طه

Taa-Haa

Taa-Haa · Surah 20 · Ayahs: 135 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. তা-হা,

  2. مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ

    Open ayah 20:2

    তুমি ক্লেশ পাবে এজন্যে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করি নাই,

  3. إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ

    Open ayah 20:3

    বরং যে ভয় করে কেবল তার উপদেশার্থে,

  4. تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى

    Open ayah 20:4

    যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তাঁর নিকট হতে এটা অবতীর্ণ।

  5. ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ

    Open ayah 20:5

    দয়াময় আরশে সমাসীন।

  6. لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ

    Open ayah 20:6

    যা আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে ও ভ‚গর্ভে তা তাঁরই।

  7. وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى

    Open ayah 20:7

    যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল, তবে তিনি তো যা গুপ্ত ও অব্যক্ত সকলই জানেন।

  8. ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ

    Open ayah 20:8

    আল্লাহ্, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই, সুন্দর সুন্দর নাম তাঁরই।

  9. وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

    Open ayah 20:9

    মূসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি ?

  10. إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى 

    Open ayah 20:10

    সে যখন আগুন দেখল তখন তার পরিবারবর্গকে বলল, ‘তোমরা এখানে থাক আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তোমাদের জন্যে তা হতে কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারিব বা আমি আগুনের নিকটে কোন পথনির্দেশ পাইব।’

  11. فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ

    Open ayah 20:11

    এরপর যখন সে আগুনের নিকট এলো তখন আহ্বান করে বলা হল, ‘হে মূসা!

  12. إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى

    Open ayah 20:12

    আমিই তোমার প্রতিপালক, অতএব তোমার পাদুকা খুলে ফেল, কারণ তুমি পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় রয়েছ।

  13. وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ

    Open ayah 20:13

    ‘এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সঙ্গে শোনো।

  14. إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ

    Open ayah 20:14

    ‘আমিই আল্লাহ্, আমি ব্যতীত কোন ইলাহ্ নেই। অতএব আমার ‘ইবাদত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর।

  15. إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ

    Open ayah 20:15

    ‘কিয়ামত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাহি যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে।

  16. فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ

    Open ayah 20:16

    ‘সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে এতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে, নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে।

  17. وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ

    Open ayah 20:17

    ‘হে মূসা! তোমার দক্ষিণ হস্তে ওটা কী ?’

  18. قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ

    Open ayah 20:18

    সে বলল, ‘তা আমার লাঠি; আমি এতে ভর দেই এবং এটা দিয়ে আঘাত করে আমি আমার মেষপালের জন্যে বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।’

  19. قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ

    Open ayah 20:19

    আল্লাহ্ বললেন, ‘হে মূসা! তুমি এটা নিক্ষেপ কর।’

  20. فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ 

    Open ayah 20:20

    এরপর সে তা নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটিতে লাগল,

  21. قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ

    Open ayah 20:21

    তিনি বললেন, ‘তুমি এটাকে ধর, ভয় কর না, আমি এটাকে এটার পূর্বরূপে ফিরিয়ে দিব।

  22. وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ

    Open ayah 20:22

    ‘এবং তোমার হাত তোমার বগলে রাখ, এটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শনস্বরূপ।

  23. لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى

    Open ayah 20:23

    ‘এটা এইজন্যে যে, আমি তোমাকে দেখাব আমার মহানিদর্শনগুলির কিছু।

  24. ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

    Open ayah 20:24

    ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে।’

  25. قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي

    Open ayah 20:25

    মূসা বলল, ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও।

  26. وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي

    Open ayah 20:26

    এবং আমার কর্ম সহজ করে দাও।

  27. وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي

    Open ayah 20:27

    আমার জিহ্বার জড়তা দূর করে দাও-

  28. يَفۡقَهُواْ قَوۡلِي

    Open ayah 20:28

    যাতে এরা আমার কথা বুঝতে পারে।

  29. وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي

    Open ayah 20:29

    আমার জন্যে করে দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে;

