ‘এর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই যিনি এটা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।’

  80. ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ 

    Open ayah 36:80

    তিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা হতে প্রজ্বলিত কর।

  81. أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ

    Open ayah 36:81

    যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন ? হাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।

  82. إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 36:82

    তাঁর ব্যাপার শুধু এই, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তিনি একে বলেন, ‘হও’, ফলে তা হয়ে যায়।

  83. فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 36:83

    অতএব পবিত্র ও মহান তিনি, যাঁহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; আর তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।