الحجر
Al-Hijr
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ وَقُرۡءَانٖ مُّبِينٖ
Open ayah 15:1আলিফ-লাম-রা, এইগুলি আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কুরআনের।
رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ كَانُواْ مُسۡلِمِينَ
Open ayah 15:2কখনও কখনও কাফিররা আকাক্সক্ষা করবে যে, তারা যদি মুসলিম হত!
ذَرۡهُمۡ يَأۡكُلُواْ وَيَتَمَتَّعُواْ وَيُلۡهِهِمُ ٱلۡأَمَلُۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 15:3এদেরকে ছাড়, এরা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা এদেরকে মোহাচ্ছন্ন রাখুক; অচিরেই এরা জানতে পারবে।
وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٞ مَّعۡلُومٞ
Open ayah 15:4আমি যে কোন জনপদকে ধ্বংস করেছি তার জন্যে ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল।
مَّا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ
Open ayah 15:5কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিতও করতে পারে না।
وَقَالُواْ يَٰٓأَيُّهَا ٱلَّذِي نُزِّلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ إِنَّكَ لَمَجۡنُونٞ
Open ayah 15:6এরা বলে, ‘ওহে, যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমি তো নিশ্চয় উন্মাদ।
لَّوۡ مَا تَأۡتِينَا بِٱلۡمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 15:7‘তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফিরিশতাগণকে উপস্থিত করছো না কেন ?’
مَا نُنَزِّلُ ٱلۡمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلۡحَقِّ وَمَا كَانُوٓاْ إِذٗا مُّنظَرِينَ
Open ayah 15:8আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত; ফেরেশতাগণ উপস্থিত হলে এরা অবকাশ পাবে না।
إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
Open ayah 15:9আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমিই এর সংরক্ষক।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي شِيَعِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 15:10তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠিয়েছিলাম।
وَمَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 15:11তাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাকে তারা ঠাট্টা-বিদ্রুপ করত না।
كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 15:12এইভাবে আমি অপরাধীদের অন্তরে তা সঞ্চার করি,
لَا يُؤۡمِنُونَ بِهِۦ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 15:13এরা কুরআনের প্রতি ঈমান আনবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল।
وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّواْ فِيهِ يَعۡرُجُونَ
Open ayah 15:14যদি এদের জন্যে আকাশের দুয়ার খুলে দেই এবং এরা সারাদিন এতে আরোহণ করতে থাকে,
لَقَالُوٓاْ إِنَّمَا سُكِّرَتۡ أَبۡصَٰرُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٞ مَّسۡحُورُونَ
Open ayah 15:15তবুও এরা বলবে, ‘আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে; না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়।’
وَلَقَدۡ جَعَلۡنَا فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ
Open ayah 15:16আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি এবং একে সুশোভিত করেছি দর্শকদের জন্যে;
وَحَفِظۡنَٰهَا مِن كُلِّ شَيۡطَٰنٖ رَّجِيمٍ
Open ayah 15:17এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি একে রক্ষা করে থাকি;
إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ
Open ayah 15:18কিন্তু কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে এর পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা।
وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ
Open ayah 15:19আর পৃথিবী, একে আমি বিস্তৃত করেছি, এতে পর্বতমালা স্থাপন করেছি; এবং আমি এতে প্রত্যেক বস্তু উদ্গত করেছি সুপরিমিতভাবে,
وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ
Open ayah 15:20এবং এতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্যে, আর তোমরা যাদের জীবিকাদাতা নও তাদের জন্যেও।
وَإِن مِّن شَيۡءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 15:21আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি তা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করে থাকি।
وَأَرۡسَلۡنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَسۡقَيۡنَٰكُمُوهُ وَمَآ أَنتُمۡ لَهُۥ بِخَٰزِنِينَ
Open ayah 15:22আমি বৃষ্টি-গর্ভ বায়ু প্রেরণ করি, এরপর আকাশ হতে বারি বর্ষণ করি এবং তা তোমাদেরকে পান করতে দেই; আর তোমরা এর ভাণ্ডার রক্ষক নও।
وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ
Open ayah 15:23আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।
وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَقۡدِمِينَ مِنكُمۡ وَلَقَدۡ عَلِمۡنَا ٱلۡمُسۡتَـٔۡخِرِينَ
