الصافات
As-Saaffaat
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا
Open ayah 37:1শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দন্ডায়মান।
فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا
Open ayah 37:2এবং যারা কঠোর পরিচালক।
فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا
Open ayah 37:3এবং যারা জিকর আবৃত্তিতে মশগুল।
إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ
Open ayah 37:4নিশ্চয়ই তোমাদের মা‘বূদ এক।
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ
Open ayah 37:5যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের অন্তবর্তী সব কিছুর রাব্ব, এবং রাব্ব সকল উদয়স্থলের।
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ
Open ayah 37:6আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি।
وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ
Open ayah 37:7এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শাইতান হতে।
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ
Open ayah 37:8ফলে তারা উর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারেনা এবং তাদের প্রতি উল্কা নিক্ষিপ্ত হয় সকল দিক হতে –
دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ
Open ayah 37:9বিতাড়নের জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।
إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ
Open ayah 37:10তবে কেহ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ
Open ayah 37:11তাদেরকে জিজ্ঞেস করঃ তাদেরকে সৃষ্টি করা কঠিনতর নাকি আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা সৃষ্টি কঠিনতর? তাদেরকে আমি সৃষ্টি করেছি আঠাল মাটি হতে।
بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ
Open ayah 37:12তুমিতো বিস্ময় বোধ করছ, আর তারা করছে বিদ্রুপ।
وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ
Open ayah 37:13এবং যখন তাদেরকে উপদেশ দেয়া হয় তখন তারা তা গ্রহণ করেনা।
وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ
Open ayah 37:14তারা কোন নিদর্শন দেখলে উপহাস করে।
وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 37:15এবং বলেঃ এটাতো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়।
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 37:16আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব তখন কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 37:17এবং আমাদের পূর্ব-পুরুষদেরকেও?
قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ
Open ayah 37:18বলঃ হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ
Open ayah 37:19ওটা একটি মাত্র প্রচন্ড শব্দ। আর তখনই তারা প্রত্যক্ষ করবে।
وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 37:20এবং তারা বলবেঃ হায়! দুর্ভোগ আমাদের! এটাইতো কর্মফল দিন।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 37:21এটাই ফাইসালার দিন যা তোমরা অস্বীকার করতে।
۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ
Open ayah 37:22(মালাইকাকে বলা হবে) একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত করত,
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:23আল্লাহর পরিবর্তে এবং তাদেরকে ধাবিত কর জাহান্নামের পথে।
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ
Open ayah 37:24অতঃপর তাদেরকে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে;
مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ
Open ayah 37:25তোমাদের কি হল যে, তোমরা একে অপরকে সাহায্য করছনা?
بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ
Open ayah 37:26বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পন করবে।
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:27এবং তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।
قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ
Open ayah 37:28তারা বলবেঃ তোমরাতো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে।
قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 37:29তারা বলবেঃ তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ
Open ayah 37:30এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিলনা; বস্তুতঃ তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ
Open ayah 37:31আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে; আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে।
فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ
Open ayah 37:32আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।
فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ
Open ayah 37:33তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে।
إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 37:34অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।
إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ
Open ayah 37:35যখন তাদেরকে বলা হত যে, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই তখন তারা অহংকার করত।
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ
Open ayah 37:36এবং বলতঃ আমরা কি এক পাগল কবির কথায় আমাদের মা‘বূদদেরকে বর্জন করব?
بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:37বরং সেতো সত্য নিয়ে এসেছে এবং সে সমস্ত রাসূলকে সত্য বলে স্বীকার করেছে।
إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ
Open ayah 37:38তোমরা অবশ্যই মর্মন্তদ শাস্তির স্বাদ গ্রহণ করবে।
وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 37:39এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে।
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:40তবে তারা নয়, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।
أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ
Open ayah 37:41তাদের জন্য রয়েছে নির্ধারিত রিয্ক –
فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ
Open ayah 37:42ফল-মূল এবং তারা হবে সম্মানিত।
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 37:43সুখ কাননে।
عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 37:44তারা মুখোমুখি আসনে আসীন হবে।
يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ
Open ayah 37:45তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সূরাপূর্ণ পাত্র –
بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ
Open ayah 37:46শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।
لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ
Open ayah 37:47তাতে ক্ষতিকর কিছুই থাকবেনা এবং তারা তাতে মাতালও হবেনা।
وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ
Open ayah 37:48আর তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়তলোচনা হুরবৃন্দ।
كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ
Open ayah 37:49তারা যেন সুরক্ষিত ডিম্ব।
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:50তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ
Open ayah 37:51তাদের কেহ বলবেঃ আমার ছিল এক সঙ্গী।
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ
Open ayah 37:52সে বলতঃ তুমি কি বিশ্বাস কর যে –
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
Open ayah 37:53আমরা যখন মরে যাব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও আমাদেরকে প্রতিফল দেয়া হবে?
قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ
Open ayah 37:54(আল্লাহ) বলবেনঃ তোমরা কি তাকে দেখতে চাও?
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:55অতঃপর সে ঝুকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে।
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ
Open ayah 37:56সে বলবেঃ আল্লাহর শপথ! তুমিতো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে।
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 37:57আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও আটক ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ
Open ayah 37:58আমাদের আর মৃত্যু হবেনা –
إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 37:59প্রথম মৃত্যু ছাড়া এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবেনা!
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 37:60এটাতো মহা সাফল্য।
لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ
Open ayah 37:61এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিৎ সাধনা করা।
أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ
Open ayah 37:62আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ, না কি যাক্কুম বৃক্ষ?
إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ
Open ayah 37:63যালিমদের জন্য আমি ওটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ।
إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:64এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে।
طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
Open ayah 37:65ওটার মোচা যেন শাইতানের মাথা।
فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 37:66ওটা হতে তারা আহার করবে এবং উদর পূর্ণ করবে ওটা দ্বারা।
ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ
Open ayah 37:67তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ
Open ayah 37:68আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্জ্বলিত আগুনের দিকে।
إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ
Open ayah 37:69তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ
Open ayah 37:70আর তারা তাদের পদাংক অনুসরণে ধাবিত হয়েছিল।
وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:71তাদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ
Open ayah 37:72এবং আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম।
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:73সুতরাং লক্ষ্য কর, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল!
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:74তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ
Open ayah 37:75নূহ আমাকে আহবান করেছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী।
وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:76তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।
وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ
Open ayah 37:77তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:78আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:79সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:80এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:81সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:82অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম।
۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ
Open ayah 37:83ইবরাহীম তার অনুগামীদের অন্তর্ভুক্ত।
إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ
Open ayah 37:84স্মরণ কর, সে তার রবের নিকট উপস্থিত হয়েছিল বিশুদ্ধ চিত্তে।
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ
Open ayah 37:85যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলঃ তোমরা কিসের পূজা করছ?
أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
Open ayah 37:86তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক মা‘বূদগুলিকে চাও?
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:87জগতসমূহের রাব্ব সম্বন্ধে তোমাদের ধারণা কি?
فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ
Open ayah 37:88অতঃপর সে একবার তারকারাজির দিকে একবার তাকালো।
فَقَالَ إِنِّي سَقِيمٞ
Open ayah 37:89এবং বললঃ আমি অসুস্থ।
فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ
Open ayah 37:90অতঃপর তারা তাকে পশ্চাতে রেখে চলে গেল।
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ
Open ayah 37:91পরে সে সন্তর্পণে তাদের দেবতাগুলির নিকট গেল এবং বললঃ তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন?
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ
Open ayah 37:92তোমাদের কি হয়েছে যে, তোমরা কথা বলনা?
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ
Open ayah 37:93অতঃপর সে তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানলো।
فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ
Open ayah 37:94তখন ঐ লোকগুলি তার দিকে ছুটে এল।
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ
Open ayah 37:95সে বললঃ তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর, তোমরা কি তাদেরই পূজা কর?