  30. هَٰرُونَ أَخِي 

    Open ayah 20:30

    আমার ভাই হারূনকে;

  31. ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي

    Open ayah 20:31

    তার দিয়ে আমার শক্তি সুদৃঢ় কর,

  32. وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي

    Open ayah 20:32

    ও তাকে আমার কর্মে অংশী কর,

  33. كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا

    Open ayah 20:33

    যাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর;

  34. وَنَذۡكُرَكَ كَثِيرًا

    Open ayah 20:34

    এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক।

  35. إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا

    Open ayah 20:35

    ‘তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা।’

  36. قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ

    Open ayah 20:36

    তিনি বললেন, হে মূসা! তুমি যা চাহিয়াছ তা তোমাকে দেওয়া হল।

  37. وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ

    Open ayah 20:37

    এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম;

  38. إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ

    Open ayah 20:38

    যখন আমি তোমার মাতাকে জানিয়েছিলাম যা ছিল জানাবার,

  39. أَنِ ٱقۡذِفِيهِ فِي ٱلتَّابُوتِ فَٱقۡذِفِيهِ فِي ٱلۡيَمِّ فَلۡيُلۡقِهِ ٱلۡيَمُّ بِٱلسَّاحِلِ يَأۡخُذۡهُ عَدُوّٞ لِّي وَعَدُوّٞ لَّهُۥۚ وَأَلۡقَيۡتُ عَلَيۡكَ مَحَبَّةٗ مِّنِّي وَلِتُصۡنَعَ عَلَىٰ عَيۡنِيٓ

    Open ayah 20:39

    ‘যে, তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখ, এরপর তা দরিয়ায় ভাসাইয়া দাও যাতে দরিয়া একে তীরে ঠেলে দেয়, একে আমার শত্রু ও এর শত্রু নিয়ে যাবে। আমি আমার নিকট হতে তোমার ওপর ভালবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও।’

  40. إِذۡ تَمۡشِيٓ أُخۡتُكَ فَتَقُولُ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ مَن يَكۡفُلُهُۥۖ فَرَجَعۡنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَۚ وَقَتَلۡتَ نَفۡسٗا فَنَجَّيۡنَٰكَ مِنَ ٱلۡغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونٗاۚ فَلَبِثۡتَ سِنِينَ فِيٓ أَهۡلِ مَدۡيَنَ ثُمَّ جِئۡتَ عَلَىٰ قَدَرٖ يَٰمُوسَىٰ 

    Open ayah 20:40

    ‘যখন তোমার ভগ্নী এসে বলল, ‘আমি কি তোমাদেরকে বলে দিব কে এই শিশুর ভার নিবে?’ তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায়; এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে; এরপর আমি তোমাকে মনঃপীড়া হতে মুক্তি দেই, আমি তোমাকে বহু পরীক্ষা করেছি। এরপর তুমি কয়েক বৎসর মাদইয়ানবাসীদের মধ্যে ছিলে, হে মূসা! এটার পরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে।

  41. وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي

    Open ayah 20:41

    ‘এবং আমি তোমাকে আমার নিজের জন্যে প্রস্তুত করে নিয়েছি।

  42. ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي

    Open ayah 20:42

    ‘তুমি ও তোমার ভাই আমার নিদর্শনসহ যাত্রা কর এবং আমার স্মরণে শৈথিল্য কর না,

  43. ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

    Open ayah 20:43

    ‘তোমরা উভয়ে ফির‘আওনের নিকট যাও, সে তো সীমা-লংঘন করেছে।

  44. فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ

    Open ayah 20:44

    ‘তোমরা তার সঙ্গে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে।’

  45. قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ

    Open ayah 20:45

    তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমরা তো আশংকা করি সে আমাদের ওপর বাড়াবাড়ি করবে বা অন্যায় আচরণে সীমালংঘন করবে।’

  46. قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ

    Open ayah 20:46

    তিনি বললেন, ‘তোমরা ভয় কর না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি।’

