الطور

At-Tur

The Mount · Surah 52 · Ayahs: 49 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلطُّورِ

    Open ayah 52:1

    শপথ তূর পর্বতের,

  2. وَكِتَٰبٖ مَّسۡطُورٖ

    Open ayah 52:2

    শপথ লিখিত কিতাবের,

  3. فِي رَقّٖ مَّنشُورٖ

    Open ayah 52:3

    প্রশস্ত পত্রে,

  4. وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ

    Open ayah 52:4

    শপথ বায়তুল-মামুর-এর

  5. وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ

    Open ayah 52:5

    শপথ সমুন্নত ছাদের, (অর্থাৎ আকাশের)

  6. وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ

    Open ayah 52:6

    শপথ উত্তাল সমুদ্রের,

  7. إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ

    Open ayah 52:7

    তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী,

  8. مَّا لَهُۥ مِن دَافِعٖ

    Open ayah 52:8

    তার প্রতিরোধকারী কেউ নেই,

  9. يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا

    Open ayah 52:9

    সেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে,

  10. وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا 

    Open ayah 52:10

    এবং পর্বতমালা হবে দ্রুত চলমান,

  11. فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 52:11

    সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

  12. ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ

    Open ayah 52:12

    যারা অনর্থক কথার খেলায় মত্ত রয়েছে।

  13. يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا

    Open ayah 52:13

    সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে,

  14. هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ

    Open ayah 52:14

    বলা হবে, এই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে,

  15. أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ

    Open ayah 52:15

    এটা কি যাদু? না তোমরা দেখতে পাও না?

  16. ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 52:16

    তাতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যে আ’মল করতে, তোমাদের কেবল তারই প্রতিফল দেওয়া হবে।

  17. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ

    Open ayah 52:17

    নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতে।

  18. فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 52:18

    তারা উপভোগ করবে, যা তাদের রব তাদের দেবেন এবং জাহান্নামের শাস্তি থেকে তাদের রব তাদের রক্ষা করবেন।

  19. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 52:19

    তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফল-হিসাব তোমরা তৃপ্তিভরে পানাহার করো।

  20. مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ 

    Open ayah 52:20

    তারা শ্রেণিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদের মিলন ঘটাব সুনয়না হুরদের সঙ্গে।

  21. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ

    Open ayah 52:21

    এবং যারা ঈমান আনে এবং তাদের সন্তানেরা ঈমান সহকারে তাদের অনুগামী হয়, আমি তাদের সঙ্গে মিলিত করব তাদের সন্তানসন্ততিকে এবং আমি তাদের আমল থেকে কোনো কিছুই হ্রাস করব না; প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের জন্য নিজেই দায়বদ্ধ।

  22. وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ

    Open ayah 52:22

    আমি তাদের দেবো ফলমূল এবং গোশত যা তারা চাইবে।

  23. يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ

    Open ayah 52:23

    সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; (এর দরুন) সেখানে কোনো অনর্থক কথা বলা হবে না ও পাপকাজ সংঘটিত হবে না।

  24. ۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ

    Open ayah 52:24

    সুরক্ষিত মুক্তাসদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে।

  25. وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ

    Open ayah 52:25

    তারা একে অপরের মুখোমুখী হয়ে জিজ্ঞাসাবাদ করবে।

  26. قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ

    Open ayah 52:26

    তারা বলবে, ‘পূর্বে আমরা নিজেদের পরিবার-পরিজনের মাঝে থাকাকালে (জাহান্নামের ভয়ে) ভীত-কম্পিত ছিলাম।

  27. فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

    Open ayah 52:27

    অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।

  28. إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ

    Open ayah 52:28

    আমরা পূর্বেও তাকে ডাকতাম। তিনিই তো কল্যাণময়, অসীম দয়ালু।

  29. فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ

    Open ayah 52:29

    অতএব, তুমি উপদেশ দাও। তোমার রবের কৃপায় তুমি গণকও নও ও উন্মাদ নও।

  30. أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ 

    Open ayah 52:30

    তারা কি বলে, ‘সে একজন কবি, আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি ’ ।

  31. قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ

    Open ayah 52:31

    বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারতদের অন্তর্ভুক্ত আছি।

  32. أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ

    Open ayah 52:32

    তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদের আদেশ করে, নাকি তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়?

  33. أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 52:33

    নাকি তারা বলে, ‘ সে এটা বানিয়ে বলছে ’ ? বরং তারা ঈমান আনে না।

  34. فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ

    Open ayah 52:34

    যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবে এর অনুরূপ কোনো রচনা উপস্থিত করুক।

  35. أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ

    Open ayah 52:35

    তারা কি কোনো কিছু ব্যতীতই সৃজিত হয়ে গেছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা?

  36. أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ

    Open ayah 52:36

    নাকি তারা আসমান ও যমিন সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাসই করে না।

  37. أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ

    Open ayah 52:37

    তাদের কাছে কি তোমার রবের ভান্ডার রয়েছে! নাকি তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক?

  38. أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 52:38

    নাকি তাদের কোনো সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শুনে নেয়? তবে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।

  39. أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ

    Open ayah 52:39

    নাকি তার জন্য কন্যা-সন্তান আর তোমাদের জন্য পুত্র-সন্তান?

  40. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ 

    Open ayah 52:40

    নাকি তুমি তাদের কাছে পারিশ্রমিক চাও যে, তাই তারা জরিমানার কারণে ভারগ্রস্ত হয়ে আছে।

  41. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

    Open ayah 52:41

    নাকি তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে?

  42. أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ

    Open ayah 52:42

    নাকি তারা চক্রান্ত করতে চায়? পরিশেষে যারা কাফির, তারাই চক্রান্তের শিকার হবে।

  43. أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 52:43

    নাকি তাদের আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? তারা যে শরিক করে, আল্লাহ তা থেকে পবিত্র।

  44. وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ

    Open ayah 52:44

    তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে, তাহলে বলবে এটা তো পুঞ্জীভূত মেঘ।

  45. فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ

    Open ayah 52:45

    এ-অবস্থায় তাদের ছেড়ে দাও সে সাক্ষাতের দিন পর্যন্ত, যেদিন তারা বজ্রাঘাতে বেহুঁশ হবে।

  46. يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 52:46

    সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

  47. وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 52:47

    সীমালঙ্ঘনকারীদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

  48. وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ

    Open ayah 52:48

    সুতরাং সবর করো তোমার রবের নির্দেশের (অপেক্ষায়)। আর নিশ্চয়ই তুমি আমার দৃষ্টির সামনে আছ এবং তুমি তোমার রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো যখন তুমি (সালাতে) দাঁড়াও,

  49. وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ

    Open ayah 52:49

    এবং রাতের কিছু অংশে এবং তারকারাজি অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করো।