Open ayah 15:24তোমাদের মধ্য হতে পূর্বে যারা গত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি।
وَإِنَّ رَبَّكَ هُوَ يَحۡشُرُهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ
Open ayah 15:25তোমার প্রতিপালকই এদেরকে সমবেত করবেন; তিনি তো প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ
Open ayah 15:26আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হতে,
وَٱلۡجَآنَّ خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ مِن نَّارِ ٱلسَّمُومِ
Open ayah 15:27এবং এটার পূর্বে সৃষ্টি করেছি জিন অত্যুষ্ণ অগ্নি হতে।
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ
Open ayah 15:28স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, ‘আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হতে মানুষ সৃষ্টি করছি;
فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ
Open ayah 15:29‘যখন আমি একে সুঠাম করব এবং এতে আমার পক্ষ হতে রূহ্ সঞ্চার করব তখন তোমরা এর প্রতি সিজ্দাবনত হয়ো’,
فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ
Open ayah 15:30তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজ্দা করল,
إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ
Open ayah 15:31ইবলীস ব্যতীত, সে সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।
قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ
Open ayah 15:32আল্লাহ্ বললেন, ‘হে ইবলিস! তোমার কি হল যে, তুমি সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হলে না ?’
قَالَ لَمۡ أَكُن لِّأَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَهُۥ مِن صَلۡصَٰلٖ مِّنۡ حَمَإٖ مَّسۡنُونٖ
Open ayah 15:33সে বলল, ‘আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হতে যে মানুষ সৃষ্টি করেছেন আমি তাকে সিজ্দা করার নই।’
قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ
Open ayah 15:34তিনি বললেন, ‘তবে তুমি এখান হতে বের হয়ে যাও, কারণ তুমি তো অভিশপ্ত;
وَإِنَّ عَلَيۡكَ ٱللَّعۡنَةَ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ
Open ayah 15:35‘এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লা‘নত।’
قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 15:36সে বলল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন।’
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ
Open ayah 15:37তিনি বললেন, ‘যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে,
إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ
Open ayah 15:38‘অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’
قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 15:39সে বলল, ‘হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে বিপথগামী করলেন তার জন্যে আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করে তুলব এবং আমি এদের সকলকেই বিপথগামী করব,
إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 15:40‘তবে এদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।’
قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ
Open ayah 15:41আল্লাহ্ বললেন, ‘এটাই আমার নিকট পৌঁছিবার সরল পথ,
إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡغَاوِينَ
Open ayah 15:42‘বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত আমার বান্দাদের ওপর তোমার কোনই ক্ষমতা থাকবে না;
وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 15:43‘অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান,
لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ
Open ayah 15:44‘এর সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্যে পৃথক পৃথক শ্রেণী আছে।’
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ
Open ayah 15:45মুত্তাকীরা থাকবে জান্নাতে ও প্রস্রবণসমূহের মধ্যে।
ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ
Open ayah 15:46তাদেরকে বলা হবে, ‘তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে এতে প্রবেশ কর।’
وَنَزَعۡنَا مَا فِي صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٰنًا عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 15:47আমি তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব; তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে,
لَا يَمَسُّهُمۡ فِيهَا نَصَبٞ وَمَا هُم مِّنۡهَا بِمُخۡرَجِينَ
Open ayah 15:48সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না এবং তারা সেই স্থান হতে বহিষ্কৃতও হবে না।
۞نَبِّئۡ عِبَادِيٓ أَنِّيٓ أَنَا ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 15:49আমার বান্দাদেরকে বলে দাও যে, আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু,
وَأَنَّ عَذَابِي هُوَ ٱلۡعَذَابُ ٱلۡأَلِيمُ
Open ayah 15:50এবং আমার শাস্তি-তা অতি মর্মন্তুদ শাস্তি!