  47. فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِـَٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ

    Open ayah 20:47

    সুতরাং তোমরা তার নিকট যাও এবং বল, ‘আমরা তোমার প্রতিপালকের রাসূল, সুতরাং আমাদের সঙ্গে বনী ইস্রাঈলকে যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না, আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা অনুসরণ করে সৎপথ।

  48. إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ

    Open ayah 20:48

    ‘আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তো তার জন্যে, যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।’

  49. قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ

    Open ayah 20:49

    ফির‘আওন বলল, ‘হে মূসা! কে তোমাদের প্রতিপালক ?’

  50. قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ 

    Open ayah 20:50

    মূসা বলল, ‘আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, এরপর পথনির্দেশ করেছেন।’

  51. قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ

    Open ayah 20:51

    ফির‘আওন বলল, ‘তা হলে অতীত যুগের লোকদের অবস্থা কী ?’

  52. قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى

    Open ayah 20:52

    মূসা বলল, ‘এটার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রয়েছে, আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মৃতও হন না।’

  53. ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ

    Open ayah 20:53

    ‘যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন বিছানা এবং এতে করে দিয়েছেন তোমাদের চলার পথ, তিনি আকাশ হতে বারি বর্ষণ করেন।’ এবং আমি তা দিয়ে বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি।

  54. كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ

    Open ayah 20:54

    তোমরা আহার কর ও তোমাদের গবাদিপশু চরাও; অবশ্যই এতে নিদর্শন আছে বিবেকসম্পন্নদের জন্যে।

  55. ۞مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ

    Open ayah 20:55

    আমি মৃত্তিকা হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার তোমাদেরকে বের করব।

  56. وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ

    Open ayah 20:56

    আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম; কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অমান্য করেছে।

  57. قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ

    Open ayah 20:57

    সে বলল, ‘হে মূসা! তুমি কি আমাদের নিকট এসেছো তোমার জাদু দিয়ে আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দিবার জন্যে ?

  58. فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى

    Open ayah 20:58

    ‘আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এটার অনুরূপ জাদু, সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ কর এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না।’

  59. قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى

    Open ayah 20:59

    মূসা বলল, ‘তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হবে।’

  60. فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ 

    Open ayah 20:60

    এরপর ফির‘আওন উঠিয়া গেল এবং পরে তার কৌশলসমূহ একত্র করল, এরপর এলো।

  61. قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ

    Open ayah 20:61

    মূসা এদেরকে বলল, ‘দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহ্ র প্রতি মিথ্যা আরোপ কর না। করলে, তিনি তোমাদেরকে শাস্তি দিয়ে সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যা উদ্ভাবন করেছে সে-ই ব্যর্থ হয়েছে।’

  62. فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ

    Open ayah 20:62

    এরা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করল এবং এরা গোপনে পরামর্শ করল।

  63. قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ

    Open ayah 20:63

    এরা বলল, ‘এই দু’জন অবশ্যই জাদুকর, তারা চায় তাদের জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন-ব্যবস্থা ধ্বংস করতে।

  64. فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ

    Open ayah 20:64

    ‘অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত কর, এরপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সে-ই সফল হবে।’

  65. قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ

    Open ayah 20:65

    এরা বলল, ‘হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর বা প্রথমে আমরাই নিক্ষেপ করি।’

  66. قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ

    Open ayah 20:66

    মূসা বলল, ‘বরং তোমরাই নিক্ষেপ কর।’ এদের জাদু-প্রভাবে অকস্মাৎ মূসার মনে হল এদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করতেছে।

  67. فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ

    Open ayah 20:67

    মূসা তার অন্তরে কিছু ভীতি অনুভব করল।

  68. قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ

    Open ayah 20:68

    আমি বললাম, ‘ভয় কর না, তুমিই প্রবল।’

  69. وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ

    Open ayah 20:69

    ‘তোমার দক্ষিণ হস্তে যা আছে তা নিক্ষেপ কর, এটা এরা যা করেছে তা গ্রাস করে ফেলবে। এরা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।’

