الذاريات

Adh-Dhaariyat

The Winnowing Winds · Surah 51 · Ayahs: 60 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا

    Open ayah 51:1

    শপথ ঝঞ্ঝাবায়ুর।

  2. فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا

    Open ayah 51:2

    শপথ বোঝা বহনকারী মেঘের।

  3. فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا

    Open ayah 51:3

    শপথ স্বচ্ছন্দগতির জলযানের,

  4. فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا

    Open ayah 51:4

    শপথ কর্ম বণ্টনকারীদের (ফেরেশতাগণের),

  5. إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ

    Open ayah 51:5

    নিশ্চয়ই তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

  6. وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ

    Open ayah 51:6

    বিচার দিবস অবশ্যম্ভাবী।

  7. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ

    Open ayah 51:7

    শপথ নানা পথবিশিষ্ট আকাশের,

  8. إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ

    Open ayah 51:8

    নিশ্চয় তোমরা তো বিরোধপূর্ণ কথায় লিপ্ত,

  9. يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ

    Open ayah 51:9

    যে ভ্রষ্ট, সেই তা (অর্থাৎ কিয়ামত দিবসের বিশ্বাস) থেকে বিচ্যুত হয়।

  10. قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ 

    Open ayah 51:10

    ধ্বংস হোক অনুমানকারীরা,

  11. ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ

    Open ayah 51:11

    যারা তাদের ভ্রান্তিতে উদাসীন হয়ে আছে।

  12. يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 51:12

    তারা জিজ্ঞাসা করে, কিয়ামত কবে হবে?

  13. يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ

    Open ayah 51:13

    (বলো) যেদিন তারা আগুনে পতিত হবে,

  14. ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ

    Open ayah 51:14

    (বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে।

  15. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ

    Open ayah 51:15

    নিশ্চয় মুত্তাকিরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

  16. ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ

    Open ayah 51:16

    এ-অবস্থায় যে, তারা উপভোগ করবে যা তাদের রব তাদের দেবেন। নিশ্চয় ইতঃপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ।

  17. كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ

    Open ayah 51:17

    তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত,

  18. وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ

    Open ayah 51:18

    রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,

  19. وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ

    Open ayah 51:19

    এবং তাদের ধন-সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক রয়েছে।

  20. وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ 

    Open ayah 51:20

    নিশ্চিত-বিশ্বাসীদের জন্যে ধরণিতে নিদর্শনাবলি রয়েছে,

  21. وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ

    Open ayah 51:21

    এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?

  22. وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ

    Open ayah 51:22

    আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।

  23. فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ

    Open ayah 51:23

    আসমান ও যমিনের রবের শপথ! আবশ্যই এ সকলই তোমাদের কথাবার্তার মতোই সত্য।

  24. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ

    Open ayah 51:24

    তোমার নিকট ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?

  25. إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ

    Open ayah 51:25

    যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, ‘সালাম, তখন সে বলল, ‘সালাম’; এরা তো অপরিচিত লোক।

  26. فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ

    Open ayah 51:26

    অতঃপর সে তার পরিবারের নিকট গেল এবং একটি মোটা-তাজা (ভূনা) বাছুর নিয়ে হাযির হলো।

  27. فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ

    Open ayah 51:27

    সে (ভুনা) বাছুরটিকে তাদের সামনে রেখে বলল, তোমরা খাচ্ছ না কেন?

  28. فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ

    Open ayah 51:28

    অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলো, তারা বলল; ভীত হবেন না। এবং তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

  29. فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ

    Open ayah 51:29

    অতঃপর তার স্ত্রী ফরিয়াদি ভঙ্গিতে সামনে এসে, মুখে মৃদু আঘাত করে বলল, আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।

  30. قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ 

    Open ayah 51:30

    তারা বলল, তোমার রব এমনই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  31. ۞قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 51:31

    সে বলল, ‘হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কী?

