الزخرف

Az-Zukhruf

Ornaments of gold · Surah 43 · Ayahs: 89 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা-মীম।

  2. وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 43:2

    শপথ সুস্পষ্ট কিতাবের;

  3. إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 43:3

    আমি এটা অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআন, যাতে তোমরা বুঝতে পার।

  4. وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ

    Open ayah 43:4

    এটা তো রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে; এটা মহান, জ্ঞানগর্ভ।

  5. أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ

    Open ayah 43:5

    আমি কি তোমাদের হতে এই উপদেশবাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিব এই কারণে যে, তোমরা সীমালংঘনকারী সম্প্রদায় ?

  6. وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:6

    পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করেছিলাম।

  7. وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 43:7

    এবং যখনই এদের নিকট কোন নবী এসেছে এরা তাকে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

  8. فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:8

    যারা এদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম; আর এইভাবে চলে এসেছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত।

  9. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:9

    তুমি যদি এদেরকে জিজ্ঞাসা কর, ‘কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে?’ এরা অবশ্যই বলবে, ‘এইগুলি তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্’,

  10. ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

    Open ayah 43:10

    যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন শয্যা এবং এতে করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পার ;

  11. وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ

    Open ayah 43:11

    এবং যিনি আকাশ হতে বারি বর্ষণ করেন পরিমিতভাবে। এরপর আমি তা দিয়ে সঞ্জীবিত করি নির্জীব জনপদকে। এইভাবেই তোমাদেরকে বের করা হবে।

  12. وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ

    Open ayah 43:12

    আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্যে সৃষ্টি করেন এমন নৌযান ও আন‘আম, যাতে তোমরা আরোহণ কর,

  13. لِتَسۡتَوُۥاْ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذۡكُرُواْ نِعۡمَةَ رَبِّكُمۡ إِذَا ٱسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُولُواْ سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ

    Open ayah 43:13

    যাতে তোমরা এদের পৃষ্ঠে স্থির হয়ে বসিতে পার. তারপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ কর যখন তোমরা এর ওপর স্থির হয়ে বস ; এবং বল, ‘পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে।

  14. وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ

    Open ayah 43:14

    ‘আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব।’

  15. وَجَعَلُواْ لَهُۥ مِنۡ عِبَادِهِۦ جُزۡءًاۚ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ مُّبِينٌ

    Open ayah 43:15

    এরা তাঁর বান্দাদের মধ্য হতে তাঁর অংশ সাব্যস্ত করেছে। মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ।

  16. أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخۡلُقُ بَنَاتٖ وَأَصۡفَىٰكُم بِٱلۡبَنِينَ

    Open ayah 43:16

    তিনি কি তাঁর সৃষ্টি হতে নিজের জন্যে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দিয়ে ?

  17. وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ

    Open ayah 43:17

    দয়াময় আল্লাহ্ র প্রতি এরা যা আরোপ করে এদের কাউকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হলে তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয়।

  18. أَوَمَن يُنَشَّؤُاْ فِي ٱلۡحِلۡيَةِ وَهُوَ فِي ٱلۡخِصَامِ غَيۡرُ مُبِينٖ

    Open ayah 43:18

    এরা কি আল্লাহ্ র প্রতি আরোপ করে এমন সন্তান, যে অলঙ্কারে মণ্ডিত হয়ে লালিত-পালিত হয় এবং তর্ক-বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ ?

  19. وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ

    Open ayah 43:19

    এরা দয়াময় আল্লাহ্ র বান্দা ফেরেশতাদেরকে নারী গণ্য করেছে ; এদের সৃষ্টি কি এরা প্রত্যক্ষ করেছিল ? এদের উক্তি অবশ্য লিপিবদ্ধ করা হবে এবং এদেরকে জিজ্ঞাসা করা হবে।

  20. وَقَالُواْ لَوۡ شَآءَ ٱلرَّحۡمَٰنُ مَا عَبَدۡنَٰهُمۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ 

    Open ayah 43:20

    এরা বলে, ‘দয়াময় আল্লাহ্ ইচ্ছা করলে আমরা এদের পূজা করতাম না।’ এ বিষয়ে এদের কোন জ্ঞান নেই ; এরা তো কেবল মনগড়া বলিতেছে।

  21. أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا مِّن قَبۡلِهِۦ فَهُم بِهِۦ مُسۡتَمۡسِكُونَ

    Open ayah 43:21

    আমি কি এদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করেছি যা এরা দৃঢ়ভাবে ধারণ করে আছে ?

  22. بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ

    Open ayah 43:22

    বরং এরা বলে, ‘আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করছি।’

  23. وَكَذَٰلِكَ مَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقۡتَدُونَ

    Open ayah 43:23

    এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করেছি তখন এর সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলত, ‘আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করছি।’

  24. ۞قَٰلَ أَوَلَوۡ جِئۡتُكُم بِأَهۡدَىٰ مِمَّا وَجَدتُّمۡ عَلَيۡهِ ءَابَآءَكُمۡۖ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 43:24

    সেই সতর্ককারী বলত, ‘তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছ, আমি যদি তোমাদের জন্যে তদপেক্ষা উৎকৃষ্ট পথনির্দেশ আনয়ন করি তবুও কি তোমরা তাদের পদাংক অনুসরণ করবে ? তারা বলত, ‘তোমরা যাসহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি।’

  25. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 43:25

    এরপর আমি এদের হতে প্রতিশোধ নিলাম। দেখ, মিথ্যাচারীদের পরিণাম কী হয়েছে।

  26. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوۡمِهِۦٓ إِنَّنِي بَرَآءٞ مِّمَّا تَعۡبُدُونَ

    Open ayah 43:26

    স্মরণ কর, ইব্রাহীম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা যাদের পূজা কর তাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই;

  27. إِلَّا ٱلَّذِي فَطَرَنِي فَإِنَّهُۥ سَيَهۡدِينِ

    Open ayah 43:27

    ‘সম্পর্ক আছে শুধু তাঁরই সঙ্গে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সৎপথে পরিচালিত করবেন।’

  28. وَجَعَلَهَا كَلِمَةَۢ بَاقِيَةٗ فِي عَقِبِهِۦ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:28

    এই ঘোষণাকে সে স্থায়ী বাণীরূপে রেখে গেছে তার পরবর্তীদের জন্যে, যাতে এরা প্রত্যাবর্তন করে।

  29. بَلۡ مَتَّعۡتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡحَقُّ وَرَسُولٞ مُّبِينٞ

    Open ayah 43:29

    বরঞ্চ আমিই এদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম ভোগের সামগ্রী, অবশেষে এদের নিকট এলো সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল।

  30. وَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ قَالُواْ هَٰذَا سِحۡرٞ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ 

    Open ayah 43:30

    যখন এদের নিকট সত্য এলো, এরা বলল, ‘এটা তো জাদু এবং আমরা এটা প্রত্যাখ্যান করি।’

  31. وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ عَلَىٰ رَجُلٖ مِّنَ ٱلۡقَرۡيَتَيۡنِ عَظِيمٍ

    Open ayah 43:31

    এবং এরা বলে, ‘এই কুরআন কেন নাযিল করা হল না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর ?’

  32. أَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 43:32

    এরা কি তোমার প্রতিপালকের করুণা বণ্টন করে ? আমিই এদের মধ্যে এদের জীবিকা বণ্টন করি, পার্থিব জীবনে এবং একজনকে অপরের ওপর মর্যাদায় উন্নত করি, যাতে একে অপরের দিয়ে কাজ করিয়ে নিতে পারে ; এবং এরা যা জমা করে তা হতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর।

  33. وَلَوۡلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ لَّجَعَلۡنَا لِمَن يَكۡفُرُ بِٱلرَّحۡمَٰنِ لِبُيُوتِهِمۡ سُقُفٗا مِّن فِضَّةٖ وَمَعَارِجَ عَلَيۡهَا يَظۡهَرُونَ

    Open ayah 43:33

    সত্য প্রত্যাখ্যানে মানুষ এক-মতাবলম্বী হয়ে পড়বে, এই আশংকা না থাকলে দয়াময় আল্লাহ্কে যারা অস্বীকার করে, এদেরকে আমি দিতাম এদের গৃহের জন্যে রৌপ্য-নির্মিত ছাদ ও সিঁড়ি যাতে এরা আরোহণ করে,

  34. وَلِبُيُوتِهِمۡ أَبۡوَٰبٗا وَسُرُرًا عَلَيۡهَا يَتَّكِـُٔونَ

    Open ayah 43:34

    এবং এদের গৃহের জন্যে দরজা ও পালঙ্ক-যাতে এরা হেলান দিয়ে বিশ্রাম করতে পারে,

  35. وَزُخۡرُفٗاۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَٱلۡأٓخِرَةُ عِندَ رَبِّكَ لِلۡمُتَّقِينَ