  70. فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ 

    Open ayah 20:70

    এরপর জাদুকরেরা সিজদাবনত হল ও বলল, ‘আমরা হারূন ও মূসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম।’

  71. قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ

    Open ayah 20:71

    ফির‘আওন বলল, ‘কী, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূসাতে বিশ্বাস স্থাপন করলে! দেখতেছি, সে তো তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কাণ্ডে শূলবিদ্ধ করবই এবং তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কাহার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী।’

  72. قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ

    Open ayah 20:72

    তারা বলল, ‘আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার ওপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ওপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না। সুতরাং তুমি কর যা তুমি করতে চাও। তুমি তো কেবল এই পার্থিব জীবনের ওপর কর্তৃত্ব করতে পার।’

  73. إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ

    Open ayah 20:73

    ‘আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা। আর আল্লাহ্ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী।’

  74. إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

    Open ayah 20:74

    যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্যে তো আছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না।

  75. وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ

    Open ayah 20:75

    এবং যারা তাঁর নিকট উপস্থিত হবে মু’মিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্যে আছে সমুচ্চ মর্যাদা-

  76. جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ

    Open ayah 20:76

    স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই, যারা পবিত্র।

  77. وَلَقَدۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِي فَٱضۡرِبۡ لَهُمۡ طَرِيقٗا فِي ٱلۡبَحۡرِ يَبَسٗا لَّا تَخَٰفُ دَرَكٗا وَلَا تَخۡشَىٰ

    Open ayah 20:77

    আমি অবশ্যই মূসার প্রতি প্রত্যাদেশ করেছিলাম এই মর্মে যে, আমার বান্দাদেরকে নিয়ে রজনীযোগে বহির্গত হও এবং তাদের জন্যে সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ কর। পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে-এই আশংকা কর না এবং ভয়ও কর না।

  78. فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلۡيَمِّ مَا غَشِيَهُمۡ

    Open ayah 20:78

    এরপর ফির‘আওন তার সৈন্যবাহিনীসহ তাদের পশ্চাদ্ধাবন করল, এরপর সমুদ্র এদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল।

  79. وَأَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَهُۥ وَمَا هَدَىٰ

    Open ayah 20:79

    আর ফির‘আওন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায় নাই।

  80. يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ 

    Open ayah 20:80

    হে বনী ইসরাঈল! আমি তো তোমাদেরকে শত্রু হতে উদ্ধার করেছিলাম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তূর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সাল্ওয়া প্রেরণ করেছিলাম,

  81. كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَلَا تَطۡغَوۡاْ فِيهِ فَيَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبِيۖ وَمَن يَحۡلِلۡ عَلَيۡهِ غَضَبِي فَقَدۡ هَوَىٰ

    Open ayah 20:81

    তোমাদেরকে যা দান করেছি তা হতে ভাল ভাল বস্তু আহার কর এবং এই বিষয়ে সীমালংঘন কর না, করলে তোমাদের ওপর আমার ক্রোধ অবধারিত এবং যার ওপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায়।

  82. وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ

    Open ayah 20:82

    এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে।

  83. ۞وَمَآ أَعۡجَلَكَ عَن قَوۡمِكَ يَٰمُوسَىٰ

    Open ayah 20:83

    হে মূসা! তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলিয়া তোমাকে ত্বরা করতে বাধ্য করল কিসে?