  32. قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ

    Open ayah 51:32

    তারা বলল, ‘আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,

  33. لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ

    Open ayah 51:33

    যেন তাদের উপর কালোমাটি দ্বারা বানানো পাথর নিক্ষেপ করি,

  34. مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ

    Open ayah 51:34

    যা তোমার রবের নিকট থেকে অবাধ্যদের জন্য চিহ্নিত।

  35. فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 51:35

    অতঃপর সেখানে যারা মু’মিন ছিল, আমি তাদের উদ্ধার করলাম।

  36. فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 51:36

    তবে সেখানে একটি ঘর ব্যতীত কোনো মুসলিম আমি পাইনি।

  37. وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 51:37

    যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি।

  38. وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ

    Open ayah 51:38

    এবং (নিদর্শন রয়েছে) মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম।

  39. فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ

    Open ayah 51:39

    অতঃপর সে তার সভাসদসহ মুখ ফিরিয়ে নিল এবং বলল, সে হয় যাদুকর, না হয় পাগল।

  40. فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ 

    Open ayah 51:40

    অতঃপর আমি তাকে এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আর সে তিরস্কারযোগ্য।

  41. وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ

    Open ayah 51:41

    এবং (নিদর্শন রয়েছে) আ’দের কাহিনিতে; যখন আমি তাদের উপর পাঠিয়েছিলাম অশুভ বাতাস।

  42. مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ

    Open ayah 51:42

    এই বাতাস—যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, তাকে ছাড়েনি; চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল।

  43. وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ

    Open ayah 51:43

    আরও (নিদর্শন রয়েছে). সামূদের ঘটনায়; যখন তাদের বলা হয়েছিল, কিছুকাল উপভোগ করে নাও।

  44. فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ

    Open ayah 51:44

    অতঃপর তারা তাদের রবের আদেশ সম্পর্কে ঔদ্ধত্য প্রকাশ করল, ফলে বজ্রাঘাত তাদের পাকড়াও করল; এ অবস্থায় যে, তারা তা দেখছিল।

  45. فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ

    Open ayah 51:45

    অতঃপর তারা দাঁড়াতেও সক্ষম হলো না এবং তারা প্রতিরোধ করতেও সক্ষম ছিল না।

  46. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 51:46

    আমি ইতঃপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

  47. وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ

    Open ayah 51:47

    আমি আকাশ নির্মাণ করেছি আমার শক্তিতে এবং নিশ্চয় আমি মহাসম্প্রসারণকারী।

  48. وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ

    Open ayah 51:48

    আর ভূমিকে আমি বিছিয়েছি। আমি কতই-না সুন্দরভাবে বিছাতে সক্ষম।

  49. وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ

    Open ayah 51:49

    আর আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।

  50. فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ 

    Open ayah 51:50

    অতএব, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।

  51. وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ

    Open ayah 51:51

    তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।

  52. كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ

    Open ayah 51:52

    এভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল এসেছে, তারা বলেছে, জাদুকর, না হয় উম্মাদ।

  53. أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ

    Open ayah 51:53

    তারা কি একে অপরকে এ বিষয়ে মন্ত্রণাই দিয়ে গেছে? বস্তুত ওরা অবাধ্য সম্প্রদায়।

  54. فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ

    Open ayah 51:54

    অতএব, তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও। তাতে তুমি অপরাধী হবে না।

  55. وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 51:55

    এবং উপদেশ দিতে থাকো; কেননা, উপদেশ মু’মিনদের উপকারে আসবে।

  56. وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ

    Open ayah 51:56

    আমি সৃষ্টি করেছি মানব ও জিন জাতি; আমারই ইবাদাত করার জন্য।

  57. مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ

    Open ayah 51:57

    আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার দেবে।

  58. إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ

    Open ayah 51:58

    আল্লাহই জীবিকাদাতা, শক্তির আধার, পরাক্রান্ত।

  59. فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ

    Open ayah 51:59

    অতএব, যারা সীমালঙ্ঘন করেছে, তাদের জন্য রয়েছে গুনাহের প্রাপ্য শাস্তি, যেমন তাদের সহচরদের গুনাহের প্রাপ্য শাস্তি ছিল। কাজেই তারা যেন আমার কাছে তা দ্রুত না চায়।

  60. فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ 

    Open ayah 51:60

    অতএব, কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে।