ق

Qaaf

The letter Qaaf · Surah 50 · Ayahs: 45 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قٓۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِيدِ

    Open ayah 50:1

    কফ, সম্মানিত কুরআনের শপথ; (তুমি অবশ্যই সতর্ককারী)

  2. بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ

    Open ayah 50:2

    কিন্তু তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন ভীতিপ্রদর্শনকারী আসার কারণে তারা বিস্ময়বোধ করেছে। আর কাফিররা বলে, এটা আশ্চর্যের ব্যাপার।

  3. أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗاۖ ذَٰلِكَ رَجۡعُۢ بَعِيدٞ

    Open ayah 50:3

    আমরা মরে গেলে এবং মাটিতে পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হবো? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন।

  4. قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ

    Open ayah 50:4

    মাটি তাদের কতটুকু ক্ষয় করে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষণকারী কিতাব।

  5. بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ

    Open ayah 50:5

    বরং তাদের কাছে সত্য আসার পর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছে; ফলে তারা এ বিষয় নিয়ে সংশয়ে দোদুল্যমান।

  6. أَفَلَمۡ يَنظُرُوٓاْ إِلَى ٱلسَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٖ

    Open ayah 50:6

    তারা কি তাদের উপরের আকাশ দেখে না, আমি কীভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোনো ছিদ্র/ফাটল নেই।

  7. وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ

    Open ayah 50:7

    আর আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে উদগত করেছি সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ।

  8. تَبۡصِرَةٗ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ

    Open ayah 50:8

    এটা অন্তর্দৃষ্টি ও উপদেশ, প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে।

  9. وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ

    Open ayah 50:9

    আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা উদগত করি উদ্যান ও শস্য যেগুলোর ফসল আহরণ করা হয়।

  10. وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ 

    Open ayah 50:10

    এবং লম্বা লম্বা খেজুর গাছ, তাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর,

  11. رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ

    Open ayah 50:11

    বান্দাদের জীবিকা এবং তা (বৃষ্টি) দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবে পুনরুত্থান ঘটবে।

  12. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ

    Open ayah 50:12

    তাদের পূর্বেও মিথ্যা প্রতিপন্ন করেছে নূহের সম্প্রদায়, রাস্ এবং সামূদ সম্প্রদায়।

  13. وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ

    Open ayah 50:13

    আদ, ফিরআউন ও লূতের সম্প্রদায়,

  14. وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ

    Open ayah 50:14

    আইকার অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়। তারা প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে আমার শাস্তি অবধারিত হয়েছে।

  15. أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ

    Open ayah 50:15

    আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে।

  16. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ

    Open ayah 50:16

    আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার নাফস তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার ঘাড়ের ধমনি থেকেও অধিক নিকটবর্তী।

  17. إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ

    Open ayah 50:17

    যখন দুই গ্রহণকারী ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে (লিপিব্দধ করে)।

  18. مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ

    Open ayah 50:18

    সে যেকোনো কথাই উচ্চারণ করে, তা-ই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।

  19. وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ

    Open ayah 50:19

    আর মৃত্যুযন্ত্রণা নিশ্চয়ই আসবে। এটা সেই বিষয়, যা হতে তোমরা অব্যাহতি চেয়ে আসছ।

  20. وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ 

    Open ayah 50:20

    এবং শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে। এটা ওই দিন যার ভীতি প্রদর্শন করা হয়।

  21. وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ

    Open ayah 50:21

    প্রত্যেক ব্যক্তি আগমন করবে; তার সাথে থাকবে চালক ও সাক্ষী।

  22. لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ

    Open ayah 50:22

    তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে আবরণ সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি প্রখর।

  23. وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ

    Open ayah 50:23

    তার সঙ্গী (ফেরেশতা) বলবে, আমার কাছে যে (আমলনামা) প্রস্তুত ছিল, তা এই।

  24. أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ

    Open ayah 50:24

    নির্দেশ দেওয়া হবে প্রত্যেক অকৃতজ্ঞ অবাধ্যকে জাহান্নামে নিক্ষেপ করো, নিক্ষেপ করো।

  25. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ

    Open ayah 50:25

    এরা মঙ্গলজনক কাজে প্রবল বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারী।

  26. ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ

    Open ayah 50:26

    যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো, নিক্ষেপ করো।

  27. ۞قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ

    Open ayah 50:27

    বলবে, তার সঙ্গী (শয়তান), হে আমাদের রব, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত, সে নিজেই ছিল চূড়ান্ত ভ্রান্তিতে লিপ্ত।

  28. قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ

    Open ayah 50:28

    তিনি (আল্লাহ) বলবেন, আমার সামনে বিতর্ক করো না, আমি তো পূর্বেই তোমাদের শাস্তি দ্বারা ভয় প্রদর্শন করেছি।

  29. مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ

    Open ayah 50:29

    আমার কাছে কথা পরিবর্তন হয় না এবং আমি বান্দাদের প্রতি কোনো অবিচার করি না।

  30. يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ 

    Open ayah 50:30

    সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবে, আরও আছে কি?

  31. وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ

    Open ayah 50:31

    জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকিদের অনতি দূরে।

  32. هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ

    Open ayah 50:32

    (বলা হবে) তোমাদের প্রত্যেক অনুরাগী ও হেফাজতকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

  33. مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ

    Open ayah 50:33

    যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত অন্তরে উপস্থিত হয়।

  34. ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ

    Open ayah 50:34

    তোমরা তাতে শান্তিতে প্রবেশ করো। এটাই অনন্তকাল বসবাসের দিন।

  35. لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ

    Open ayah 50:35

    তারা সেখানে যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।

  36. وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ

    Open ayah 50:36

    আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা ছিল তাদের চেয়ে অধিক শক্তিশালী এবং দেশে-বিদেশে তারা বিচরণ করে ফিরত। (ধ্বংস করার সময়) তাদের কোনো পলায়ন-স্থান ছিল কি?

  37. إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ

    Open ayah 50:37

    তাতে উপদেশ রয়েছে তার জন্যে, যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে। অথবা যে নিবিষ্ট মনে শ্রবণ করে এবং সে হয় সাক্ষী।

  38. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ

    Open ayah 50:38

    আমি আসমান, যমিন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।

  39. فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ

    Open ayah 50:39

    তাদের কথার বিপরীতে তুমি সবর করো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো।

  40. وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ 

    Open ayah 50:40

    রাতের কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং সালাতের পরেও।

  41. وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ

    Open ayah 50:41

    শোনো, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।

  42. يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ

    Open ayah 50:42

    যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।

  43. إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ

    Open ayah 50:43

    আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।

  44. يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ

    Open ayah 50:44

    যেদিন মাটি বিদীর্ণ হয়ে মানুষ দ্রুত বের হয়ে আসবে। আর এই সমবেতকরণ আমার জন্য সহজ।

  45. نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ

    Open ayah 50:45

    তারা যা বলে আমি তা সম্যক অবগত আছি। তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দান করো।