الدخان
Ad-Dukhaan
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 44:1হা-মীম।
وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 44:2শপথ সুস্পষ্ট কিতাবের।
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
Open ayah 44:3আমি তো এটা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে ; আমি তো সতর্ককারী।
فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ
Open ayah 44:4এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়,
أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ
Open ayah 44:5আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করে থাকি
رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 44:6তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ ; তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ-
رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Open ayah 44:7যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।
لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 44:8তিনি ব্যতীত কোন ইলাহ্ নেই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।
بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ
Open ayah 44:9বস্তুত এরা সন্দেহের বশবর্তী হয়ে হাসিঠাট্টা করছে।
فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ
Open ayah 44:10অতএব তুমি অপেক্ষা কর সেই দিনের যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ,
يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 44:11এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এটা হবে মর্মন্তুদ শাস্তি।
رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ
Open ayah 44:12তখন এরা বলবে, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের হতে শাস্তি দূর কর, অবশ্যই আমরা ঈমান আনব।’
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ
Open ayah 44:13এরা কী করে উপদেশ গ্রহণ করবে ? এদের নিকট তো এসেছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ;
ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ
Open ayah 44:14এরপর এরা তাকে অমান্য করে বলে, ‘সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল!’
إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ
Open ayah 44:15আমি কিছু কালের জন্যে শাস্তি রহিত করব-তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে।
يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ
Open ayah 44:16যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই।
۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ
Open ayah 44:17এদের পূর্বে আমি তো ফির‘আওন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং এদের নিকটও এসেছিল এক সম্মানিত রাসূল,
أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 44:18সে বলল, ‘আল্লাহ্ র বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ কর। আমি তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল।
وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 44:19‘এবং তোমরা আল্লাহ্ র বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ কর না, আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ।
وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ
Open ayah 44:20‘তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পার, তার জন্যে আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ নিচ্ছি।
وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ
Open ayah 44:21‘যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার নিকট হতে দূরে থাক।’
فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ
Open ayah 44:22এরপর মূসা তার প্রতিপালকের নিকট নিবেদন করল, ‘এরা তো এক অপরাধী সম্প্রদায়।’
فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
Open ayah 44:23আমি বলেছিলাম, ‘তুমি আমার বান্দাদেরকে নিয়ে রজনীযোগে বের হয়ে পড়, তোমাদের পশ্চাদ্ধাবন করা হবেই।’
وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ
Open ayah 44:24সমুদ্রকে স্থির থাকতে দাও, এরা এমন এক বাহিনী যা নিমজ্জিত হবেই।
كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 44:25এরা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ;
وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ
Open ayah 44:26কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ,
وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ
Open ayah 44:27কত বিলাস-উপকরণ, এতে তারা আনন্দ পেত!
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ
Open ayah 44:28এইরূপই ঘটিয়াছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ
Open ayah 44:29আকাশ এবং পৃথিবী কেউই এদের জন্যে অশ্রুপাত করে নাই এবং এদেরকে অবকাশও দেওয়া হয় নাই।
وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ
Open ayah 44:30আমি তো উদ্ধার করেছিলাম বনী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে
مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 44:31ফির‘আওনের; সে তো ছিল পরাক্রান্ত সীমালংঘনকারীদের মধ্যে।
وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 44:32আমি তো জেনে-শুনেই এদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম,
وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ
Open ayah 44:33এবং এদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা;
إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ
Open ayah 44:34এরা বলেই থাকে,
إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ
Open ayah 44:35‘আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমরা আর উত্থিত হব না।
فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 44:36‘অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।’
أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ
Open ayah 44:37শ্রেষ্ঠ কি এরা, না তুব্বা সম্প্রদায় ও এদের পূর্ববর্তীরা ? আমি এদেরকে ধ্বংস করেছিলাম, অবশ্যই এরা ছিল অপরাধী।
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ
Open ayah 44:38আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যে কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই;
مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 44:39আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই, কিন্তু এদের অধিকাংশই এটা জানে না।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 44:40নিশ্চয়ই সকলের জন্যে নির্ধারিত রয়েছে এদের বিচার দিবস।
يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 44:41সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং এরা সাহায্যও পাবে না।
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 44:42তবে আল্লাহ্ যার প্রতি দয়া করেন তার কথা স্বতন্ত্র। তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
Open ayah 44:43নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হবে-
طَعَامُ ٱلۡأَثِيمِ
Open ayah 44:44পাপীর খাদ্য;
كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ
Open ayah 44:45গলিত তাম্রের মত, এদের উদরে ফুটতে থাকবে
كَغَلۡيِ ٱلۡحَمِيمِ
Open ayah 44:46ফুটন্ত পানির মত।
خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 44:47একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ
Open ayah 44:48এরপর এর মস্তকের ওপর ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও-
ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ
Open ayah 44:49এবং বলা হবে ‘আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত!
إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ
Open ayah 44:50‘এটা তো এটাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে।’
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ
Open ayah 44:51মুত্তাকীরা তো থাকবে নিরাপদ স্থানে-
فِي جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 44:52উদ্যান ও ঝর্ণার মাঝে,
يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 44:53তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে।
كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ
Open ayah 44:54এইরূপই ঘটবে; আমি এদেরকে সঙ্গিনী দান করব আয়তলোচনা হুর,
يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ
Open ayah 44:55সেথায় তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে।
لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ
Open ayah 44:56প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। আর তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন-
فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 44:57তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে। এটাই তো মহাসাফল্য।
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 44:58আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে এরা উপদেশ গ্রহণ করে।
فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ
Open ayah 44:59সুতরাং তুমি প্রতীক্ষা কর, এরাও প্রতীক্ষমাণ।