  84. قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ

    Open ayah 20:84

    সে বলল, ‘এই তো এরা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক! আমি ত্বরায় তোমার নিকট এলোাম, তুমি সন্তুষ্ট হবে এজন্যে।’

  85. قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ

    Open ayah 20:85

    তিনি বললেন, ‘আমি তো তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং সামিরী এদেরকে পথভ্রষ্ট করেছে।’

  86. فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗاۚ قَالَ يَٰقَوۡمِ أَلَمۡ يَعِدۡكُمۡ رَبُّكُمۡ وَعۡدًا حَسَنًاۚ أَفَطَالَ عَلَيۡكُمُ ٱلۡعَهۡدُ أَمۡ أَرَدتُّمۡ أَن يَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبٞ مِّن رَّبِّكُمۡ فَأَخۡلَفۡتُم مَّوۡعِدِي

    Open ayah 20:86

    এরপর মূসা তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে। সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই ? তবে কি প্রতিশ্রুতিকাল তোমাদের নিকট সুদীর্ঘ হয়েছে, না তোমরা চাহিয়াছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ, যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে ?’

  87. قَالُواْ مَآ أَخۡلَفۡنَا مَوۡعِدَكَ بِمَلۡكِنَا وَلَٰكِنَّا حُمِّلۡنَآ أَوۡزَارٗا مِّن زِينَةِ ٱلۡقَوۡمِ فَقَذَفۡنَٰهَا فَكَذَٰلِكَ أَلۡقَى ٱلسَّامِرِيُّ

    Open ayah 20:87

    এরা বলল, ‘আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই ; তবে আমাদের ওপর চাপাইয়া দেওয়া হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে সামিরীও নিক্ষেপ করে।

  88. فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ

    Open ayah 20:88

    ‘এরপর সে এদের জন্যে গড়ল এক গো-বৎস, এক অবয়ব, যা হাম্বা রব করত।’ এরা বলল, ‘এটা তোমাদের ইলাহ্ এবং মূসারও ইলাহ্, কিন্তু মূসা ভুলে গেছে।’

  89. أَفَلَا يَرَوۡنَ أَلَّا يَرۡجِعُ إِلَيۡهِمۡ قَوۡلٗا وَلَا يَمۡلِكُ لَهُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا

    Open ayah 20:89

    তবে কি এরা ভেবে দেখে না যে, তা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোন ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না ?

  90. وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي 

    Open ayah 20:90

    হারূন এদেরকে পূর্বেই বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! এটা দিয়ে তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক তো দয়াময়; সুতরাং তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল।’

  91. قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ

    Open ayah 20:91

    এরা বলেছিল, ‘আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এটার পূজা হতে কিছুতেই বিরত হব না।’

  92. قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ

    Open ayah 20:92

    মূসা বলল, ‘হে হারূন! তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করল-

  93. أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي

    Open ayah 20:93

    ‘আমার অনুসরণ করা হতে ? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে ?’

  94. قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي

    Open ayah 20:94

    হারূন বলল, ‘হে আমার সহোদর! আমার শ্মশ্রু ও কেশ ধরিও না। আমি আশংকা করেছিলাম যে, তুমি বলবে, ‘তুমি বনী ইসরাঈলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই।’

  95. قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ

    Open ayah 20:95

    মূসা বলল, ‘হে সামিরী! তোমার ব্যাপার কী ?’

  96. قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي

    Open ayah 20:96

    সে বলল, ‘আমি দেখেছিলাম যা এরা দেখে নাই, এরপর আমি সেই দূতের পদচিহ্ন হতে একমুষ্টি নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম; আমার মন আমার জন্যে শোভন করেছিল এইরূপ করা।’

  97. قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا

    Open ayah 20:97

    মূসা বলল, ‘দূর হও; তোমার জীবদ্দশায় তোমার জন্যে এটাই রইল যে, তুমি বলবে, ‘আমি অস্পৃশ্য’, এবং তোমার জন্যে রইল এক নির্দিষ্ট কাল, তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুমি রত ছিলে; আমরা একে জ্বালাইয়া দিবই, এরপর একে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই।’

  98. إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَسِعَ كُلَّ شَيۡءٍ عِلۡمٗا

    Open ayah 20:98

    তোমাদের ইলাহ্ তো কেবল আল্লাহ্ই যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, তাঁর জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত।

  99. كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا

    Open ayah 20:99

    পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ,

  100. مَّنۡ أَعۡرَضَ عَنۡهُ فَإِنَّهُۥ يَحۡمِلُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وِزۡرًا 

    Open ayah 20:100

    এটা হতে যে বিমুখ হবে সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করবে।

  101. خَٰلِدِينَ فِيهِۖ وَسَآءَ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ حِمۡلٗا 

    Open ayah 20:101

    এতে এরা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এই বোঝা এদের জন্যে হবে কত মন্দ!

