الجاثية

Al-Jaathiya

Crouching · Surah 45 · Ayahs: 37 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা-মীম।

  2. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 45:2

    এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ্ র নিকট হতে অবতীর্ণ।

  3. إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ

    Open ayah 45:3

    নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রয়েছে মু’মিনদের জন্যে।

  4. وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ

    Open ayah 45:4

    তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্যে;

  5. وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 45:5

    নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে, রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ্ আকাশ হতে যে বারি বর্ষণ দিয়ে ধরিত্রীকে এর মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে ও বায়ুর পরিবর্তনে।

  6. تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ

    Open ayah 45:6

    এইগুলি আল্লাহ্ র আয়াত, যা আমি তোমার নিকট তিলাওয়াত করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ্ র এবং তাঁর আয়াতের পরিবর্তে এরা আর কোন্ বাণীতে বিশ্বাস করবে ?

  7. وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ

    Open ayah 45:7

    দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর,

  8. يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ

    Open ayah 45:8

    যে আল্লাহ্ র আয়াতসমূহের তিলাওয়াত শুনে অথচ ঔদ্ধত্যের সঙ্গে অটল থাকে যেন সে তা শুনে নাই। একে সংবাদ দাও মর্মন্তুদ শাস্তির;

  9. وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 45:9

    যখন আমার কোন আয়াত সে অবগত হয় তখন তা নিয়ে পরিহাস করে। এদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

  10. مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ 

    Open ayah 45:10

    এদের পশ্চাতে রয়েছে জাহান্নাম; এদের কৃতকর্ম এদের কোন কাজে আসবে না, এরা আল্লাহ্ র পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে এরাও নয়। এদের জন্যে রয়েছে মহাশাস্তি।

  11. هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ

    Open ayah 45:11

    এই কুরআন সৎপথের দিশারী; যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, এদের জন্যে রয়েছে অতিশয় মর্মন্তুদ শাস্তি।

  12. ۞ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 45:12

    আল্লাহ্ই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যাতে তাঁর আদেশে এতে নৌযানসমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পার এবং যেন তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞ হও।

  13. وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 45:13

    আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে, চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে তো রয়েছে নিদর্শন।

  14. قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 45:14

    মু’মিনদেরকে বল, ‘তারা যেন ক্ষমা করে এদেরকে, যারা আল্লাহ্ র দিবসগুলির প্রত্যাশা করে না। এটা এইজন্যে যে, আল্লাহ্ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্যে প্রতিদান দিবেন।’

  15. مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ

    Open ayah 45:15

    যে সৎকর্ম করে সে তার কল্যাণের জন্যেই তা করে এবং কেউ মন্দ কর্ম করলে এর প্রতিফল সে-ই ভোগ করবে, এরপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে।

  16. وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 45:16

    আমি তো বনী ইসরাঈলকে কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করেছিলাম এবং এদেরকে উত্তম জীবনোপকরণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্বজগতের ওপর।

  17. وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 45:17

    আমি এদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দীন সম্পর্কে। এদের নিকট জ্ঞান আসার পর এরা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করেছিল। এরা যে বিষয়ে মতবিরোধ করত, তোমার প্রতিপালক কিয়ামতের দিন এদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দিবেন।

  18. ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 45:18

    এটার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দীনের বিশেষ বিধানের ওপর; সুতরাং তুমি এর অনুসরণ কর, অজ্ঞদের খেয়াল-খুশির অনুসরণ কর না।

  19. إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 45:19

    আল্লাহ্ র মুকাবিলায় এরা তোমার কোনই উপকার করতে পারবে না; জালিমরা তো একে অপরের বন্ধু ; আর আল্লাহ্ মুত্তাকীদের বন্ধু।

  20. هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ 

    Open ayah 45:20

    এই কুরআন মানবজাতির জন্যে সুস্পষ্ট দলীল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে পথনির্দেশ ও রহমত।

  21. أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ

    Open ayah 45:21

    দুষ্কৃতিকারীরা কি মনে করে যে, আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে এদেরকে তাদের সমান গণ্য করব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে ? এদের সিদ্ধান্ত কত মন্দ !

  22. وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 45:22

    আল্লাহ্ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুযায়ী ফল দেওয়া যেতে পারে আর তাদের প্রতি জুলুম করা হবে না।

  23. أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Open ayah 45:23

    তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে তার খেয়াল-খুশিকে নিজ ইলাহ্ বানাইয়া নিয়েছে ? আল্লাহ্ জেনে-শুনেই একে বিভ্রান্ত করেছেন এবং এর কর্ণ ও হৃদয় মোহর করে দিয়েছেন এবং এর চোখের ওপর রেখেছেন আবরণ। অতএব আল্লাহ্ র পরে কে তাকে পথনির্দেশ করবে ? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ?

  24. وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ

    Open ayah 45:24

    এরা বলে, ‘একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি আর কালই আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এই ব্যাপারে এদের কোন জ্ঞান নেই, এরা তো কেবল মনগড়া কথা বলে।

  25. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 45:25

    এদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন এদের কোন যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে, তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত কর।

  26. قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 45:26

    বল, ‘আল্লাহ্ই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান। এরপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করবেন, যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’

  27. وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 45:27

    আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহ্ র ই, যেদিন কিয়ামত সংঘটত হবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হবে ক্ষতিগ্রস্ত,

  28. وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 45:28

    এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নতজানু, প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে ও বলা হবে, ‘আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে।

  29. هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 45:29

    ‘এই আমার লিপি, এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে। তোমরা যা করতে তা আমি লিপিবদ্ধ করেছিলাম।’

  30. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ 

    Open ayah 45:30

    যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের প্রতিপালক তাদেরকে দাখিল করবেন স্বীয় রহমতে। এটাই মহাসাফল্য।

  31. وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ

    Open ayah 45:31

    পক্ষান্তরে, যারা কুফরী করে তাদেরকে বলা হবে, ‘তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয় নাই ? কিন্তু তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’

  32. وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ

    Open ayah 45:32

    যখন বলা হয়, ‘আল্লাহ্ র প্রতিশ্রুতি তো সত্য, এবং কিয়ামত-এতে কোন সন্দেহ নেই, তখন তোমরা বলে থাক, ‘আমরা জানি না কিয়ামত কী ; আমরা মনে করি এটা একটি ধারণা মাত্র এবং আমরা এই বিষয়ে নিশ্চিত নই।’

  33. وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 45:33

    এদের মন্দ কর্মগুলি এদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে এরা ঠাট্টা-বিদ্রুপ করত তা এদেরকে পরিবেষ্টন করবে।

  34. وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 45:34

    আর বলা হবে, ‘আজ আমি তোমাদেরকে বিস্মৃত হব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্মৃত হয়েছিলে। তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।

  35. ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ

    Open ayah 45:35

    ‘এটা এইজন্যে যে, তোমরা আল্লাহ্ র নিদর্শনাবলীকে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ সুতরাং সেই দিন এদেরকে জাহান্নাম হতে বের করা হবে না এবং আল্লাহ্ র সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে না।

  36. فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 45:36

    সমস্ত প্রশংসা আল্লাহ্ র ই, যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক এবং জগতসমূহের প্রতিপালক।

  37. وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 45:37

    আকাশমণ্ডলী ও পৃথিবীতে গৌরব-গরিমা তাঁরই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।