وَنَبِّئۡهُمۡ عَن ضَيۡفِ إِبۡرَٰهِيمَ
Open ayah 15:51আর এদেরকে বল, ইব্রাহীমের অতিথিদের কথা,
إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗا قَالَ إِنَّا مِنكُمۡ وَجِلُونَ
Open ayah 15:52যখন এরা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম’, তখন সে বলেছিল, ‘আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত।’
قَالُواْ لَا تَوۡجَلۡ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٖ
Open ayah 15:53এরা বলল, ‘ভয় কর না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি।’
قَالَ أَبَشَّرۡتُمُونِي عَلَىٰٓ أَن مَّسَّنِيَ ٱلۡكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ
Open ayah 15:54সে বলল, ‘তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও ? তোমরা কী বিষয়ে শুভ সংবাদ দিতেছ ?’
قَالُواْ بَشَّرۡنَٰكَ بِٱلۡحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلۡقَٰنِطِينَ
Open ayah 15:55এরা বলল, ‘আমরা তোমাকে সত্য সংবাদ দিচ্ছি; সুতরাং তুমি হতাশ হয়ো না।’
قَالَ وَمَن يَقۡنَطُ مِن رَّحۡمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ
Open ayah 15:56সে বলল, ‘যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয় ?’
قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 15:57সে বলল, ‘হে ফেরেশতাগণ! তোমাদের আর বিশেষ কি কাজ আছে ?’
قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ
Open ayah 15:58এরা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে-
إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 15:59‘তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই এদের সকলকে রক্ষা করব,
إِلَّا ٱمۡرَأَتَهُۥ قَدَّرۡنَآ إِنَّهَا لَمِنَ ٱلۡغَٰبِرِينَ
Open ayah 15:60‘কিন্তু তার স্ত্রীকে নয়; আমরা স্থির করেছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।’
فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 15:61ফেরেশতাগণ যখন লূত-পরিবারের নিকট এলো,
قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ مُّنكَرُونَ
Open ayah 15:62তখন লূত বলল, ‘তোমরা তো অপরিচিত লোক।’
قَالُواْ بَلۡ جِئۡنَٰكَ بِمَا كَانُواْ فِيهِ يَمۡتَرُونَ
Open ayah 15:63তারা বলল, ‘না, এরা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি;
وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ
Open ayah 15:64‘আমরা তোমার নিকট সত্য সংবাদ নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী;
فَأَسۡرِ بِأَهۡلِكَ بِقِطۡعٖ مِّنَ ٱلَّيۡلِ وَٱتَّبِعۡ أَدۡبَٰرَهُمۡ وَلَا يَلۡتَفِتۡ مِنكُمۡ أَحَدٞ وَٱمۡضُواْ حَيۡثُ تُؤۡمَرُونَ
Open ayah 15:65‘সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড় এবং তুমি তাদের পশ্চাদনুসরণ কর এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছন দিকে না তাকায়; তোমাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে তোমরা সেখানে চলে যাও।’
وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ
Open ayah 15:66আমি তাকে এই বিষয়ে ফায়সালা জানিয়ে দিলাম যে, প্রত্যূষে এদেরকে সমূলে বিনাশ করা হবে।
وَجَآءَ أَهۡلُ ٱلۡمَدِينَةِ يَسۡتَبۡشِرُونَ
Open ayah 15:67নগরবাসিগণ উল্লসিত হয়ে উপস্থিত হল।
قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ
Open ayah 15:68সে বলল, ‘এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইজ্জত কর না।
وَٱتَّقُواْ ٱللَّهَ وَلَا تُخۡزُونِ
Open ayah 15:69‘তোমরা আল্লাহ্কে ভয় কর ও আমাকে হেয় কর না।’
قَالُوٓاْ أَوَلَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 15:70এরা বলল, ‘আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই ?’
قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِيٓ إِن كُنتُمۡ فَٰعِلِينَ
Open ayah 15:71লূত বলল, ‘একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যাগণ রয়েছে।’
لَعَمۡرُكَ إِنَّهُمۡ لَفِي سَكۡرَتِهِمۡ يَعۡمَهُونَ
Open ayah 15:72তোমার জীবনের শপথ, এরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে।
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُشۡرِقِينَ
Open ayah 15:73এরপর সূর্যোদয়ের সময়ে মহানাদ এদেরকে আঘাত করল;
فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ
Open ayah 15:74আর আমি জনপদকে উল্টিয়ে ওপর নীচ করে দিলাম এবং এদের ওপর প্রস্তর-কংকর বর্ষণ করলাম।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡمُتَوَسِّمِينَ
Open ayah 15:75অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ-শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্যে।
وَإِنَّهَا لَبِسَبِيلٖ مُّقِيمٍ
Open ayah 15:76তা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনও বিদ্যমান।
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ
Open ayah 15:77অবশ্যই এতে মু’মিনদের জন্যে রয়েছে নিদর্শন।
وَإِن كَانَ أَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ لَظَٰلِمِينَ
Open ayah 15:78আর ‘আয়কা’বাসীরাও তো ছিল সীমালংঘনকারী,
فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ
Open ayah 15:79সুতরাং আমি এদেরকে শাস্তি দিয়েছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত।
وَلَقَدۡ كَذَّبَ أَصۡحَٰبُ ٱلۡحِجۡرِ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 15:80হিজ্রবাসিগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল;
وَءَاتَيۡنَٰهُمۡ ءَايَٰتِنَا فَكَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ
Open ayah 15:81আমি এদেরকে আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু এরা তা উপেক্ষা করেছিল।
وَكَانُواْ يَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ
Open ayah 15:82এরা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত নিরাপদ বাসের জন্যে।
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُصۡبِحِينَ
Open ayah 15:83এরপর প্রভাতকালে মহানাদ এদেরকে আঘাত করল।
فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 15:84সুতরাং এরা যা অর্জন করত তা এদের কোন কাজে আসে নাই।
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞۖ فَٱصۡفَحِ ٱلصَّفۡحَ ٱلۡجَمِيلَ
Open ayah 15:85আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে এদেরকে ক্ষমা কর।
إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ
Open ayah 15:86নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী।
وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ
Open ayah 15:87আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়েছি মহান কুরআন।
لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ
Open ayah 15:88আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনও তোমার চোখদ্বয় প্রসারিত কর না। তাদের জন্যে তুমি দুঃখ কর না; তুমি মু’মিনদের জন্যে তোমার পক্ষপুট অবনমিত কর,
وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ
Open ayah 15:89এবং বল, ‘আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী।’
كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ
Open ayah 15:90যেভাবে আমি অবতীর্ণ করেছিলাম বিভক্তকারীদের ওপর;
ٱلَّذِينَ جَعَلُواْ ٱلۡقُرۡءَانَ عِضِينَ
Open ayah 15:91যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে।
فَوَرَبِّكَ لَنَسۡـَٔلَنَّهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 15:92সুতরাং শপথ তোমার প্রতিপালকের! আমি এদের সকলকে প্রশ্ন করবই,
عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 15:93সেই বিষয়ে, যা এরা করে।
فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ
Open ayah 15:94অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর।
إِنَّا كَفَيۡنَٰكَ ٱلۡمُسۡتَهۡزِءِينَ
Open ayah 15:95আমিই যথেষ্ট তোমার জন্যে বিদ্রুপকারীদের বিরুদ্ধে,
ٱلَّذِينَ يَجۡعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 15:96যারা আল্লাহ্ র সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করেছে। সুতরাং শীঘ্রই এরা জানতে পারবে।
وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ
Open ayah 15:97আমি তো জানি, এরা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়;
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
Open ayah 15:98সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তুমি সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হও;
وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ
Open ayah 15:99তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ‘ইবাদত কর।