    Open ayah 43:35

    এবং স্বর্ণ-নির্মিতও। আর এই সকলই তো শুধু পার্থিব জীবনের ভোগ-সম্ভার। মুত্তাকীদের জন্যে তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখিরাতের কল্যাণ।

  36. وَمَن يَعۡشُ عَن ذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ نُقَيِّضۡ لَهُۥ شَيۡطَٰنٗا فَهُوَ لَهُۥ قَرِينٞ

    Open ayah 43:36

    যে ব্যক্তি দয়াময় আল্লাহ্ র স্মরণে বিমুখ হয় আমি তার জন্যে নিয়োজিত করি এক শয়তান, এরপর সে-ই হয় তার সহচর।

  37. وَإِنَّهُمۡ لَيَصُدُّونَهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ

    Open ayah 43:37

    শয়তানেরাই মানুষকে সৎপথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎপথে পরিচালিত হচ্ছে।

  38. حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيۡتَ بَيۡنِي وَبَيۡنَكَ بُعۡدَ ٱلۡمَشۡرِقَيۡنِ فَبِئۡسَ ٱلۡقَرِينُ

    Open ayah 43:38

    অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে, তখন সে শয়তানকে বলবে, ‘হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত!’ কত নিকৃষ্ট সহচর সে !

  39. وَلَن يَنفَعَكُمُ ٱلۡيَوۡمَ إِذ ظَّلَمۡتُمۡ أَنَّكُمۡ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

    Open ayah 43:39

    আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোন কাজেই আসবে না, যেহেতু তোমরা সীমালংঘন করেছিলে ; তোমরা তো সকলেই শাস্তিতে শরীক।

  40. أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ أَوۡ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَمَن كَانَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 43:40

    তুমি কি শোনাতে পারবে বধিরকে বা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে, তাকে কি পারবে সৎপথে পরিচালিত করতে ?

  41. فَإِمَّا نَذۡهَبَنَّ بِكَ فَإِنَّا مِنۡهُم مُّنتَقِمُونَ

    Open ayah 43:41

    আমি যদি তোমাকে নিয়ে যাই, তবু আমি এদেরকে শাস্তি দিব ;

  42. أَوۡ نُرِيَنَّكَ ٱلَّذِي وَعَدۡنَٰهُمۡ فَإِنَّا عَلَيۡهِم مُّقۡتَدِرُونَ

    Open ayah 43:42

    অথবা আমি এদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করেছি, আমি তোমাকে তা প্রত্যক্ষ করাই, বস্তুত এদের ওপর আমার তো পূর্ণ ক্ষমতা রয়েছে।

  43. فَٱسۡتَمۡسِكۡ بِٱلَّذِيٓ أُوحِيَ إِلَيۡكَۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 43:43

    সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন কর। তুমি সরল পথেই রহিয়াছ।

  44. وَإِنَّهُۥ لَذِكۡرٞ لَّكَ وَلِقَوۡمِكَۖ وَسَوۡفَ تُسۡـَٔلُونَ

    Open ayah 43:44

    কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্যে সম্মানের বস্তু ; তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে।

  45. وَسۡـَٔلۡ مَنۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلۡنَا مِن دُونِ ٱلرَّحۡمَٰنِ ءَالِهَةٗ يُعۡبَدُونَ

    Open ayah 43:45

    তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞাসা কর, আমি কি দয়াময় আল্লাহ্ ব্যতীত কোন দেবতা স্থির করেছিলাম যার ‘ইবাদত করা যায় ?

  46. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 43:46

    মূসাকে তো আমি আমার নিদর্শনসহ ফির‘আওন ও তার পারিষদবর্গের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘আমি তো জগতসমূহের প্রতিপালকের প্রেরিত।’

  47. فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنۡهَا يَضۡحَكُونَ

    Open ayah 43:47

    সে এদের নিকট আমার নিদর্শনসহ আসা মাত্র এরা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল।

  48. وَمَا نُرِيهِم مِّنۡ ءَايَةٍ إِلَّا هِيَ أَكۡبَرُ مِنۡ أُخۡتِهَاۖ وَأَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:48

    আমি এদেরকে এমন কোন নিদর্শন দেখাই নাই যা এর অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয়। আমি এদেরকে শাস্তি দিলাম যাতে এরা প্রত্যাবর্তন করে।

  49. وَقَالُواْ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهۡتَدُونَ

    Open ayah 43:49

    এরা বলেছিল, হে জাদুকর! তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্যে তা প্রার্থনা কর যা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করেছেন, তা হলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব।’