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ
Open ayah 37:96প্রকৃত পক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তা’ও।
قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ
Open ayah 37:97তারা বললঃ এর জন্য এক ইমারাত তৈরী কর, অতঃপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।
فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ
Open ayah 37:98তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমি তাদেরকে অতিশয় হেয় করেছিলাম।
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 37:99এবং সে বললঃ আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:100হে আমার রাব্ব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।
فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ
Open ayah 37:101অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম।
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 37:102অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বললঃ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাহ করছি, এখন তোমার অভিমত কি, বল। সে বললঃ হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ
Open ayah 37:103যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল –
وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 37:104তখন আমি তাকে আহবান করে বললামঃ হে ইবরাহীম –
قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:105তুমিতো স্বপ্নাদেশ সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ
Open ayah 37:106নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ
Open ayah 37:107আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানীর বিনিময়ে।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:108আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 37:109ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক।
كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:110এভাবে আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:111সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:112আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল এক নাবী, সৎকর্মশীলদের অন্যতম।
وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ
Open ayah 37:113আমি তাকে বারাকাত দান করেছিলাম এবং ইসহাককেও, তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:114আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের উপর।
وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:115এবং তাদেরকে ও তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।
وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 37:116আমি সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারা হয়েছিল বিজয়ী।
وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ
Open ayah 37:117আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 37:118এবং তাদেরকে আমি পরিচালিত করেছিলাম সরল পথে।
وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:119আমি তাদের উভয়কে পরবর্তীতে স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:120মূসা ও হারূনের উপর শান্তি বর্ষিত হোক।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:121এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:122তারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ।
وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:123ইলিয়াসও ছিল রাসূলদের একজন।
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
Open ayah 37:124স্মরণ কর, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কি সতর্ক হবেনা?
أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ
Open ayah 37:125তোমরা কি বা’লকে (দেবমূর্তি) ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা –
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:126আল্লাহকে, যিনি রাব্ব তোমাদের এবং রাব্ব তোমাদের পূর্ব-পুরুষদের?
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:127কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, অতএব তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:128তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:129আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ
Open ayah 37:130ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক।
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:131এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:132সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:133লূত ছিল রাসূলদের একজন।
إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 37:134আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম।
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 37:135এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:136অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ
Open ayah 37:137তোমরা তাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাক সকালে –
وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 37:138এবং সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবেনা?
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:139ইউনুসও ছিল রাসূলদের একজন।
إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 37:140স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌযানে পৌঁছল।
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ
Open ayah 37:141অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ
Open ayah 37:142পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল; তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।
فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ
Open ayah 37:143সে যদি আল্লাহর মহিমা ঘোষণা না করত –
لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 37:144তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে।
۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ
Open ayah 37:145অতঃপর তাকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ
Open ayah 37:146পরে আমি তার উপর এক লাউ গাছ উদগত করলাম।
وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ
Open ayah 37:147তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম।
فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ
Open ayah 37:148এবং তারা ঈমান এনেছিল; ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ
Open ayah 37:149এখন তাদেরকে জিজ্ঞেস করঃ তোমার রবের জন্য কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ
Open ayah 37:150অথবা আমি কি মালাইকাকে নারী রূপে সৃষ্টি করেছি, আর তারা তা প্রত্যক্ষ করেছিল?
أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ
Open ayah 37:151দেখ তারা মনগড়া কথা বলে যে –
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 37:152আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ
Open ayah 37:153তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন?
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
Open ayah 37:154তোমাদের কি হয়েছে, তোমরা কি রূপ বিচার কর?
أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 37:155তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?
أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ
Open ayah 37:156তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে?
فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 37:157তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।
وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:158আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য।
سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:159তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, মহান –
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:160আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত।
فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ
Open ayah 37:161তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর –
مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ
Open ayah 37:162তোমরা কেহই কেহকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবেনা –
إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:163শুধু প্রজ্জ্বলিত আগুনে প্রবেশকারীকে ব্যতীত।
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ
Open ayah 37:164‘‘আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে,
وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ
Open ayah 37:165আমরাতো সারিবদ্ধভাবে দন্ডায়মান,
وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ
Open ayah 37:166এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ঘোষণাকারী।
وَإِن كَانُواْ لَيَقُولُونَ
Open ayah 37:167তারাইতো বলে এসেছে –
لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:168‘‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকত –
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:169তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম’’।
فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 37:170কিন্তু তারা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই তারা জানতে পারবে।
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:171আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ
Open ayah 37:172অবশ্যই তারা জয়ী হবে।
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 37:173এবং আমার বাহিনীই হবে বিজয়ী।
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:174অতএব কিছু কালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:175তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে।
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 37:176তারা কি তাহলে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:177তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:178অতএব কিছুকালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:179তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা পরিণাম প্রত্যক্ষ করবে।
سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:180তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার রাব্ব, যিনি সকল ক্ষমতার অধিকারী।
وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:181শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি।
وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:182প্রশংসা জগতসমূহের রাব্ব আল্লাহরই প্রাপ্য।