  102. يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا 

    Open ayah 20:102

    যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হবে এবং যেই দিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব।

  103. يَتَخَٰفَتُونَ بَيۡنَهُمۡ إِن لَّبِثۡتُمۡ إِلَّا عَشۡرٗا 

    Open ayah 20:103

    সেই দিন এরা নিজেদের মধ্যে চুপিচুপি বলাবলি করবে, ‘তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে।’

  104. نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا 

    Open ayah 20:104

    আমি ভাল জানি এরা কি বলবে, এদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলবে, ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।’

  105. وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا 

    Open ayah 20:105

    এরা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, ‘আমার প্রতিপালক এদেরকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন।

  106. فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا 

    Open ayah 20:106

    ‘এরপর তিনি একে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে,

  107. لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا 

    Open ayah 20:107

    ‘যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখবে না।’

  108. يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا 

    Open ayah 20:108

    সেই দিন এরা আহ্বানকারীর অনুসরণ করবে, এই ব্যাপারে এদিক-ওদিক করতে পারবে না। দয়াময়ের সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে; সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনবে না।

  109. يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا 

    Open ayah 20:109

    দয়াময় যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কারও সুপারিশ সেই দিন কোন কাজে আসবে না।

  110. يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا 

    Open ayah 20:110

    তাদের সামনে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত, কিন্তু এরা জ্ঞান দিয়ে তাঁকে আয়ত্ত করতে পারে না।

  111. ۞وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا

    Open ayah 20:111

    চিরঞ্জীব, সর্বসত্তার ধারকের নিকট সকলেই হবে অধোবদন এবং সে-ই ব্যর্থ হবে, যে জুলুমের ভার বহন করবে।

  112. وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا

    Open ayah 20:112

    এবং যে সৎকর্ম করে মু’মিন হয়ে, তার কোন আশংকা নেই অবিচারের এবং অন্য কোন ক্ষতির।

  113. وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا

    Open ayah 20:113

    এইরূপেই আমি কুরআনকে অবতীর্ণ করেছি আরবী ভাষায় এবং এতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী যাতে এরা ভয় করে বা এটা হয় এদের জন্যে উপদেশ।

  114. فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا

    Open ayah 20:114

    আল্লাহ্ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি আল্লাহ্ র ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে কুরআন পাঠে তুমি ত্বরা কর না এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।’

  115. وَلَقَدۡ عَهِدۡنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبۡلُ فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا

    Open ayah 20:115

    আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল; আমি তাকে সংকল্পে দৃঢ় পাই নাই।

  116. وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ

    Open ayah 20:116

    স্মরণ কর, যখন ফেরেশতাগণকে বললাম, ‘আদমের প্রতি সিজ্দা কর,’ তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল।

  117. فَقُلۡنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوّٞ لَّكَ وَلِزَوۡجِكَ فَلَا يُخۡرِجَنَّكُمَا مِنَ ٱلۡجَنَّةِ فَتَشۡقَىٰٓ

    Open ayah 20:117

    এরপর আমি বললাম, ‘হে আদম! নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ-কষ্ট পাবে।

  118. إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعۡرَىٰ

    Open ayah 20:118

    ‘তোমার জন্যে এটাই রইল যে, তুমি জান্নাতে ক্ষুধার্তও হবে না ও নগ্নও হবে না;

  119. وَأَنَّكَ لَا تَظۡمَؤُاْ فِيهَا وَلَا تَضۡحَىٰ

    Open ayah 20:119

    এবং সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্র-ক্লিষ্টও হবে না।’

  120. فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ 

    Open ayah 20:120

    এরপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল; সে বলল, ‘হে আদম! আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা ?’