  50. فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِذَا هُمۡ يَنكُثُونَ 

    Open ayah 43:50

    এরপর যখন আমি এদের হতে শাস্তি বিদূরিত করলাম তখনই এরা অঙ্গীকার ভঙ্গ করে বসল।

  51. وَنَادَىٰ فِرۡعَوۡنُ فِي قَوۡمِهِۦ قَالَ يَٰقَوۡمِ أَلَيۡسَ لِي مُلۡكُ مِصۡرَ وَهَٰذِهِ ٱلۡأَنۡهَٰرُ تَجۡرِي مِن تَحۡتِيٓۚ أَفَلَا تُبۡصِرُونَ

    Open ayah 43:51

    ফির‘আওন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করল, হে আমার সম্প্রদায় ! মিসর রাজ্য কি আমার নয় ? আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত ; তোমরা এটা দেখ না ?

  52. أَمۡ أَنَا۠ خَيۡرٞ مِّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ مَهِينٞ وَلَا يَكَادُ يُبِينُ

    Open ayah 43:52

    ‘আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হতে, যে হীন এবং স্পষ্ট কথা বলতেও অক্ষম !

  53. فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ

    Open ayah 43:53

    ‘মূসাকে কেন দেওয়া হল না স্বর্ণ-বলয় বা তার সঙ্গে কেন এলো না ফেরেশতাগণ দলবদ্ধভাবে ?’

  54. فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 43:54

    এইভাবে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করে দিল, ফলে এরা তার কথা মেনে নিল। এরা তো ছিল এক সত্যত্যাগী সম্প্রদায়।

  55. فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 43:55

    যখন এরা আমাকে ক্রোধান্বিত করল আমি এদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করলাম এদের সকলকে।

  56. فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ

    Open ayah 43:56

    তৎপর পরবর্তীদের জন্যে আমি এদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত।

  57. ۞وَلَمَّا ضُرِبَ ٱبۡنُ مَرۡيَمَ مَثَلًا إِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّونَ

    Open ayah 43:57

    যখন মারইয়াম-তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় তাতে শোরগোল আরম্ভ করে দেয়,

  58. وَقَالُوٓاْ ءَأَٰلِهَتُنَا خَيۡرٌ أَمۡ هُوَۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلَۢاۚ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُونَ

    Open ayah 43:58

    এবং বলে, ‘আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ‘ঈসা ?’ এরা কেবল বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে। বস্তুত এরা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায়।

  59. إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 43:59

    সে তো ছিল আমারই এক বান্দা, যাকে আমি অনুগ্রহ করেছিলাম এবং করেছিলাম বনী ইসরাঈলের জন্যে দৃষ্টান্ত।

  60. وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنكُم مَّلَٰٓئِكَةٗ فِي ٱلۡأَرۡضِ يَخۡلُفُونَ 

    Open ayah 43:60

    আমি ইচ্ছা করলে তোমাদের মধ্য হতে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকারী হত।

  61. وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:61

    ‘ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন; সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ কর না এবং আমাকে অনুসরণ কর। এটাই সরল পথ।

  62. وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيۡطَٰنُۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 43:62

    শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু।

  63. وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُم بِٱلۡحِكۡمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعۡضَ ٱلَّذِي تَخۡتَلِفُونَ فِيهِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 43:63

    ‘ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ এলো তখন সে বলেছিল, ‘আমি তো তোমাদের নিকট এসেছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করছো, তা স্পষ্ট করে দিবার জন্যে। সুতরাং তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমার অনুসরণ কর।

  64. إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:64

    ‘আল্লাহ্ই তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তোমরা তাঁর ‘ইবাদত কর ; এটাই সরল পথ।’

  65. فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ ظَلَمُواْ مِنۡ عَذَابِ يَوۡمٍ أَلِيمٍ

    Open ayah 43:65

    এরপর এদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করল, সুতরাং জালিমদের জন্যে দুর্ভোগ মর্মন্তুদ দিবসের শাস্তির।

  66. هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 43:66

    এরা তো এদের অজ্ঞাতসারে আকস্মিকভাবে কিয়ামত আসারই অপেক্ষা করছে।

  67. ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ

    Open ayah 43:67

    বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু, মুত্তাকীরা ব্যতীত।

  68. يَٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ

    Open ayah 43:68

    হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না।

  69. ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ

    Open ayah 43:69

    যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণ করেছিল-

  70. ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ 

    Open ayah 43:70

    তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর।

  71. يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 43:71

    স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে ; সেখানে রয়েছে সমস্ত কিছু, যা অন্তর চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে।