  121. فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ

    Open ayah 20:121

    এরপর তারা উভয়ে তা হতে ভক্ষণ করল; তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হল।

  122. ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ

    Open ayah 20:122

    এটার পর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন ও তাকে পথনির্দেশ করলেন।

  123. قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ

    Open ayah 20:123

    তিনি বললেন, ‘তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামী হবে না ও দুঃখ-কষ্ট পাবে না।

  124. وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ

    Open ayah 20:124

    ‘যে আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়।’

  125. قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا

    Open ayah 20:125

    সে বলবে, ‘হে আমার প্রতিপালক! কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে ? আমি তো ছিলাম চক্ষুষ্মান।’

  126. قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ

    Open ayah 20:126

    তিনি বলবেন, ‘এইরূপই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়াছিলে এবং সেভাবে আজ তুমিও বিস্মৃত হলে।’

  127. وَكَذَٰلِكَ نَجۡزِي مَنۡ أَسۡرَفَ وَلَمۡ يُؤۡمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦۚ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَدُّ وَأَبۡقَىٰٓ

    Open ayah 20:127

    এবং এভাবেই আমি প্রতিফল দেই তাকে, যে বাড়াবাড়ি করে ও তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না। পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী।

  128. أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ

    Open ayah 20:128

    এটাও কি তাদেরকে সৎপথ দেখাল না যে, আমি এদের পূর্বে ধ্বংস করেছি কত মানবগোষ্ঠী যাদের বাসভ‚মিতে এরা বিচরণ করে থাকে ? অবশ্যই এতে বিবেকসম্পন্নদের জন্যে আছে নিদর্শন।

  129. وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامٗا وَأَجَلٞ مُّسَمّٗى

    Open ayah 20:129

    তোমার প্রতিপালকের পূর্বসিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত না থাকলে অবশ্যম্ভাবী হত আশু শাস্তি।

  130. فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ غُرُوبِهَاۖ وَمِنۡ ءَانَآيِٕ ٱلَّيۡلِ فَسَبِّحۡ وَأَطۡرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرۡضَىٰ 

    Open ayah 20:130

    সুতরাং এরা যা বলে, সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ কর এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, এবং দিবসের প্রান্তসমূহেও, যাতে তুমি সন্তুষ্ট হতে পার।

  131. وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ

    Open ayah 20:131

    তুমি তোমার চোখদ্বয় কখনও প্রসারিত কর না এর প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, তা দিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্যে। তোমার প্রতিপালক-প্রদত্ত জীবনোপকরণ উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।

  132. وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ

    Open ayah 20:132

    এবং তোমার পরিবারবর্গকে সালাতের আদেশ দাও ও এতে অবিচলিত থাক, আমি তোমার নিকট কোন জীবনোপকরণ চাই না; আমিই তোমাকে জীবনোপকরণ দেই এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্যে।

  133. وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    Open ayah 20:133

    এরা বলে, ‘সে তার প্রতিপালকের নিকট হতে আমাদের নিকট কোন নিদর্শন আনয়ন করে না কেন ?’ এদের নিকট কি আসে নাই সুস্পষ্ট প্রমাণ যা আছে পূর্ববর্তী গ্রন্থসমূহে ?

  134. وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ

    Open ayah 20:134

    যদি আমি এদেরকে ইতিপূর্বে শাস্তি দিয়ে ধ্বংস করতাম তবে এরা বলত, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করলে না কেন ? করলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে তোমার নিদর্শন মেনে চলিতাম।’

  135. قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ

    Open ayah 20:135

    বল, ‘প্রত্যেকেই প্রতীক্ষা করতেছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা কর। এরপর তোমরা জানতে পারবে কাহারা রয়েছে সরল পথে এবং কারা সৎপথ অবলম্বন করেছে।’