  72. وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 43:72

    এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে, তোমাদের কর্মের ফলস্বরূপ।

  73. لَكُمۡ فِيهَا فَٰكِهَةٞ كَثِيرَةٞ مِّنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 43:73

    সেখানে তোমাদের জন্যে রয়েছে প্রচুর ফলমূল, তা হতে তোমরা আহার করবে।

  74. إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ

    Open ayah 43:74

    নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকবে স্থায়িভাবে ;

  75. لَا يُفَتَّرُ عَنۡهُمۡ وَهُمۡ فِيهِ مُبۡلِسُونَ

    Open ayah 43:75

    এদের শাস্তি লাঘব করা হবে না এবং এরা এতে হতাশ হয়ে পড়বে।

  76. وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُواْ هُمُ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 43:76

    আমি এদের প্রতি জুলুম করি নাই, বরং এরা নিজেরাই ছিল জালিম।

  77. وَنَادَوۡاْ يَٰمَٰلِكُ لِيَقۡضِ عَلَيۡنَا رَبُّكَۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ

    Open ayah 43:77

    এরা চিৎকার করে বলবে, ‘হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করে দেন।’ সে বলবে, ‘তোমরা তো এভাবেই থাকবে।’

  78. لَقَدۡ جِئۡنَٰكُم بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَكُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ

    Open ayah 43:78

    আল্লাহ্ বলবেন, ‘আমি তো তোমাদের নিকট সত্য পৌঁঁছিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্যবিমুখ।’

  79. أَمۡ أَبۡرَمُوٓاْ أَمۡرٗا فَإِنَّا مُبۡرِمُونَ

    Open ayah 43:79

    এরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ? বরং আমিই তো চূড়ান্ত সিদ্ধান্তকারী।

  80. أَمۡ يَحۡسَبُونَ أَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُونَ 

    Open ayah 43:80

    এরা কি মনে করে যে, আমি এদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতাগণ তো এদের নিকট থেকে সবকিছু লিপিবদ্ধ করে।

  81. قُلۡ إِن كَانَ لِلرَّحۡمَٰنِ وَلَدٞ فَأَنَا۠ أَوَّلُ ٱلۡعَٰبِدِينَ

    Open ayah 43:81

    বল, ‘দয়াময় আল্লাহ্ র কোন সন্তান থাকলে আমি হতাম তার উপাসকগণের অগ্রণী ;

  82. سُبۡحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ

    Open ayah 43:82

    ‘এরা যা আরোপ করে তা হতে আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী পবিত্র মহান।’

  83. فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ

    Open ayah 43:83

    অতএব এদেরকে যে দিবসের কথা বলা হয়েছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি এদেরকে বাক-বিতণ্ডা ও ক্রীড়া-কৌতুক করতে দাও।

  84. وَهُوَ ٱلَّذِي فِي ٱلسَّمَآءِ إِلَٰهٞ وَفِي ٱلۡأَرۡضِ إِلَٰهٞۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:84

    তিনিই ইলাহ্ নভোমণ্ডলে, তিনিই ইলাহ্ ভূতলে এবং তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  85. وَتَبَارَكَ ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَعِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 43:85

    কত মহান তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি ! কিয়ামতের জ্ঞান কেবল তাঁহারই আছে এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

  86. وَلَا يَمۡلِكُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلۡحَقِّ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 43:86

    আল্লাহ্ র পরিবর্তে এরা যাদেরকে ডাকে, সুপারিশের ক্ষমতা তাদের নেই, তবে যারা সত্য উপলব্ধি করে এর সাক্ষ্য দেয়, তারা ব্যতীত।

  87. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 43:87

    যদি তুমি এদেরকে জিজ্ঞাসা কর, কে এদেরকে সৃষ্টি করেছে, এরা অবশ্যই বলবে, ‘আল্লাহ্’। তবুও এরা কোথায় ফিরে যেতেছে ?

  88. وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 43:88

    আমি অবগত আছি রাসূলের এই উক্তি : ‘হে আমার প্রতিপালক! এই সম্প্রদায় তো ঈমান আনবে না।’

  89. فَٱصۡفَحۡ عَنۡهُمۡ وَقُلۡ سَلَٰمٞۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 43:89

    সুতরাং তুমি এদেরকে উপেক্ষা কর এবং বল, ‘সালাম’; এরা শীঘ্রই জানতে পারবে।